ইসলামই একমাত্র সত্য ধর্ম। Islam is the only true religion

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • ইসলামই একমাত্র সত্য ধর্ম। Islam is the only true religion

ইসলামই একমাত্র সত্য ধর্ম। Islam is the only true religion We are Muslim.We adoration only almighty Allah. Allah ordered us "Hold firmly to the rope of Allah all together and don't become divided."

03/04/2024
14/11/2022

একবার এক পর্যটক মেক্সিকোয় গেলেন; জেলেদের মাছের খুব প্রশংসা করলেন। তারপর বললেন,
“আচ্ছা, মাছ ধরতে আপনাদের কত সময় লাগে?”
“বেশিক্ষণ না” জেলেদের এক কথার উত্তর।
“তাহলে আপনারা আরও বেশি সময় দিয়ে আরও বেশি মাছ ধরেন না কেন?” লোকটা প্রশ্ন করেন। জেলেরা বলেন, "আমরা যে মাছে ধরি তাতে আমাদের প্রয়োজন মিটে যায়"।
“তাহলে মাছ ধরার পর বাকি সময়টা আপনারা কী করেন?” লোকটা জিজ্ঞাসা করে। জেলেরা জবাব দেয়,
“আমরা ঘুমায়, মাছ ধরি, বাচ্চাদের সাথে খেলা করি, বৌয়ের সাথে খাই, সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডা দেই, মজা করি, হাসি, গলা ছেড়ে গান গাই…”। পর্যটক তাদেরকে থামিয়ে বলেন,
“আমি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছি। আমি আপনাদেরকে বুদ্ধি দিয়ে সাহায্য করতে পারি। আপনাদেরকে আরও বেশি সময় দিয়ে মাছ ধরতে হবে, বাড়তি মাছগুলো বিক্রি করে মাছ ধরার বড় নৌকা কিনতে হবে। ”
“তারপর?” জেলেদের প্রশ্ন।
“আপনারা বড় নৌকার সাহায্যে বেশি মাছ ধরবেন, বেশি আয় করবেন। সেটা দিয়ে আরও বড় দুটা, তিনটা বা আরও বেশি নৌকা কিনবেন। একসময় মাছ ধরার নৌবহর বানিয়ে ফেলবেন। তখন মধ্যসত্ত্বভোগী ব্যবসায়ীদের কাছে মাছ বিক্রি না করে, সরাসরি মাছ প্রসেসিং ফ্যাক্টরির সাথে বেচাকেনা করবেন। এক সময় নিজেরাই মাছ প্রসেসিং ফ্যাক্টরি খুলে বসবেন। তারপর অনেক ধনী হয়ে গ্রাম ছেড়ে মেক্সিকোর রাজধানী, আমেরিকার লসএঞ্জেলেস বা নিউ ইয়র্কে চলে যাবেন। সেখান থেকে আপনারা মেগা প্রজেক্ট চালু করবেন। ”
“এসব করতে কত সময় লাগবে?” জেলেদের প্রশ্ন।
“কুড়ি/পঁচিশ বছর তো লাগবেই।” জবাব দেয় পর্যটক।
“তারপর” জেলেরা প্রশ্ন করে।
লোকটা হেসে জবাব দেয়, “ব্যবসায় যখন আরও বড় হবে তখন আপনারা শেয়ার বাজারে যাবেন, মিলিয়ন মিলিয়ন ডলার আয় করবেন।”
“মিলিয়র ডলার! ধরুন পেলাম মিলিয়ন ডলার। কিন্তু, তারপর?” জেলেরা সবিস্ময়ে প্রশ্ন করে। পর্যটক তখন জবাব দেন,
“আপনারা তখন অবসরে যাবেন। শান্ত গ্রামে ফিরে এসে সমুদ্রের ধারে ঘুমাবেন, বাচ্চাদের সাথে খেলা করবেন, বৌয়ের সাথে খাবার খাবেন, সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডা দিবেন, মজা করবেন…,”। তখন জেলেরা বলেন,
“সেই কাজটাই তো আমরা এখন করছি। তাহলে এই বিশ/পঁচিশ বছরের এই কষ্টের জীবনের মানে কী?”

