Pushpo Tv

Pushpo Tv আসসালামুয়ালাইকুম
Pushpo TV এর পক্ষ থেকে আ?

23/02/2026

সাম্প্রতিক সময়ে মোহাম্মদপুর থেকে গ্রেফতার হওয়া চাঁদাবাজের দল এরা কার পালিত সন্ত্রাসী?

22/02/2026

আহত জুলাই যোদ্ধাকে দেখতে হাসপাতালে আমীরে মজলিস

আমাদের ধর্মমন্ত্রী  হলেন কুমিল্লা জেলাধীন মুরাদনগর উপজেলা সদরের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। পিতা মরহুম কাজী নোমান...
17/02/2026

আমাদের ধর্মমন্ত্রী হলেন কুমিল্লা জেলাধীন মুরাদনগর উপজেলা সদরের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। পিতা মরহুম কাজী নোমান আহমদ। মুসলিহে উম্মত মাওলানা কাজী শাহ মুজাফফর আহমদ রহ. এর পৌত্র। যিনি ছিলেন দারুল উলুম দেওবন্দের প্রথম যুগের শাগরীদ ও যুগ শ্রেষ্ঠ বুযর্গ আলেমেদ্বীন ।
হযরত মাওলানা মুজাফফার আহমদ রহ. যিনি শাইখুল হিন্দ রহ. এর শিষ্য, হারদুই হযরত আবরারুল হক রহ. এর মুরিদ, যার দমনিতে ইলমের দ্বারা প্রবাহিত এবং যার ফুফা পীরজী হুজুর রহ.,।
ইসলাম প্রচারে যার ভূমিকা ছিল অসাধারণ। যিনি শুধুমাত্র একজন ধর্মপ্রচারক নন, বরং একজন আধ্যাত্মিক নেতা ও খোদাভীতি ছিলেন।
মুসলিহে উম্মত কাজী শাহ মুজাফফর আহমদ রহ. এর প্রতিষ্ঠিত বাংলাদেশের ১০০ বছরের উপরে প্রাচীনতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া মুজাফফারুল উলুম মুরাদনগর কুমিল্লা এর বর্তমান মোতাওয়াল্লী ও উপজেলার বহু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা যিনি, তিনি হলেন জননেতা আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
দেশের শীর্ষস্থানীয় আলেম ও আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ববরেণ্য বহু বিখ্যাত আলেমদের এবং
বাংলাদেশের প্রতিটি মাদরাসার সাথে যার রয়েছে আত্মার সম্পর্ক।
তিনি হলেন জনাব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ সাহেব।
যিনি মুহিউস সুন্নাহ আল্লামা শাহ আবরারুল হক ও আমীরে হেফাজত আল্লামা শাহ আহমদ শফী রহ. সহ বাংলাদেশের শীর্ষ ওলামায়ে কেরামদের দোয়া ও সোহবতপ্রাপ্ত।
বিগত করোনা মহামারী ও বন্যায় দূর্গত হাজারো হাজার মানুষের পাশে ছিলেন মানবিক সেবায় একজন প্রকৃত অভিভাবক হিসেবে পরিচিত। বিশেষ করে গত বন্যায় দুর্গতদের পাশে দাঁড়ানো ছিল মুরাদনগরের শাহ পরিবারের জন্য এক অনন্য দৃষ্টান্ত। নিজ উপজেলার দূর্গতদের সপ্তাহ ব্যাপী তিন বেলায় গরম খাবার বিতরণ, ক্ষতিগ্রস্তদের ঘর নির্মাণ,নগদ অর্থ বিতরণ এবং বুড়িচং, ব্রাহ্মণপাড়া, মনোহরগঞ্জ ও ফেনীতে বন্যায় দুর্গতদের লক্ষ লক্ষ টাকার ত্রাণ সামগ্রী বিতরণ ।
তাঁর পুরো রাজনৈতিক জীবনজুড়ে মসজিদ, মাদ্রাসা এবং দ্বীনের অজস্র খিদমাত করেছেন।
যে লোকটি আলেমদের খিদমাতকে নিজের জন্য সৌভাগ্যের বিষয় মনে করেন।
সুন্নাতে রাসূলের মজবুত অনুসারী, পরিবারিক জীবনে শতভাগ দ্বীনের উপর প্রতিষ্ঠিত।
মুরাদনগর উপজেলার প্রতিটি মসজিদ-মাদরাসা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে যার অবদান রয়েছে অতুলনীয় ও অনস্বীকার্য। যার ঋণ মুরাদনগর উপজেলাবাসীর জন্য অপরিশোধযোগ্য।
মুরাদনগর থানার সমস্ত উলামায়ে কেরাম ওনাকে সমথর্ন জানিয়েছেন এবং ৬ষ্ঠ বারের মত এমপি বানিয়েছেন।
মুরাদনগর মুজাফফারুল উলুম মাদ্রাসার মুহতামিম ও শায়খুল হাদীস মুফতি আমজাদ হোসাইন সাহেব বলেন......
আমরাতো আল্লাহ তাআলার নিকট বলতে পারবো যে, আমরা একজন দ্বীনদার ব্যক্তিকে সমর্থন দিয়েছি দ্বীনের খিদমাতের আশায়।
প্রিয় মুরাদনগরবাসী, আল্লাহর কসম দুনিয়ার কোনো স্বার্থের জন্য নয় বরং দ্বীনের খিদমাত তার দ্বারা হবে, এ আশায় আমরা তাঁর পক্ষে কাজ করছি।
বিগত দিনে ফ্যাসিবাদের অত্যাচারের যুগে বিদেশে অবস্থানকালিন সময়েও তিনি আলেমদের জন্য নিজের সর্বোচ্চটা করেছেন।
রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
من لم يشكر الناس لم يشكر الله
যে মানুষের শুকরিয়া আদায় করেনা সে বস্তুত আল্লাহ তাআলার শুকরিয়াও আদায় করে না।
(তিরমিঝি ১৯৫৫)
তিনি বিপুল ভোটে বিজয়ী হয়ে ধর্মমন্ত্রী। আলহামদুলিল্লাহ
আশাকরি তার খিদমাত সমূহ অব্যাহত রাখবেন ইনশাআল্লাহ।
আল্লাহতায়ালা সুস্থতা ও আফিয়াতের সহীত নেক হায়াত দান করুক এবং উম্মাহ জন্য কবুল করুক। আমীন

