Markazur Risalah Al-Islami

Markazur Risalah Al-Islami দাওয়াহ ও গবেষণামূলক একটি দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান

📢 ভর্তি চলছে  ভর্তি চলছে  ভর্তি চলছে আগামী শিক্ষাবর্ষে মাদানী নেসাব ১ম বর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য আমাদের বিশেষ আ...
02/11/2025

📢 ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে

আগামী শিক্ষাবর্ষে মাদানী নেসাব ১ম বর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য আমাদের বিশেষ আয়োজন: খুসুসী জামাত (প্রস্তুতিমূলক ক্লাস)

🟦 ভর্তির বয়সসীমা: ১১-১৫ বছর

🟦 যাদের জন্য আমাদের এই আয়োজন:

১. হিফয সমাপনকারী যেকোনো শিক্ষার্থী।
২. নাযেরা সমাপনকারী যেকোনো শিক্ষার্থী।
৩. মাদ্রাসা থেকে চতুর্থ শ্রেণী পাশ যেকোনো শিক্ষার্থী।
(কোরআন তেলাওয়াত বিশুদ্ধ হতে হবে)
৪. স্কুল থেকে ৫ম শ্রেণী পাশ যেকোনো শিক্ষার্থী।
(কোরআন তেলাওয়াত বিশুদ্ধ হতে হবে)

🟦 বিশেষ জামাতে যা যা পড়ানো হবে:

১. কোরআন (হিফয শুনানি/ তাসহীহ)
২. এসো আরবি শিখি- ১ম খন্ড (প্রস্তুতিমূলক)
৩. তামরীন কিতাব (নির্বাচিত অংশ)
৪. বাংলা ভাষা চর্চা (মাসিক আল কলম-পুষ্প)
৫. গণিত (বেফাক-৫ম শ্রেণী)
৬. ইংরেজি (বেফাক-৫ম শ্রেণী)
৭. সাধারণ জ্ঞান
৮. বাংলা,আরবি ও ইংরেজি হাতের লেখা চর্চা

🟦 ভর্তির সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য যোগাযোগ:

০১৮৯৩৫৩০৯৩৩-(অফিস)
(শুধু হোয়াটসঅ্যাপ)

০১৯৮৯৬৬৬৫৪১ (পরিচালক)
(সরাসরি কল+হোয়াটসঅ্যাপ)

নূরানী, নাযেরা ও হিফয শাখায় ভর্তি চলছে
12/10/2025

নূরানী, নাযেরা ও হিফয শাখায় ভর্তি চলছে

শিশুকে শিষ্টাচার শিক্ষা দেয়ার উপযুক্ত সময় হচ্ছে শিশুকাল। নূরানী বিভাগের শিক্ষার্থীরা বয়সে অনেক ছোট হওয়ায় সবকিছু যথা...
05/10/2025

শিশুকে শিষ্টাচার শিক্ষা দেয়ার উপযুক্ত সময় হচ্ছে শিশুকাল। নূরানী বিভাগের শিক্ষার্থীরা বয়সে অনেক ছোট হওয়ায় সবকিছু যথাযথভাবে গ্রহণ করতে পারে না। অন্যদিকে কিতাব বিভাগের শিক্ষার্থীরা বয়সে তুলনামূলক বড় হয়ে যাওয়ার কারণে সহজে সবকিছু গ্রহণ করার স্বভাবসুলভতা তাদের মধ্যে ধীরে ধীরে হ্রাস পায়। এজন্য আমরা মনে করি, চলমান বাস্তবতায় তারবিয়াত গ্রহণের উপযুক্ত সময় হচ্ছে হিফয ও নাযেরা পড়ার সময়।

অথচ বিদ্যমান বাস্তবতা হচ্ছে, আমাদের দেশের অধিকাংশ হিফয ও নাযেরা বিভাগের আমল- আখলাকের অবস্থা খুবই শোচনীয়। আমাদের দেশের হিফয ও নাযেরা বিভাগগুলো সম্পর্কে আপনি আংশিকভাবে মূল্যায়ন করতে পারবেন, সামগ্রিকভাবে না। কারণ যেসব প্রতিষ্ঠানে পড়াশোনার মান ভালো সেখানে তারবিয়াতের অবস্থা খুবই নাজুক। আর যেসব প্রতিষ্ঠানে আমল-আখলাকের অবস্থা মোটামুটি ভালো সেখানে পড়াশোনার মান ভালো নেই। আর যেসব প্রতিষ্ঠানে ভালো পড়াশোনার পাশাপাশির তারবিয়াতের অবস্থাও মোটামুটি ভালো সেখানকার পরিবেশ তেমন সন্তুষজনক না, যেখানে অনায়াসে মধ্যবিত্ত পরিবারের কোনো সন্তান লেখাপড়া করতে পারবে। এককথায় ভালো পড়াশোনা, ভালো পরিবেশ, উত্তম আমল-আখলাক ও উন্নত রুচিবোধের সমন্বয় নেই।

