আল ফুরকান মিডিয়া

আল ফুরকান মিডিয়া অনলাইন দাওয়া প্লাটফর্ম
(1)

ধর্ম মন্ত্রনালয় সমৃদ্ধ!...................✍️ একজন হানাফি, একজন সালাফি! এবার ঠিক আছে! দু'জনেই নামাজী! তবে মন্ত্রী সাহেব ত...
23/08/2026

ধর্ম মন্ত্রনালয় সমৃদ্ধ!...................✍️
একজন হানাফি, একজন সালাফি! এবার ঠিক আছে! দু'জনেই নামাজী! তবে মন্ত্রী সাহেব তো শত সহস্র কোটি টাকার খেলাপী! মানে, ব্যাংকের টাকা নিজের মনে করে খেয়ে ফেরত দেননি! তবুও সে আপনাদের কাছে প্রিয়! তার জন্য তো আপনারা খুশিতে গদগদ! তার ব্যাপারে তো লক্ষ কোটি আহলে হাদীস ভাইয়েরা প্রতিবাদ করেনি! লিংকন তো খেলাপী না! উচ্চ শিক্ষিত সহীহ আক্বীদার! তবুও সে খারাপ? তার ব্যাপারে আপনাদের এতো মাথাব্যথা? সেতো জামায়াতে ইসলামীর বিরোধিতায় কট্টরপন্থী! তবুও জামায়াতে ইসলামী তো বিরোধিতা করছেনা!
আপনারা এতো এনার্জি কোথায় পান? ভেবে দেখবেন? সবার ব্যাপারেই ভ্রান্ত ট্যাগ দিতে দিতে নিজেরাই গুরুত্ব হীন হয়ে যাচ্ছেন না তো? আপনাদের পিছনে মাদরাসার ছাত্ররা ছাড়া সাধারণ জনগণ কিন্তু নেই! জনগণের পালস বুঝুন! নমনীয় হোন! সহনীয় হোন!

✍️Muhammad Zakaria Nur

21/08/2026
06/08/2026

🔴 Live জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশের কেন্দ্রীয় কর্মী সম্মেলন-২০২৬

06/08/2026

🔴 Live জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশের কেন্দ্রীয় কর্মী সম্মেলন-২০২৬

📅 ০৬ আগস্ট ২০২৬ | বৃহস্পতিবার | সকাল ৯:০০টা
📍স্থান: আইডিইবি ভবন, কাকরাইল, ঢাকা।

বন্যায় পাহাড়ধস ও পানিতে ডুবে মারা যাওয়া ৪০ জনের পরিবারকে নগদ ২০ হাজার করে অর্থ সহযোগিতা দিচ্ছেন শায়খ আব্দুর রাযযাক বিন ই...
15/07/2026

বন্যায় পাহাড়ধস ও পানিতে ডুবে মারা যাওয়া ৪০ জনের পরিবারকে নগদ ২০ হাজার করে অর্থ সহযোগিতা দিচ্ছেন শায়খ আব্দুর রাযযাক বিন ইউসুফ।



আলহামদুলিল্লাহ, চালু হয়েছে জমঈয়তের ফাতাওয়া বোর্ডের হটলাইন নাম্বারমোবাইল ফোনে জানা যাবে আপনার কাঙ্ক্ষিত দীনি জিজ্ঞাসা ও ফ...
13/07/2026

আলহামদুলিল্লাহ, চালু হয়েছে জমঈয়তের ফাতাওয়া বোর্ডের হটলাইন নাম্বার

মোবাইল ফোনে জানা যাবে আপনার কাঙ্ক্ষিত দীনি জিজ্ঞাসা ও ফাতাওয়ার উত্তর।

হটলাইন নাম্বার: 📞+8801351-251536



সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ, পাকিস্তান ও ইন্ডিয়া জমঈয়তে আহলে হাদীসের শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক:সৌদি আরবের রাজধানী রিয়াদে ...
29/06/2026

সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ, পাকিস্তান ও ইন্ডিয়া জমঈয়তে আহলে হাদীসের শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক:

