E.G. - English guarantor

E.G. - English guarantor Only English learners can join there! .

27/01/2025



@

25/12/2019

আসুন English word নিয়ে খেলা করি
১ জন একটা ওয়ার্ড বলবে অর্থ সহ তার শেষের অক্ষর দিয়ে আর একজন আর একটি ওয়ার্ড বলবে।
Start Now 🤗

05/03/2019

Manufacturers

BPL Schedule.
05/01/2019

BPL Schedule.

05/01/2018
27/10/2017

Encouraging - প্রেরণাদায়ক
কথোপকথনে প্রায়শই আমাদের শ্রোতাকে অনুপ্রেরণা দিতে হয়। এটি একটি স্বাভাবিক সামাজিক ক্রিয়াকাণ্ড। এই অনুপ্রেরণা কখনো কখনো সমবেদনার রূপও নিতে পারে। কিছু বিশেষ structure এবং expression-এর মাধ্যমে এই জাতীয় মনোভাব প্রকাশ করা হয়। যাদের কয়েটি নিচে দেওয়া হল:

So what? ---- তাতে কী হয়েছে?
But does it matter, anyway? ---- কিন্তু তাতে কি কিছু আসে যায়?
But it matters little. ---- কিন্তু তাতে তেমন কিছু আসে যায় না।
But who cares? ---- তাতে কি যায় আসে?
But it matters nothing. ---- কিন্তু, এতে কিছু যায় আসে না।

Exclamation - বিস্ময়োক্তি; আবেগোক্তি
‘বাহ! কি সুন্দর’, ‘উহ’ ইত্যাদি যেসব word বা phrase দ্বারা মনের আবেগকে সরাসরি প্রকাশ করার চেষ্টা করা হয় সেগুলিকে বলে exclamation. Exclamation প্রকাশের কয়েকটি উপায় আছে:- একটিমাত্র word দ্বারা, একটি phrase দ্বারা, verb বিহীন বাক্য দ্বারা, what/how/so/such দ্বারা নির্মিত বাক্য দ্বারা, negative বাক্য দ্বারা এবং সঠিক বাগভঙ্গি যুক্ত যে কোন বাক্য দ্বারা। যেমন-

How foolish! ---- কি বোকা!
How silly! ---- কি বোকামি!
How ugly! ---- কি কুৎসিত!

Exemplifying - উদাহরণসহ ব্যাখ্যা করা
কথাবার্তায়, বকৃতায়, লেকচারে, লেখায় কোন বিষয়কে বিশদ ব্যাখ্যা করার জন্য অধিকাংশ সময়ে তার সপক্ষে উদাহরণ টানতে হয়। এরূপ উদাহরণের বর্ণনায় ঢুকে পড়ার সময়ে কিছু সূচক শব্দগুচ্ছ বা বাক্য দ্বারা ইঙ্গিত করা হয়। যেমন:

Such as ........
For example ........
To give an example ........
To cite (ছাইট) an example ........
Let's consider an example ........
To cite another example ........
For instance ........

Forgiving - ক্ষমা করা
সামাজিক ক্রিয়াকাণ্ডের মধ্যে এমনও ক্ষেত্র আছে যেখানে কেউ অনিচ্ছায় কারো সামান্য মনোকষ্টের কারণ হয় এবং তার জন্য বিনয়ের সাথে মৌখিকভাবে ক্ষমা চাইলে অপর ব্যক্তি ভদ্রতাবশত তা ক্ষমা করে দেয়। এই সামাজিক সৌজন্য দেখানোর ভাষা কেমন হবে? নিচে বহুল ব্যবহৃত কয়েকটি উপায় দেওয়া হলো:

I'm sorry. It's I who made the mistake first. ---- আমি দুঃখিত। আমিই প্রথমে ভুলটা করেছিলাম।

It's all right. You didn't do it intentionally. ---- আচ্ছা ঠিক আছে। আপনি তো ইচ্ছাকৃতভাবে তা করেননি।