বিদ্যমান বাস্তবতাকে মাথায় রেখে ৬ মাস আগে আমরা মারকাযুর রিসালাহ আল-ইসলামি'র হিফয ও নাযেরা বিভাগকে সাজানোর পরিকল্পনা করেছিলাম। তখন থেকে শুরু করলেও আমরা শতভাগ বাস্তবায়ন করতে পারিনি। আল্লাহ চাহে তো, এবছর আমরা আমাদের হিফয ও নাযেরা বিভাগকে ভালো পড়াশোনা, মানসম্মত পরিবেশ, উত্তম আমল-আখলাক ও উন্নত রুচিবোধের সমন্বয়ে একটি আদর্শ বিভাগ হিসাবে গড়ে তুলব। এই বিভাগ নিয়ে আমাদের বিস্তর পরিকল্পনা আছে। অন্য একদিন শেয়ার করব ইনশাআল্লাহ।

আল্লাহ কবুল করুন!

📢 আগামী শিক্ষাবর্ষে মাদানী নেসাব ১ম বর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য আমাদের বিশেষ আয়োজন:খুসুসী জামাত (প্রস্তুতিমূলক ক...
02/10/2025

📢 আগামী শিক্ষাবর্ষে মাদানী নেসাব ১ম বর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য আমাদের বিশেষ আয়োজন:

খুসুসী জামাত (প্রস্তুতিমূলক ক্লাস)

🟦 ভর্তির বয়সসীমা: ১১-১৪ বছর

🟦 যাদের জন্য আমাদের এই আয়োজন:

১. হিফয সমাপনকারী যেকোনো শিক্ষার্থী।
২. নাযেরা সমাপনকারী / মাদ্রাসা থেকে চতুর্থ শ্রেণী পাশ (কোরআন তেলাওয়াত বিশুদ্ধ হতে হবে)

🟦 বিশেষ জামাতে যা যা পড়ানো হবে:

১. কোরআন (হিফয শুনানি/ তাসহীহ)
২. এসো আরবি শিখি- ১ম খন্ড (প্রস্তুতিমূলক)
৩. বাংলা ভাষা চর্চা (মাসিক আল কলম-পুষ্প)
৪. গণিত (বেফাক-৫ম শ্রেণী)
৫. ইংরেজি (বেফাক-৫ম শ্রেণী)
৬. সাধারণ জ্ঞান
৮. বাংলা,আরবি ও ইংরেজি হাতের লেখা চর্চা

🟦 ভর্তির জন্য যোগাযোগ:

০১৮৯৩৫৩০৯৩৩ (অফিস)
০১৯৮৯৬৬৬৫৪১ (পরিচালক)

হিফয ও নাযেরা শাখায় ভর্তি চলছে।হিফয ও নাযেরা সম্পর্কে আমাদের ভাবনা জানতে কমেন্টে দেয়া মুহতারাম পরিচালক মহোদয়ের লেখাটি...
30/09/2025

হিফয ও নাযেরা শাখায় ভর্তি চলছে।

হিফয ও নাযেরা সম্পর্কে আমাদের ভাবনা জানতে কমেন্টে দেয়া মুহতারাম পরিচালক মহোদয়ের লেখাটি পড়ুন!

17/09/2025

আলহামদুলিল্লাহ,
চলতি শিক্ষাবর্ষের অর্ধবার্ষিক পরীক্ষা আজ সফলভাবে শেষ হয়েছে। সেই সাথে আগামী ২৬ সেপ্টেম্বর রোজ শুক্রবার পর্যন্ত সাময়িক শিক্ষা বিরতি ঘোষণা করা হয়েছে।

আল্লাহ সকল আসাতিযা ও তালিবে ইলমদেরকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দিন! বিরতি শেষে নিরাপদে মারকাযে ফিরে আসার তাওফিক দান করুন!

