Islamic dawat

Islamic dawat Welcome to this page Wellcome to this page

12/10/2023
09/10/2023

Allah Hu Akbar


Video collected



05/10/2023

সা'দ বিন উবাদা (রাঃ) বলেন, “যদি আমি আমার স্ত্রীর সাথে অন্য পুরুষকে দেখি, তাহলে তরবারি দ্বারা তার (পুরুষ) শিরশ্ছেদ করে ফেলবো।”

এ কথা রাসূলুল্লাহ ﷺ এর কাছে পৌছলে তিনি বললেন,

“তোমরা কি সা'দের ঈর্ষায় আশ্চর্যবোধ করছ? আল্লাহর কসম, আমি ওর থেকেও বেশী ঈর্ষাবান এবং আল্লাহ্ আমার থেকেও বেশী ঈর্ষাবান। আর এ জন্যই তিনি গুপ্ত ও প্রকাশ্য সকল অশ্লীলতাকে অবৈধ ঘোষণা করেছেন।”

[সহীহ বুখারী, হাদীস নং ৭৪১৬]

আর এদিকে স্ত্রীকে তার দুলাভাই-দেবরের সাথে খুনসুটি, তাদের সাথে খোলামেলা চলাফেরা দেখেও আপনার মধ্যে কোন বোধ কাজ করে না!
বরং নববধূর লাজুকতা দেখে কপট রাগ দেখিয়ে বলেছেন-'ঘরের মানুষের সাথে এত লজ্জা কিসের?'

সুন্দরী মেয়ে দেখে বিয়ে করেছেন যাতে তথাকথিত পার্টি-কালচারাল প্রোগ্রামে অন্যসব কলিগদের স্ত্রীর সামনে আপনার স্ত্রীর সৌন্দর্য্যের কমতির কারণে ছোট হতে না হয়! অফিসের বস-কলিগরা যখন আপনার সামনেই স্ত্রীর 'ফিগার' নিয়ে কথা বলেছে আর আপনি মুখ টিপে হেসেছেন;অভিনব সব শব্দচয়নে তার 'রূপের আগুনের' ভূয়সী প্রশংসা করেছে আর তখন আপনার গর্ববোধ হয়েছে! ফেসবুকে স্ত্রীর আপলোডকৃত বেপর্দা ছবিতে শত শত- 'হট লাগছে','পুরাই আগুন','ক্র্যাশ খেলাম','কেন যে বিয়ের আগে ভাবীর সাথে দেখা হল না! কমেন্টে আপনি লাভ রিয়েক্ট দিয়ে ভাসিয়ে দিয়েছেন!

জ্বী হ্যাঁ,আপনিও পুরুষ আর সাদ বিন উবাদাও পুরুষ,পার্থক্যটা শুধু মানসিকতা তে!

05/10/2023

আপনি কি জানেন, ﺟَﺰَﺍﻙَ ﺍﻟﻠّٓﻪُ ﺧَﻴْﺮًﺍ (জাযাকাল্লাহু খাইরান) এর অর্থ কি?

আপনি যখন কাউকে ভাল, সুন্দর বা তাঁর পছন্দসই কোন কাজ উপহার দেন তখন অধিকাংশ মানুষই আপনাকে বলে থাকেন, "জাযাকাল্লাহু খাইরান"।
আসুন, জেনে নেই বাক্যটির বেশ সুন্দর কয়েকটি অর্থ:

১। ﺧﻴﺮ (খাইর) শব্দটি সে সমস্ত বিষয় বুঝায় যা আল্লাহর নিকট প্রিয়। তাই "খাইর" শব্দের মাধ্যমে আপনার জন্য সবরকমের কল্যাণ কামনা করা হল।

২। "জাযাকাল্লাহু খাইরান" অর্থঃ আল্লাহ আপনাকে জান্নাত এবং জান্নাতে তাঁর দিদার দ্বারা সৌভাগ্যবান করুন।

৩। "জাযাকাল্লাহু খাইরান" অর্থঃ আল্লাহ আপনাকে কাফিরদের স্থান জাহান্নাম থেকে হেফাজত করুন।

৪। "জাযাকাল্লাহু খাইরান" অর্থঃ আল্লাহ যেন আপনাকে সিরাতে মুস্তাক্বিম তথা সরল পথে পরিচালিত করেন।

৫। "জাযাকাল্লাহু খাইরান" অর্থঃ আল্লাহ যেন আপনার উপর কোন অভিশপ্ত শয়তানকে চাপিয়ে না দেন।

৬। "জাযাকাল্লাহু খাইরান" অর্থঃ আল্লাহ যেন আপনার রিজিকের মধ্যে বরকত দান করেন।

৭। "জাযাকাল্লাহু খাইরান" অর্থঃ শেষ দিবস পর্যন্ত আল্লাহ যেন আপনাকে মাতা-পিতার প্রতি সদ্ব্যবহারকারী করেন।

৮। "জাযাকাল্লাহু খাইরান" অর্থঃ আল্লাহ যেন আপনাকে রাসূলের সুন্নাতের অনুসারী করেন।

৯। "জাযাকাল্লাহু খাইরান" অর্থঃ আল্লাহ আপনাকে নেক সন্তান দান করুন।

১০। "জাযাকাল্লাহু খাইরান" আল্লাহ আপনাকে সবরকম কল্যাণ দান করুন।

এর আরো অসংখ্য অর্থ রয়েছে। কেননা খাইর (ﺧﻴﺮ) আল্লাহর নিকট অগুনিত। যা গণনা করা অসম্ভব। তবে আমরা বাক্যটির শাব্দিক অর্থ করি, "আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন" বলে।

উসামা বিন যায়েদ (রাযি.) থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো প্রতি কৃতজ্ঞতার আচরণ করা হলো তাই সে ব্যক্তি আচরণকারীকে "জাযাকাল্লাহু খাইরান" বলল, তাহলে সে তার যথাযোগ্য প্রশংসা করল।

আবু হুরায়রা (রাযি.) বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়সাল্লাম বলেছেন, কেউ যখন তার ভাইকে বলে, "জাযাকাল্লাহু খাইরান" তাহলে সে তার ভূয়সী প্রশংসা করল।

ঊমর (রাযি.) বলেন, তোমাদের কারো যদি জানা থাকত যে, তার অপর ভাইকে "জাযাকাল্লাহু খাইরান" বলার মধ্যে তার জন্য কি রয়েছে! তাহলে তোমরা একে অপরের জন্য তা বেশি করে বলতে।

আমরা পরস্পরে "জাযাকাল্লাহু খাইরান" এর বিনিময় করতে পারি (পরিস্থিতি অনুযায়ী যেখানে যটতা সম্ভব)।

আল্লাহ্ আমাদের সবাইকে বিনিময় করার এবং বুঝার তৌফিক দান করুন। আমীন।

Address

Dhaka
Dhaka

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islamic dawat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share