Amalan Salihan Project

Directions

Amalan Salihan Project إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا

কোরআনের হাফেজদের জন্য মহানবীর (সা) সাত সুসংবাদপবিত্র কোরআন সম্পূর্ণ মুখস্থ করা মোটেই সহজ কাজ নয়। এর জন্য হিফজ বিভাগের প্...
24/08/2023

কোরআনের হাফেজদের জন্য মহানবীর (সা) সাত সুসংবাদ

পবিত্র কোরআন সম্পূর্ণ মুখস্থ করা মোটেই সহজ কাজ নয়। এর জন্য হিফজ বিভাগের প্রতিটি হাজার হাজার ঘণ্টা কোরআন তিলাওয়াতে ব্যস্ত থাকতে হয়। আবার হাফেজ হওয়ার পরও হেফজ ধরে রাখার জন্য তাঁদের অনেক বেশি পরিমাণে কোরআন তিলাওয়াত করতে হয়। আর বেশি পরিমাণে কোরআন তিলাওয়াতকারীদের মহানবী (সা.) আল্লাহর পরিজন বলে সম্বোধন করেছেন।

আনাস বিন মালিক (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, কিছু মানুষ আল্লাহর পরিজন। সাহাবিরা জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসুল, তারা কারা? তিনি বলেন, কোরআন তিলাওয়াতকারীরা আল্লাহর পরিজন এবং তাঁর বিশেষ বান্দা। ’ (ইবনে মাজাহ, হাদিস : ২১৫)

বিভিন্ন হাদিসে কোরআনের হাফেজ, বেশি তিলাওয়াতকারী ও কোরআন অনুযায়ী আমলকারীদের বহু ফজিলত পাওয়া যায়। নিম্নে কোরআনে হাফেজদের কিছু মর্যাদা তুলে ধরা হলো:

এক. কোরআনের জ্ঞান ঈর্ষণীয় সম্পদ :

কোরআনের জ্ঞান ও তার তিলাওয়াতের তাওফিক আল্লাহর অনন্য নিয়ামত।

যে নিয়ামতের ব্যাপারে ঈর্ষা করা জায়েজ। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, দুই ব্যক্তি ছাড়া অন্য কারো সঙ্গে ঈর্ষা করা যায় না। এক ব্যক্তি, যাকে আল্লাহ তাআলা কোরআন শিক্ষা দিয়েছেন এবং সে তা দিন-রাত তিলাওয়াত করে। আর তা শুনে তার প্রতিবেশীরা তাকে বলে, হায়! আমাদের যদি এমন জ্ঞান দেওয়া হতো, যেমন অমুককে দেওয়া হয়েছে, তাহলে আমিও তার মতো আমল করতাম।
অন্য আর এক ব্যক্তি, যাকে আল্লাহ সম্পদ দান করেছেন এবং সে সম্পদ সত্য ও ন্যায়ের পথে খরচ করে। এ অবস্থা দেখে অন্য এক ব্যক্তি বলে, হায়! আমাকে যদি অমুক ব্যক্তির মতো সম্পদ দেওয়া হতো, তাহলে সে যেমন ব্যয় করছে, আমিও তেমন ব্যয় করতাম। ’ (বুখারি, হাদিস : ৫০২৬)

দুই. কোরআন কিয়ামতের দিন সুপারিশ করবে :

দুনিয়ায় যারা কোরআন চর্চা করবে, মহান আল্লাহর হুকুমে কিয়ামতের দিন পবিত্র কোরআন তাদের জন্য সুপারিশ করবে। রাসুল (সা.) বলেছেন, ‘সিয়াম এবং কোরআন বান্দার জন্য সুপারিশ করবে। সিয়াম (রোজা) বলবে, হে রব, আমি তাকে দিনে খাবার গ্রহণ করতে ও প্রবৃত্তির তাড়না মেটাতে বাধা দিয়েছি।

অতএব তার ব্যাপারে এখন আমার সুপারিশ কবুল করো। কোরআন বলবে, হে রব, আমি তাকে রাতে ঘুম থেকে বিরত রেখেছি। অতএব তার ব্যাপারে এখন আমার সুপারিশ গ্রহণ করো। অতঃপর উভয়ের সুপারিশই কবুল করা হবে। ’ (শুআবুল ঈমান, হাদিস : ১৮৩৯)

