হাফেজা ফাহমিদা আফরীন

হাফেজা ফাহমিদা আফরীন কুরআনের আলোয় আলোকিত হব। ইনশাআল্লাহ

27/06/2023
সফলতার সঠিক সংজ্ঞা জানা নেই আমার। তবে এইটুক বিশ্বাস করি, আব্বা আম্মা যেদিন আমার দ্বারা ভালো থাকবে, নিশ্চিন্ত মনে হাসবে, ...
09/12/2022

সফলতার সঠিক সংজ্ঞা জানা নেই আমার। তবে এইটুক বিশ্বাস করি, আব্বা আম্মা যেদিন আমার দ্বারা ভালো থাকবে, নিশ্চিন্ত মনে হাসবে, সেদিন কারো স্বীকারোক্তি লাগবেনা।

বায়োডাটায় লিখে দিবো, "আলহামদুলিল্লাহ সাকসেসফুল" ❤️

12/07/2022

খুব দুর্বল সুতায় গাঁথা হয়ে থাকে
মিথ্যার জাল:
চারজন ছাত্র পরিকল্পনা করল যে তারা নির্ধারিত দিনে অঙ্ক পরীক্ষায় অংশ গ্রহণ করবে না, মিথ্যা অজুহাত দেখিয়ে তারা পরীক্ষার হলে অনুপস্থিত থাকবে।পরিকল্পনা অনুযায়ী তারা পরীক্ষা শুরু হওয়ার কয়েক মিনিট পূর্বে সংশ্লিষ্ট শিক্ষকের সাথে যোগাযোগ করে জানিয়ে দিল যে তাদের গাড়ির একটি চাকা এমন এক জায়গায় পাংচার হয়েছে যে চাকা মেরামত বা বিকল্প কোন যানবাহনের ব্যাবস্থা নেই। শিক্ষক তাদের জানিয়ে দিলেন তারা অন্য একদিন পরীক্ষা দিবে। তাদের পরিকল্পনা সফল হয়েছে ভেবে তারা খুব খুশি হল।
কিছু দিন পর সেই ছাত্রদের সুবিধা মতো সময়ে পুনরায় পরীক্ষা শুরু হলো, ছাত্রদেরকে পরীক্ষার হলে চার কোনে চারজনকে বসার ব্যাবস্থা করা হল, যাতে কেউ কারো সাথে কথা বলতে বা দেখা দেখি করার সুযোগ না পায়। অতঃপর তাদেরকে প্রশ্নপত্র দেয়া হয়,ছাত্ররা অঙ্কের প্রস্তুতি নিয়ে আসলেও তাদের প্রশ্নপত্র গতানুগতিক ধারার বদলে সম্পূর্ণ নূতন। প্রশ্ন ছিল নিম্নরূপ:
১.গাড়ির কোন চাকাটি বিকল হয়েছিল?
২.ক'টার সময় গাড়িটি দুর্ঘটনায় পড়ে?
৩. সে সময় কে গাড়ি চালাচ্ছিল?
৪. দুর্ঘটনা কালে কে কোন সিটে বসেছিলে?
৫.তুমি কি মনে কর তোমার উত্তরের সাথে বন্ধুদের উত্তর মিলে যাবে?
প্রশ্নপত্রের শেষ লাইনে বিশেষ দ্রষ্টব্যে লেখা ছিল: সবার উত্তর মিলে গেলে সবাইকে লেটার মার্কস দেয়া হবে, কিন্তু যদি তা না হয়, তবে সবাইকে ফেল ঘোষণা করা হবে।

23/05/2022

প্রতিযোগিতার নাম জীবন নয়
সহযোগিতার নামই জীবন।

09/05/2022

বাংলাদেশের ব্যাবসায়ীরা যদি জানতে পারে ১দিন পর ক্বেয়ামত!

তাৎক্ষণিক তাসবীহ এবং জায়নামাজের দাম বাড়িয়ে দিবে!