Oh, that doesn't matter, really. ---- আসলে ওটা কোন ব্যাপার না।

Frequency - পৌনঃপুনিকতা
কোন কাজ কতোবার ঘটল বা ঘটে বা ঘটবে বা ঘটার কথা, তা প্রকাশ করা হয় কিছু adverb দ্বারা যাদেরকে বলে adverb of frequency. কথোপকথনে এদেরকে প্রায়ই ব্যবহার করার প্রয়োজন হয়। নিচে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এমন কিছু word এবং phrase দেওয়া হলো:

once ---- একবার
twice ---- দুইবার
double ---- দু্ইগুণ
three times/thrice ---- তিনবার
four times ---- চারবার
ten times ---- দশবার
many times ---- অনেকবার
several times ---- কয়েকবার
often ---- প্রায়/প্রায়শই
frequently ---- বারবার
most of the time ---- অধিকাংশ সময়
sometimes ---- মাঝে মাঝে
intermittently ---- ক্ষণে ক্ষণে
by turns ---- পর্যায়ক্রমে
over and over again ---- বারবার
here and there ---- এখানে সেখানে
off and on ---- মাঝে মধ্যে
always ---- সর্বদা
almost always ---- প্রায় সর্বদা
all the time ---- সব সময়
rarely ---- মাঝে মধ্যে
day and night ---- দিনরাত ধরে
day after day ---- দিনের পর দিন ধরে
month after month ---- মাসের পর মাস ধরে

Generalization - সাধারণীকরণ
কিছু তথ্য থেকে সংশ্লিষ্ট বিষয় সম্বন্ধে সংক্ষিপ্ত সিদ্ধান্ত দেয়াকে বলে সাধারণীকরণ। তাতে বক্তার বক্তব্য যেমন যৌক্তিকতাপূর্ণভাবে স্পষ্ট হয়ে ওঠে, তেমনি শ্রোতার জন্যও তা অনুধাবন করতে সুবিধা হয়। এরূপ ক্ষেত্রে যেসব word বা expression সচরাচর বেশি ব্যবহৃত হয়, সেগুলি নিচে দেওয়া হল:

in fact ---- আসলে
truly speaking ---- সত্য বলতে কি
to be truthful ---- সত্য বলতে কি
to speak the truth ---- সত্য বলতে কি

Greeting - অভিবাদন
সম্ভবত যাবতীয় সামাজিক বাক্যাভ্যাসের মধ্যে অভিবাদন জানানোর ঘটনা ঘটে সর্বাধিক সংখ্যকবার। বাংলাতে সচরাচর ‘স্বাগতম’, ‘সাদর সম্ভাষণ’ ইত্যাদি শব্দ বা শব্দগুচ্ছ ব্যবহার করা হয়। কিন্তু ইংরেজিতে অভিবাদন জানানোর উপায় আরেকটু ভিন্ন। নিচে এই কাজে ব্যবহৃত সর্বাধিক প্রচলিত কিছু expression দেওয়া হলো:

Good morning/afternoon/evening/night (ভদ্রোচিত)
Hello (পরিচিত style)
Hi (ঘনিষ্ঠ style)
Happy birthday
Happy new year
Eid Mubarak (Muslim tradition)
Merry Christmas (Christian tradition)
Many many happy returns of the day.

