Wafilife Islamic Books

Wafilife Islamic Books A service of Wafilife.com. Wafilife is a leading online shop in Bangladesh. www.wafilife.com

মানুষ আর পশু-পাখির মাঝে মোটা দাগে পার্থক্য এক জায়গাতেই, পশু-পাখিরা বাঁচে ভোগের জন্য; ক্ষুধা নিবারণ আর বংশবিস্তারই তার প্রধান লক্ষ্য। কিন্তু মানুষের শুধু খেয়ে পরে কাটিয়ে দিলেই হয় না। তাকে বাঁচতে হয় আরও মহৎ উদ্দেশ্য নিয়ে। খুঁজে বের করতে হয় বেঁচে থাকার লক্ষ্য। তাই মানুষ মাত্রই আমাদের মূল্যবোধ জাগ্রত রাখতে হবে। লক্ষ্যের ব্যাপারে হতে হবে স্বচ্ছ। আর এজন্য পাঠাভ্যাসের বিকল্প নেই।

কিন্তু সারা বিশ্বের কথ

া আজ এক পাশে রেখে যদি আমরা শুধু বাংলাদেশের দিকেই তাকাই, তাহলে স্পষ্টত দেখতে পাবো, ক্রমশই আমাদের পাঠাভ্যাস লোপ পাচ্ছে। ইন্টারনেট আসক্তি, যান্ত্রিক আটপৌরে জীবনে অভ্যস্ত হওয়া, অবসর সময়ের অসদ্ব্যবহার, নানান ব্যস্ততা ইত্যাদি কারণে আজ আমরা বই থেকে দূরে। কিন্তু এত কিছুর মাঝেও যদি আমরা নিজেদের ভিতর জ্ঞানের আলো জ্বেলে নিতে পারি, তাহলে জাতি হিসেবে আমাদের আর পেছনে ফিরে তাকাতে হবে না। ওয়াফিলাইফ এই আলো জ্বালাতেই এসেছে। প্রতিটি ঘরে, প্রতিটি মানব মনে।

ঢাকার বাংলাবাজার কিংবা নীলক্ষেত ঘুরে যিনি বই সংগ্রহ করছেন, তিনি যেন সুদূর সন্দ্বীপ বসেও বইটি সংগ্রহ করতে পারেন, তাও সাশ্রয়ী দামে এবং ঘরে বসে—এরকম একটি সার্ভিস আমরা দিচ্ছি। ইসলামি বইয়ের পাশাপাশি রয়েছে জীবন যাপনে প্রয়োজনীয় বইয়ের বিশাল সমাহার। এছাড়া রয়েছে পাঞ্জাবী, টি-শার্ট, আতর, বিয়ার্ড ওয়েল, হেয়ার ফুড সহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী। আর সারা বছর নিত্যনতুন অফার তো থাকছেই।

আমরা বিশ্বাস করি, একদিন সমাজের প্রতিটি স্তরের, প্রতিটি মানুষ জ্ঞানের আলোয় উজ্জীবিত হবে। আলোকিত হবে গোটা ভুবন। জ্ঞানের আলো জ্বেলে দেবার এই যাত্রায় আপনিও হতে পারেন আমাদের সঙ্গী।

আমাদের সাথে যোগাযোগ করতে পারেন -
ইমেইলঃ [email protected]
ফোনঃ 017 9992 5050

অথবা ফেসবুকেও ইনবক্স করতে পারেন।

আমাদের অফিসের এর ঠিকানা -
বাড়ি # ৩১০, রোড #২১, মহাখালি ডিওএইচএস, ঢাকা

24/05/2026

সীমিত সময়ের অফার।
মিস করা যাবে না।

কেমন ছিল নবীজীর ঈদ? জানতে পড়ুন এই বই!ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) ঠিক কীভ...
24/05/2026

