Al-QuranerAlo.bd "আল-কুর'আনের আলো"

Al-QuranerAlo.bd "আল-কুর'আনের আলো" Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Al-QuranerAlo.bd "আল-কুর'আনের আলো", Religious organisation, Dhaka.

10/10/2025
"যদি তোমরা শুকরিয়া আদায় করো,তবে আমি অবশ্যই তোমাদের নেয়ামত বাড়িয়ে দেবো।"সূরা ইবরাহিম: ০৭
14/06/2025

"যদি তোমরা শুকরিয়া আদায় করো,
তবে আমি অবশ্যই তোমাদের নেয়ামত বাড়িয়ে দেবো।"

সূরা ইবরাহিম: ০৭

🌙 সততার পুরস্কারএকটি ছোট গ্রামে বাস করত হাফিজ নামে এক ছেলে। সে ছিল খুবই গরীব, কিন্তু তার ছিল এক দুর্দান্ত গুণ—সে কখনও মি...
10/06/2025

🌙 সততার পুরস্কার

একটি ছোট গ্রামে বাস করত হাফিজ নামে এক ছেলে। সে ছিল খুবই গরীব, কিন্তু তার ছিল এক দুর্দান্ত গুণ—সে কখনও মিথ্যা বলত না এবং সর্বদা সততার পথে চলত।

প্রতিদিন ফজরের নামাজের পর সে তার বাবার সঙ্গে বনে গিয়ে কাঠ কেটে বাজারে বিক্রি করত। যা টাকা পেত, তা দিয়েই কোনোভাবে দিন কাটত তাদের।

একদিন, হাফিজ বনে কাঠ কাটছিল, হঠাৎ সে একটি ছোট থলে দেখতে পেল। থলেটি খুলতেই সে অবাক! ভিতরে ছিল স্বর্ণের মুদ্রা।

হাফিজ থলেটি নিয়ে তৎক্ষণাৎ গ্রামের মসজিদের ইমামের কাছে গেল। বলল,
"ইমাম সাহেব, আমি বনে এই থলেটি পেয়েছি। এটা নিশ্চয়ই কারও হারিয়ে গেছে। আপনি কি মসজিদের ঘোষণা দিয়ে মালিক খুঁজে দিতে পারেন?"

ইমাম সাহেব খুশি হলেন এবং মসজিদে ঘোষণা দিলেন। কিছুক্ষণ পর এক বৃদ্ধ এসে বলল, "হ্যাঁ, এটা আমার। আমি বাজারে যাওয়ার পথে হারিয়েছি।"

বৃদ্ধ যখন হাফিজের কাছ থেকে থলেটি ফেরত পেল, চোখে পানি এসে গেল। তিনি বললেন,
"বাছা, তুমি আজ শুধু আমার টাকা ফেরত দাওনি, আমার বিশ্বাসও ফিরিয়ে দিয়েছ।"

পরদিন, বৃদ্ধ হাফিজ ও তার বাবাকে ডেকে বললেন,
"আমি শহরের বড় এক ব্যবসায়ী। আমার কোনো সন্তান নেই। আমি চাই, হাফিজ আমার ব্যবসা দেখাশোনা করুক এবং আমি তাকে আমার উত্তরাধিকারী করে যাব।"

হাফিজের সততা বদলে দিল তার ভাগ্য। সে একদিন গ্রাম ও শহরের সবচেয়ে সম্মানিত, শিক্ষিত ও দয়ালু মানুষে পরিণত হলো।

---

📖 গল্পের শিক্ষা:

সততা কখনো ব্যর্থ হয় না। দুনিয়ার কিছু হারালেও, আল্লাহ তার চেয়েও উত্তম কিছু দিয়ে দেন।

゚viralfbreelsfypシ゚viral

আলহামদুলিল্লাহ 💝💝
09/06/2025

আলহামদুলিল্লাহ 💝💝

আল্লাহর রহমত বর্ষিত হোক আমাদের জীবনে, ঈদ হোক শান্তি ও আনন্দের বার্তা।ঈদ মোবারক! 🌙🕊️
07/06/2025

আল্লাহর রহমত বর্ষিত হোক আমাদের জীবনে, ঈদ হোক শান্তি ও আনন্দের বার্তা।
ঈদ মোবারক! 🌙🕊️

বিয়ের কথা কারা বেশি বলে জানেন?যারা হারাম সম্পর্ক করে না, কোন প্রেম-ভালোবাসা নাই, মাস্টারবেশন করে না, পর্ণ দেখে না, ছেলে...
31/05/2025

বিয়ের কথা কারা বেশি বলে জানেন?