আলহামদুলিল্লাহ,আমাদের মারকাযের সাবেক ছাত্র মুহাম্মদ সাজ্জাদ হুসাইন। মাদানী নেসাব ১ম বর্ষ থেকে ৩য় বর্ষ পর্যন্ত আমাদের কা...
06/09/2025

আলহামদুলিল্লাহ,

আমাদের মারকাযের সাবেক ছাত্র মুহাম্মদ সাজ্জাদ হুসাইন। মাদানী নেসাব ১ম বর্ষ থেকে ৩য় বর্ষ পর্যন্ত আমাদের কাছে অধ্যয়ন করেছে। বর্তমানে মাদানী নেসাবের প্রসিদ্ধ মাদ্রাসা বাইতুস সালামে ৪র্থ বর্ষে অধ্যয়ন করছে। চলতি শিক্ষাবর্ষের অর্ধবার্ষিক পরীক্ষায় ৬২ জন শিক্ষার্থীর মধ্যে সে তৃতীয় স্থান অর্জন করেছে।

উল্লেখ্য যে, গতবছর আমাদের মারকাযে মাত্র ৫ জন ছাত্র ৩য় বর্ষের বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করেছে। তন্মধ্যে একজন-ই বাইতুস সালামে ভর্তি হয়েছে। বাকি ৪ জন এখনো আমাদের মাদ্রাসায় অধ্যয়ন করছে।

আমরা তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করছি! আল্লাহ তাঁকে কবুল করুন!

03/09/2025

আমরা যখন বলি যে, দেশের মোট শিক্ষার্থীর মাত্র ৫-৭ পার্সেন্ট কওমী মাদ্রাসায় পড়াশোনা করে। এখান থেকে অন্য কোনো পেশায় লোক সরবরাহ করা তো দূরের কথা, স্বয়ং দ্বীনি খেদমত আঞ্জাম দেয়াই দুষ্কর হয়ে পড়েছে তখন অনিবার্যভাবে কয়েটা প্রশ্ন আমাদের সামনে চলে আসে।

১. কওমী মাদ্রাসায় মাত্র ৫-৭ পার্সেন্ট শিক্ষার্থী কেন পড়াশোনা করছে? এই সংখ্যা কেন বাড়ানো সম্ভব হয়নি? অথচ নূরানী ব্যবস্থা কিছুটা উন্নত হওয়ায় মাত্র কয়েক বছরের ব্যবধানে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী স্কুল থেকে মাদ্রাসায় চলে এসেছে।

২. যাঁরা কওমীতে পড়াশোনা করে তাঁরা সবাই কি দিনশেষে দ্বীনের খেদমতের সাথে লেগে থাকে? না। অনেকেই অন্য পেশা বেছে নেয়। এই সংখ্যা দিন দিন বাড়ছে। কিন্তু প্রাতিষ্ঠানিক ভিত্তি না থাকায় তাঁরা অন্যদের থেকে পিছিয়ে থাকে। তাই যাঁরা ভবিষ্যতে সরাসরি দ্বীনের খেদমতে আত্মনিয়োগ করতে চায় না তাদের জন্য বোর্ডের ভিন্ন কিছু ভাবা উচিৎ কি না?

৩. কওমী মাদ্রাসা প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল, ইসলাম প্রতিষ্ঠার জন্য কিছু নিবেদিত প্রাণ দ্বীনের খাদেম তৈরি করা। সেই খাদেমের কাজ কি মসজিদ-মাদ্রাসা পর্যন্ত সীমাবদ্ধ থাকা উচিত নাকি খেদমতের পরিধি আরও বিস্তৃত করা উচিৎ?

মোটকথা, কওমী শিক্ষাব্যবস্থার মূল লক্ষ্য ও চেতনাকে অক্ষুন্ন রেখে প্রয়োজনীয় কিছু সংস্কার করতে পারলে দেশ ও জাতি অনেক বেশি উপকৃত হবে ইনশাআল্লাহ।

আমরা হয়তো অনেক বেশি কিছু করতে পারব না। তবে আল্লাহর মেহেরবানিতে মারকাযুর রিসালাহ'র সূচনালগ্ন থেকেই আমরা আমাদের সিলেবাসে প্রয়োজনীয় কিছু পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করেছি। এই ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে হয়তো ভালো ফলাফল পাব। আল্লাহ সহায় হোন!

©️ আহমদুল্লাহ মাসউদ রাহমানি

Address

Chanpara, Uttarkhan
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Markazur Risalah Al-Islami posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share