জামিয়া আরাবিয়া কাসেমুল উলূম মাদরাসা

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • জামিয়া আরাবিয়া কাসেমুল উলূম মাদরাসা

জামিয়া আরাবিয়া কাসেমুল উলূম মাদরাসা ৪৪৮/১ মীরহাজীরবাগ (বড়বাড়ী), যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪

রাজধানী ঢাকার মীরহাজীরবাগ বড়বাড়িতে অবস্থিত “জামিয়া আরাবিয়া কাসেমুল উলূম” বিশ্বখ্যাত “দারুল উলূম দেওবন্দ” -এর অনুকরণে পরিচালিত একটি খালেছ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৯৫ ইং সনে চরমোনাই’র মরহুম পীর সাহেব আলহাজ্ব মাওলানা সৈয়দ মুহাম্মাদ ফজলুল করীম (রহ.) -এর পৃষ্ঠপোষকতায় এলাকার ধর্মপ্রাণ ভাই-বোনদের প্রচেষ্টায় মক্তব ও হিফজখানা প্রতিষ্ঠার মাধ্যমে জামিয়ার অগ্রযাত্রা শুরু হয়ে আজ ধাপে ধাপে জামাতে মেশকাত পর্য

ন্ত পৌঁছেছে। খুবই স্বল্প সময়ে এর সুনাম সুধীমহল, আলেম-ওলামা ও ইসলামী শিক্ষানুরাগীদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। বর্তমানে অত্র প্রতিষ্ঠানে ক্বিরাতুল কুরআন ক্যাডেট বিভাগ, হিফজ বিভাগ ও কিতাব বিভাগে সুযোগ্য শিক্ষকমণ্ডলীর মাধ্যমে বহু ছাত্র ইলমে দ্বীন শিক্ষা অর্জন করে আসছে। মাদরাসাটি সম্পূর্ণ ধর্মপ্রাণ ভাই-বোনদের সাহায্য সহযোগিতায় পরিচালিত। মাদরাসা কর্তৃপক্ষ প্রতি বছর কোটাভিত্তিক মেধাবী, ইয়াতিম, গরীব ও অসহায় ছাত্রদের থাকা-খাওয়া, চিকিৎসা, বই-খাতা, কলম ইত্যাদির সম্পূর্ণ খরচ বহন করে। গত ২২ মার্চ ২০০৪ ইং অগ্নিকাণ্ডে জামিয়া ভবন সম্পূর্ণভাবে পুড়ে গেলে মাদরাসার অনেক ক্ষতিসাধিত হয়। বর্তমানে জামিয়ার নিচু জমি ভরাট করে বহুতল ভবনের নির্মাণ কাজ চলছে।
অতএব, অত্র প্রতিষ্ঠানে আপনার/আপনাদের সহযোগিতার মানসিকতা নিয়ে দ্বীনি শিক্ষা বিস্তারের মাধ্যমে আদর্শ ও দক্ষ জাতি গঠনের লক্ষ্যে সকল দ্বীনদরদী মুসলমান ভাই-বোনদের এগিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আল্লাহ তায়ালা আমাদের চেষ্টাকে কবুল করুন। আমীন।

আলহামদুলুল্লাহ, রমজানের হাদিয়া প্রস্তুত।
28/02/2023

আলহামদুলুল্লাহ, রমজানের হাদিয়া প্রস্তুত।

আজ ২২/০২/২০২৩ইং রোজ বুধবার থেকে অত্র জামিয়ায় বার্ষিক পরীক্ষা শুরু হলো। (আলহামদুলিল্লাহ)২০২২-২৩ইং শিক্ষাবর্ষে অত্র জামিয়া...
22/02/2023

আজ ২২/০২/২০২৩ইং রোজ বুধবার থেকে অত্র জামিয়ায় বার্ষিক পরীক্ষা শুরু হলো। (আলহামদুলিল্লাহ)
২০২২-২৩ইং শিক্ষাবর্ষে অত্র জামিয়া থেকে,
বেফাক বোর্ডে ৬৩ জন ছাত্র
এবং কুরআন শিক্ষা বোর্ডে ৭০ জন ছাত্র অংশগ্রহন করেছে।

আলহামদুলিল্লাহ খুব সুন্দর সুচারুভাবে জামিয়া আরাবিয়া কাসেমুল উলূম মাদ্রাসার দারুল ইফতার তালেবুল ইলমদেরকে পাগড়ী প্রধান করা...
14/02/2023

আলহামদুলিল্লাহ খুব সুন্দর সুচারুভাবে জামিয়া আরাবিয়া কাসেমুল উলূম মাদ্রাসার দারুল ইফতার তালেবুল ইলমদেরকে পাগড়ী প্রধান করা হয়েছে।

পাগড়ী পরিধান করিয়েছেন যাত্রাবাড়ী বড় মাদ্রাসার ইফতা বিভাগের প্রধান মুশরিফ আল্লামা মাহমুদুল হাসান জামসেদ সাহবে হাফিজাহুল্লাহ।

যাঁরা ফারেগীন হয়েছে আল্লাহ তাদের উত্তম খেদমতের ব্যবস্থা করে দিক এবং দ্বীনের দায়ী হিসেবে কবুল করুক।