কেমন ছিল নবীজীর ঈদ? জানতে পড়ুন এই বই!
ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) ঠিক কীভাবে এই আনন্দের দিনটি কাটাতেন? তাঁর ঈদ উদযাপনে কেমন ছিল?
প্রিয় নবীজী (সা.)-এর জীবনের ঈদের দিনের চমৎকার সব সুন্নাত ও আমলের গল্প নিয়ে অসাধারণ বই ‘নবীজীর ঈদ উৎসব’। লেখক মাওলানা মোহাম্মদ আখতার হোসেন অত্যন্ত সুনিপুণভাবে বইটিতে সিয়াম, রমযান, তারাবীহ এবং ঈদের দিনটির প্রকৃত সীরাত তুলে ধরেছেন।
এই বইটি পড়ার পর আপনি জানতে পারবেন নবীজী (সা.) ঈদের দিন কীভাবে প্রস্তুতি নিতেন, ঈদের মাঠে যাওয়ার আমল কেমন ছিল এবং সাহাবাদের সাথে কীভাবে খুশি ভাগাভাগি করতেন। আপনার উৎসবকে সুন্নাতের আলোয় রাঙাতে আজই বইটি সংগ্রহ করুন।
অর্ডার লিংক- https://www.wafilife.com/nobijir-eid-utsob/pd/24602

কোনটা সুন্নাত আর কোনটা বিদয়াত? সঠিক উত্তর জানুন এক বইয়েই!আমাদের সমাজে এমন অনেক আমল প্রচলিত আছে, যা ইসলামের অংশ না হলেও...
22/05/2026

কোনটা সুন্নাত আর কোনটা বিদয়াত? সঠিক উত্তর জানুন এক বইয়েই!
আমাদের সমাজে এমন অনেক আমল প্রচলিত আছে, যা ইসলামের অংশ না হলেও আমরা সওয়াবের কাজ মনে করে করছি।
কোনটা রাসুলুল্লাহর (সা.) দেখানো খাঁটি সুন্নাত আর কোনটা বিদয়াত—তা স্পষ্টভাবে জানা প্রতিটি মুসলিমের জন্য জরুরি। মাওলানা মুহাম্মাদ আব্দুর রহীম (র.)-এর লেখা ‘সুন্নাত ও বিদয়াত’ বইটি মূলত এই বিষয়ে এক নিখুঁত গাইড।
কুরআন ও হাদীসের দলিলের আলোকে বইটিতে পীর-মুরীদির বাড়াবাড়ি, কবর যিয়ারত ও মানত মানার ভুল নিয়ম, তাবিজ-তুমার, মিলাদ এবং কদমবুসির মতো সমাজে প্রচলিত বড় বড় বিদয়াত ও শিরকের অসারতা অত্যন্ত সাহসিকতার সাথে তুলে ধরা হয়েছে।
ইসলামের নামে চলা সব ধরণের বিভ্রান্তি থেকে নিজের ঈমান-আমলকে সুরক্ষিত রাখতে এবং সমাজে সুন্নাত প্রতিষ্ঠা করতে এই কালজয়ী গ্রন্থটি খুবই গুরত্বপূর্ণ।
অর্ডার লিংক- https://www.wafilife.com/sunnat-o-bidat/pd/2648

সন্তানকে দুনিয়া ও আখিরাতের আসল সম্পদ বানাতে পড়ুন এই বই!সন্তান আমাদের হৃদয়ের শ্রেষ্ঠ আনন্দ এবং দুনিয়া-আখিরাতের পরম সম্পদ...
21/05/2026

