Huffazul Quran Foundation Bangladesh, Bandar Tana branch Chattagram

Huffazul Quran Foundation Bangladesh, Bandar Tana branch Chattagram «خَيرُكُم من تعلَّمَ القرآنَ وعلَّمَهُ»

হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ (চট্টগ্রাম মহানগর, দক্ষিণ) বন্দর থানা শাখা, মাসিক সভা।দ্বীনের খেদমতে আমাদের পথচলা অব্য...
19/11/2025

হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ (চট্টগ্রাম মহানগর, দক্ষিণ) বন্দর থানা শাখা, মাসিক সভা।
দ্বীনের খেদমতে আমাদের পথচলা অব্যাহত।
স্থান: অস্থায়ী কার্যালয়, আনন্দবাজার মোহাম্মদিয়া মাদ্রাসা।

আলহামদুলিল্লাহ!​মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি।​প্রতি বছরের মতো এবারও Huffazul Quran Foundation Bangladesh চট্টগ্রাম বন্...
27/10/2025

আলহামদুলিল্লাহ!
​মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি।
​প্রতি বছরের মতো এবারও Huffazul Quran Foundation Bangladesh চট্টগ্রাম বন্দর থানা শাখা কর্তৃক আয়োজিত জাতীয় হিফ্জুল কোরআন প্রতিযোগিতা ২০২৫-এর থানা অডিশন অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে।
​সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হিফ্জ শিক্ষা বোর্ডের বিজ্ঞ বিচারক মণ্ডলীর সামনে কচি-কাঁচা হাফেজে কোরআনদের জ্ঞানগর্ভ 'ছাওয়াল-জবাব' (প্রশ্নোত্তর পর্ব) এক অভূতপূর্ব দৃশ্যের সৃষ্টি করে। আমাদের ভবিষ্যৎ কুরআনের ধারকদের কণ্ঠস্বর ও মেধা ছিল সত্যিই মনোমুগ্ধকর।
​অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রতিযোগীদের অনুপ্রেরণা জুগিয়েছেন:
​বিভাগীয় সম্মানিত দায়িত্বশীলবৃন্দ
​মহানগরের দায়িত্বশীলবৃন্দ
​এবং বন্দর থানা কমিটির সকল দায়িত্বশীলবৃন্দ।
​কুরআনের আলো ছড়িয়ে দেওয়ার এই মহৎ আয়োজনে সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ ও জাযাকাল্লাহু খাইরান। বিজয়ী সকল হাফেজে কোরআনদের জন্য রইল শুভ কামনা। আল্লাহ তাআলা আমাদের এই প্রচেষ্টা কবুল করুন এবং দ্বীনের খেদমতে আমাদের আরও সক্রিয় হওয়ার তৌফিক দান করুন।
​আমিন।

05/10/2025
আলহামদুলিল্লাহ্!হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর বন্দর থানা শাখা কমিটির উদ্যোগে একটি সফল সংক্ষিপ্ত সফর...
19/02/2025

আলহামদুলিল্লাহ্!

হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর বন্দর থানা শাখা কমিটির উদ্যোগে একটি সফল সংক্ষিপ্ত সফর অনুষ্ঠিত হয়েছে। সফরটির অংশ হিসেবে হোটেল টানেল-এ রাতের খাবারের ব্যবস্থা করেন অন্যতম দায়িত্বশীল সদস্য হাফেজ শিহাব উদ্দিন । তার সঠিক ব্যবস্থাপনায় সকল সদস্যরা একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে রাতের খাবার উপভোগ করেছেন।

এই সফরের মাধ্যমে আমরা কোরআন শিক্ষার প্রসার এবং ইসলামী মূল্যবোধের উপর আলোচনা করেছি, যা আমাদের কাজের প্রতি আরও নিবিড় দৃষ্টি প্রদান করেছে। হাফেজ শিহাব উদ্দিন ভাইয়ের আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতার জন্য আমরা তার প্রতি বিশেষ কৃতজ্ঞ।

আল্লাহ তায়ালা আমাদের এই ধারাবাহিক প্রচেষ্টাকে আরও সফল করুন এবং আমাদের সকলের উপর রহমত বর্ষণ করুন।

আ-মিন।

আলহামদুলিল্লাহ!হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর‌ (দক্ষিণ) এর আওতাধীন বন্দর থানা শাখার উদ্যোগে হিফজুল ক...
04/11/2024

আলহামদুলিল্লাহ!
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর‌ (দক্ষিণ) এর আওতাধীন বন্দর থানা শাখার উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন।