অত্র জামিয়ার বার্ষিক প্রতিযোগীতা অনুষ্ঠান শুরু হল।আলহামদুলিল্লাহ
26/01/2023

অত্র জামিয়ার বার্ষিক প্রতিযোগীতা অনুষ্ঠান শুরু হল।
আলহামদুলিল্লাহ

অত্র জামিয়ার ২০২২-২০২৩ইং শিক্ষাবর্ষের খতমে মেশকাত অনুষ্ঠান শেষ হল। (আলহামদুলিল্লাহ)আখেরী দরস প্রদান করেন অত্র জামিয়ার মু...
24/01/2023

অত্র জামিয়ার ২০২২-২০২৩ইং শিক্ষাবর্ষের খতমে মেশকাত অনুষ্ঠান শেষ হল।
(আলহামদুলিল্লাহ)
আখেরী দরস প্রদান করেন অত্র জামিয়ার মুহতামিম আলহাজ্ব হযরত মাওলানা আশরাফ উদ্দিন আরীফ সাহেব দাঃ বাঃ

13/12/2022

আজ ১৩/১২/২০২২ইং রোজ মঙ্গলবার থেকে জামিয়ার সমস্ত কার্যত্রম শুরু হল।
আলহামদুলিল্লাহ

01/12/2022

আলহামদুলিল্লাহ অত্র জামিয়ার সকল বিভাগের ২য় সাময়িক পরীক্ষা শেষ হল।
আগামী কাল শুক্রবার থেকে আগামী ১২/১২/২০২২ইং রোজ সোমবার পর্যন্ত অত্র জামিয়ার শিক্ষা কার্জক্রম বন্ধ থাকবে।

আলহামদুলিল্লাহ আজ ২৬/১১/২০২২ইং রোজ শনিবার থেকে অত্র জামিয়ার সকল বিভাগের ২য় সাময়িক পরীক্ষা শুরু হল।
26/11/2022

আলহামদুলিল্লাহ আজ ২৬/১১/২০২২ইং রোজ শনিবার থেকে অত্র জামিয়ার সকল বিভাগের ২য় সাময়িক পরীক্ষা শুরু হল।

জামিয়া_আরাবিয়া_কাসেমুল_মাদরাসার ৬ষ্ঠ তলার ছাদ ঢালাই কাজ চলছে আলহামদুলিল্লাহআমরা সিদ্ধান্ত নিয়েছি এই ৬ষ্ঠ তলা সম্পূর্ন হি...
05/11/2022

জামিয়া_আরাবিয়া_কাসেমুল_মাদরাসার ৬ষ্ঠ তলার ছাদ ঢালাই কাজ চলছে আলহামদুলিল্লাহ
আমরা সিদ্ধান্ত নিয়েছি এই ৬ষ্ঠ তলা সম্পূর্ন হিফজুল কুরআন বিভাগের জন্য ।
যেখানে শিশু, কিশোর ছাত্ররা আল্লাহর কুরআন মুখস্ত করবে এবং নিয়মিত তিলাওয়াত করবে।

হাদীসের কথা অনুযায়ী সর্ব উত্তম মানুষগুলো এখানে বসবাস করবে ইনশাআল্লাহ।

যেহেতু মাত্র ছাদ ঠালাই চলছে পরিপূর্ন রুমের কাজ সম্পন্ন করতে আপনাদের দোয়া এবং সহযোগীতা একান্ত ভাবে কামনা করছি।
মহান আল্লাহ যেন অত্র জামিয়াকে ক্বিয়ামাত পর্যন্ত কবুল করেন।

আত্র জামিয়ার ক্বিরায়াতুল কুরআন ক্যাডেট বিভাগের ২য় ও ৩য় শ্রেনীর ছাত্রদের কুরআন শরীফ এবং ১ম শ্রেনীর ছাত্রদের আমপাড়া ছবক অন...
26/10/2022

আত্র জামিয়ার ক্বিরায়াতুল কুরআন ক্যাডেট বিভাগের ২য় ও ৩য় শ্রেনীর ছাত্রদের কুরআন শরীফ এবং ১ম শ্রেনীর ছাত্রদের আমপাড়া ছবক অনুষ্ঠান শেষ হল।
(আলহামদুলিল্লাহ)

মাদরাসার মূল গেটে পানি চলে আসছে, যাতে পানি ভিতরে না আসে সেই প্রচেষ্টা চলছে।এমন বৃষ্টি চলতে থাকলে হয়ত ১ ঘন্টার মধ্যেই চার...
24/10/2022

মাদরাসার মূল গেটে পানি চলে আসছে, যাতে পানি ভিতরে না আসে সেই প্রচেষ্টা চলছে।
এমন বৃষ্টি চলতে থাকলে হয়ত ১ ঘন্টার মধ্যেই চারদিক ধেকে পানি এসে নিচতলা ভর্তি হয়ে যাবে।
হে আল্লাহ এই মুসিবত থেকে আমাদের হেফাজত করেন।

Address

448/1 Mirhajirbag (Borobari), Jatrabari
Dhaka
1204

Telephone

+8801715484259

Website

Alerts

Be the first to know and let us send you an email when জামিয়া আরাবিয়া কাসেমুল উলূম মাদরাসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to জামিয়া আরাবিয়া কাসেমুল উলূম মাদরাসা:

Share