সন্তানকে দুনিয়া ও আখিরাতের আসল সম্পদ বানাতে পড়ুন এই বই!
সন্তান আমাদের হৃদয়ের শ্রেষ্ঠ আনন্দ এবং দুনিয়া-আখিরাতের পরম সম্পদ। কিন্তু সঠিক দ্বীনি প্রতিপালনের অভাবে এই সন্তানই আবার পরকালে চিরস্থায়ী আফসোসের কারণ হতে পারে।
লেখক ইমদাদুল হকের ‘সন্তানের অধিকার’ বইটি মূলত সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার এক অনন্য গাইডলাইন।
ইসলামে সন্তানের অধিকার শুরু হয় তার জন্মের অনেক আগে থেকেই—যোগ্য জীবনসঙ্গী নির্বাচনের মাধ্যমে। কেবল জাগতিক সুখের কথা না ভেবে, আগামী প্রজন্মের কল্যাণের কথা চিন্তা করে কীভাবে সন্তানকে দুনিয়া ও আখিরাতে সত্যিকারের আনন্দের উৎস বানাতে হয়, তার এক সুন্দর ও বাস্তবসম্মত পথরেখা আঁকা হয়েছে এই বইয়ে।
আপনার সন্তানকে আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত ও জান্নাতের উসিলা হিসেবে গড়ে তুলতে আজই বইটি সংগ্রহ করুন।
বইটির অর্ডার লিংক- https://www.wafilife.com/sontaner-odikar/pd/78940

সুন্নাহসম্মত কোরবানির প্রস্তুতি নিতে আজই সংগ্রহ করুন এই বই!কোরবানি কেবল একটি সামাজিক প্রথা নয়, এটি মহান আল্লাহর প্রতি পূ...
20/05/2026

সুন্নাহসম্মত কোরবানির প্রস্তুতি নিতে আজই সংগ্রহ করুন এই বই!
কোরবানি কেবল একটি সামাজিক প্রথা নয়, এটি মহান আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণের এক শানদার ইবাদত। রাসুলুল্লাহ ﷺ প্রতি বছর নিজে কোরবানি করেছেন এবং সামর্থ্য থাকার পরও যারা কোরবানি করে না, তাদের ব্যাপারে কঠোর সতর্কবাণী দিয়েছেন।
নবিজির সেই নির্দেশনা আর কোরবানির প্রকৃত দাবি যেন আমরা আমাদের জীবনে যথাযথভাবে রক্ষা করতে পারি, সেই উদ্দেশ্যেই লেখক আনাস হামজার অত্যন্ত গুরুত্বপূর্ণ বই ‘কুরআন-সুন্নাহর আলোকে কোরবানি ও ঈদুল আজহা’।
কোরবানির মতো এত বড় একটি ইবাদত যেন স্রেফ লোক দেখানো বা নিয়ম রক্ষার ভিড়ে হারিয়ে না যায়, সেজন্য এর সঠিক মাসআলা-মাসায়েল, আত্মশুদ্ধি এবং সুন্নাহসম্মত নিয়ম জানা আমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত জরুরি।
আপনার কষ্টার্জিত অর্থের কোরবানি যেন আল্লাহর দরবারে মাকবুল ও নিখুঁত হয়, সেই সঠিক গাইডলাইন মিলবে এই একটি বইয়েই।
অর্ডার লিংক- https://www.wafilife.com/qurabani-o-eidul-azha/pd/55859

গল্পের মতো সহজ ভাষায় পড়ুন কয়েকশ সাহাবীর রোমাঞ্চকর জীবনকাহিনীইসলামের শ্রেষ্ঠ প্রজন্ম সাহাবায়ে কেরাম। তাঁদের ত্যাগ, বীরত্ব...
18/05/2026