সৌদি আরবের রাজধানী রিয়াদে গতকাল ২৮ জুন-২০২৬ (রবিবার) বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস, মারকাযী জমঈয়তে আহলে হাদীস পাকিস্তান এবং অল ইন্ডিয়া জমঈয়তে আহলে হাদীসের শীর্ষ নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে মুসলিম উম্মাহর সমসাময়িক বিভিন্ন চ্যালেঞ্জ, কুরআন-সুন্নাহভিত্তিক দাওয়াতের কার্যক্রম সম্প্রসারণ, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে ঐক্য ও মধ্যমপন্থার বার্তা আরও সুসংহতভাবে তুলে ধরার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি অধ্যাপক ড. আবদুল্লাহ ফারুক, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মুহাম্মদ আসাদুল ইসলাম, ফাতওয়া ও গবেষণা বিষয়ক সেক্রেটারি শাইখ ড. মুহাম্মদ ইবরাহীম মাদানী, বিদেশ ও প্রবাস বিষয়ক সেক্রেটারি শাইখ ড. হাফেয সোহায়েল আহমাদ মাদানী এবং নির্বাহী সদস্য শাইখ আব্দুর রব আফফান মাদানী।

পাকিস্তানের পক্ষে অংশগ্রহণ করেন মারকাযী জমঈয়তে আহলে হাদীস পাকিস্তানের আমীর ও পাকিস্তান জাতীয় পরিষদের মাননীয় সিনেটর শাইখ ড. হাফেয আব্দুল কারীম এবং সংগঠনটির পররাষ্ট্রবিষয়ক সভাপতি ও দারুস সালাম পাবলিকেশন্সের স্বত্বাধিকারী শাইখ আব্দুল মালিক মুজাহিদ।

ভারতের পক্ষে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া জমঈয়তে আহলে হাদীসের আমীর শাইখ আসগর আলী ইমাম মাহাদী আস-সালাফী আল-মাদানী। এছাড়া হাফিজ আব্দুল গফ্ফার মুজাহিদসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ সভায় অংশ নেন।

আলোচনায় নেতৃবৃন্দ বলেন, বর্তমান বিশ্বে ইসলাম সম্পর্কে বিভ্রান্তি, উগ্রবাদ, নৈতিক অবক্ষয় এবং মুসলিম উম্মাহর বহুমুখী সংকট মোকাবিলায় কুরআন ও সহিহ সুন্নাহর আলোকে সালাফে সালিহীনের আদর্শভিত্তিক ভারসাম্যপূর্ণ, প্রজ্ঞাপূর্ণ ও কল্যাণমুখী দাওয়াহ কার্যক্রমকে আরও বেগবান করা সময়ের দাবি।

এ লক্ষ্যে বিভিন্ন দেশের ইসলামী সংগঠন, আলেম-উলামা ও গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়, অভিজ্ঞতা বিনিময় এবং যৌথ উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় ইসলামী বিশ্বের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও পারস্পরিক আস্থা সুদৃঢ় করার পাশাপাশি শিক্ষা, গবেষণা, দাওয়াহ এবং মানবকল্যাণমূলক কার্যক্রমে সমন্বিত উদ্যোগ গ্রহণের ব্যাপারেও ঐকমত্য প্রকাশ করা হয়।

বৈঠক শেষে উপস্থিত নেতৃবৃন্দ পবিত্র হারামাইন শরীফাইনের খেদমত, হজ ও ওমরাহ পালনকারীদের জন্য উন্নত ও দৃষ্টান্তমূলক সেবা নিশ্চিতকরণ এবং ইসলামী পবিত্র স্থানসমূহের ব্যবস্থাপনায় সৌদি সরকারের গৃহীত পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন। তারা সৌদি বাদশাহ, ক্রাউন প্রিন্স এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভকামনা জ্ঞাপন করেন।

এ সময় বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের পক্ষ থেকে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক মহাসম্মেলন-২০২৬-এ অংশগ্রহণের জন্য পাকিস্তান ও ভারতের শীর্ষ নেতৃবৃন্দকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হলে তারা সানন্দে আমন্ত্রণ গ্রহণ করেন এবং সম্মেলনের সার্বিক সাফল্য কামনা করেন।



Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when আল ফুরকান মিডিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to আল ফুরকান মিডিয়া:

Shortcuts

Share