আজ ০৪ নভেম্বর রোজ সোমবার ২০২৪ ইং সকাল ৯ ঘটিকা হইতে চট্টগ্রামে বন্দরথানার অন্তর্গত জয়নাল আবেদীন জামে মসজিদ (আনন্দবাজার কেন্দ্রীয় মসজিদ) বন্দর, চট্টগ্রামে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উক্ত প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা জাহেদুল ইসলাম সভাপতি হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বন্দর থানা শাখা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর দক্ষিণ এর সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা আহসান হাবীব দাঃবাঃ ,

প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন জনাব হাসান মুরাদ সাহেব সাবেক সফল কাউন্সিলর ৩৭ নং ওয়ার্ড বন্দর চট্টগ্রাম ,

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট শাহীন পাবলিক প্রসিকিউটর চট্টগ্রাম কোর্ট।

প্রধান বিচারক হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের সম্মানিত সভাপতি হাফেজ মাও : আব্দুর রশিদ সাহেব দাঃবাঃ ,
বিচারক হিসাবে উপস্থিত ছিলেন মহানগর দক্ষিণ এর সম্মানিত সেক্রেটারি শোয়াইব নকিব সহ মহানগর ও বিভাগীয় হুফফাজ কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্বশীলবৃন্দ।

উক্ত প্রতিযোগিতাটি বাস্তবায়ন করেন বন্দর থানার সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, এ সময় উপস্থিত ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বন্দর থানা শাখার সিনিয়র সহ-সভাপতি হাফেজ ত্বহা আমানুল্লাহ, সাধারণ সম্পাদক হাফেজ বেলাল, অর্থ সম্পাদক হাফেজ নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাফেজ নুরুল কাদের, সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ শিহাব উদ্দিন, দপ্তর সম্পাদক হাফেজ শরিফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফেজ আনিস সহ গুরুত্বপূর্ণ দায়িত্বশীলবৃন্দ।

কৃতজ্ঞতা প্রকাশঃ
মসজিদ পরিচালনা কমিটি (মোতাওয়াল্লী পরিবার)
মসজিদের দায়িত্বশীল হাফেজ মাওলানা নুরুল ইসলাম সাহেব,
৩৭-৩৮ নং ওয়ার্ড বন্দর ছাত্রদল যুবদল বিশেষ করে ছাত্র নেতা ইঞ্জিনিয়ার ওয়াহিদ ইমাম খান সারাত ।

আলহামদুলিল্লাহ!হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর‌ (দক্ষিণ) এর আওতাধীন বন্দর থানা শাখার প্রতিযোগিতা প্রস...
16/09/2024

আলহামদুলিল্লাহ!
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর‌ (দক্ষিণ) এর আওতাধীন বন্দর থানা শাখার প্রতিযোগিতা প্রস্তুতি মিটিং সম্পন্ন।

১৫ই সেপ্টেম্বর রোজ রবিবার ২০২৪ ইং রাত ৮ ঘটিকায় বন্দর থানা শাখার অস্থায়ী কার্যালয় আনন্দবাজার মুহাম্মাদিয়া তাহ্ফীজুল কোরআন মাদ্রাসায় মিটিং অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিযোগিতা প্রস্তুতি মিটিং এ সভাপতিত্ব করেন বন্দর থানা শাখার সম্মানিত সভাপতি, হাফেজ মাওলানা জাহেদুল ইসলাম।

বন্দর থানা শাখার সম্মানিত সেক্রেটারি হাফেজ মাওলানা বেলাল উদ্দিনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর দক্ষিণ এর সম্মানিত সভাপতি হযরত হাফেজ মাওলানা আহসান হাবীব হাফিজাহুল্লাহ,

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর দক্ষিণ এর সম্মানিত সেক্রেটারি হযরত মাওলানা মুফতি শোয়াইব নকিব হাফিজাহুল্লাহ।
আরো উপস্থিত ছিলেন অত্র সংগঠনের বন্দর থানা শাখার
সিনিয়র সহ-সভাপতি হাফেজ মাওলানা ত্বহা আমানুল্লাহ,
অর্থ সম্পাদক হাফেজ মাওলানা নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা নুরুল কাদের, সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা শিহাব উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা হাবিব, দপ্তর সম্পাদক হাফেজ মাওলানা শরিফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফেজ মাওলানা আনিস সহ গুরুত্বপূর্ণ দায়িত্বশীলবৃন্দ।

আলহামদুলিল্লাহ্ !শিক্ষা সফর ২০২৪ সম্পন্ন ।
02/02/2024

আলহামদুলিল্লাহ্ !
শিক্ষা সফর ২০২৪ সম্পন্ন ।

আলহামদুলিল্লাহ!হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর‌ (দক্ষিণ) এর আওতাধীন বন্দর থানা শাখার মাসিক মিটিং  সম্...
22/01/2024