তিন. কোরআনচর্চাকারীকে বিশেষ সংবর্ধনা দেওয়া হবে :

যারা দুনিয়াতে কোরআন শিখবে সে মতে আমল করবে, কোরআন হিফজ করবে। কিয়ামতের দিন তাদের বিশেষ সংবর্ধনা দেওয়া হবে। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) বলেছেন, কোরআন কিয়ামত দিবসে হাজির হয়ে বলবে, হে আমার প্রভু, একে (কোরআনের বাহককে) অলংকার পরিয়ে দিন। তারপর তাকে সম্মান ও মর্যাদার মুকুট পরানো হবে। সে আবার বলবে, হে আমার প্রভু, তাকে আরো পোশাক দিন। সুতরাং তাকে মর্যাদার পোশাক পরানো হবে। সে আবার বলবে, হে আমার প্রভু, তার প্রতি সন্তুষ্ট হোন। কাজেই তিনি তার ওপর সন্তুষ্ট হবেন। তারপর তাকে বলা হবে, তুমি একেক আয়াত পাঠ করতে থাকো এবং ওপরের দিকে উঠতে থাকো। এমনিভাবে প্রতি আয়াতের বিনিময়ে তার একটি করে সওয়াব (মর্যাদা) বাড়ানো হবে। (তিরমিজি, হাদিস : ২৯১৫)

চার. কোরআনের হাফেজদের ফেরেশতাদের সঙ্গে তুলনা :

পবিত্র কোরআন হিফজ করা, চর্চা করা এতটাই ফজিলতপূর্ণ কাজ যে রাসুল (সা.) তার হিফজকারীদের ফেরেশতাদের সঙ্গে তুলনা করেছেন। আয়েশা (রা.) থেকে বর্ণিত, তিনি নবী (সা.) থেকে বর্ণনা করেছেন, কোরআনের হাফেজ পাঠক লিপিকর সম্মানিত ফেরেশতাদের মতো। খুব কষ্টকর হওয়া সত্ত্বেও যে বারবার কোরআন পাঠ করে, সে দ্বিগুণ পুরস্কার পাবে। (বুখারি, হাদিস : ৪৯৩৭)

পাঁচ. কোরআন শিক্ষা সম্পদ অর্জনের চেয়েও উত্তম :

উকবাহ ইবনে আমির (রা.) বলেন, একদিন রাসুলুল্লাহ (সা.) এলেন। তখন আমরা সুফফাহ বা মাসজিদের চত্বরে অবস্থান করছিলাম। তিনি বলেন, তোমরা কেউ চাও যে প্রতিদিন বুত্বহান বা আকিকের বাজারে যাবে এবং সেখান থেকে কোনো পাপ বা আত্মীয়তার বন্ধন ছিন্ন করা ছাড়াই বড় কুঁজ বা চুঁটবিশিষ্ট দুটি উটনী নিয়ে আসবে? আমরা বললাম, হে আল্লাহর রাসুল, আমরা এরূপ চাই। তিনি বলেন তাহলে কি তোমরা কেউ মসজিদে গিয়ে আল্লাহর কিতাবের দুটি আয়াত শিক্ষা দেবে না কিংবা পাঠ করবে না? এটা তার জন্য ওইরূপ দুটি উটনীর চেয়েও উত্তম। এরূপ তিনটি আয়াত তিনটি উটনীর চেয়েও উত্তম এবং চারটি আয়াত চারটি উটনীর চেয়েও উত্তম। আর অনুরূপ সমসংখ্যক উটনীর চেয়ে ততসংখ্যক আয়াত উত্তম। (মুসলিম, হাদিস : ১৭৫৮)

ছয়. কোরআনের ধারকদের সম্মানের নির্দেশ :