14/02/2026

হাতিয়ায় শাপলা কলিতে ভোট দেওয়ায় বিএনপির নেতাকর্মীরা '৩ সন্তানকে জিম্মি করে' একজন গৃহবধুকে
গণ ধ র্ষ ণ করেছে।
অভিযোগটি নিশ্চিত করেছেন, নোয়াখালী সদর হাসপাতালের ডা. মোস্তাফিজুর রহমান ইমারজেন্সি মেডিকেল অফিসার। ভিক্টিম নিজে ডাক্তারদের সামনে ধর্ষণের বিষয়টি স্বীকার করেন।
রোগী বর্তমানে সদর হাসপাতালে ভর্তি আছেন, এবং তার চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। নিচে হাসপাতালে ভর্তি হওয়ার সময়কার ডাটা এন্ট্রি দিলাম। ভিক্টিমের পরিচয় হাইড করা হয়েছে।

বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মুহা. আজমির হোসেনের ইন্তেকাল।    আমির আল্লামা মা /মুনুল হকের ...
24/01/2026

বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মুহা. আজমির হোসেনের ইন্তেকাল।
আমির আল্লামা মা /মুনুল হকের গভীর শোক প্রকাশ
বাংলাদেশ খেলাফত মজলিসের নোয়াখালী–৬ (হাতিয়া) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলের নোয়াখালী হাতিয়া শাখার দায়িত্বশীল আলেম মাওলানা মুহা. আজমির হোসেন রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ব্রেন স্ট্রোকে ইন্তেকাল করেছেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মা /মুনুল হক (হাফিজাহুল্লাহ) মরহুমের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।
তিনি বলেন, মরহুম ছিলেন একজন সৎ, নীতিবান ও দ্বীনদার আলেম। ইসলামের দাওয়াত, সমাজ সংস্কার এবং দ্বীনি রাজনীতিতে তাঁর অবদান দল ও সমাজে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর ইন্তেকালে বাংলাদেশ খেলাফত মজলিস একজন নিবেদিতপ্রাণ আলেম ও সংগঠককে হারাল।
তিনি আরও বলেন, “মরহুমের ইন্তেকাল খেলাফত মজলিস ও জাতির জন্য একটি অপূরণীয় ক্ষতি। আল্লাহ তাআলা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর পরিবারকে এই শোক সইবার তাওফিক দান করেন।”
বাংলাদেশ খেলাফত মজলিস মরহুমের জন্য দোয়া করার জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন।
আল্লাহ তাআলা মরহুমকে ক্ষমা করুন এবং আমাদের সবাইকে সবরের তাওফিক দান করুন। আমিন

24/01/2026

দৃশ্যটি দেখে আপনার অনুভূতি কেমন?