(Stay Positive থেকে সংগৃহীত ও অনূদিত)

সুলতান সালাউদ্দিন আয়ূবীর শ্রেষ্ঠ একটি বানী।
01/03/2022

সুলতান সালাউদ্দিন আয়ূবীর শ্রেষ্ঠ একটি বানী।

01/03/2022

ইসলামের ইতিহাসে একনজ মহান ব্যক্তির নাম,
সুলতান সালাউদ্দিন আয়ূবী।
আমার প্রিয় একজন মানুষ।
আপনাদের প্রিয় মহান মুসলিম ব্যক্তির নাম বলে যান।

কুরআন বুঝতে চাইলে আগে অন্তত এটুকু বুঝুন-*************************************************************************আমাদের ...
10/12/2021

কুরআন বুঝতে চাইলে আগে অন্তত এটুকু বুঝুন-
*************************************************************************
আমাদের একটা কথা মনে রাখতে হবে যে, কুরআন নাজিল হয়েছিল যার উপরে, তিনি একজন উম্মী, নিরক্ষর। আর যে সমাজে এ কিতাবটি নাজিল হয়েছিল, সে সমাজের অধিকাংশ লোকজনই ছিল লিখতে পড়তে না পারা নিরক্ষর, অশিক্ষিত। সেকালের মক্কায় মাত্র তেইশজন লোক লেখা পড়া জানতো। আর বাঁকি সবাই ছিল নিরক্ষর। এই নিরক্ষরদেরই একজন ছিলেন প্রিয় নবী মুহাম্মদ সা:।

কুরআন বুঝতে হলে যদি এর পাঠককে বিদগ্ধ জ্ঞানী পন্ডিত হতে হতো, তাহলে সম্ভবত তিনি তা নাজিল করতেন প্রাচীন গ্রিক বা মিশরের আলেকজান্দ্রিয়া কিংবা পারস্যে। কারণ প্রাচীন বিশ্বে এই তিনটি সমাজেই ছিল তৎকালীন যুগের সবচেয়ে বড় বড় দার্শনিক, বিদ্বান ও পন্ডিত ব্যক্তিবর্গ। ঐ সব সমাজে জ্ঞান, দর্শন, যুক্তি ও বিজ্ঞানের চর্চাও হতো ঢালাওভাবে

আপনি যখন এ বাস্তবতাকে খুব সুক্ষভাবে বিশ্লেষণ করবেন, তখনই আপনার দৃষ্টিতে কুরআনের অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষমতা ও শক্তির মাহাত্ব্যটা ধরা পড়বে।

কুরআনের অন্যতম এক বৈশিষ্ঠ এটা যে, আপনি যদি অতি উচ্চশিক্ষিত হয়ে থাকেন, তবে সেখানে আপনি আপনার উচ্চমার্গীয় চিন্তার খোরাক পাবেন।

আবার আপনি যদি একেবারে নিরক্ষর হয়ে থাকেন, তবে এই একই কুরআনে আপনি আপনার বোধ ও অনুভুতির স্তরের সাথে সামঞ্জস্যশীল চিন্তা-ভাবনা ও শেখার খোরাক পাবেন।

আর আপনি যতই অশিক্ষিত ও নিরক্ষর হোন না কেন, আপনি যদি একবার কুরআনের যে দর্শন, যে শিক্ষা সেটা ধরে নিতে পারেন, তা হলে আপনার মনোজগতে এক বৈপ্লবিক পরিবর্তন সূচিত হবে।