Guessing - আন্দাজ
অপর্যাপ্ত তথ্যের ওপর ভিত্তি করে বা কোন তথ্য ছাড়াই কোন বিষয়ে কোন মন্তব্য করাকে guessing বলে। স্বাভাবিক statement থেকে অনুমানের পার্থক্য বুঝানোর জন্য অনুমানের বাক্যকে বিশেষ কায়দায় গঠন করহে কিংবা statement-এর সাথে কিছু বিশেষ expression জুড়ে দিতে হয়। যেমন:

It will rain today ---- আজ বৃষ্টি হবে। (নিশ্চিত)
It may rain today ---- আজ বৃষ্টি হতে পারে। (সম্ভাবনা)

Comment Clause - মত প্রকাশক খণ্ডবাক্য মানুষ যে কথাই বলুক, যে তথ্যই প্রদান করুন, তার সাথে সংশ্লিষ্ট ব্যাপারে সে নিজের মতক...
23/10/2017

Comment Clause - মত প্রকাশক খণ্ডবাক্য
মানুষ যে কথাই বলুক, যে তথ্যই প্রদান করুন, তার সাথে সংশ্লিষ্ট ব্যাপারে সে নিজের মতকে প্রকাশ করতে পছন্দ করে। এরূপ শব্দগচ্ছকে ইংরেজিতে বলা হয় comment clause. কোনো বাক্যে যা বলা হলো, সে বিষয়ের প্রতি বক্তার নিজের মনোভাব প্রকাশ করার জন্য এরূপ clause ব্যবহৃত হয়। নিচে কিছু comment clause-এর উদাহরণ দেওয়া হলো--

I regretted that he didn't take my advice = To my regret, he didn't take my advice.
To my regret = I regretted that (regret = আক্ষেপ করা)

It was surprising that he didn't get frightened at all = Surprisingly, he didn't get frightened at all.
Surprisingly = It was surprising that (frightened = ভয় পাওয়া)
I was surprised to find them all = To my surprise, I found them all.

Comparing - তুলনা
মনের ভাব প্রকাশের এক ব্যাপক অংশ জুড়ে থাকে তুলনার ব্যাপার। ‍দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তু ইত্যাদিকে আমরা একটির সাথে অপরটিকে বিভিন্নভাবে তুলনা করে থাকি।

As ........ as
Not so/as ........ as
Nearly as ........ as
Exactly as ........ as
She is as beautiful as her sister. ---- সে তার বোনের মতো সুন্দরী।
She is not so beautiful as her sister. ---- সে তার বোনের মতো সুন্দরী নয়।

Connecting Statements - বক্তব্য সংযুক্তবরণ
আমরা যখন কথা বলি তখন একটি পূর্ণাঙ্গ বক্তব্যকে একটি যৌক্তিক প্রবাহের মধ্যে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। ফলে কারণের (cause) সাথে ফলকে (effects) সংযুক্ত করার জন্য আমাদেরকে অতিরিক্ত কিছু word বা phrase ব্যবহার করতে হয়। এগুলিকে এক কথায় বলে transition markers বা connectives. যেমন --

And ---- এবং
Moreover ---- অধিকন্তু
Besides ---- তাছাড়া
Again ---- অধিকন্তু
While ---- য়খন
Whereas ---- অথচ
To speak in detail ---- বিস্তারিতভাবে বলতে গেলে
One word more about it ---- এ সম্বন্ধে আরেকটা কথা বলা যাক
And that's not all ---- এতেই ঘটনার শেষ নয়
Not only that ---- শুধু তাই নয়

Criticizing - সমালোচনা করা
কারো কোন কাজের বা কথার বা বিশ্বাসের সমালোচনা করতে গেলে বিশেষ কোনো গঠনের (structure) বাক্য প্রয়োজন হয় না। সেক্ষেত্রে সংশ্লিষ্ট পরিস্থিতি এবং বলার ভঙ্গি থেকেই বুঝা যায় শ্রোতার কোন কথাটি সমালোচনামূলক। তবুও সচরাচর কোন কিছুর সমালোচনা করার সময় আমরা যে ভাবগুলিকে সবচেয়ে বেশি প্রকাশ করে থাকি সেগুলি হলো: তাচ্ছিল্যপূর্ণ সমালোচনামূলক প্রশ্ন (critical question)

Are you mad? ---- তুমি কি পাগল?
আপত্তিকরা (disapprove)

