Islami Jibon

Islami Jibon কোরআনের বাণী, রাসুল সাঃ এর হাদীস এবং ইসলামী জীবন বিধান প্রচারের আমাদের একটি প্রয়াস। আল্লাহ কবুল করুন

05/09/2025

আজকে সুরা আল - কাহাফ পড়েছেন তো ?

06/09/2024

সুনানে আবু দাউদ (১০৪৬), সুনানে তিরমিযি (৪৯১) ও সুনানে নাসাঈ (১৪৩০)-তে আবু সালামা বিন আব্দুর রহমান থেকে বর্ণিত; তিনি আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “সবচেয়ে উত্তম যে দিনে সূর্যোদয় হয়েছে সেটি হচ্ছে— জুমার দিন। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এই দিনে তাকে দুনিয়াতে নামিয়ে দেয়া হয়েছে। এই দিনে তার তওবা কবুল করা হয়েছে। এই দিনে তিনি মারা গেছেন। এই দিনে কিয়ামত সংঘটিত হবে। জুমার দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জ্বিন ও ইনসান ব্যতীত প্রত্যেক প্রাণী কিয়ামত সংঘটিত হওয়ার ভয়ে কান খাড়া করে রাখে। এই দিনে এমন একটি সময় রয়েছে যে সময়টিতে কোন মুসলিম বান্দা নামাযরত অবস্থায় আল্লাহ্‌র কাছে কোন প্রয়োজন পূরণের প্রার্থনা করলে আল্লাহ্‌ তাকে সেটা প্রদান করেন।

08/07/2024
14/05/2024

আল্লাহর রহমত হতে তোমরা নিরাশ হয়ো না। কারণ আল্লাহর রহমত হতে কেউই নিরাশ হয় না, কাফির সম্প্রদায় ছাড়া।(ইউসুফ-৮৭)

10/05/2024

হে ঈমানদারগণ!জুমুআর দিনে যখন সালাতের জন্য ডাকা হয় তখন তোমরা আল্লাহ্‌র স্মরণে ধাবিত হও এবং কেনা-বেচা ত্যাগ কর,এটাই তোমাদের জন্য সর্বোত্তম, যদি তোমরা জানতে। সুরা:আল-জুমু'আ

যে ব্যক্তি কাউকে হেদায়েতের দিকে আহ্বান করবে তার অনুসরণকারী ব্যক্তির সমপরিমাণ নেকী তাকে দেওয়া হবে।তবে এ কারণে অনুসরণকারীদ...
17/04/2024

যে ব্যক্তি কাউকে হেদায়েতের দিকে আহ্বান করবে তার অনুসরণকারী ব্যক্তির সমপরিমাণ নেকী তাকে দেওয়া হবে।তবে এ কারণে অনুসরণকারীদের নেকী থেকে বিন্দু পরিমাণও কম করা হবে না।(মুসলিম শরীফ ২,৬,৭,৪) আল আযকার- ইমাম আন-নববী রহ. বইটি তে অনেক দোয়া,জিকির আমল আরও অনেক কিছু আছে বইটি সংগ্রহে রাখতে পারেন।

01/03/2024

বাহিরে বের হওয়ার দোয়া
“বিসমিল্লাহি,তাওয়াক্কালতু আলাল্লাহি,ওয়া লা হাওলা ওয়া লা ক্যুওয়াতা ইল্লা বিল্লাহ” (তিরমিজি,আবুদাউদ)
আসুন আমরা বাহিরে বের হওয়ার সময় আল্লাহ কে স্মরণ করে বের হই,আর আল্লাহর জিম্মায় থাকলে,আল্লাহই সকল বিপদ আপদ থেকে আমাদের রক্ষা করবেন।(আমিন)Islami Jibon

22/02/2024

এক হাদিসে নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন-“সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো অন্যয়ভাবে মুসলিম ভাইয়ের সম্মানের ওপর আঘাত করা।এক গালির বদলে দুই গালি দেওয়াও মহাপাপ”।

01/01/2024

ফজর ও মাগরিবের নামাজের পড়ে
“আল্লা-হুম্মা, আজিরনী মিনান না-র”
(হে আল্লাহ,আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন)

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islami Jibon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share