নবীজি (সা.) সাহাবায়ে কেরামকে কোরআনের ধারক-বাহকদের প্রতি সম্মান প্রদর্শনের প্রতি উৎসাহ দিয়েছেন। যারা ৩০ পারা কোরআন হেফজ করে তা ধরে রাখে, তার ওপর আমল করে, তারাও সেই সম্মানের যোগ্য। আবু মুসা আল-আশআরি (রহ.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, নিশ্চয়ই বৃদ্ধ মুসলিমকে সম্মান করা, কোরআনের ধারক-বাহক ও ন্যায়পরায়ণ শাসকের প্রতি সম্মান দেখানো মহান আল্লাহর প্রতি সম্মান প্রদর্শনের অন্তর্ভুক্ত। ’ (আবু দাউদ, হাদিস : ৪৮৪৩)

সাত. কোরআন পাঠকারীর মা-বাবাকে বিশেষ সম্মাননা :

সাহল ইবনু মুআজ আল-জুহানি (রহ.) থেকে তার পিতা থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, যে ব্যক্তি কোরআন পাঠ করে এবং তা অনুযায়ী আমল করে, কিয়ামতের দিন তার মা-বাবাকে এমন মুকুট পরানো হবে যার আলো সূর্যের আলোর চেয়েও উজ্জ্বল হবে। ধরে নাও, যদি সূর্য তোমাদের ঘরে বিদ্যমান থাকে (তাহলে তার আলো কিরূপ হবে?)। তাহলে যে ব্যক্তি কোরআন অনুযায়ী আমল করে তার ব্যাপারটি কেমন হবে, তোমরা ধারণা করো তো!’ (আবু দাউদ, হাদিস : ১৪৫৩)

তাই আমাদের উচিত, সম্ভব হলে নিজেই কোরআন হেফজ শুরু করা, তা সম্ভব না হলে কমপক্ষে বেশি বেশি কোরআন তিলাওয়াত করা, আর আমাদের পরবর্তী প্রজন্মকে কোরআনে হাফেজ বানানোর চেষ্টা করা। এর জন্য ছোট থেকেই তাদের সেভাবে গড়ে তুলতে হবে, মহান আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। মহান আল্লাহ সবাইকে তাওফিক দান করুন। আমিন ।

- মুফতী মুহাম্মদ মর্তুজা।

সেরা ১০০+ টি কুরআন তিলাওয়াতের লিংক দেওয়া হলো। তিলাওয়াতকারী ৭০ জন কারির নামও পাবেন; তাঁদের তিলাওয়াতই এগুলো। বিভিন্ন ক্যাট...
24/08/2023