You are not permitted to come here ---- তোমার এখানে আসার অনুমতি নেই।
বিরক্তি (boredom)
What a rubbish! ---- কি বিশ্রী!
ক্রোধ (anger)
I will teach you a good lesson. ---- আমি তোমাকে উচিৎ শিক্ষা দিবো।
* দৃঢ়তা প্রকাশ করার জন্য shall-এর পরিবর্তে will ব্যবহৃত হয়।

Denial - অস্বীকৃতি
আগে ঘটেছে বা ঘটছে বলে মনে করা হয়েছে এমন কোন ঘটনার সত্যতাকে অস্বীকার করা হলে তাকে বলে অস্বীকৃতি বা Denial.

Kamal denied having gone there. ---- কামাল সেখানে যাবার ব্যাপারটি অস্বীকার করেছিলো।

She denied having broken the window. ---- জানালাটি ভাঙ্গার কথা সে অস্বীকার করলো।

Negative sentence ব্যবহার করে সরাসরি কোন ঘটনার সত্যতাকে অস্বীকার করা যায়। যেমন:
You went there, didn't you? ---- তুমি সেখানে গিয়েছিলে, গিয়েছিলে কি?
No. I didn't. ---- না, আমি যাই নি।

Direction - দিক/অভিমুখ
কোন দিকে বা কোন কিছুর অভিমুখে কোন গতিশীলতাকে প্রকাশ করতে হলে উক্ত দিকটিকে প্রকাশ করার উপায় জানতে হয়। নিচে দিক প্রকাশক কিছু word এবং phrase দেওয়া হলো:

To (দিকে) ---- Go to the college.
Towards (সামনের দিকে) ---- He is coming towards me.
Ahead (সামনের দিকে) ---- Go ahead to find the place.
Back (পিছনে/পিছনের দিকে) ---- Please come back.
Backward (পিছনের দিকে) ---- Look backward.
Beside (পাশে/পাশের দিকে) ---- Sit beside me.
Above (উপরের দিকে) ---- The fan is above my head.
Upward (উপরের দিকে) ---- Go upward the hill.
Down (নিচে) ---- He fall down from the tree.
Along (বরাবর; সামনের দিকে) ---- Go along the road.
Around (চারদিকে) ---- There are flowers around him.
About (প্রায়) ---- It is about five o'clock.
Straight (সোজা; বরাবর) ---- The road is straight.

Disapproval - অননুমোদন/অপছন্দ
পছন্দ করা শিখতে হলে অপছন্দ করাও শিখতে হয়। ফলে পছন্দকে প্রকাশ করা শিখতে হলে অপছন্দকেও প্রকাশ করা শিখতে হয়। অপছন্দের সাথে বিরক্তি, ক্রোধ ইত্যাদি বোধের যোগসূত্র মৌলিক বলে কোন কোন বাক্য এরূপ একের অধিক ভাবও প্রকাশ করতে পারে।

I don't like it. ---- এটা আমি পছন্দ করি না।

How do you tell me to like such a .... ? ---- তুমি কিভাবে এমন একটা .......কে আমাকে পছন্দ করতে বলছো?

I can't approve that plan. ---- ঐ পরিকল্পনাকে আমি অনুমোদন করতে পারি না।

Doubt - সন্দেহ
দৈনন্দিন জীবনে অনেক কিছুর ব্যাপারেই আমাদেরকে সন্দেহ পোষণ করতে এবং তা প্রকাশ করতে হয়। ইংরেজিতে এ উদ্দেশ্যে বেশ কিছু উপায়ে বাক্য গঠন করা হয়। যেমন:

I'm not sure whether it's true or false. ---- এটা সত্য কি মিথ্যা এ ব্যাপারে আমি নিশ্চিত নই।

Are you sure of your success? ---- তুমি কি তোমার সফলতার ব্যাপারে নিশ্চিত?