গল্পের মতো সহজ ভাষায় পড়ুন কয়েকশ সাহাবীর রোমাঞ্চকর জীবনকাহিনী
ইসলামের শ্রেষ্ঠ প্রজন্ম সাহাবায়ে কেরাম। তাঁদের ত্যাগ, বীরত্ব আর ঈমানের রোমাঞ্চকর সব গল্প নিয়ে ড. মুহাম্মাদ আব্দুল মাবুদ-এর অনন্য সংকলন— ‘আসহাবে রাসূলের জীবনকথা’ (১ম-৭ম খণ্ড)।
প্রিয় নবী ﷺ-এর সান্নিধ্য পাওয়া এই মহান মানুষদের জীবন আমাদের জন্য শ্রেষ্ঠ আদর্শ। ৭ খণ্ডের এই বিশাল সেটে কয়েকশ সাহাবীর জীবনী অত্যন্ত সহজ ও প্রাঞ্জল ভাষায় তুলে ধরা হয়েছে।
পরিবারের সবাইকে ইসলামের সঠিক ইতিহাস জানাতে এবং আদর্শ মানুষ হিসেবে গড়তে এই সেটটি হতে পারে আপনার লাইব্রেরির সেরা সংগ্রহ।
সাহাবীদের ঈমানদীপ্ত জীবনের স্বাদ পেতে আজই সেটটি সংগ্রহ করুন!
অর্ডার লিংক- https://www.wafilife.com/ashabe-rasuler-jiboni-kotha-1-7th-kondo/pd/1085

বিশ্বরাজনীতির মারপ্যাচ ও সাম্রাজ্যের উত্থান-পতন: সবই জানুন এক প্যাকেজেআফগানিস্তানের তপ্ত মরুভূমি থেকে শুরু করে বাংলাদেশে...
16/05/2026

বিশ্বরাজনীতির মারপ্যাচ ও সাম্রাজ্যের উত্থান-পতন: সবই জানুন এক প্যাকেজে
আফগানিস্তানের তপ্ত মরুভূমি থেকে শুরু করে বাংলাদেশের রাজপথ—বিশ্বজুড়ে চলা ভূ-রাজনৈতিক টানাপোড়েন আর যুদ্ধের নেপথ্য গল্প নিয়ে সাজানো হয়েছে—‘বিশ্বরাজনীতি ও যুদ্ধ প্যাকেজ’।
এই প্যাকেজে আছে—
📗অটুট পাথর
📗ট্রাজেডি অব গ্রেট পাওয়ার পলিটিক্স
📗মোল্লা ওমর ও তালেবান
📗২৪-এর গণঅভ্যুত্থান : স্মৃতিচারণ ও ইতিহাস
এই সংকলনে যেমন রয়েছে আন্তর্জাতিক সম্পর্কের উচ্চতর একাডেমিক থিওরি, তেমনি রয়েছে যুদ্ধের ময়দান থেকে উঠে আসা জীবন্ত ইতিহাস। সাম্রাজ্যবাদী শক্তির পরাজয়ের রহস্য থেকে শুরু করে আধুনিক ক্ষমতার রাজনীতি কীভাবে সাধারণ মানুষের জীবন-মৃত্যু নির্ধারণ করে, তার প্রতিটি পরত এই বইগুলোতে উন্মোচিত হয়েছে।
বিশ্বরাজনীতির ভবিষ্যৎ এবং মুসলিম উম্মাহর ওপর চলা ষড়যন্ত্রের জাল ছিন্ন করার কৌশল বুঝতে এই প্যাকেজটি প্রতিটি সচেতন পাঠকের জন্য এক অপরিহার্য সংগ্রহ।
সেই সঙ্গে জানিয়ে রাখি, ওয়াফিলাইফে চলছে রাহনুমা BUY 1 GET 1 অফার। আর এই অফারে রাহনুমার নির্দিষ্ট প্যাকেজ অর্ডার করলেই আকর্ষণীয় বই ফ্রি!
অর্ডার লিংক- https://www.wafilife.com/bishwo-rajniti-o-juddho-package/pd/78260

নববী স্পর্শে আলোকিত হোক আপনার জীবনসাধারণ শিক্ষিত সমাজ থেকে শুরু করে বোদ্ধা পাঠক—সবার জন্য নবীজির বিশুদ্ধ ও সরল জীবনী পৌঁ...
15/05/2026