সেরা ১০০+ টি কুরআন তিলাওয়াতের লিংক দেওয়া হলো। তিলাওয়াতকারী ৭০ জন কারির নামও পাবেন; তাঁদের তিলাওয়াতই এগুলো। বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে।
মসজিদে হারামের ৯ জন ইমামের তিলাওয়াত:
▬▬▬▬▬▬▬▬❂▬▬▬▬▬▬▬▬
(১) ড. সাউদ আশ শুরাইম
সুরা মুলক
https://youtu.be/aP4fvhRk0eE
সুরা তাওবাহ (অসম্পূর্ণ)
https://youtu.be/qwOyekhyxsU
(২) ড. খালিদ আল গামদি
[যেন হৃদয় থেকে উৎসারিত কথামালা। অন্যায়ভাবে বরখাস্ত হয়েছেন হারাম থেকে]
সুরা আস সফ
https://youtu.be/DqAukk7ZBPA
সুরা ফুসসিলাত, আয়াত: ১৯-৩২
https://youtu.be/4Wtpmp1I5M0
(৩) ড. মাহের আল মুআইকিলি
সুরা আলে ইমরান, আয়াত: ৩৩-৪৭
https://youtu.be/wcA_hYfsF-4
(৪) ড. ইয়াসির আদ দোসারি
সুরা ইয়াসিন, আয়াত: ৪১-৮৩
https://youtu.be/_HqdGYjtgNk
সুরা যুমার, আয়াত: ৬৭-৭৫
https://youtu.be/RPqwrsNGsOc
(৫) ড. বানদার বালিলাহ
সুরা আন‘আম, আয়াত: ৮০-৯০
https://youtu.be/gO_8SNBjJTg
(৬) ড. আলী জাবের
সুরা নিসা
https://youtu.be/_n8Vv5guNJs
সুরা ফাজর
https://youtu.be/_T1WhK8YrHI
(৭) ড. আবদুর রহমান সুদাইস (হারামের বর্তমান প্রধান ইমাম; এভারগ্রিন তিলাওয়াত; বাংলাদেশের হাফিজগণ দীর্ঘ অনেক বছর তাঁর তিলাওয়াত অনুসরণ করেছেন)
সুরা মুমতাহিনা
https://youtu.be/KVbwZPpTuzs
সুরা ইসরা, আয়াত: ৭৮-৮৯
https://youtu.be/UdbfLmgDBV0
(৮) ড. সলিহ আত তালিব (সাদামাটা সুর, তবে সুন্দর। সৌদিতে রাষ্ট্রীয়ভাবে গান-কনসার্ট আয়োজন ও ফ্রি-মিক্সিং বৈধতার সমালোচনা করায় বর্তমানে কারাবন্দী আছেন)
সুরা হাশর
https://youtu.be/f4K19aZG6wk
(৯) ড. আব্দুল্লাহ আওয়াদ জুহানি
সুরা হাশরের শেষ ৫ টি আয়াত
https://youtu.be/OGi050sOjXU
•••••••••••••••••••••••••••••••••••••••••••••
মসজিদে নববির চারজন ইমামের তিলাওয়াত:
▬▬▬▬▬▬▬▬❂▬▬▬▬▬▬▬▬
(১) ড. আবদুল বারি আস সুবাইতি
[মসজিদে নববিতে তাঁর তিলাওয়াতই সবচেয়ে শ্রুতিমধুর। বিশ্বজয়ী হাফিয (১৯৭৯ সাল)]
সুরা আনফাল, আয়াত: ৪১-৭৫
https://youtu.be/uTMMVa7uM4I
সুরা মুলক
https://youtu.be/UNKs8bYOOcA
(দুটো তিলাওয়াতের ব্যবধান ২৯ বছর!)
(২) ড. মুহাম্মাদ আইয়ুব রাহ. [বার্মিজ]
(একসময় মধুমাখা তিলাওয়াত করতেন)
সুরা ইবরাহিম, আয়াত: ২৮-৫২
https://youtu.be/qEKTPj4G3CI
সুরা ইবরাহিম, আয়াত: ৪০-৪৬
https://youtu.be/jhUxYGOiNH8
(৩) ড. আলি আল হুযাইফি
[মসজিদে নববির বর্তমান প্রধান ইমাম]
সুরা আল কাহফ, আয়াত: ৬০-১১০
https://youtu.be/Lua0xLw5WmE
(৪) ড. আবদুল্লাহ বু‘আইজান
সুরা আন‘আম, আয়াত: ৭৪-৯০
https://youtu.be/kG2G_PalYRg