Duration - সময়কাল
কোন কাজ কতক্ষণ ধরে ঘটল বা ঘটে বা ঘটবে বা ঘটতো তা বুঝাতে বিশেষ কিছু time expression ব্যবহার করা হয়।

Always ---- সর্বদা
All the time ---- সব সময়
All the while ---- সব সময়
Most of the time ---- অধিকাংশ সময়
From time immemorial ---- স্মরণাতীতকাল থেকে
Since morning ---- সকাল থেকে
For two hours ---- দু’ঘণ্টা যাবত
Time-consuming ---- সময়সাপেক্ষ
Durable ---- টেকসই
Long lasting ---- দীর্ঘকাল টিকে এমন
Everlasting ---- চিরস্থায়ী
Transient ---- ক্ষণস্থায়ী
Short lived ---- স্বল্পায়ু
Till ---- যতক্ষণ পর্যন্ত
Until ---- যতক্ষণ পর্যন্ত না
As long as ---- যতক্ষণ পর্যন্ত
The whole day ---- সারাদিন ধরে
The whole night ---- সারারাত ধরে
In a month ---- এক মাসে
By that time ---- সেই সময়ের মধ্যে

17/10/2017

Ability Expressing - যোগ্যতা প্রকাশ
দৈনন্দিন জীবনে আমাদেরকে নানা ধরনের কাজ করতে হয়। কাজের প্রসঙ্গ আসলে পারা বা না পারার কথা ওঠে। কেউ কোনো কাজ করতে পারে কি পারে না এই জাতীয় যোগ্যতাকে বর্ণনা করার জন্য সচরাচর Can ব্যবহৃহ হয়। এটি একটি Modal Auxiliary যার পরে সব সময় verb এর Simple Form হয়।

I can ........
You can ......
Can একটি Modal Verb হওয়ায় এর সাথে s/es যুক্ত হয় না এবং এরপর To infinity ব্যবহৃত হয় না।

I can do it. ---- আমি এটি করতে পারি।
She can speak English fluently. ---- সে সাবলীলভাবে ইংরেজি বলতে পারে।

Negative sentence-এ contraction (সংক্ষিপ্ত) 'can't' ব্যবহৃত হয়। Question-এ একে মূল verb-এর আগে বসানো হয়।

I can't lift the box. ---- আমি বাক্সটি উঠাতে পারি না।

Can he speak English? ---- সে কি ইংরেজি জানে?

Adding More Information - আরও তথ্য যোগ করা
কথোপকথনে কোন বিষয়ের পক্ষে মত প্রদান করতে হলে অধিকাংশ ক্ষেত্রে তার পক্ষে তথ্য প্রদান করতে হয়। এভাবে প্রদত্ত তথ্যের সাথে আরো তথ্য প্রদান করতে হলে কিছু word বা phrase দ্বারা এই সংকেত দিতে হয় যে এ বিষয়ে আরো কিছু বলা হচ্ছে। যেমন-

Also ---- তাছাড়া
And ---- এবং
Moreover ---- অধিকন্তু
Besides that ---- এছাড়া/তাছাড়া
Another thing ---- আরেকটি বিষয়
Not only that ---- শুধু তাই নয়
Another important things is that ---- আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো
There's another reason why ---- তা কেন ঘটে তার আরেকটি কারণ আছে

Addressing Somebody - কাউকে সম্বোধন করা
কাউকে কাছে বা ধূর থেকে নাম, পরিচয়, বা পদবী ধরে ডাকাকে বলে সম্বোধন করা। দেশ ভেদে এবং ব্যক্তি ভেদে এগুলো ভিন্ন ভিন্ন হয়। সম্বোধন রীতির এই শ্রেণীভেদ বাংলাতেও আছে। Informal পরিবেশে অতিপরিচিত আত্মীয়-স্বজন বা বন্ধু-বান্ধবের ক্ষেত্রে:

Hi Ruma, where are you going?
Shahin, come here.
May I come in?
Did you call me mother?

