সত্যের পথে - On the path of truth

সত্যের পথে - On the path of truth সত্যের এ বাণী পৌঁছে যাক সবার দোরগোড়ায়।

রাসূলুল্লাহ ﷺ এর বংশানুক্রম 💚
20/08/2026

রাসূলুল্লাহ ﷺ এর বংশানুক্রম 💚

17/08/2026

হারামের বিলাসিতা দেখে কখনো আফসোস করবেন না। বরং শুকরিয়া আদায় করুন। আল্লাহ আপনাকে হারাম থেকে বাঁচিয়ে রেখেছে।

31/07/2026

হে আমার পালনকর্তা! পুনরুত্থান দিবসে আমাকে 'অপমানিত করো না।
সূরা আশ শুআ'রা; আয়াত-৮৭

22/07/2026

‘আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন, তখন জিবরীল (আ.)-কে ডেকে বলেন, 'আমি অমুককে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। তখন জিবরীল (আ.) তাঁকে ভালোবাসেন এবং আসমানবাসীদের মধ্যে ঘোষণা করে দেন। ফলে আসমানের অধিবাসীরাও তাকে ভালোবাসতে শুরু করে। এরপর পৃথিবীতেও তার জন্য মানুষের অন্তরে গ্রহণযোগ্যতা সৃষ্টি করে দেওয়া হয়।’ (সহীহ বুখারী: ৩২০৯, সহীহ মুসলিম: ২৬৩৭)

19/07/2026

“হে আমার রব, আমিতো কখনো তোমাকে ডেকে ব্যর্থ হইনি।”
(সূরা মারইয়াম : ৪)

কত অশ্রু, কত না বলা কষ্ট, কত নীরব দোয়া—সবই আল্লাহ জানেন। মানুষ যখন মুখ ফিরিয়ে নেয়, পথ যখন অন্ধকার হয়ে আসে, তখন এই একটি আয়াতই আশার আলো হয়ে দাঁড়ায়। কারণ আল্লাহর দরজায় দাঁড়িয়ে কেউ কখনো শূন্য হাতে ফেরে না। দোয়ার জবাব কখনো দেরি হয়, কিন্তু কখনোই অস্বীকার হয় না। তাই ভেঙে পড়ো না, থেমে যেয়ো না—তোমার রব আছেন, তিনি শুনছেন, আর সবচেয়ে সুন্দরটাই তোমার জন্য লিখে রাখছেন।

27/05/2026

আল্লাহর দরবারে কোরবানির গোশত-রক্ত কিছুই পৌঁছায় না, পৌঁছায় শুধু তোমাদের 'তাকওয়া '
সূরা: হজ, আয়াত:৩৭

13/05/2026

“যে ব্যক্তি সূরা কাহফের প্রথম দশ আয়াত মুখস্থ করবে, সে দাজ্জালের ফিতনা হতে নিরাপদ থাকবে।”

সহিহ মুসলিম, হাদিস: ৮০৯

07/04/2026

"আর যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে, তার জন্য তিনিই যথেষ্ট।” (সূরা আত-তালাক, ৩)

30/03/2026

সূরা আল-মা‘ঊন (سورة الماعون)
মক্কী সূরা | আয়াত: ৭
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
أَرَأَيْتَ الَّذِي يُكَذِّبُ بِالدِّينِ
(আরা’আইতা আল্লাযী ইউকায্জিবু বিদ্দীন)
(তুমি কি তাকে দেখেছ, যে প্রতিদান দিবসকে অস্বীকার করে?)
فَذَٰلِكَ الَّذِي يَدُعُّ الْيَتِيمَ
(ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম)
(সে-ই তো এতিমকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়)
وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ الْمِسْكِينِ
(ওয়ালা ইয়াহুদ্দু ‘আলা তাআমিল মিসকীন)
(এবং সে অভাবগ্রস্তকে আহার দিতে উৎসাহ দেয় না)
فَوَيْلٌ لِلْمُصَلِّينَ
(ফাওয়াইলুল লিল্-মুসাল্লীন)
(অতএব দুর্ভোগ সেই নামাজীদের জন্য)
الَّذِينَ هُمْ عَنْ صَلَاتِهِمْ سَاهُونَ
(আল্লাযীনা হুম ‘আন সালাতিহিম সাহূন)
(যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন)
الَّذِينَ هُمْ يُرَاءُونَ
(আল্লাযীনা হুম ইউরাঊন)
(যারা লোক দেখানোর জন্য কাজ করে)
وَيَمْنَعُونَ الْمَاعُونَ
(ওয়া ইয়ামনাঊনাল মা‘ঊন)
(এবং তারা নিত্যপ্রয়োজনীয় জিনিস দিতেও কৃপণতা করে)
সংক্ষিপ্ত ব্যাখ্যা:
এই সূরায় এমন ব্যক্তিদের সমালোচনা করা হয়েছে যারা বাহ্যিকভাবে ধর্মীয় কাজ করলেও বাস্তবে মানবিকতা ও আন্তরিকতার অভাব রাখে—এতিম-দরিদ্রের প্রতি কঠোর, নামাজে উদাসীন এবং লোক দেখানো কাজে।

29/03/2026

“অতিরিক্ত কথা বলা- মস্তিষ্কের বিচক্ষণতা কমিয়ে দেয়, মস্তিষ্ককে দুর্বল করে ফেলে এবং দ্রুত বার্ধক্য ডেকে আনে।”

— ইমাম ইবনুল কাইয়্যিম (রহ.)
[যাদুল মা’আদ, পৃ. ৪/৩৭৬]

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when সত্যের পথে - On the path of truth posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share