Aftabia Khankah Sharif

Aftabia Khankah Sharif A khanqah or khaniqah (also transliterated as khankah , khaneqa, khanegah or khaneqah (Persian: خا

08/10/2022

আজ পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াল্লাম)
সম্মানিত সুধিবৃন্দ,
পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াল্লাম) আফতাবীয়া খানকা শরীফ এ অনুষ্টিত হবে,এতে আপনাদের সকলের প্রতি অংশগ্রহন করার জন্য দ্বীনি দাওয়াত রহিল.....
৯ই অক্টোবর ২০২২ইংরেজী,রোজ- রবিবার।
সময় :- সকাল ০৬ ঘটিকা হইতে দুপুর ১১ ঘটিকা পর্যন্ত।
ঠিকানা :- আফতাবীয়া খানকা শরীফ, আরিচা
মহাসড়ক,গেন্ডা,সাভার,ঢাকা ১৩৪০.

ALHAMDULILLAH..❤❤❤Thanks to Honourable Prime Minister and Honourable President of Bangladesh...
17/02/2021

ALHAMDULILLAH..❤❤❤
Thanks to Honourable Prime Minister and Honourable President of Bangladesh...

06/09/2020
* হযরত মু‘আয ইবন জাবাল (রা.) থেকে বর্ণিত,*** নবী করিম (সা.) বলেন, যে ব্যক্তি পাঁচটি রাত (ইবাদতের মাধ্যমে) জাগ্রত থাকবে ত...
24/05/2020

* হযরত মু‘আয ইবন জাবাল (রা.) থেকে বর্ণিত,*** নবী করিম (সা.) বলেন, যে ব্যক্তি পাঁচটি রাত (ইবাদতের মাধ্যমে) জাগ্রত থাকবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। (এক). যিলহাজ্জ মাসের ৮ তারিখ রাত, (দুই). যিলহাজ্জ মাসের ৯ তারিখ রাত, (তিন). ঈদুল আযহার রাত, (চার). ঈদুল ফিতরের রাত এবং (পাঁচ). ১৫ শাবানের রাত। (আত তারগীব ওয়াত তারহীব, ২য় খন্ড, পৃষ্ঠা-৯৮, হাদীছ নম্বর-১৬৫৬)।

☪ মানুষ রমজান মাসের মর্যাদা সম্পর্কে যদি জানতো তাহলে আফসোস করে বলতো, হে আল্লাহ আপনি এ ধরনের মর্যাদাবান একটি মাত্র মাস কে...
23/05/2020

☪ মানুষ রমজান মাসের মর্যাদা সম্পর্কে যদি জানতো তাহলে আফসোস করে বলতো, হে আল্লাহ আপনি এ ধরনের মর্যাদাবান একটি মাত্র মাস কেন দিলেন? আরো অধিক দিলেন না কেন? আমরা রমজানের প্রকৃত মর্যাদা জানি না বলেই সিয়াম পালন কষ্টকর মনে হয়। রমজান পেলাম, রোজা রাখলাম আর এই মাসের মর্যাদা ও শিক্ষাটাই যদি না জানি তাহলে কেমন জানি বিষয়টি উপবাসের মত হয়ে যায়। উত্তরাধিকার সূত্রে পাওয়া যায় না, ধার করা যায় না, টাকা দিয়ে কেনা যায় না, জমাও রাখা যায় না, তার নাম সময়। সময় মানে জীবন। সময়ের নাম ইতিহাস। সময়ের গুরুত্ব বৃদ্ধি করতে মহান আল্লাহ পাক পবিত্র কোরানে সময়ের শপথ গ্রহণ করেছেন। এক খণ্ড মর্যাদাবান সময়ের নাম রমজান। এই রমজান মাসে মহাগ্রন্থ আল কোরান নাজিল করা হয় এবং এই মাসের মধ্যে সুপ্ত আছে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রাত লাইলাতুল কদর।*** প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ইরশাদ করেছেন, যখন রমজান মাস শুভাগমন হয় তখন মহান আল্লাহ পাক তার আরশ বহনকারী ফেরেস্তাদের নির্দেশ প্রদান করেন, তোমাদের কাজ রাখো, রোজাদার বান্দা যখন দোয়া করে তখন আমিন আমিন বলতে থাকো। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে, আল্লাহর আরশ বহনের দায়িত্ব পালনের চেয়েও রোজাদারের দোয়ার দোয়ায় আমিন বলা অধিক গুরুত্বের। সুবহানাল্লাহ।।।

ইবনে উমর রা. হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-استمتعوا بهذا البيت فقد هدم مرتين ويرفع في ا...
22/05/2020

ইবনে উমর রা. হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-

استمتعوا بهذا البيت فقد هدم مرتين ويرفع في الثالثة.

