Ahle Sunnat Wal Jama'at

Ahle Sunnat Wal Jama'at আহলে সুন্নাত ওয়াল জামা'আত, বাংলাদেশ
(1)

আলিয়া মাদ্রাসাতে কওমি শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত হবে আত্মঘাতী,সর্বোচ্চ সতর্কতা ও সচেতনতা প্রয়োজন : সরকারি এমপিওভুক্ত প্রতি...
06/05/2026

আলিয়া মাদ্রাসাতে কওমি শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত হবে আত্মঘাতী,সর্বোচ্চ সতর্কতা ও সচেতনতা প্রয়োজন :

সরকারি এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষকরা বছরব্যাপী বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণে অংশ নেয়।নিজ বিষয়ের বাইরে তারা শিখন - শেখানোর আধুনিক কলাকৌশল,রাসুলুল্লাহর শেখানো সুন্নাহ মতে পাঠদান পদ্ধতি,প্রতিষ্ঠানে ও ব্যক্তিগত জীবনে নৈতিকতা চর্চা,শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যসহ জীবনঘনিষ্ঠ বিষয়ে তারা বিভিন্ন মেয়াদের সরকারি প্রশিক্ষণে অংশ নেয়। বিপরীতে অধিকাংশ প্রাইভেট মাদ্রাসা, হেফজখানা,মহিলা হেফজখানা বিশেষত : কওমি ঘরানার প্রতিষ্ঠানগুলোতে যাদের দিয়ে পাঠদান দেয়া হয় তাদের অধিকাংশই অপ্রশিক্ষিত ও অপরিনামদর্শী। ফলে শিশুর মানসিক স্বাস্থ্য কি? কেনো সে পড়ছে না,তার সাথে কিরকম আচরণ করতে হবে বা তাদেরকে কিভাবে পড়াতে হয় তারা তা জানেনা। মা-বাবার সাথে আনন্দে সময় পার করার বয়সে অসংখ্য শিশু শিক্ষার্থীকে তারা বেদমভাবে পেটাচ্ছে,সারাদেশে অসংখ্য শিক্ষার্থী তাদের পৈশাচিক নির্যাতনের শিকার হচ্ছে প্রতিনিয়ত। কারণ - তাদের অধিকাংশেরই নেই পর্যাপ্ত জাগতিক ও ধর্মীয় জ্ঞান ।আধুনিক শিখন পদ্ধতি কি? তারা তা জানেনা। এ অবস্থায় আজ ৬ মে অনুষ্ঠিত মাদ্রাসা ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের সভায় সারাদেশের এমপিওভুক্ত মাদ্রাসায় সৃষ্ট ১৩ হাজার সহকারী মাওলানা (মুজাব্বিদ মাহির/ ক্বারী) পদে দাওরা পাশ কওমি শিক্ষার্থীদের নিয়োগের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে আলোচনা হয়।দাখিল, আলিম এবং ফাযিলের মত সমমানের ডিগ্রী ছাড়া,সরকারি কোন বোর্ড/ অধিদপ্তরের তদারিক ব্যতিত বিক্ষিপ্ত আঞ্চলিক কওমি বোর্ডগুলোর অধীনে শুধুমাত্র দাওরা হাদিস পাশ কওমি শিক্ষার্থীকে এমপিওভুক্ত আলিয়া ধারায় গুরুত্বপূর্ণ পদে পদায়ন বা যুক্ত করার সিদ্ধান্ত হবে সম্পূর্ণ আত্মঘাতি।
যাদের হাতে নিজ অঙ্গনের শিক্ষার্থীরা নিরাপদ নয়,তাদের হাতে অন্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কখনো নিরাপদে থাকবেনা। সংশ্লিষ্টদের কাছে কার্যকর পদক্ষেপ প্রত্যাশা এবং এধরনের একপেশে সিদ্ধান্ত গ্রহণের আগে প্রতিক্রিয়া বিবেচনা করার অনুরোধ করেছেন শিক্ষক নেতৃবৃন্দ

আহলে সুন্নাত ওয়াল জামাআত  খাগড়াছড়ি পার্বত্য জেলার মতবিনিময় সভা অনুষ্ঠিত-----------------------------------------------...
03/05/2026