Agreeing - সমর্থন করা
কারো কোনো প্রস্তাবে রাজি হলে তা কিভাবে প্রকাশ করবেন? অধিকাংশ সময়ে কারো কোনো মন্তব্যে একমত হলে ইতিবাচক সায় দেওয়ার দরকার হয়। প্রস্তাবে রাজি হয়ো বা না হওয়া প্রকাশ করতে সচরাচর নিচের style গুলি ব্যবহৃত হয়।

I agree ---- আমি একমত
You're right ---- ঠিক বলেছেন
I agree with you ---- আমি আপনার সাথে একমত
Yes, that's right ---- হ্যাঁ, তা ঠিক
I couldn't agree more ---- আমি পুরোপুরি রাজি
That's really the case ---- ঘটনাটা আসলেই তাই
You're absolutely right ---- একেবারে ঠিক বলেছেন
You can say that again ---- আমি আপনার সাথে পুরোপুরি রাজি
Yes, I have the same opinion ---- হ্যাঁ, আমারও একই মত

Anger - রাগ/ক্ষোভ প্রকাশ
রাগ প্রকাশ করার জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয় স্বরভঙ্গি এবং বাক্যভঙ্গি। ফলে যে বাক্যরূপ দ্বারা প্রশংসা করা যায়, তা দিয়ে তীব্র রাগ এবং বিরক্তিও প্রকাশ করা যায়। অনেক সময়ে শুধু বিশেষ ধরনের প্রশ্নের দ্বারাও রাগ প্রকাশ করা হয়। তবে চেতারা এবং স্বরের পরিবর্তন অবশ্যই করতে হবে। যেমন:
What are you doing? ---- তুমি কী করছো?
What the hell are you doing? ---- কী করছো তুমি, শুনি?

Attracting Attention - কারো দৃষ্টি আকর্ষণ করা
পথে চলতে চলতে অচেনা কোনো লোককে ডেকে সঠিক পথ সম্বন্ধে জিজ্ঞাসা করতে হলে, অন্যমনস্ক বা নিজের কাজে ব্যস্ত লোকটিকে কোন প্রয়োজনে ডাকতে হলে, ইত্যাদি ক্ষেত্রে প্রথমে প্রয়োজন হয় ভদ্রতাপূর্ণভাবে কারো দৃষ্টি আকর্ষণ করা। বাংলায় এরূপ কাজ আমরা ‘এই যে ভাই শুনুন’ ধাঁচের বাক্য বা উক্তি দ্বারা সম্পন্ন করে থাকি। ইংরেজিতে এরূপক্ষেত্রে প্রাথমিক পর্যায়ের ভদ্রতাপূর্ণ express গুলো নিচে দেওয়া হলো--

Excuse me ---- শুনুন
Listen ---- শুনুন
Oh, come on! ---- আহ, একটু বুঝতে চেষ্টা করো তো!
Do you follow me? ---- আমার কথা বুঝতে পারছো তো?
Are you with me? ---- আমার কথা শুনছেন তো?
Am I clear to you? ---- আমি কি বিষয়টা বুঝাতে পেরেছি?
Am I not right? ---- ঠিক বলিনি?
Isn't it true? --- এটা কি সত্য নয়?
Isn't it really true? ---- এটা কি আসলেই সত্য নয়?

Castigating - তিরস্কার করা/বকা দেওয়া
কাকে কিভাবে বকা দিতে হবে, তা নির্ভর করে যে বকা দিবে তার সাথে যাকে বকা দেওয়া হবে তার সম্পর্কের ওপর। নিচে এধরনের কিছু expression দেওয়া হলো--

What! You can't do it? ---- কী! তুমি এটা করতে পারবে না?
Shut up! Don't talk nonsense! ---- চুপ করো! বাজে বকো না!
That's enough! ---- অনেক হয়েছে!
How foolish! Who told you to do it that way? ---- কী বোকা! তোমাকে এটা ঐভাবে করতে কে বলেছে?