যারা হারাম সম্পর্ক করে না, কোন প্রেম-ভালোবাসা নাই, মাস্টারবেশন করে না, পর্ণ দেখে না,
ছেলে/মেয়েদের দিকে তাকায় না, খারাপ নজর বা চোখ দিয়ে ধর্ষণ করে না ইত্যাদি এরাই সবসময় বিয়ে বিয়ে করে।

অপরদিকে, যারা হারাম সম্পর্ক করে, মাস্টারবেশন করে, পর্ণ দেখে, ছেলে/মেয়েদের দিকে তাকায়, খারাপ নজর বা চোখ দিয়ে ধর্ষণ করে ইত্যাদি এদের কাছে বিয়ের কোন প্রয়োজন হয়না।

কারণ, এরা ফ্রিতেই সব পেয়ে যায়। হারামভাবে সব মজা ভোগ করে একাধিক পুরুষ/নারীর থেকে। এরা হলো কাপুরুষ ও অনেকক্ষেত্রে পশুর মত।

তাই, যারা কথায় কথায় বিয়ে বিয়ে করে তাদেরকেই বিয়ে করুন। মানুষ তাদেরকে যতই বিয়ে পাগল বা খারাপ ভাবুক। প্রকৃতপক্ষে এরাই বীরপুরুষ ও লয়াল।

এরা হারামে যায় না একজন হালালের অপেক্ষায় থাকে, যার কারণে এদের ভালোবাসাও হয় প্রেমময় ও পবিত্র। এই মানুষগুলোই সুখে-দুঃখে আপনার পাশে থাকবে।
ইনশাআল্লাহ 🖤

চমৎকার একটা উপমাঃ এক দেশে এক রাজা ছিলো, তার ছিলো অনেক কর্মচারি। একদিন রাজা সকালবেলায় সবাইকে ডেকে বললেন তোমরা আজ মাঠের কা...
31/05/2025

চমৎকার একটা উপমাঃ
এক দেশে এক রাজা ছিলো, তার ছিলো অনেক কর্মচারি। একদিন রাজা সকালবেলায় সবাইকে ডেকে বললেন তোমরা আজ মাঠের কাজ করতে যাও, অমুক মাঠে ধান পেকে গেছে তা কাটতে হবে, রাজা বললেন দুই ঘন্টা ধান কাটবে, এরপর কি করতে হবে আমি চিঠি পাঠিয়ে জানিয়ে দিবো তখন তাই করবে। সবাই চলে গেলো মাঠে, কিছু লোক সঠিকভাবে কাজ করলো, আর কিছু লোক পাশের বনে মধু সংগ্রহ করতে লাগলো, কিছু লোক ধানক্ষেতের অদুরেই নাচ গানের আসর দেখে সেখানে গিয়ে সেগুলো উপভোগ করতে লাগলো। দুই ঘন্টা পরে রাজা চিঠি পাঠিয়ে জানিয়ে দিলো এখন তোমরা পাট কাটো। যারা ধান কাটছিলো তাদের মধ্যে কিছু লোক পাট কাটতে চলে গেলো, তারা ছিলো সংখ্যায় খুবই সামান্য। কিছু লোক ধান কাটতেই থাকলো, তার মানে হলো তারা রাজার কথা অমান্য করেছে। আর কিছু লোক রাজাকে খুব ভালোবাসে এজন্য, রাজার পাঠানো সেই চিঠি মুখস্থ করতে শুরু করলো, পাট কাটতে না গিয়ে। ঐ চিঠিতে পাট কাটার কথা লেখা ছিলো, তা না করে চিঠিই মুখস্থ করে ফালাইসে তারা, মনে করছে রাজার মুখের বাণী ও রাজার লেখা চিঠি মুখস্থ করলে রাজা খুশি হবে। বিকাল বেলা যখন ফিরে গেলো রাজার কাছে তখন কারা পুরস্কার পাবে বলুন তো? যারা চিঠিতে আদেশ অনুযায়ী ধান কাটা বাদ দিয়ে পাট কাটতে গিয়েছিল, তাই না? হ্যা, অবশ্যই তারা পুরস্কার পাবে রাজার কাছ থেকে।