13/03/2022

মাদ্রাসার ছাত্ররা ইংরেজিতে দুর্বল দেখে হাসো, লজ্জার বিষয়। তুমি যে মুসলমান হয়ে কুরআন পড়তে পারো না,
তা দেখে শয়তানও হাসে।

- ভেবে দেখেছেন..?🙄চারদিকে এত পানি! কিন্তুু আগুন নিভানোর জন্য এই পানি কোন কাজেই আসলো না!🙂- যে টাকার পিছনে আমরা ঘুরি সেই ট...
27/12/2021

- ভেবে দেখেছেন..?🙄
চারদিকে এত পানি! কিন্তুু আগুন নিভানোর জন্য এই পানি কোন কাজেই আসলো না!🙂
- যে টাকার পিছনে আমরা ঘুরি সেই টাকা পুড়ে ছাই হয়ে গেলো!😊 আমাদের জন্য এটি একটি বড় শিক্ষা কিসের এতো অহংকার, দেমাক, ক্ষমতা, দেখাচ্ছি আমরা, সব কিছুই তুচ্ছ!😥

একটি শিক্ষনীয়  পোস্ট▪️◾◾◼️◾◾▪️" এক অপূর্ব  সুন্দরী নারী এক কৃষক কে বলল আমি তোমাকে বিবাহ করিব!! কৃষক  তো নারীর  চেহারা দে...
03/10/2021

একটি শিক্ষনীয় পোস্ট
▪️◾◾◼️◾◾▪️

" এক অপূর্ব সুন্দরী নারী
এক কৃষক কে বলল আমি তোমাকে বিবাহ করিব!!
কৃষক তো নারীর চেহারা দেখে পাগল।
কৃষক দেরি না করে নারীকে নিয়ে কাজী অফিসে গিয়ে বলল, তারাতারি আমাদের বিবাহ দিয়ে দিন।

কাজী নারীর চেহারা দেখে সে নিজেও পাগল।

আরে বেটা কৃষক , তুই তো এই নারীর উপযুক্তই না, আমি বিবাহ করিব!!!

কৃষক আর কাজীর মধ্যে ঝগরা লেগে গেল। এক পর্যায়ে কৃষক আর কাজী বিচার নিয়ে গেল বাদশাহের দরবারে।

বাদশা নারীর সৌন্দর্য দেখে সে নিজেও পাগল!!!

বাদশাহ বললেন তোরা দুজনেই এই নারীর অযোগ্য। আমিই একমাত্র যোগ্য তাই বিবাহ আমি করব!!

তখন নারীকে বলা হলো তুমি সিদ্ধান্ত দাও তুমি কাকে বিবাহ করবে???

নারী সিদ্ধান্ত দিলো, যে আমাকে দৌড়ে ধরতে পারবে আমি তাকেই বিবাহ করবো।

নারী দৌড় দিলো, তার পিছনে দৌড়াতে দৌড়াতে এক সময় ছটফট করতে করতে কৃষক মারা গেল। 😥

তার কিছুদুর পর একই অবস্থায় কাজীও মারা গেল।😥

বাদশাহ নারীকে বলেন, এখন তো আমি একা, চল বিবাহ করি।

তবুও নারী বলল, না আমাকে দৌড়ে ধরতে হবে।

তখন বাদশাহ বলেন; হে নারী দাড়াও, বল তুমি আসলে কে??

নারী তখন বলে আমি হলাম দুনিয়া, আমার মধ্যে আছে শুধু চাকচিক্য, মোহ, আর লোভলালসা।

আমার পিছনে যে দৌড়াবে, সে শুধু এভাবেই মরবে বিনিময়ে কিছুই পাবে না!!!

উপসংহারঃ-
বস্তুত দুনিয়ার জীবন একটি খেলা ও মন ভুলানোর সামগ্রী ছাড়া আর কিছুই নয়।

~আল-কুরআন~
হে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচিয়ে রাখো ততক্ষন যতক্ষন বেঁচে থাকা আমাদের জন্য কল্যানকর।
আর তুমি আমাদের মৃত্যু দিও তখন, যখন মৃত্যু আমাদের জন্য কল্যানকর।
🥀 🤲 আমিন 🤲🥀

(সংগৃহীত)

18/09/2021

আজকের দিনে ভদ্র মানে তুমি ভীতু।
নিরীহ মানে তুমি দুর্বল।
সৎ মানে তুমি বোকা।
আর স্পষ্টবাদী মানে তুমি শত্রু।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when হাফেজা ফাহমিদা আফরীন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to হাফেজা ফাহমিদা আফরীন:

Share