নববী স্পর্শে আলোকিত হোক আপনার জীবন
সাধারণ শিক্ষিত সমাজ থেকে শুরু করে বোদ্ধা পাঠক—সবার জন্য নবীজির বিশুদ্ধ ও সরল জীবনী পৌঁছে দেওয়ার এক পরম লক্ষ্য নিয়ে আমাদের এই আয়োজন ‘প্রিয় নবিজির সিরাত প্যাকেজ’।
​প্যাকেজে থাকা কালজয়ী গ্রন্থসমূহ—
🌿​নূরের পর্বত থেকে সবুজ গম্বুজ
🌿আর রাহিকুল মাখতুম
🌿নবীজি কেমন ছিলেন
এই প্যাকেজটি এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে পাঠক একদিকে পাবেন শিল্পসমৃদ্ধ ও আবেগঘন বর্ণনা, যা অন্তরে নবিপ্রেমের উত্তাপ ছড়িয়ে দেবে। অন্যদিকে পাবেন আল কুরআন, সহিহ হাদিস ও বিশুদ্ধ ইতিহাসের আলোকে নবীজীবনের এক পূর্ণাঙ্গ ও প্রামাণ্য চিত্র।
সহজ বাংলা অনুবাদ ও ঝরঝরে গদ্যের এই বইগুলো আপনার জীবনকে নবীজির আদর্শে রাঙাতে এবং হাশরের ময়দানে তাঁর পতাকাতলে ঠাঁই পাওয়ার পাথেয় হিসেবে কাজ করবে। তাই সংগ্রহ করতে দেরি করবেন না।
সেই সঙ্গে জানিয়ে রাখি, ওয়াফিলাইফে চলছে রাহনুমা BUY 1 GET 1 অফার। রাহনুমার নির্দিষ্ট প্যাকেজ অর্ডার করলেই আকর্ষণীয় বই ফ্রি!
অর্ডার লিংক- https://www.wafilife.com/priyo-nobijir-sirat-package/pd/78257

অবাধ্য মনকে বশ করার গোপন চাবিকাঠি—যা সংগ্রহে থাকা জরুরিনিজের ভেতরের অবাধ্য প্রবৃত্তি বা ‘নফস’ যখন আপনাকে ভুল পথে টানে, ত...
13/05/2026

অবাধ্য মনকে বশ করার গোপন চাবিকাঠি—যা সংগ্রহে থাকা জরুরি
নিজের ভেতরের অবাধ্য প্রবৃত্তি বা ‘নফস’ যখন আপনাকে ভুল পথে টানে, তখন সেই লড়াইয়ে জেতা মোটেও সহজ নয়। শয়তানের ধোঁকা আর চারপাশের অশ্লীলতার হাত থেকে নিজের ঈমান ও চরিত্র বাঁচিয়ে রাখার এক শক্তিশালী হাতিয়ার নিয়ে এসেছেন মো: হাবিব কাদরি ও মো: সা'দ কাদরি।
দাওয়া পাবলিকেশন থেকে প্রকাশিত ‘নফসের ধোঁকা ও আত্মনিয়ন্ত্রণ’ বইটি কেবল পড়ার জন্য নয়, বরং নিজেকে বদলে দেওয়ার জন্য।
পর্নোগ্রাফির আসক্তি, অশ্লীল বিনোদনের মায়াজাল আর জিহ্বার অবাধ্যতা থেকে মুক্তি পাওয়ার কার্যকর ও প্রায়োগিক সব সমাধান পাবেন এই এক মলাটে। বিশেষ করে বর্তমান সময়ের যুবকদের জন্য নিজের নফসকে বশ করে আল্লাহর পথে অবিচল থাকার এক অনন্য গাইড এটি।
খেয়াল-খুশির গোলামি ছেড়ে প্রশান্তির জীবন আর জান্নাতের পথ বেছে নিতে আজই বইটি সংগ্রহ করুন।
বইটির অর্ডার লিংক- https://www.wafilife.com/nofser-dhoka-o-niyontron/pd/26860

রবের দয়া ও ধৈর্য চেনার এক অনন্য সফর: আজই সংগ্রহ করুনজীবনের বাঁকে বাঁকে আমরা কতই না ভুল করি! সেই ভুলের পাহাড় যখন আমাদের ...
07/05/2026