•••••••••••••••••••••••••••••••••••••••••••••
‘সবচেয়ে’ সুন্দর ও শ্রুতিমধুর তিলাওয়াতকারী
১৫ জন কারি, যাঁদের প্রায় সব তিলাওয়াতই মনোমুগ্ধকর—একটানা শুনতে পারবেন।
▬▬▬▬▬▬▬▬❂▬▬▬▬▬▬▬▬
(১) শায়খ সা’দ আল গামদি
(তিনি আল কুরআনের বুলবুলি; বিনয়বশত কয়েকবার মসজিদে হারামের ইমাম হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। তিলাওয়াতে তাঁর তুলনা কেবল তিনিই—মনোমুগ্ধকর!)
সুরা বাকারাহ, আয়াত: ২৪৩-২৫৭
https://youtu.be/bEqEvbSUVVw
সুরা আয যুমার, আয়াত: ১-২২
https://youtu.be/AkzWseym9ys
(২) মিশারি রাশিদ আল আফাসি
(বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় কারি)
সুরা আদ দাহর (ইনসান)
https://youtu.be/QOUp0GmgCQg
সুরা আর রহমান
https://youtu.be/WNM-5ecolUQ
(৩) শায়খ মু‘তাসিম আল হামিদি
(প্রবহমান নদীর মৃদু কলতানের মতো)
সুরা মুলক
https://youtu.be/Mb95qoA3GTE
সুরা আলে ইমরান, আয়াত: ১৪-৩১
https://youtu.be/JAqS03s9fYw
(৪) মানসুর আস সালিমি
[তাঁর তিলাওয়াত কুরআনের নিখুঁত প্রতিচ্ছবি]
সুরা ইনসান (দাহর)
https://youtu.be/XCRcr1hDNDE
জান্নাতিদের আমল সম্পর্কে আয়াতসমূহ
https://youtu.be/5heVhQtMIS0
(৫) ফাহাদ আযিয নিয়াজি
[প্রবহমান ঝর্ণাধারার মতো সাবলীল, স্মুথ]
সুরা মুজাদালাহ
https://youtu.be/O756fHXp4HY
সুরা মুযযাম্মিল
https://youtu.be/ubGCmePKonI
(৬) আহমাদ আন নুফাইস
(শীতলকণ্ঠ, হৃদয়গ্রাহী সুর ও আওয়াজ)
সুরা হাশর, আয়াত: ১৮-২৪
https://youtu.be/-CUg3kTun4A
সুরা কিয়ামাহ
https://youtu.be/hV6BaGhC_o8
আয়াতুস সাকিনাহ
https://youtu.be/_7I92uZoSvo
সুরা ইয়াসিন
https://youtu.be/H094FadqAFY
(৭) হাযযা আল বালুশি
সুরা হিজর
https://youtu.be/2QtnT4sQNXQ
(৮) উমাইর শামিম
সুরা ওয়াকি‘আহ, আয়াত: ১-৪০
https://youtu.be/A3x4TvAfhmU
সুরা আর রহমান, আয়াত: ১৭-৩৬
https://youtu.be/qSF62IpZy7c
(৯) আবদুল আযিয আয যাহরানি
সুরা হাক্কাহ
https://youtu.be/iEI4--fLkpE
সুরা ইসরা
https://youtu.be/g_m5TYNmtuo
(১০) শায়খ খালিদ আল জালিল
সুরা গাফির, আয়াত: ২৩-৩৫
https://youtu.be/qT6dfc7kZTE
সুরা ইনফিতার
https://youtu.be/ZA-44tvQKfQ
(১১) ফয়সাল মুহাম্মাদ
[তিনি ওয়ারশের কিরাতে তিলাওয়াত করেন, তাই কিছু ভিন্নতা পাবেন। সমস্যার কিছু নেই]
সুরা মুলক
https://youtu.be/UeC0e3WXlw8
সুরা হাক্কাহ
https://youtu.be/F22M7Iq4ltE
(১২) সালেহ আহমাদ তাকরিম
(বাংলাদেশীদের মধ্যে এমন শ্রুতিমধুর ও বিশুদ্ধ তিলাওয়াতের কোনো নজির নেই)
সুরা সফফাত, আয়াত: ১১৪-১৩৮
https://youtu.be/d3LRb0Fl144
