20/11/2024
বিয়ে শুদ্ধ হওয়ার জন্য শর্ত হল মৌলিকভাবে দু’টি। যথা-
১-ইজাব কবুল হওয়া।
২-দুইজন মুসলিম প্রাপ্ত বয়স্ক পুরুষ বা একজন প্রাপ্ত বয়স্ক পুরুষ ও দুইজন প্রাপ্ত বয়স্ক মহিলা উক্ত ইজাব কবুল স্বকর্ণে শুনা।
ব্যস উক্ত দু’টি শর্ত পাওয়া গেলেই বিয়ে সম্পন্ন হয়ে যায়।
ব্যাখ্যা
স্বামী স্ত্রীকে ইজাব তথা প্রস্তাব দিবে বা কোন ব্যক্তিকে উকিল বানিয়ে স্বামীর পরিচয় ও দেনমোহর উল্লেখ করে প্রস্তাব দিবে, আর স্ত্রী সেই প্রস্তাবকে কবুল করবে। কিংবা স্ত্রী নিজে স্বামীকে প্রস্তাব দিবে আর স্বামী তা কবুল করবে, কিংবা স্ত্রীর অনুমতিক্রমে তার উকীল গিয়ে স্বামীকে প্রস্তাব দিবে আর স্বামী তা কবুল করবে। আর উক্ত প্রস্তাব এবং কবুল বলার বিষয়টি উপস্থিত থেকে প্রাপ্ত বয়স্ক দুইজন মুসলিম পুরুষ বা একজন প্রাপ্ত বয়স্ক পুরুষ ও দুইজন মহিলা স্বকর্ণে শুনবে। তাহলেই শরয়ী দৃষ্টিকোণ থেকে বিবাহ শুদ্ধ হয়ে যাবে।
فى الدر المختار- ( و ) شرط ( حضور ) شاهدين ( حرين ) أو حر وحرتين ( مكلفين سامعين قولهما معا ) (الدر المختار ، كتاب النكاح،-3/9
অনুবাদ-বিবাহ সহীহ হওয়ার শর্ত হল শরীয়তের মুকাল্লাফ [যাদের উপর শরীয়তের বিধান আরোপিত হয়] এমন দুইজন আযাদ পুরুষ সাক্ষি বা একজন আযাদ পুরুষ ও দুইজন মহিলা সাক্ষি হতে হবে, যারা প্রস্তাবনা ও কবুল বলার উভয় বক্তব্য স্বকর্ণে উপস্থিত থেকে শুনতে পায়। {আদ দুররুল মুখতার-৩/৯, ফাতওয়ায়ে হিন্দিয়া-১/২৬৮}
বিয়ের প্রস্তাব দেয়ার পর কনে বা বর কবুল বলার সময় মন অন্য দিকে থাকার পরও যদি স্বাক্ষীদের সামনে মুখে কবুল বলে থাকে, তাহলে বিয়ে সম্পন্ন হয়ে যাবে। কোন সমস্যা নেই।
عن أبي هريرة قال : قال رسول الله صلى الله عليه و سلم ثلاث جدهن جد وهزل جد النكاح والطلاق والرجعة (سنن الترذى، كتباب الطلاق، باب ما جاء في الجد والهزل في الطلاق، رقم الحديث-1184
হযরত আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাঃ ইরশাদ করেছেন, তিনটি বিষয় এমন যেগুলোর যথার্থ তো যথার্থই এমনকি সেগুলোর কৌতুকের ব্যবহারও যথার্থ, তাহলো, বিবাহ, তালাক, রাজআত। {সুনানে তিরমিজী, হাদীস নং-১১৮৪, সুনানে সাঈদ বিন মানসূর, হাদীস নং-১৬০৩, সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-২০৩৯, সুনানে আবু দাউদ, হাদীস নং-২১৯৪, তাহাবী শরীফ, হাদীস নং-৪৬৫৪, সুনানে দারা কুতনী, হাদীস নং-৩৬৩৫}
তাই হারাম প্রেম করার চেয়ে সাক্ষি সামনে রেখে বিয়ে করে প্রেম করুন।
২ জন সাক্ষির সামনে ছেলে মেয়ের ইজাব কবুল হলেই বিয়ে হয়ে যাবে ইনশাআল্লাহ ।
* অবশ্যই দেনমোহর নির্দিষ্ট করে নিবেন
আল্লাহ আমাদেরকে পবিত্র থাকার তাওফিক দান করুন। আমিন
✔ইনশাআল্লাহ বন্ধুদের সাথে শেয়ার করুন