23/01/2026

নির্মল ভোরে চন্দ্রিমা উদ্যানে আমীরে মজলিস ❤️

পবিত্র কুরআন শরীফ পড়ে মুগ্ধ হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন এক সময় কট্টর ডানপন্থী মতাদর্শে বিশ্বাসী ব্রিটিশ সাংবাদিক রবার্ট ...
21/01/2026

পবিত্র কুরআন শরীফ পড়ে মুগ্ধ হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন এক সময় কট্টর ডানপন্থী মতাদর্শে বিশ্বাসী ব্রিটিশ সাংবাদিক রবার্ট কার্টার।

সম্প্রতি এক বক্তব্যে তিনি নিজের জীবনের এই আমূল পরিবর্তনের গল্প তুলে ধরেন। তাঁর ভাষায়, ইসলাম গ্রহণ ছিল তার জীবনের জন্য এক ধরনের ‘জীবনরক্ষাকারী অভিজ্ঞতা’।

৫পিলার নামের ইসলামিক একটি পেজে এক ভিডিও বার্তায় তিনি বলেন, কিশোর বয়সে তিনি ছিলেন পথহারা ও মানসিকভাবে বিপর্যস্ত। একটি ভাঙা পরিবারে বেড়ে ওঠা এবং যথাযথ অভিভাবক বা আদর্শ ব্যক্তিত্বের অভাব তাকে গভীর বিভ্রান্তির মধ্যে ঠেলে দেয়।

তিনি বলেন, ১৪ বা ১৫ বছর বয়সে তিনি কট্টর ডানপন্থী চিন্তাধারা ও তথাকথিত ব্রিটিশ মূল্যবোধ দ্বারা প্রভাবিত ছিলেন, যদিও সেসব মূল্যবোধের প্রকৃত অর্থ তার কাছে তখন স্পষ্ট ছিল না।

পশ্চিমা সমাজের চলমান সামাজিক ও সাংস্কৃতিক সংকটের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, এমন কিছু বিভ্রান্তিকর মতাদর্শ তার চিন্তাকে আচ্ছন্ন করেছিল, যেগুলো বর্তমানে স্কুল পর্যায় পর্যন্ত ছড়িয়ে পড়েছে। এর ফলে মানুষ নিজের পরিচয়, এমনকি লিঙ্গ পরিচয় নিয়েও সংশয়ের মধ্যে পড়ে যাচ্ছে।

তবে তার জীবনের মোড় ঘুরে যায় যেদিন তিনি প্রথমবার পবিত্র কোরআন হাতে নেন। রবার্ট কার্টারের ভাষায়, সেটিই ছিল তার জীবনের গতিপথ বদলে দেওয়ার দিন।

তিনি বলেন, প্রপাগান্ডা ও ঘৃণার আবরণের আড়ালে থাকা ইসলামের প্রকৃত সৌন্দর্য তিনি তখন আবিষ্কার করতে শুরু করেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, বর্তমান রাজনৈতিক সংস্কৃতি এবং অনেক সংবাদমাধ্যমের শিরোনাম বিষাক্ত ইসলামোফোবিক বয়ান ও ষড়যন্ত্র তত্ত্বে ভরা, যা মানুষকে সত্য থেকে দূরে সরিয়ে রাখে।

ইসলাম গ্রহণের মুহূর্তটিকে নিজের জীবনের প্রকৃত সূচনা হিসেবে বর্ণনা করেন রবার্ট কার্টার। আবেগভরা কণ্ঠে তিনি বলেন, শাহাদা পাঠের দিন তাঁর মনে হয়েছিল তিনি যেন নতুন করে জন্ম নিয়েছেন। এই বিশ্বাসই তাকে একটি আলোকোজ্জ্বল ভবিষ্যতের পথ দেখিয়েছে।

ভ্রান্ত ধারণা, ঘৃণা ও বিভ্রান্তি পেছনে ফেলে সত্যের পথে ফিরে আসার এই গল্প শ্রোতাদের মধ্যে গভীর সাড়া ফেলেছে। রবার্ট কার্টারের ইসলাম গ্রহণের ঘটনা নতুন করে আলোচনায় এনেছে কোরআনের প্রভাব ও আত্মিক পরিবর্তনের শক্তিকে।

18/01/2026

দখলকৃত সরকারী খাস জায়গা পুনরুদ্ধার করে খেলার মাঠ তৈরির ঘোষণা আমীরে মজলিসের।

15/01/2026

সংবাদ সম্মেলনে ২৫৩টি আসনের তথ্য জানানো হয়। এরমধ্যে জামায়াতে ইসলামী ১৭৯টি, এনসিপি ৩০টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি, খেলাফত মজলিস ১০টি, এলডিপি ৭টি, নেজামে ইসলাম পার্টি ২টি, আমার বাংলাদেশ পার্টি ৩টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ২টিতে লড়বে।


সংবাদ সম্মেলনে উপস্থিত হয়নি ইসলামী আন্দোলন। বাকি দলগুলোর প্রতিনিধিরা ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ১১ দলীয় জোটের মধ্যে ১০টি দলের আসন নিয়ে সমঝোতা হয়েছে। বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি জোটে আছে। তবে তাদের জন্য এই মুহূর্তে আমরা আসন বন্টন করতে পারিনি। পরবর্তীতে আলোচনা করবো।

বাকি আসনগুলোতে বাকি শরিকদের নিয়ে ঐক্যমত্যের ভিত্তিতে হবে।

Address

H#20 (Ground Floor), R#7, B#F, Banasree
Dhaka
1219

Alerts

Be the first to know and let us send you an email when Pushpo Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Pushpo Tv:

Shortcuts

Share