বাক্য (Sentence)ইংরেজীতে কথোপকথনরে জন্য Sentence সম্পর্কে ধারনা থাকা প্রয়োজন। Sentence সম্পর্কে সম্যক ধারনা থাকলে কথোপকথ...
18/08/2016

বাক্য (Sentence)
ইংরেজীতে কথোপকথনরে জন্য Sentence সম্পর্কে ধারনা থাকা প্রয়োজন। Sentence সম্পর্কে সম্যক ধারনা থাকলে কথোপকথন সহজ হবে। একাধিক শব্দ বা ড়িৎফ একত্রে বসে যদি মনের একটি ভাব পুরাপুরি প্রকাশ করে তবে তাকে ঝবহঃবহপব বা বাক্য বলে। (A sentence is a set of words which gives a complete sense) অর্থভেদে Sentence কে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে।

Assertive sentence (এ্যাসারটিভ সেনটেনস্)
Interrogative sentence (ইনট্রোগেটিভ সেনটেনস)
Imperative sentence (ইমপ্যারাটিভ সেনটেনস্)
Optative sentence (অপটেটিভ সেনটেনস্)
Exclamatory sentence (এক্সক্লেমেটরী সেনটেনস)

25/07/2016

ইংরেজী কথোপকথনের দক্ষতা বৃদ্ধির জন্য একটি ছোট ধরণের কথোপকথন দ্বারা শুরু করা যাক- কারো সঙ্গে দেখা হলে তার সঙ্গে যে ভাবে কথা শুরু করবেন। মনে করুন কোন বন্ধুর সঙ্গে অনেকদিন পর কোন দোকানে দেখা হল ……

১ম বন্ধু : Oh you! How are you ? (ও ইউ! হাউ আর ইউ?)
আরে তুমি! কেমন আছ?

২য় বন্ধু : I am fine and you? (আই অ্যাম ফাইন এ্যান্ড ইউ?)
আমি ভাল আছি আর তুমি?

১ম বন্ধু : Me too. It has been so long. (মি টু। ইট হ্যাজ বিন সো লং)
আমিও। কত দিন পর দেখা।

২য় বন্ধু : Yes! It has really been very long since we last met.
(ইয়েস! ইট হ্যাজ রিয়েলী বিন ভেরী লং সিন্স উই লাষ্ট মেট)
হ্যা! সত্যিই অনেকদিন পর দেখা শেষ দেখা হওয়ার পর।

১ম বন্ধু : What are you doing now a days? (হোয়াট আর ইউ ডুইং নাউ আ ডেইস?)
আজকাল কি করছ?

২য় বন্ধু : You know I had some business; doing the same. (ইউ নো, আই হ্যাড সাম বিজনেছ, ডুইং দ্যা সেম)
তুমি জানো, আমার কিছু ব্যবসা ছিল, সেটাই করছি।
What about you? (হোয়াট অ্যাবাউট ইউ?)
তুমি কি করছ?

১ম বন্ধু : The same job I had been doing for three years. (দ্যা সেম জব অ্যাই হ্যাভ বিন ডুইং ফর থ্রি ইয়ারস)
ঐ একই চাকুরী, যা তিন বৎসর থেকে করছিলাম।

২য় বন্ধু : What are you doing here? Are you buying anything? Let’s sit somewhere. (হোয়াট আর ইউ ডুইং? আর ইউ বায়িং এ্যানি থিং? লেটস সিট সামহোয়ার)
তুমি এখানে কি করছ? কিছু কি কিনছো? চল কোথাও বসা যাক।

১ম বন্ধু : I was thinking of buying some dresses. But I ran short of money. (আই ওয়াজ থিংকিং অফ বায়িং সাম ড্রেসেস। বাট আই রান শর্ট অফ মানি।)
আমি ভাবছিলাম যে কিছু ড্রেস কিনব। কিন্তু আমার টাকা কম পড়ছে।

২য় বন্ধু : By how much money are you short? (বাই হাউ মাচ মানি আর ইউ শর্ট?)
তোমার কত টাকা কম পড়েছে?