আহলে সুন্নাত ওয়াল জামাআত খাগড়াছড়ি পার্বত্য জেলার মতবিনিময় সভা অনুষ্ঠিত
--------------------------------------------------------------
অদ্য ২ এপ্রিল '২৬ শনিবার সকাল ১১টায় খাগড়াছড়ি পৌরসভা মিলনায়তনে
আহলে সুন্নাত ওয়াল জামাআত কেন্দ্রীয় কমিটির সাথে খাগড়াছড়ি পার্বত্য জেলার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন - প্রবীন আলেমেদ্বীন আল্লামা আবু তাহের আনছারী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আহলে সুন্নাত ওয়াল জামাআত এর কেন্দ্রীয় সহকারী মহাসচিব অধ্যক্ষ ড. আল্লামা ইসমাইল নোমানী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন - আহলে সুন্নাত ওয়াল জামাআত এর কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সচিব (চট্টগ্রাম বিভাগ) মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আবদুর রব রাজা, সাজিদ মাহমুদসহ আরও অনেকেই। মতবিনিময় সভায় বিভিন্ন দরবারের প্রতিনিধি এবং আলেম- ওলামাসহ অনেক পেশাজীবি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সকলেই আহলে সুন্নাত ওয়াল জামাআত এর কার্যক্রমকে সর্বত্র ছড়িয়ে দিতে দ্বীপ্ত প্রত্যয় ব্যক্ত করেন।

30/04/2026

জামেয়ার প্রতিষ্ঠাতা আলে রাসুল আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরিকোটি (রহ.)'র ওরশ শরীফে বক্তব্য রাখছেন আহলে সুন্নাত শুরা সদস্য অধ্যক্ষ আল্লামা মুফতি অছিয়র রহমান আল কাদেরি। এরপূর্বে বক্তব্য রেখেছেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব উপাধ্যক্ষ আল্লামা মুফতি আবুল কাশেম মুহাম্মদ ফজলুল হক

শোকবার্তা:চট্টগ্রাম কর্ণফুলী কালারপোল অহিদিয়া ফাযিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ প্রখ্যাত আলেমেদ্বীন হযরতুলহাজ্ব আল্লামা সৈয...
26/04/2026

শোকবার্তা:

চট্টগ্রাম কর্ণফুলী কালারপোল অহিদিয়া ফাযিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ প্রখ্যাত আলেমেদ্বীন হযরতুলহাজ্ব আল্লামা সৈয়দ মুহাম্মদ ইয়াহিয়া অহিদী আজ বাদ আছর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার ইন্তেকালে শোকপ্রকাশ করেছেন আহলে সুন্নাত চেয়ারম্যান আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফি,নির্বাহি চেয়ারম্যান আল্লামা আবুল কাশেম নুরী, মহাসচিব ড. আব্দুল্লাহ আল মারুফ, যুগ্ম মহাসচিব আল্লামা আবুল কাশেম মুহাম্মদ ফজলুল হকসহ নেতৃবৃন্দ।
আগামীকাল সকাল দশটায় অহিদিয়া মাদরাসা ময়দানে নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।

আল্লাহ তাকে রফে দরাজাত নসীব করুন

25/04/2026

আহলে সুন্নাতের মান্যবর চেয়ারম্যানের গুরুত্বপূর্ণ বক্তব্য

মন্তব্য কলাম---------অনলাইন ক্লাসের সিদ্ধান্ত আশির্বাদ নয়,ক্ষেত্রবিশেষে অভিশাপ: সচেতনতা প্রয়োজন 🖋 মুফতি আহমদুল্লাহ ফোরকা...
01/04/2026

মন্তব্য কলাম
---------
অনলাইন ক্লাসের সিদ্ধান্ত আশির্বাদ নয়,ক্ষেত্রবিশেষে অভিশাপ: সচেতনতা প্রয়োজন
🖋 মুফতি আহমদুল্লাহ ফোরকান খান আল কাদেরি
প্রেসিডিয়াম সদস্য - আহলে সুন্নাত ওয়াল জামাআত

