16/10/2014
আমাদের সনাতন ধর্ম একমাত্র সত্য ধর্ম
। আমরা হিন্দু । আমরা গর্বিত ।
ঈশ্বরকে ধন্যবাদ তিনি আমাদের
সনাতন কূলে জন্ম দিয়েছেন ।
আমাদের ধর্মেই সব আছে ,
নীতি শিক্ষা বা সদাচার শিক্ষার
জন্য অন্য ধর্মের অনুকরণ বা আদর্শ গ্রহণ
না করলেও চলবে । আমরা সেই ভৃগু ,
শুক্র, বিশ্বামিত্র, বশিষ্ঠ, পুলস্ত, কশ্যপ
আদি মহান ঋষি মুনিদের বংশধর ।
ঋষি রক্ত আমাদের শিরায় শিরায়
বইছে । সেই মহান আচার্য গণ
আমাদের জন্য বিবিধ জ্ঞান
ভাণ্ডার রেখে গেছেন ।
আমরা সেই জ্ঞান কেই নেবো ।
কি নেই আমাদের ধর্মে ? বেদান্ত
জ্ঞান , রামায়ন ও মহাভারত এর
সদাচার শিক্ষা , পুরান এর মানবিক
শিক্ষা , গীতার জীবন দর্শন , চন্ডীর
শক্তি তত্ত্ব ।
তার সাথে আছে ভারতীয় দর্শন
এমনকি চার্বাক নামক নাস্তিক দর্শন
কেও আমরা আমাদের
সংস্কৃতি তে স্থান দিয়েছি ।
আয়ুর্বেদ
দিয়েছে চিকিৎসা বিজ্ঞান ।
গাছ গাছড়ার থেকে ঔষধ ।
যোগা দিয়েছে যোগাসন ,
প্রানায়াম- শরীর সুস্থ রাখার এক
পদ্ধতি । এই ধর্ম এত বিশাল ও ব্যপক সব
কিছুই আছে । এমনকি রতি শাস্ত্রের
ওপর ঋষি বাৎস্যায়ন, বাভ্র
রচনা করেছেন গ্রন্থ। যেহেতু ‘ধর্ম ,
অর্থ , কাম , মোক্ষ’ কে চতুর্বিধ ফল
বলা হয় । সব এখানেই পাওয়া যাবে
। তাই যে সব হিন্দু গণ অন্য ধর্মের
মতামত নিয়ে সদাচার শিখতে যান
– তারা গঙ্গার জল
ফেলে দূরে ডোবার জল আনতে যান
। পতিত পাবনী গঙ্গা থাকতে কেন
আমরা সাধারন জল
দিয়ে কলসি ভরবো?
এই ধর্ম সব সদাচারের স্রষ্টা । আচার্য
শঙ্কর বেদান্ত জ্ঞান দিয়েছেন ।
মহাপ্রভু দিয়েছেন ভক্তি, ক্ষমা,
ভালোবাসার আদর্শ ।
ক্ষমা শীলতা শিখতে হলে এখানেই
শেখা যাবে । অন্য মত
নিতে হবে না । ঠাকুর রামকৃষ্ণ দেব
এসেছেন । তিনি বেদান্ত, বৈষ্ণব ,
তন্ত্র কে এক সুতোয়
গেঁথে দেখিয়েছেন- সব সনাতন পথ
সত্য । তাঁর শিষ্য স্বামী বিবেকানন্দ
আমাদের শিখিয়েছেন ‘নিজের
অন্তরের সুপ্ত শক্তিকে জাগরণের
তত্ত্ব’ । আমি হিন্দু । আমি গর্বিত । গর্ব
করে বল আমি হিন্দু । ভারতের দেব
দেবী সত্য। তেঁনারা আমার পূজ্য ।
সেবা , ত্যাগ , ব্রহ্মচর্যের ,
হিন্দুত্বের কথা এই
সন্ন্যাসী গোটা বিশ্ব
মাঝে প্রচার করেছিলেন ।
স্বামী প্রনবানন্দ মহারাজ আশ্রম
স্থাপন পূর্বক হিন্দু ধর্মের বিরাট দর্শন
, ত্যাগের ভাবনা , দেশ ও ধর্মের
প্রতি কর্তব্য , নিষ্ঠা , সদাচার
শেখালেন । স্বামী নিগমানন্দ
সরস্বতী মহারাজ এলেন ।
তিনি ভক্তি , তন্ত্র , জ্ঞান
সাধনা করে সমস্ত ব্রহ্মজ্ঞান
আমাদের জন্যই রেখে গেলেন ।
এসেছেন লোকনাথ বাবা ।
এসেছেন ঠাকুর সীতারাম ওমকার
নাথ , এসেছেন তারাপীঠ ভৈরব
বামাদেব , এসেছেন রাম ঠাকুর ।
এমন অনেক মহা মানব, মনিষী বৃন্দ
এসে আমাদের ধর্মের
মাধ্যমে আমাদের সদাচার
শেখালেন । ভিন্ন মত নিয়ে নয় ।
গুরুদেব সুধীন কুমার মিত্র শাক্ত
সাধনা করেছেন ।
তিনি দেখালেন এই সনাতন ধর্মের
সাথে মানব ধর্মের কোন ভেদ নেই ।
কারন আমাদের সনাতন ধর্ম মানবিক
মূল্যবোধ শেখায় ,
অপরকে এমনকি ভিন্ন ধর্মী কেও
কাছে এনে ভালোবাসার
শিক্ষা দেয় । এর দাম হিন্দু দের
যদিও অনেক ক্ষতি পূরণ
দিয়ে দিতে হয় বারংবার ।
তাই অন্তিমে বলি আমি আমার
ধর্মের জন্য গর্বিত ।
আপনারা যারা নিষ্ঠাবান হিন্দু
আছেন- তাঁরাও গর্ব করেন ।
আমরা ভিন্ন ধর্মী দের উপাসনা লয়
ভাঙ্গি না । আমরা কারোর
পেছনে লাগি না । আমরা বিশ্বাস
করি নিজেও ভালো থাকি , অপর
কেউ ভালো রাখি । কেউ পর নয় ,
তাই বারংবার আঘাত খেয়েও
আমরা ফুল, মিষ্টি দেই । এখানেই
আমাদের জয় । সব শিক্ষা আমাদের
ধর্মেই আছে । একটু জানুন নিজ ধর্ম
সম্বন্ধে ।
জয় মা। জয় হিন্দু ।