শিক্ষাঃ প্রথমে সবাই একই আদেশ পালন করেছে, আদম আঃ এর সময় থেকে মুসা আঃ পর্যন্তু। যারা তখন আদেশ পালন করেনি তাদের উদাহরণ হলো পাশের বনে মধু সংগ্রহ করা মানে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়া, এবং দুনিয়ার রং তামাশায় মেতে থাকা। এরপর ঈসা আঃ এর মাধ্যমে আল্লাহ আদেশ পাঠালেন তখন আগের করা আদেশ বাদ হয়ে যাবে কিন্তু কিছু মানুষ আগেরটাই আকড়ে ধরে থেকে ইহুদি হয়ে গেলো। অল্প সংখ্যক মানুষ ঈসা আঃ এর অনুসরণ করতেন। এরপর মুহাম্মদ সঃ এর আগমন হলো এবং আল্লাহ কোরআন নাজিল করলেন, তখন কিছু লোক কোরআন অনুসরণ করতে লাগলো আর বেশিরভাগই আগের কিতাব অনুসরণ করে নিজেদেরকে নাসারা বা খ্রিস্টান বলে পরিচয় দিলো। আল্লাহর শেষ আদেশ কোরআন কিছু লোক অনুসরণ করলো আর কিছু লোক শুধু ভালোবাসে মুখস্থ করে ফেললো, কিন্তু কোন আমল নেই, থাকলেও সামান্য আমল থাকতে পারে। আল্লাহ শুধুই সালাত ও সিয়াম পালন করতে দুনিয়ায় পাঠান নাই। সকল আদেশ নিষেধ মেনে জীবন পরিচালনা করতে বলেছেন। কোরআন জানার পরেও যারা আমল করে না, তাদের উদাহরণ হলো নিচের এই আয়াত ও গাধার ছবিটি। আল্লাহই বলেছেন তারা পুস্তক বহন করা গাধা।

[৬২:৫] আল জুমুআহ

مَثَلُ الَّذينَ حُمِّلُوا التَّوراةَ ثُمَّ لَم يَحمِلوها كَمَثَلِ الحِمارِ يَحمِلُ أَسفارًا بِئسَ مَثَلُ القَومِ الَّذينَ كَذَّبوا بِآياتِ اللَّهِ وَاللَّهُ لا يَهدِي القَومَ الظّالِمينَ
বায়ান ফাউন্ডেশন:
যাদেরকে তাওরাতের দায়িত্বভার দেয়া হয়েছিল তারপর তারা তা বহন করেনি, তারা গাধার মত! যে বহু কিতাবের বোঝা বহন করে। সে সম্প্রদায়ের উপমা কতইনা নিকৃষ্ট, যারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করে। আর আল্লাহ যালিম সম্প্রদায়কে হিদায়াত করেন না।

১০০টি কালো পিঁপড়ার সাথে ১০০টি লাল পিঁপড়াকে একটি বয়ামের ভিতরে রেখে দিলে, অস্বাভাবিক কিছুই ঘটবে না!কিন্তু, বয়ামটিকে ঝাঁকিয়...
28/05/2025

১০০টি কালো পিঁপড়ার সাথে ১০০টি লাল পিঁপড়াকে একটি বয়ামের ভিতরে রেখে দিলে, অস্বাভাবিক কিছুই ঘটবে না!

কিন্তু, বয়ামটিকে ঝাঁকিয়ে দিতেই, পিঁপড়াগুলো এক দল আরেক দলকে মেরে ফেলতে শুরু করবে! লাল পিঁপড়ারা ধারণা করবে, কালো পিঁপড়াগুলো তাদের শ*ত্রু এবং কালো পিঁপড়ারা মনে করতে আরম্ভ করবে, লাল পিঁপড়াগুলো তাদের শত্রু! অথচ, প্রকৃত শ*ত্রু হচ্ছে বয়ামটিকে যে ঝাঁকিয়ে দিয়েছিল, সে।

মানব সমাজেও ঠিক এটিই ঘটে! পেছন থেকে উ'স্কা'নি দিয়ে দুই পক্ষের মধ্যে গ্যাঞ্জাম বাধিয়ে সুবিধা নেয় তৃতীয় কোনো পক্ষ।

তাই, পরস্পরকে মারতে ছোটার আগে, আমাদের অন্তত একবার ভেবে দেখা উচিত, বয়ামটি ঝাঁকাচ্ছে কে!
- সংগৃহীত

Alhamdulillah
28/05/2025

Alhamdulillah

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al-QuranerAlo.bd "আল-কুর'আনের আলো" posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share