তোমরা হজ্ব ও উমরার মাধ্যমে এই (বায়তুল্লাহ) গৃহের উপকার গ্রহণ কর। কেননা তা ইতিপূর্বে দু’বার ধ্বংস হয়েছে। তৃতীয়বারের পর উঠিয়ে নেওয়া হবে।-সহীহ ইবনে খুযাইমা, হাদীস : ২৫০৬; সহীহ ইবনে হিববান, হাদীস : ৬৭১৮; মুসনাদে বাযযার, হাদীস : ১০৭২; মুসতাদরাকে হাকিম, হাদীস : ১৬৫২
জাবির রা. হতে বর্ণিত, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন-

الحج المبرور ليس له جزاء إلا الجنة، قيل : وما بره؟ قال : إطعام الطعام وطيب الكلام.

হজ্বে মাবরূরের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই নয়। জিজ্ঞাসা করা হল, হজ্বের সদাচার কী? তিনি বললেন, খানা খাওয়ানো এবং উত্তম কথা বলা (অর্থাৎ অনর্থক ও অশ্লীল কথাবার্তা পরিত্যাগ করা)।

অন্য বর্ণনায় রয়েছে, খানা খাওয়ানো ও বেশি বেশি সালাম করা (সালামের বিস্তার ঘটানো)।-সহীহ ইবনে খুযাইমা, হাদীস : ৩০৭২; শুআবুল ঈমান, বায়হাকী, হাদীস : ৪১১৯; মুসনাদে আহমদ, হাদীস : ১৪৪৮২; তবারানী আওসাত ১/১১৩; মুসনাদে আবু দাউদ, ত্বয়ালিসী, হাদীস : ১৭১৮; মুসতাদরাকে হাকেম, হাদীস : ১৮১২; মুসান্নাফ আবদুর রাযযাক, হাদীস : ৮৮১৭

জান্নাতের নেয়ামতসমূহ -১. একজন সর্বনিম্ন জান্নাতীকে এই পৃথিবীর ১০ টি পৃথিবী সমান একটি জান্নাত দেয়া হবে, যার একটি ইট স্বর...
21/05/2020

জান্নাতের নেয়ামতসমূহ -

১. একজন সর্বনিম্ন জান্নাতীকে এই পৃথিবীর ১০ টি পৃথিবী সমান একটি জান্নাত দেয়া হবে, যার একটি ইট স্বর্ণের অপরটি রৌপ্যের আর গাথুনী হবে মেশক ও আম্বরের!

২. একজন জান্নাতীর জন্য ৭২ জন হুর থাকবে, যাদেরকে কোনো পুরুষ কখনো স্পর্শ করেনি!


৩. তাঁরা তাদের একটি বৃদ্ধাঙ্গুলী প্রদর্শন করলে সূর্যের আলো ম্লান হয়ে যাবে।

৪. ৭০ পাল্লা রেশমী কাপড় তাদের পরিধানে থাকবে,

৫. তারা এমন সুশ্রী হবে যে, ৭০ পাল্লা কাপড় ভেদ করে ও তাদের শরীর দেখা যাবে,

৬. সে তার জান্নাতী স্বামীকে খুব বেশি পরিমানে ভালোবাসা দেবে,

৭, তারা তাদের গালিচায় হেলান দিয়ে জান্নাতীগনের অপেক্ষায় অপেক্ষমান থাকবে!

৯. একজন জান্নাতীর জন্য ৮০ হাজার খাদেম থাকবে।

১০. এক বেলায় ১ লক্ষ ৬০ হাজার প্লেট খাবার পরিবেশন করা হবে এবং সবটুকু খেয়ে ফেলবে,

১১. খাবার এতই সুস্বাদু হবে যে, জান্নাতীরা সেই বর্তন পর্যন্ত খেয়ে ফেলবে এবং অনেক পরিচ্ছন্ন ও সুস্বাদু হবে!

১২. জান্নাতে কোনো টয়লেটের ব্যবস্থা থাকবে না কারণ, একটি ঢেকুর দেবার সঙ্গে সঙ্গে সমস্ত খানা হজম হয়ে তা নিঃশেষ হয়ে যাবে।

১৩. প্রত্যেক পশমের গোড়া দিয়ে সেই খাবারের সুঘ্রাণ বের হতে থাকবে!

১৪. জান্নাতী ব্যক্তি যদি উড়ন্ত পাখি দেখে এবং উহার মাংস খাবার ইচ্ছা পোষন হয়, সাথে সাথে তা ভূনা হয়ে তার মুখের সামনে চলে আসবে। মাংস খেয়ে হাড়গুলি ফেলে দিবে এবং ঐ ফেলে দেওয়া হাড় থেকে পূনরায় পাখি জীবন্ত হয়ে উড়ে যাবে!