ঠিক এই কাজটিই হয়েছিল আরববাসীর মনোজগতে। আমরা কোটি কোটি লোক কুরআন পড়ছি, তেলওয়াত করছি, খতম করছি ও করাচ্ছি। বিশ্বে প্রায় দুই কোটি হাফেজ বানিয়েছি, কিন্তু হায়, আমাদের চেতনায় আল কুরআনের শিক্ষা ও দর্শন ঠাঁই পায় নি।

অথচ প্রিয় রাসুল সা: এর একলক্ষ চব্বিশ হাজার সাহাবীর মধ্যে তিনজন উম্মাহাতুল মু‘মিনিন সহ মাত্র বাইশজন কুরআনের হাফেজ ছিলেন। বাঁকি সবাই কুরআনের হাফেজ না হলেও এর শিক্ষা ও দর্শনকে পুরোপুরি আত্মস্থ করেছিলেন। তাই তাদের দ্বারা পুরো বিশ্ব চিরদিনের মতই বদলে গেছে। আজ আমরা বিশ্ব বদলাবো কি, নিজেদেরই তো বদলাতে পারি না।

আপনার বয়স হয়ে গেছে, বড়ো কিংবা বুড়ো হয়ে গেছেন, জীবনেও মাদ্রাসায় পড়ার সুযোগ হয়নি, আরবি ভাষা জানেন না, এসব নানারকম সমস্যা মনে হতে পারে। কুরআনকে সহজভাবে বুঝার জন্য অবশ্যই মাদ্রাসায় পড়া, ছোটকাল থেকেই চর্চা করার অভ্যাস তৈরি হওয়া, আরবি জানা খুবই প্রয়োজন, সেটা সত্য।

কিন্তু এতাদিন হয়নি বলেই যে এখন আর হবে না, সেটাও কিন্তু না। আপনি চাইলেই একটু চেষ্টা করে কুরআনটাকে বুঝে নিতে পারেন। একটা এ্যমেজিং গ্রন্থ, বিশ্বাস করুন, একবার এর মজা পেয়ে গেলে আর ছাড়তে পারবেন না।

কুরআনের চোখ দিয়ে বিশ্ব ইতিহাস, মানবচরিত্র, সমাজবিজ্ঞান, অর্থনীতি, মহাকাশবিজ্ঞান, রাজনীতি ও দর্শন এসব বুঝার চেষ্টা করুন। হলফ করে বলতে পারি, এক ধরনের নেশার মধ্যে পড়ে যাবেন।বিশ্বাস না হয় আন্তরিকভাবে চেষ্টা করেই দেখুন না।

কুরআন বুঝা আসলেই সহজ, তার জন্য, যিনি আন্তরিকভাবে চেষ্টা করে যাবেন। আল্লাহ এ গ্রন্থকে সহজ করেই নাজিল করেছেন আমাদের জন্য। এ সত্যটাকে সবার আগে হৃদয় দিয়ে বুঝে নিন।

✍️ জিয়া-উল হক

24/08/2021

কোন এক মুজাহিদের স্ত্রী কে জিজ্ঞেস করা হয়েছিল- ' তোমার স্বামী যুদ্ধ যাত্রায় গেলে তুমি ও তোমার সন্তানরা কিভাবে জীবিকা নির্বাহ কর?'
তিনি পরিপূর্ণ আত্মবিশ্বাস নিয়ে বলেছিলেন-' বিয়ের পর থেকে আমি আমার স্বামী কে একজন খাদকরূপে দেখে আসছি;
রিজিকদাতা রূপে নয়৷ খাদক অনুপস্থিত থাকতে পারে, কিন্তু রিযিকদাতা আল্লাহ কখনো অনুপস্থিত থাকেন না।

বই- " তাওয়াক্কুল "

Address

Dhaka
1207

Telephone

+8801722336547

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামই একমাত্র সত্য ধর্ম। Islam is the only true religion posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to ইসলামই একমাত্র সত্য ধর্ম। Islam is the only true religion:

Share