রবের দয়া ও ধৈর্য চেনার এক অনন্য সফর: আজই সংগ্রহ করুন
জীবনের বাঁকে বাঁকে আমরা কতই না ভুল করি! সেই ভুলের পাহাড় যখন আমাদের চারপাশ থেকে ঘিরে ধরে, তখন এক চিলতে স্বস্তির নিঃশ্বাস নিতে গিয়েও বুকটা ভয়ে কেঁপে ওঠে।
এই ভয় অন্য কারো জন্য নয়, বরং আমাদের মহান রবের জন্য। ‘অতঃপর সাথী’ বইটি মূলত সেই ভয়ের দেয়াল ভেঙে রবের অসীম দয়ার চাদরে নিজেকে জড়িয়ে নেওয়ার এক আত্মিক গল্প।
একটু ভাবুন তো, সামান্য কোনো ভুল আমরা সহ্য করতে পারি না, অথচ আমাদের রব আমাদের হাজারো অবাধ্যতা কত পাহাড়সম ধৈর্য আর দয়া দিয়ে সহ্য করে নিচ্ছেন! তিনি আমাদের বারবার সুযোগ দেন, বারবার ফিরে আসার আহ্বান জানান।
এই উপলব্ধি যখন হৃদয়ে নাড়া দেয়, তখন জন্ম নেয় এক গভীর বিশ্বাস। সেই বিশ্বাসের টানে রবের সন্নিকটবর্তী হওয়ার ব্যাকুলতাই এই বইয়ের প্রতিটি পাতায় ফুটে উঠেছে। এটি কোনো হতাশার ডাক নয়, বরং রবের প্রতি অটল আস্থার এক নিবিড় সুর।
অর্ডার লিংক কমেন্টে।

সালাহউদ্দীন জাহাঙ্গীরের কলমে ইসলামের শ্রেষ্ঠ বীরদের উপাখ্যান যাঁদের তরবারির ডগা দিয়ে একদিন লেখা হয়েছিল পৃথিবীর এক নতুন ই...
06/05/2026

সালাহউদ্দীন জাহাঙ্গীরের কলমে ইসলামের শ্রেষ্ঠ বীরদের উপাখ্যান
যাঁদের তরবারির ডগা দিয়ে একদিন লেখা হয়েছিল পৃথিবীর এক নতুন ইতিহাস, তাঁদের সেই রোমাঞ্চকর বীরত্বগাথা নিয়ে সালাহউদ্দীন জাহাঙ্গীর-এর নতুন বই— ‘বদরের বীর’।
নবপ্রকাশ থেকে প্রকাশিত এই বইটি মূলত সেইসব দুঃসাহসী যোদ্ধাদের উপাখ্যান, যাঁদের হুংকারে একদিন কেঁপে উঠেছিল কায়সার ও কিসরার তখত-সিংহাসন।
বইটিতে এমন কিছু মানুষের গল্প বলা হয়েছে, যাঁরা নিজেদের বুকের তপ্ত রক্ত ঢেলে এই পৃথিবীকে এনে দিয়েছিলেন আলো ঝলমলে এক নতুন ঊষা।
ইসলামের ইতিহাসের গৌরবময় সেইসব বীরদের সাহসিকতা আর আত্মত্যাগের গল্পগুলো লেখক অত্যন্ত নিপুণভাবে এই গ্রন্থে তুলে ধরেছেন। আপনি যদি ইসলামের শ্রেষ্ঠ বীরদের দুঃসাহসী জীবন সম্পর্কে জানতে চান, তবে এই বইটি আপনার জন্য একটি অবশ্যপাঠ্য সংগ্রহ।
বইটির অর্ডার লিংক কমেন্টে।

Address

House 310 Road 21 Mohakhali DOHS, Bangladesh
Dhaka
1206

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Friday 09:00 - 18:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00

Alerts

Be the first to know and let us send you an email when Wafilife Islamic Books posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share