তাকরিমের সবচেয়ে সুন্দর তিলাওয়াত
https://m.facebook.com/story.php?story_fbid=1370995840093894&id=100015504723247
(১৩) ইসলাম সোবহি
সুরা দুখান
https://youtu.be/d-aJgpZWNtY
সুরা ক্বাফ
https://youtu.be/T8nbE6RyvpM
সুরা নামল, আয়াত: ৩৮-৬৯
https://youtu.be/J18HEtU2yuw
সুরা লুকমান
https://youtu.be/8hTLUQTtfbQ
(১৪) ওয়াদি আল ইয়ামানি
সুরা নাবা
https://youtu.be/e2jSI1hEWoI
সুরা মারইয়াম, আয়াত: ১-২১
https://youtu.be/Szfp_Reqb0U
সুরা যুমার, আয়াত: ৬৮-৭৫
https://youtu.be/PNl6IDYHvFY
(১৫) মানসুর মুহিউদ্দিন
সুরা আর রহমান
https://youtu.be/DXjIWZhqN34
আরও ১২ জন কারি, তাঁদের তিলাওয়াতও যথেষ্ট সুন্দর ও শ্রুতিমধুর; শুনতে পারেন।
(এই তালিকায় আমার পছন্দের চেয়ে মানুষের পছন্দকে অগ্রাধিকার দিয়েছি। কারণ একক পছন্দের তালিকা সুন্দর হয় না)
▬▬▬▬▬▬▬▬❂▬▬▬▬▬▬▬▬
(১) ইসমাইল আন নুরি
সুরা মুমিনুন
https://youtu.be/Zx8tUZl_xcQ
(২) যাইন আবু কাউসার
সুরা ওয়াক্বিয়া
https://youtu.be/6mttwIBcig0
সুরা ফিল থেকে সুরা নাস
https://youtu.be/UPSVFTd6J6Q
(৩) রাদ মুহাম্মাদ আল কুর্দি
সুরা নাযি‘আত
https://youtu.be/RkXvFGW7YsI
সুরা মুমিনুন, আয়াত: ৯৩-১১৮
https://youtu.be/GASlTTFcxfE
(৪) আবদুর রহমান আল ওয়াসি
সুরা হাক্কাহ
https://youtu.be/jQkWvUYUzg0
সুরা ফুরকান, আয়াত: ৬১-৭৭
https://youtu.be/D2bKxYgzZM4
(৫) সালিম আর রুওয়াইলি
সুরা বুরুজ
https://youtu.be/ciGkpKtkOow
(৬) কারি আবদুল বাসেত
সুরা বালাদ, শামস, দুহা, ইনশিরাহ
https://youtu.be/VUTS9nFDKUI
(৭) মুহাম্মাদ আল লুহাইদান
সুরা সিজদাহ, আয়াত: ১২-৩০
https://youtu.be/VJ9tP1fNsng
(৮) কারি খালিল আল হুসারি
সুরা আলে ইমরান
https://youtu.be/-AQzm5E9Pk0
(৯) মু‘আয়্যিদ আল মাযেন
সুরা মারইয়াম, আয়াত: ৪১-৯৮
https://youtu.be/WDxJB_fhcZw
(১০) বিলাল বিন মাহমুদ
সুরা মুলক
https://youtu.be/zcLW4SDle0E
(১১) হিশাম আল হাররাজ
সুরা ইনসান
https://youtu.be/wunvuNmTF20
(১২) পেশওয়া আল কুর্দি
সুরা আর রহমান, আয়াত: ১-১৫
https://youtu.be/DFKvroa07c0
•••••••••••••••••••••••••••••••••••••••••••••
অশ্রুসিক্ত ও আবেগময় কিছু তিলাওয়াত:
▬▬▬▬▬▬▬▬❂▬▬▬▬▬▬▬▬
(১) নাসির আল গামদি
সুরা মুমিনুন, আয়াত: ৯৪-১১৮
https://youtu.be/oZY1Hh4aTT4
(২) ঘাসসান আশ শুরবাজি
সুরা হাশর, আয়াত: ১৮-২৪
https://youtu.be/BOBxcX2Hwns
সুরা ক্বাফ, আয়াত: ১-৩৭
https://youtu.be/WPgHQy454ys
(৩) হানি আর রিফাঈ
সুরা ফাজর
https://youtu.be/QEnTaAWBKrQ
(৪) মিশারি আল আফাসি