১৫. জান্নাতীরা হরেক রকম ফল খাবে, প্রতি কামড়ে নূতন নূতন স্বাদ অনুভব করবে। একজন জান্নাতী জান্নাতে যা চাইবে সাথে সাথে তা পেয়ে যাবে!

১৬. জান্নাতের নীচ দিয়ে দুধের নহর, শরাবের নহর, মধুর নহর ও মিষ্টি পানির নহর প্রবাহিত হবে,

১৭. একজন জান্নাতী একত্রে ৪০ মন এক বসাতে খেয়ে ফেলবে!

১৮. জান্নাতবাসী সর্বদাই যুবক থাকবে, কখনো বৃদ্ধ হবে না। আর এখন থেকে তোমরা সুখ স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করবে। কোনোরূপ দুঃখ কষ্ট ভোগ করবে না।

* উম্মুল মু'মিনীন হযরত মা আয়িশা সিদ্দীক্বা (রাঃ) থেকে বর্ণিত,হুজুরে করীম সাল্লাল্লাহু তা'আলা আলায়হি ওয়াসাল্লাম ইরশাদ ...
20/05/2020

* উম্মুল মু'মিনীন হযরত মা আয়িশা সিদ্দীক্বা (রাঃ) থেকে বর্ণিত,
হুজুরে করীম সাল্লাল্লাহু তা'আলা আলায়হি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়েছেন,
"জাহান্নামের উপর একটি পুল আছে, যা চুলের চেয়েও অধিক সূক্ষ আর তরবারীর চেয়েও অধিক ধারালো। তার উপর লোহার শিকল ও কাঁটা থাকবে। আল্লাহ তা'আলা যাকে ইচ্ছা সে-ই উহা ধরবে। মানুষ উহার উপর দিয়েই গমন করবে। কেউ চোখের পলকে, কেউ বিদ্যুৎ গতিতে, কেউ বায়ুবেগে আর কেউ উত্তম ঘোড়া ও উটের গতিতে পুলসিরাত পার হবে।
আর ফিরিস্তারা বলতে থাকবে 'হে প্রভূ! সহিসালামতে অতিক্রম করাও, হে প্রভূ! সহিসালামতে পার করাও।
কোন কোন মুসলমান নাজাত পাবে, কেউ আহত হবে, কেউ উপুড় হয়ে যাবে আর কেউ অধঃমুখী হয়ে জাহান্নামে পড়ে যাবে।"
"মুসনাদে ইমাম আহমদ, হাদীস নং-২৪৮৪৭, খন্ড-৯, পৃষ্ঠা-৪১৫"

* হজরত আনাস ইবনে মালেক (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘কোনো ব্যক্তি যখন মৃত্যুবরণ করে তখন তিনটি জিনিস তার অনুগমন...
19/05/2020

* হজরত আনাস ইবনে মালেক (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘কোনো ব্যক্তি যখন মৃত্যুবরণ করে তখন তিনটি জিনিস তার অনুগমন করে #১. তার পরিবার-পরিজন। #২. তার ইবাদত-আমল। #৩. তার ধন-সম্পদ। অতঃপর তাকে কবরে রেখে দুটি জিনিস আপন জায়গায় ফিরে আসে আর একটি জিনিস কেবল তার সঙ্গে থেকে যায়। তার পরিবার-পরিজন ও ধন-সম্পদ ফিরে আসে, আর তার ☆ ইবাদত-আমল তার সঙ্গী হয়ে থেকে যায়।’ (বুখারি : ৬৫১৪; মুসলিম : ২৯৬০)

* হযরত রাসুলে কারিম (সা) বলেছেন, কবর হচ্ছে আখেরাতের প্রথম ঘাঁটি। এখানে যদি কেউ রক্ষা পেয়ে যায়, তাহলে পরবর্তী সব ঘাঁটি তা...
18/05/2020

* হযরত রাসুলে কারিম (সা) বলেছেন, কবর হচ্ছে আখেরাতের প্রথম ঘাঁটি। এখানে যদি কেউ রক্ষা পেয়ে যায়, তাহলে পরবর্তী সব ঘাঁটি তার জন্য সহজ হয়ে যাবে। আর এখানে কেউ যদি রক্ষা না পায় তাহলে পরবর্তী সব ঘাঁটি তার জন্য খুব কঠিন হবে। হযরত রাসুলে কারিম (সা.) আরও বলেছেন, মেরাজের রজনীতে আমি যত ভয়াবহ দৃশ্য দেখেছি তার মধ্যে কবরের আজাবই হচ্ছে সবচেয়ে ভয়াবহ। (তিরমিজি শরিফ, হাদিস নং-২৩০৮)।।।