১ম বন্ধু: I am short by 100 taka.
(আই এ্যাম সর্ট বাই হানড্রেড টাকা)
আমার ১০০ টাকা কম পড়েছে।

২য় বন্ধু : I know you are fond of fashionable clothes. (আই নো ইউ আর ফন্ড অব ফ্যাশন্যাবল ক্লথজ)
আমি জানি তুমি কেতাদুরস্ত পোশাক ভালবাস।
So take it. I shall give you the money. (সো টেক ইট। অ্যাই শ্যাল গিভ ইউ দ্য মানি)
সুতরাং নিয়ে নাও। আমি তোমাকে টাকাটা দিয়ে দিব।

১ম বন্ধু : Thank you very much. Father will be at home tomorrow. Please come to meet him. He will be very pleased. (থ্যাঙ্ক ইউ ভেরী মাচ। ফাদার উইল বি এ্যাট হোম টুমরো। পিজ কাম টু মিট হিম। হি
উইল বি ভেরী প্লিজড)
তোমাকে অনেক ধন্যবাদ। বাবা কালকে বাড়িতে থাকবেন। তার সঙ্গে দেখা করতে আসবা কিন্তু। তিনি খুব খুশি হবেন।

২য় বন্ধু : Oh sure! But not tomorrow, I won’t be able to come tomorrow. I will be busy.
(ওহ সিওর! বাট নট টুমরো। অ্যাই ওনট বি এ্যাবল টু কাম টুমরো। আই উইল বি
বিজি)
ও অবশ্যই! কিন্তু কালকে নয়। কালকে আমার পক্ষে সম্ভব হবে না। আমি ব্যস্ত থাকবো।

১ম বন্ধু: Ok. some other day perhaps. Please give my regards to your father.(ওকে। সাম আদার ডে পারহ্যাপ্স পিজ গিভ মাই রিগারডস্ টু ইওর ফাদার)
ঠিক আছে অন্য একদিন তাহলে। তোমার বাবাকে আমার ছালাম জানাবে।

২য় বন্ধু : Bye, see you again (বাই সি ইউ এগেইন) বিদায়। আবার দেখা হবে।

12/05/2016

ইংরেজিতে ভালো করতে ভোকাবুলারি বাড়ানো দরকার । প্রতিদিন ১০টা শব্দ শিখে সেটা দিয়ে নিজের মনের মতো করে বাক্য বানাতে পারলে ভীষণ কাজে দেবে। আমি এখন থেকে নিয়মিত দিব ।
1.Occupying- অধিষ্ঠিত holding, staying, situated, inhabited, dwelt
2.Demonstrate- প্রদর্শন show, determine, establish, confirm, verify,
corroborate, substantiate
4.Patriotism- স্বদেশপ্রেম vigorous support for one's country
5.Construction- নির্মাণ building, making, er****on, make, working
7.Glorious- মহিমান্বিত illustrious, celebrated, famous, acclaimed,
distinguished, honored, outstanding, great, magnificent, noble, triumphant
8.Commemorate- স্মৃতিরক্ষা করা celebrate, pay tribute to, pay homage to, honor, salute, toast, remember, recognize, acknowledge, observe, mark
9.Hard-earned- কষ্টার্জিত hard-won
10.Ample- প্রশস্ত plentiful, abundant, copious, profuse, rich, lavish, liberal, generous, bountiful, bounteous, large, huge, great, bumper, plenteous

Address

Dhaka
1000

Telephone

01619517210

Website

Alerts

Be the first to know and let us send you an email when E.G. - English guarantor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share