কুরআন ও সুন্নাহের আলোঁ - Light of Quran and Sunnah

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • কুরআন ও সুন্নাহের আলোঁ - Light of Quran and Sunnah

কুরআন ও সুন্নাহের আলোঁ - Light of Quran and Sunnah Assalamu Alaikum ! Thanks for visiting our page. This is Quran and Sunnah open platform. Like our page and Invite your friends and family.

Stay with us and increase your knowledge.

নারীর জন্য পোশাকের নিচের অংশ লম্বা করা সুন্নত, এবং তাতে সওয়াব আছে। কিন্তু রাস্তায় যে না'পা'ক জিনিস থাকে, তার কী হবে?! উম...
17/10/2025

নারীর জন্য পোশাকের নিচের অংশ লম্বা করা সুন্নত, এবং তাতে সওয়াব আছে। কিন্তু রাস্তায় যে না'পা'ক জিনিস থাকে, তার কী হবে?!

উম্মে সালামা (রাসূলুল্লাহ ﷺ -এর স্ত্রী) থেকে বর্ণিত, তিনি বললেন:
“আমি তো একজন মহিলা, আমার পোশাকের নিচের অংশ লম্বা থাকে, আর আমি নোং'রা জায়গায় হাঁটি।”
তখন উম্মে সালামা বললেন:
রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
“তার পরের অংশই (যা পরিষ্কার মাটির সাথে লাগে) সেটাকে পবিত্র করে দেয়।”

> (আবু দাউদ: ৩৮৩), (তিরমিযি: ১৪৩), (ইবনে মাজাহ: ৫৩১), (আহমদ: ২৬৪৮৮) এবং আলবানী রহ. (মিশকাতুল মাসাবীহ: ৫০৪) এ সহিহ বলেছেন।

আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত:
লোকেরা বলল:
“হে আল্লাহর রাসূল ﷺ, আমরা তো মসজিদে যেতে চাই, আর পথে না'পা'ক জায়গায় পা পড়ে যায়।”
তখন রাসূলুল্লাহ ﷺ বললেন:
“পৃথিবীর এক অংশ অন্য অংশকে পবিত্র করে দেয়।”
> (ইবনে মাজাহ: ৫৩২)

পোশাকের নিচের প্রান্তে যে ধূলা লাগে, তা নিয়ে উ'পহা'স করা যায় না, বরং সেটাই ই'জ্জ'তের প্রতীক এটা ল'জ্জা'শীলতা ও পবিত্রতার ধূলা।

আল্লাহ আমাদের ইসলামের সঠিক জ্ঞান দান করুন। 🤲🤲🤲 আমিন।
সংগৃহীত

16/09/2025

আমরা যারা ইসলাম ধর্ম অনুসরণ করি, আমরা অনেকেই জানি যে,

বিয়ে' তাকদীরে মুবরাম কিন্তু 'কার' সাথে বিয়ে হবে এইটা তাকদীরে মুআল্লাক।

তাকদীরে মুবরাম হলো সেই তাকদীর, যা আল্লাহ আগে থেকেই স্থির করে দিয়েছেন এবং কোনোভাবেই বদলাবে না। যেমন: মৃত্যুর সময়, কেয়ামতের আগমন ইত্যাদি। এখানে দোয়া বা চেষ্টা কোনো কিছুই প্রভাব ফেলবে না।

তাকদীরে মুআল্লাক হলো সেই তাকদীর, যা শর্তসাপেক্ষে থাকে অর্থাৎ দোয়া, আমল বা চেষ্টা করলে পরিবর্তন হতে পারে। যেমন: রিজিকের বরকত, অসুখ থেকে সুস্থ হওয়া ইত্যাদি।

এখন আসল কথায় আসি,
অনেকে বলে থাকেন, জন্ম-মৃত্যু-বিয়ে সব লিপিবদ্ধ আছে, এগুলো কোনোভাবেই খণ্ডন হবে না। আংশিকভাবে এটা সত্য। যেমন মৃত্যু মুবরাম তাকদীরের মধ্যে পড়ে এটা নির্দিষ্ট সময়েই হবে।