সুরা ফুসসিলাত, আয়াত: ১৯-৩৬
https://youtu.be/XSAS7L0CtPs
(৫) খালিদ আল গামদি (কাবার ইমাম)
সুরা ফাতিহা ও সুরা হাশর, আয়াত: ১৮-২৪
https://youtu.be/7YjDYmwt4PY
সুরা ফাতিহা ও সুরা দুহা
https://youtu.be/B1R5WXBaMUQ
(৬) নাসির আল কাতামি
সুরা আরাফ
https://youtu.be/0c3LaFrWqx4
সুরা যুমার, আয়াত: ৬২-৭৫
https://youtu.be/Y_PW5NjMHvM
সুরা যুমার, আয়াত: ৭১-৭৫
https://youtu.be/q7xDpc7nlVE
(৭) হাসান সালেহ
সুরা যুমার, আয়াত: ৭৩-৭৫
https://youtu.be/-psLfKjjCnk
(৮) ইদরিস আবকার
সুরা যুমার, আয়াত: ৫৩-৭৫
https://youtu.be/IVWPeYQKWeI
সুরা কিয়ামাহ
https://youtu.be/SoDSL35yXZ0
(৯) আবদুল্লাহ কামিল
সুরা মারইয়াম, আয়াত ৭৭ থেকে শুরু
https://youtu.be/OPdB2N6j6LI
•••••••••••••••••••••••••••••••••••••••••••••
বিশেষ সুর ও বৈশিষ্ট্যপূর্ণ কিছু তিলাওয়াত; আশা করি, আপনি যে রুচিরই হোন না কেন, অধিকাংশ তিলাওয়াত আপনার পছন্দ হবেই!
▬▬▬▬▬▬▬▬❂▬▬▬▬▬▬▬▬
(১) শায়খ উমার আবদুর রহমান (রাহিমাহুল্লাহ)
(উনার তিলাওয়াত অ্যাভেইলেবল নয়; এই তিলাওয়াত হৃদয় স্পর্শ করে যায়)
সুরা আন‘আম, আয়াত: ১০-৩১
https://youtu.be/MPwOa7Dlcew
(২) তাওফিক শাবান
(উনার এই তিলাওয়াতটিই সেরা)
সুরা ইসরা, আয়াত: ১-৬
https://youtu.be/sevlI5twonE
(৩) মুহাম্মাদ আল লুহাইদান
(ঝড় তোলা, কাঁপিয়ে দেওয়ার তিলাওয়াত)
সুরা নিসা, আয়াত: ৭৪-৭৯
https://youtu.be/5it4vLkfSRc
(৪) সাদ নোমানি
(হৃদয়গ্রাহী সুর, সেরা কণ্ঠ আর স্টাইল)
সুরা হাশর, আয়াত: ১৫-২৪
https://youtu.be/coKxOAgPbcs
(৫) সলাহ আল মুসাল্লি
(কারিদের ‘আ’জাম’ মাকামের তিলাওয়াত)
সুরা দুখান, আয়াত: ৪০-৫৯
https://youtu.be/4Fw81LVf1hE
(৬) আবদুল্লাহ আল মুসা
সুরা আলে ইমরান, আয়াত: ১৩৬-১৪১
https://youtu.be/JMZmS74VVO4
(৭) সালমান আল উতায়বি
(কেমন যেন তোলপাড় সৃষ্টি করে এটি)
সুরা ক্বাফ, আয়াত: ১৬-৩৫
https://youtu.be/VXkwie2IycM
(৮) আবদুর রশিদ সুফি
(সিম্পল সুরে অনেক ডিপ তিলাওয়াত)
সুরা দুখান
https://youtu.be/HXVO6AmHb3w
(৯) ত্বোয়াহা আল জুনাইদ
(বর্তমানে তাঁর সেই পুরনো কণ্ঠটা আর নেই)
সুরা ফাতহ
https://youtu.be/q1hKbXn28sk
সুরা ক্বাফ
https://youtu.be/7pTDQtHTYt0
(১০) হামযা বুদিব
[তিনি ওয়ারশের কিরাতে তিলাওয়াত করেন, তাই কিছু ভিন্নতা পাবেন। সমস্যার কিছু নেই]
সুরা মা‘আরিজ, আয়াত: ৫-৩৫
https://youtu.be/9BEg_p7nzfg
সুরা ইসরা, আয়াত: ২৩-৩৮
https://youtu.be/ubiigzljaZw
(১১) নুরিন মুহাম্মাদ রাহ. (বিষাদময়)
[ভিন্ন কিরাত হওয়ায় কিছু ভিন্নতা আছে]
সুরা হাশর, আয়াত: ১৫-২৪