☪ﺭَﺑَّﻨَﺎ ﺁﺗِﻨَﺎ ﻓِﻲ ﺍﻟﺪُّﻧْﻴَﺎ ﺣَﺴَﻨَﺔً ﻭَﻓِﻲ ﺍﻵﺧِﺮَﺓِ ﺣَﺴَﻨَﺔً ﻭَﻗِﻨَﺎ ﻋَﺬَﺍﺏَ ﺍﻟﻨَّﺎﺭِ (রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাস...
17/05/2020

☪ﺭَﺑَّﻨَﺎ ﺁﺗِﻨَﺎ ﻓِﻲ ﺍﻟﺪُّﻧْﻴَﺎ ﺣَﺴَﻨَﺔً ﻭَﻓِﻲ ﺍﻵﺧِﺮَﺓِ ﺣَﺴَﻨَﺔً ﻭَﻗِﻨَﺎ ﻋَﺬَﺍﺏَ ﺍﻟﻨَّﺎﺭِ
(রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও ওয়াফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান্নার)
অর্থঃহে আমাদের প্রতিপালক! আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করুন এবং আখেরাতেও কল্যাণ দান করুন এবং আমাদেরকে জাহান্নামের আজাব থেকে রক্ষা করুন।।।

☪ﺭَﺑَّﻨَﺎ ﻻَ ﺗُﺆَﺍﺧِﺬْﻧَﺎ ﺇِﻥ ﻧَّﺴِﻴﻨَﺎ ﺃَﻭْ ﺃَﺧْﻄَﺄْﻧَﺎ
(রাব্বানা লা তুআখিযনা ইন নাছিনা আও আখতানা)
অর্থঃহে আমাদের প্রভু প্রতিপালক! আপনে আমাদের পাকড়াও করিয়েন না যদি আমরা ভুলে যাই ও ভুলবশত ত্রুটিবিচ্যুতি করে বসি।।

☪ﺭَﺑَّﻨَﺎ ﻭَﻻَ ﺗَﺤْﻤِﻞْ ﻋَﻠَﻴْﻨَﺎ ﺇِﺻْﺮًﺍ ﻛَﻤَﺎ ﺣَﻤَﻠْﺘَﻪُ ﻋَﻠَﻰ ﺍﻟَّﺬِﻳﻦَ ﻣِﻦ ﻗَﺒْﻠِﻨَﺎ
(রাব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আ’লাল্লাযিনা মিন ক্বাবলিনা)
অর্থঃহে আমাদের প্রভু প্রতিপালক! আপনে আমাদের ওপর এরুপ দায়িত্বভার অর্পন করিয়েন না যেরুপ দায়িত্বভার অর্পন করেছিলেন আমাদের পূর্ববর্তীদের ওপর!!

☪ﺭَﺑَّﻨَﺎ ﻭَﻻَ ﺗُﺤَﻤِّﻠْﻨَﺎ ﻣَﺎ ﻻَ ﻃَﺎﻗَﺔَ ﻟَﻨَﺎ ﺑِﻪِ ﻭَﺍﻋْﻒُ ﻋَﻨَّﺎ ﻭَﺍﻏْﻔِﺮْ ﻟَﻨَﺎ ﻭَﺍﺭْﺣَﻤْﻨَﺎ ﺃَﻧﺖَ ﻣَﻮْﻻَﻧَﺎ ﻓَﺎﻧﺼُﺮْﻧَﺎ ﻋَﻠَﻰ ﺍﻟْﻘَﻮْﻡِ ﺍﻟْﻜَﺎﻓِﺮِﻳﻦَ
রাব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা ত্বাকাতা লানা বিহি। ওয়া’ফুআন্না ওয়াগফিরলানা ওয়ারহামনা) (আনতা মাওলানা ফানছুরনা আলাল ক্বাওমিল কাফিরীন।
অর্থঃহে আমাদের প্রভু প্রতিপালক! আপনে আমাদের ওপর এমন বোঝা চাপিয়েন না যা বহন করার শক্তি আমাদের নাই। আপনে আমাদের মার্জনা করুন , আমাদের ওপর ক্ষমা করুন , আমাদের প্রতি রহম করুন। (কারণ) আপনিই আমাদের অভিভাবক। সুতরাং, কাফেরদের বিরুদ্ধে আপনে আমাদের সাহায্য করুন।।।।

Address

Aftabia Khankah Sharif, Aricha Road, Savar
Dhaka
1340

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aftabia Khankah Sharif posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share