বাংলাদেশের জন্য করো*না বড় কোন গ*জব ছিল না ৷ কারণ এদেশে কোবিডের চেয়ে বেশী মানুষ ম*রে রাস্তা ঘাটে ৷ গ*জব ছিল করোনাকালীন অনলাইন ক্লাস ৷ ছোট ছোট বাচ্চারা স্মার্টফোন পেয়ে এতটা সাহসী হয়ে উঠেছে পরীক্ষার সময়ও তাদেরকে বিন্দুমাত্র চিন্তিত ও বিচলিত মনে হয় না ৷ ভাবখানা এমন পাশ করলে আলহামদুলিল্লাহ পরের ক্লাস ৷ না করলে সেলিব্রেটি টিকটকার ৷ এই মোবাইল আসক্তির অভি*শাপ থেকে আমরা এখনও মুক্ত হতে পারিনি ৷

অতএব, মাননীয় শিক্ষামন্ত্রী, প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত অনলাইন ক্লাসের চিন্তা বাদ দিন ৷ প্রয়োজনে ফ্যান বন্ধ রেখে ভোরবেলা থেকে দশটা এগারোটা পর্যন্ত ক্লাস করার নির্দেশনা প্রদান করুন ৷ নিষ্পাপ বাচ্চাগুলোকে অনলাইন ক্লাস নামের গ*জব থেকে রক্ষা করুন ৷

পাকিস্তানের সাবেক ধর্মমন্ত্রীর সাথে আহলে সুন্নাত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ :-------পাকিস্তানের সাবেক ধর্মমন্ত্রী,আলে রা...
01/04/2026

পাকিস্তানের সাবেক ধর্মমন্ত্রীর সাথে আহলে সুন্নাত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ :
-------
পাকিস্তানের সাবেক ধর্মমন্ত্রী,আলে রাসুল আল্লামা সৈয়দ হামেদ সাঈদ কাজেমীর সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন আহলে সুন্নাত নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন আহলে সুন্নাতের চেয়ারম্যান শাইখুল হাদীস আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফি, মজলিসে শুরা সদস্য জামেয়ার সাবেক অধ্যক্ষ আল্লামা মুফতি অছিয়র রহমান আল কাদেরি,অধ্যক্ষ আবুল ফারাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন, নির্বাহি চেয়ারম্যান আল্লামা আবুল কাশেম নুরী, আল্লামা ইব্রাহিম কাদেরি,সৈয়দ মুহাম্মদ হাসান আজহারি প্রমূখ

আহলে সুন্নাতের কেন্দ্রীয় সাংগঠনিক সচিব আল্লামা মুফতি গিয়াস উদ্দিন তাহেরির মাহফিলে ১৪৪ ধারা জারি করে বাঁধা দেয়ার চেষ্টা ক...
28/03/2026

আহলে সুন্নাতের কেন্দ্রীয় সাংগঠনিক সচিব আল্লামা মুফতি গিয়াস উদ্দিন তাহেরির মাহফিলে ১৪৪ ধারা জারি করে বাঁধা দেয়ার চেষ্টা করলেও হাজারো জনতার উপস্থিতিতে সফল হয়েছে মাধবপুরের মাহফিল। হবিগঞ্জের চুনারুঘাট- মাধবপুরের মাটি ও মানুষের নেতা আল্লামা তাহেরির এ বিজয় - সুন্নি জনতার বিজয়।

১৯৭১'র ২৬শে মার্চের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এদেশের মানুষের অধিকারের লড়াই। যে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ে গ্রামের প্রত্যন্ত...
26/03/2026

১৯৭১'র ২৬শে মার্চের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এদেশের মানুষের অধিকারের লড়াই। যে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মানুষ থেকে খানকাহ'র পীর, দরবারসমূহসহ দেশের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তিও।

সেই যুদ্ধে শহীদ হওয়া সকলের প্রতি অশেষ বিনম্র শ্রদ্ধা। আজকের এই বিশেষ দিনে স্বাধীনতার পক্ষের সকল শক্তিকে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।

#২৬শেমার্চ #স্বাধীনতাদিবস

20/03/2026

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশবাসীর প্রতি শুভেচ্ছা বার্তা।

শায়খুল হাদীস কাজী মুহাম্মদ মঈনুদ্দিন আশরাফী
চেয়ারম্যান,
আহলে সুন্নাত ওয়াল জামা'আত।

Address

২০৭, ড্রীম আবুল হোসেন টাওয়ার (তৃতীয় তলা), ফকিরাপুল (প্রথম লেইন), বক্স কালভার্ট রোড, মতিঝিল, ঢাকা।
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Ahle Sunnat Wal Jama'at posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share