https://youtu.be/v6pxDkn_Je8
সুরা আম্বিয়া
https://youtu.be/5aNEkxQVeRQ
(১২) হাসান সালেহ
সুরা ফুরকান, আয়াত: ৬১-৭৭ https://youtu.be/M9_OI4n3LEc
আরও কিছু কারির তিলাওয়াত:
••••••••••••••••••••••••••••••••••
(১) মুহাম্মাদ আল মুকিত
সুরা নাবা
https://youtu.be/6JAg8h-TO6I
সুরা গাফির, আয়াত: ৩৯-৫২
https://youtu.be/KIMLFQxS5Lc
(২) আনাস আল ইমাদি
সুরা গাফির, আয়াত: ১-২০
https://youtu.be/-N9L2mLkppc
(৩) আবদুল্লাহ আল গামদি
https://youtu.be/3HHqNWPLJQc
সুরা ইবরাহিমের ১৩ তম আয়াত থেকে শুরু
(৪) সা’দ আযওয়াইত
সুরা ফাজর
https://youtu.be/nK-jsO2gyj4
(৫) ইউসুফ এদগোস
সুরা মুলক
https://youtu.be/_jqZ5GE9lzE
(৬) আবদুর রহমান রাশুদ
সুরা নুর
https://youtu.be/UY7WfrF_EBQ
সুরা বাকারাহ
https://youtu.be/gwqBN3b3wwc
(৭) মুযযাম্মিল হাসবাল্লাহ
সুরা ফাতিহা ও সুরা বাকারা (২৫৫-২৫৭)
https://youtu.be/hoawYFkET6g
(৮) আবদুল ওয়ালি আল আরাকানি
সুরা জিন
https://youtu.be/7QJiEA_kigo
(৯) আবু বকর শাতরি
(শায়খের সেই আগের দিনের কণ্ঠ আর নেই)
সুরা আল-কাহফ
https://youtu.be/mxIhX29wbMM
(১০) ফাদি আদ দালি
সুরা ফাজর, আয়াত: ১৫-৩০
https://youtu.be/GXZZ5xGzGk0
(১১) সুরা মুমিনুন, আয়াত: ৯৩-১১৮
হাসসান ইদরিস
https://youtu.be/Auf2-w3stgk
শিশুদের কিছু সুন্দর তিলাওয়াত:
সুরা আহযাব, আয়াত: ৩২-৩৫
https://youtu.be/miVOCV6V-3U
সুরা আ’লা
https://youtu.be/8AUfJGfBQGY
সুরা বুরুজ, আয়াত: ৭-২২
https://youtu.be/dnuh06WRGmo
সুরা মুযযাম্মিল
https://youtu.be/ShIxEJ6Tw10
জানি, কারও কারও পছন্দের কারিদের নাম বাদ পড়ে গেছে। আসলে, কিছু করার নেই। মানুষের রুচি অত্যন্ত বৈচিত্রময়। অনেক দিক চিন্তা করে, ঘণ্টার পর ঘণ্টা সময় ব্যয়ে এই নামগুলো চুজ করা হয়েছে। শুধু নিজের পছন্দের তিলাওয়াতই নয়, জনপ্রিয় তিলাওয়াতগুলোও এনেছি। কারও কারও নাম এজন্য আনা হয়নি যে, তাঁদের তিলাওয়াতে কৃত্রিমতার ছোঁয়া এবং কিছু অতিরঞ্জন আছে বলে মনে হয়েছে, যা কুরআনের শান ও মর্যাদার সাথে যায় না। আবার কয়েকজনের তিলাওয়াতের স্টাইল কুরআনের মহত্ত্ব ও খুশু-খুযুর সাথে সামঞ্জস্যপূর্ণ মনে হয়নি। যদিও ব্যাপারগুলো আপেক্ষিক, তাও আমি আমার জায়গা থেকে যথাসাধ্য সতর্ক থেকে যাচাই করতে চেষ্টা করেছি। আল্লাহ আমাদের অনিচ্ছাকৃত ভুল-ত্রুটি থেকে হেফাজত করুন এবং ইচ্ছাকৃত ত্রুটিগুলো ক্ষমা করুন। আমিন।

24/08/2023

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Amalan Salihan Project posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share