20/02/2026
তোমরা অনুমান থেকে বেঁচে থাকো। কারণ অনুমান বড় মিথ্যা ব্যাপার। আর কারো দোষ খুঁজো না, গোয়েন্দাগিরি করো না, একে অন্যকে ধোঁকা দিও না, পরস্পর হিংসা করো না, একে অন্যের প্রতি বিদ্বেষভাব পোষন করো না এবং পরস্পরের বিরুদ্ধাচরণ করো না। বরং সবাই আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে থেকো।
সহীহ বুখারী, হাদীস ৬০৬৬
(ফুআদ আবদুল বাকী তাহকীককৃত) ৫৬৪০
পাদটীকা:
এখানে যে অনুমান থেকে বেঁচে থাকতে বলা হয়েছে তা হলো, অনুমানের ভিত্তিতে কারো সম্পর্কে খারাপ ধারণা পোষণ করা। অনুমান করে কারো সম্পর্কে মন্দ ধারণা পোষণ করা গুনাহের কাজ।