26/05/2026
প্রাত্যহিক অনুধ্যান বার্তা!
"শুধু সর্বদা হরেকৃষ্ণ জপ করতে থাকুন। আপনি কারখানায় থাকুন বা নরকে, কুঁড়েঘরে থাকুন বা আকাশচুম্বী অট্টালিকায়—তাতে কিছু যায় আসে না। শুধু জপ করতে থাকুন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে / হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। এতে কোনো খরচ নেই, কোনো বাধা নেই, কোনো জাতি নেই, কোনো ধর্ম নেই, কোনো বর্ণ নেই—যে কেউ এটি করতে পারে। শুধু জপ করুন এবং শ্রবণ করুন”- কৃষ্ণের দিকে অগ্রসর হওয়ার জন্য।
আমার বার্তা
এটি একটি অত্যন্ত চমৎকার বিষয় যে কৃষ্ণ তাঁর পবিত্র নাম রূপে আবির্ভূত হয়েছেন। কলিযুগে তিনি পবিত্র নাম রূপে আসেন। শ্রীচৈতন্য মহাপ্রভু আমাদের ‘হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে / হরে রাম হরে রাম রাম রাম হরে হরে’ জপ করে এই জীবনেই মুক্তি লাভ করার শিক্ষা দিতে অবতীর্ণ হয়েছিলেন। সুতরাং ‘হরেকৃষ্ণ’ মহামন্ত্রই যথেষ্ট। কিন্তু শ্রীল প্রভুপাদ চেয়েছিলেন যে তাঁর সমস্ত অনুগামীরাও যেন গুরু হন এবং সেই কারণে তিনি চেয়েছিলেন যে তাঁরা ভক্তিবৈভব, ভক্তিবেদান্ত এবং ভক্তিসার্বভৌম স্তর অর্জন করুন। সুতরাং আমরা শ্রীল প্রভুপাদের গ্রন্থ পাঠ করতে পারি, হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারি এবং কৃষ্ণের কাছে ফিরে যেতে পারি, আর যারা প্রচণ্ড কষ্ট পাচ্ছেন, সেইসব মানুষদেরও কৃষ্ণের কাছে ফিরে যেতে সাহায্য করতে পারি।"
~ শ্রীল জয়পতাকা স্বামী মহারাজের অ্যাপ বার্তা
২৪শে মে, ২০২৬