কিন্তু বিয়ের ব্যাপারটা একটু ভিন্ন। অনেকে ভাবে “বিয়ে মানেই জীবনসঙ্গী আগে থেকেই নির্ধারিত।” বাস্তবে বিষয়টা এমন নয়। এখানে বিয়ে লেখা আছে মানে হলো- বিয়ে হবে, তবে কাকে বিয়ে হবে সেটা অনেক সময় তাকদীরে মুআল্লাকের অংশ।

অর্থাৎ মানুষের দোয়া, চেষ্টা, পছন্দ ও পরিস্থিতির ওপর নির্ভর করে সেটা পরিবর্তন হতে পারে।

কারো 'বিয়ে হবে নাকি হবে না' এটা সুনির্ধারিত কিন্তু জীবনসঙ্গী কে হবে তা সুনির্ধারিত নয় বরং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার ঝুলন্ত সিদ্ধান্ত অর্থাৎ আপনি দুআ এবং উত্তমরূপে খোঁজ খবর নিয়ে প্রচেষ্টার দ্বারা একজন মনের মতো জীবনসঙ্গী পেতেও পারেন ইন-শা আল্লাহ।

আল্লাহর কাছে প্রকৃত তাকওয়াবান, উত্তম আখলাক এবং চক্ষুশীতলকারী জীবনসঙ্গী চান, সাথে এটাও আশা করবেন যেনো আপনি তার জন্য চক্ষুশীতলকারিণী হন।

যতই সুন্দর হোক দেখতে, তাকওয়া না থাকলে বাকি সবগুলো ধূলোয় মিশে যায়। সৌন্দর্য একটা প্যাকেজের মতো, সবসময় নিজেকে পজিটিভ পরিবর্তনের মাইন্ডসেট হচ্ছে আসল সৌন্দর্য।

পারস্পারিক সম্মান, দায়িত্ববোধ এবং সততা যেকোনো সম্পর্কের মূল ভিত্তি।

16/09/2025
রাসূলুল্লাহ ﷺ বলেছেন:“সূর্য ও চাঁদ কারো মৃত্যুর জন্য বা জন্মের জন্য গ্রহণ করে না। বরং এগুলো আল্লাহর নিদর্শনসমূহের অন্তর্...
07/09/2025

রাসূলুল্লাহ ﷺ বলেছেন:

“সূর্য ও চাঁদ কারো মৃত্যুর জন্য বা জন্মের জন্য গ্রহণ করে না।
বরং এগুলো আল্লাহর নিদর্শনসমূহের অন্তর্ভুক্ত। সুতরাং তোমরা যখন এগুলো দেখবে, তখন সালাত আদায় করো এবং দোয়া করতে থাকো,
যতক্ষণ না তা শেষ হয়।”

- (সহিহ বুখারি, হাদিস: ১০৪৪; সহিহ মুসলিম, হাদিস: ৯০১)

উচ্চ শিক্ষা যত বেড়েছে তত ডিভোর্স বেড়েছে। তার অন্যতম কারণ নারীর সিফাত নষ্ট হয়ে গেছে। এই যুগে নারীদের মাঝে বিড়াল প্রেম/পশু...
02/09/2025

উচ্চ শিক্ষা যত বেড়েছে তত ডিভোর্স বেড়েছে।
তার অন্যতম কারণ নারীর সিফাত নষ্ট হয়ে গেছে।
এই যুগে নারীদের মাঝে বিড়াল প্রেম/পশু প্রেম দেখতে পারবেন। তাছাড়া পরিস্কার পরিচ্ছন্নতা হতে ভার্সিটির নানা ইভেন্টে ভলেন্টিয়ার দেখতে পাবেন৷

ভার্সিটির নানা উৎসবে দেখবেন তাদের রাত জাগা টিম ওয়ার্ক। কখনো র‍্যাগ-ডের রিহার্সাল বা কখনো পহেলা বৈশাখের প্রস্তুতি। সব কিছুতে তারা উজার করে দিবে বেহিসাবে৷ ফ্রি মিক্সং এ ছেলে বন্ধুদের সাথে এদের মেলা খুনসুটি।

এতো কিছুর পরেও ডিভোর্স ক্যান হু হু করে বৃদ্ধি পাচ্ছে?কারণ একটা নারীরা বাহিরে সব জায়গায় ভালো কাজের প্রতিযোগী হলেও স্বামীর সাথে প্রতিদ্বন্দ্বী।