আলহামদুলিল্লাহ!
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর‌ (দক্ষিণ) এর আওতাধীন বন্দর থানা শাখার মাসিক মিটিং সম্পন্ন।

আজ ২২ জানুয়ারি রোজ সোমবার ২০২৪ ইং রাত ৮ ঘটিকায় অত্র সংগঠনের সহ অর্থ সম্পাদক হাফেজ মাওলানা হাসান সাহেব এর পরিচালনা দিন চট্টগ্রাম বন্দর থানার অন্তর্গত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মজিদিয়া সুন্নিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হয়।
উক্ত মাসিক মিটিং এ উপস্থিত ছিলেন বন্দর থানা শাখার সম্মানিত সভাপতি, হাফেজ মাওলানা জাহেদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি হাফেজ মাওলানা ত্বহা আমানুল্লাহ, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা বেলাল, অর্থ সম্পাদক হাফেজ মাওলানা নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা নুরুল কাদের, সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা শিহাব উদ্দিন, দপ্তর সম্পাদক হাফেজ মাওলানা শরিফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফেজ মাওলানা আনিস সহ গুরুত্বপূর্ণ দায়িত্বশীলবৃন্দ।

চট্টগ্রাম (১০) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মহিউদ্দিন বাচ্চু মহোদয় এর সাথে সাক্ষাত করেন (হুফ্ফাজুল কোরআন ফাউন্ডেশন ...
10/11/2023

চট্টগ্রাম (১০) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মহিউদ্দিন বাচ্চু মহোদয় এর সাথে সাক্ষাত করেন (হুফ্ফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ) চট্টগ্রাম বন্দর থানা শাখার সম্মানিত সভাপতি ও বন্দর মুহাম্মদিয়া তাহ্ফীজুল কোরআন মাদ্রাসার প্রাতিষ্ঠাতা পরিচালক জনাব হাফেজ ক্বরী জাহেদুল ইসলাম সাহেব ।

আলহামদুলিল্লাহ!হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর‌ (দক্ষিণ) এর আওতাধীন বন্দর থানা শাখার উদ্যোগে হিফজুল ক...
19/10/2023

আলহামদুলিল্লাহ!
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর‌ (দক্ষিণ) এর আওতাধীন বন্দর থানা শাখার উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন।

আজ ১৯ অক্টোবর রোজ বৃহস্পতিবার ২০২৩ ইং সকাল ৯ ঘটিকা হইতে চট্টগ্রামে বন্দরথানার অন্তর্গত জয়নাল আবেদীন জামে মসজিদ (আনন্দবাজার কেন্দ্রীয় মসজিদ), বন্দর, চট্টগ্রামে উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিটি জোন (১) এর সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা এরশাদুল্লাহ তালুকদার দাঃবাঃ, প্রধান বিচারক হিসাবে উপস্থিত ছিলেন মহানগর দক্ষিণের সম্মানিত সভাপতি হাফেজ মাও : আহসান হাবীব দাঃবাঃ , বিচারক হিসাবে উপস্থিত ছিলেন সেক্রেটারি শোয়াইব নকিব সহ চট্টগ্রাম মহানগর দক্ষিণ কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্বশীলবৃন্দ। উক্ত প্রতিযোগিতাটি বাস্তবায়ন করেন মহানগর দক্ষিণ কমিটির আওতাধীন বন্দর থানার সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, এ সময় উপস্থিত ছিলেন মহানগর‌ (দক্ষিণ) এর আওতাধীন বন্দর থানা শাখার সম্মানিত সভাপতি, হাফেজ মাওলানা জাহেদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি হাফেজ ত্বহা আমানুল্লাহ, সহ-সভাপতি হাফেজ এহসানুল হক, হাফেজ শিহাব উদ্দিন, সাধারণ সম্পাদক হাফেজ বেলাল, অর্থ সম্পাদক হাফেজ নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাফেজ নুরুল কাদের, সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ শিহাব উদ্দিন, দপ্তর সম্পাদক হাফেজ শরিফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফেজ আনিস সহ গুরুত্বপূর্ণ দায়িত্বশীলবৃন্দ।

Address

Dhaka
4216

Telephone

+8801818332939

Website

Alerts

Be the first to know and let us send you an email when Huffazul Quran Foundation Bangladesh, Bandar Tana branch Chattagram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Huffazul Quran Foundation Bangladesh, Bandar Tana branch Chattagram:

Share