স্বামীর সাথে এরা জিরো টলারেন্স। বিন্দু পরিমাণ ছাড় নেই। এদের দেখবেন দুর্গন্ধযুক্ত নালায় ময়লা পরিস্কার করলেও। ঘরের হাড়ি পাতিল ধুতে গেলে এদের মনে হয় পরাধীন।

স্বামী ৪০ হাজার টাকা কামাই করে স্ত্রীর পেছনে ২০ হাজার টাকা ব্যয় করলেও স্বামীর অনুগত পাইবেন না।।আবার একই নারী ১৫/২০ হাজার টাকার জন্য বিভিন্ন সুপারশপ ও শোরুমে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে৷ বস কে প্রভু মানে। আর কাস্টমারকে আকর্ষিত করতে উজার করে দেয়৷
কথা আচরণে মনে হয় এরা দুনিয়ার সবচেয়ে মার্জিত প্রাণী।

স্বামীরা এতকিছু করলেও তারা প্রতিদ্বন্দ্বী হয়ে উঠে। সুপারশপ/শোরুমে বসের আনুগত্য করলেও স্বামীর অনুগত হওয়াটা তাদের কাছে পরাধীন।।

✍️আল ইন্তিফাদা

30/07/2025

গবেষণায় এসেছে-
৯৫% পুরুষ মানুষ বুঝতে পারেনা তার স্ত্রী কেন রেগে আছে। হয়তো ভাবছেন বাকি ৫% অন্তত বুঝে। আসলে বাকি ৫% জানেই না তার স্ত্রী রেগে আছে!

19/03/2025

হে আরশের মালিক!
তুমি আমাদের মাজলুম ভাইবোনদের সহায় হও। তাদের উপর রহম করো।

তাঁরা মরেও জীবিত আর আমরা জীবিত থেকেও মৃত! কী আকাশ-পাতাল তফাৎ আমাদের।
19/03/2025

তাঁরা মরেও জীবিত আর আমরা জীবিত থেকেও মৃত! কী আকাশ-পাতাল তফাৎ আমাদের।

মেন্টাল সাপোর্ট এর জন্য স্ত্রীর বিকল্প নাই"একজন পুরুষের মানসিক শান্তি ও সমর্থনের ক্ষেত্রে তার স্ত্রীর বিশেষ ভূমিকা রয়েছ...
13/03/2025

মেন্টাল সাপোর্ট এর জন্য স্ত্রীর বিকল্প নাই"একজন পুরুষের মানসিক শান্তি ও সমর্থনের ক্ষেত্রে তার স্ত্রীর বিশেষ ভূমিকা রয়েছে।

জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ, চাপ ও মানসিক ক্লান্তির সময় একজন স্ত্রী তার সঙ্গীকে যে সমর্থন, সহানুভূতি ও ভালোবাসা দেন, তা অনন্য। স্ত্রী সঙ্গীর মানসিক ও আবেগগত প্রয়োজন গুলো বোঝার চেষ্টা করেন এবং সেই অনুযায়ী পাশে থাকার চেষ্টা করেন, যা জীবনের কঠিন সময়গুলো সহজ করে তোলে।

একজন স্ত্রীর মতো নিঃস্বার্থ মমতা ও মানসিক সমর্থন, আসলে আর কেউ দিতে পারে না। জীবনের প্রতিটি চড়াই -উতরাইয়ে যখন মানসিকভাবে ক্লান্তি অনুভব হয়।

তখন একজন স্ত্রীর স্নেহময় স্পর্শ ও আন্তরিক সহানুভূতি সঙ্গীকে নতুন করে জীবনের অর্থ খুঁজে পেতে সাহায্য করে। স্ত্রী তার সঙ্গীর অনুভূতি বোঝে।

সব ব্যথা ভাগাভাগি করে নেয়, এমনকি না বললেও অনেক কিছু অনুভব করতে পারে।

জীবনের প্রতিটি ধাপে পাশে থাকা এই মানুষটি যেন এক সজীব ছায়া, যার কোমল ও মায়াবী উপস্থিতি সঙ্গীকে সব বাধা পার করার প্রেরণা জোগায়।

— সংগৃহীত

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when কুরআন ও সুন্নাহের আলোঁ - Light of Quran and Sunnah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share