হেদায়েত পাওয়ার গল্প অফিসিয়াল

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • হেদায়েত পাওয়ার গল্প অফিসিয়াল

হেদায়েত পাওয়ার গল্প অফিসিয়াল " প্রচার কর, যদি একটি মাত্র আয়াতও হয় "
– সহীহ বুখারী, হাদীস ৩৪৬১
(1)

এটাই শরিয়|হ 🔥
24/05/2026

এটাই শরিয়|হ 🔥

সত্যিই বাস্তবতা!...
23/05/2026

সত্যিই বাস্তবতা!...

একমাত্র সমাধান শরীয়া আইন!
22/05/2026

একমাত্র সমাধান শরীয়া আইন!

21/05/2026

আপনি মানুষের উপকার করলে,
আল্লাহ আপনার উপকার করবেন❤️

20/05/2026

রাগ করলা?

ফজর মানেই আত্মিক শান্তি
19/05/2026

ফজর মানেই আত্মিক শান্তি

কত তাহাজ্জুদগুজার বান্দাকে আল্লাহকে ভুলে যেতে দেখেছি, জেগে থেকেও ফরজে পর্যন্ত অবহেলা করার দুঃসাহস করতে দেখেছি! ভয় লাগে। ...
18/05/2026

কত তাহাজ্জুদগুজার বান্দাকে আল্লাহকে ভুলে যেতে দেখেছি, জেগে থেকেও ফরজে পর্যন্ত অবহেলা করার দুঃসাহস করতে দেখেছি! ভয় লাগে। রাস্তা ভুলে হারিয়ে যাওয়াটা পলকের ব্যাপার মাত্র।

​ওইদিকে এই আধুনিক সময়েও, কত বান্দাকে দেখেছি আগে খেয়ে নিয়ে ইশার সালাতের পরই ঘুমিয়ে যেতে, যেন সুন্নাতের খিলাফ না হয়, তাহাজ্জুদ না ছুটে যায়। ফরজ যেন থাকে অটুট আর সুন্দর।

​প্রায়োরিটি। আর কিছু না। আপনি আসলে হারিয়ে গেছেন। নিজেকে এই-সেই বুঝ দিয়ে দুনিয়ায় মেতে থাকতে থাকতে নিজের রাব্বকে ভুলেছেন, ছেড়েছেন, সরেছেন।

​ভেবে দেখুন, আপনার আজকের এই অবস্থান, দুনিয়া নিয়ে ব্যস্ততা, আল্লাহ থেকে দূরে সরে যাওয়া, পুরোটাই ছিলো আপনার চয়েস, আপনারই সিদ্ধান্ত। তাই আপনাকেও আপনার যাবতীয় ভনিতা আর অজুহাতের উপরে সোপর্দ করা হয়েছে। এর উপরেই থাকবেন কিনা, এভাবেই চালিয়ে যাবেন কিনা, সেটাও আপনার ব্যাপার। কোন জোরাজুরি করবে না কেউ।

​যে আল্লাহকে সত্যিই চায়, আল্লাহকে প্রায়োরিটি দেয়, তাকে আল্লাহ আরো বেশি বেশি করে আল্লাহর সান্নিধ্যে রাখেন, সহজ করে দেন, অন্তরকে প্রাচুর্য দিয়ে ভরিয়ে দেন, আর আরো বেশি আল্লাহর ইবাদাত করার তৌফিক দিয়ে দেন। কারণ, আল্লাহও যে তাকে ভালবাসেন।

​আর যে আল্লাহকে চেনার পরেও, আল্লাহর দিক থেকে একবারের জন্যেও অন্যদিকে তাকানোর দুঃসাহস করে!

সুবহানাল্লাহ এটাই যে, ফেরার রাস্তা খোলা। এই ছোট্ট পড়ার তৌফিক হয়েছে মানেই এখনো সুযোগ আছে। কতজন গোপনে গোপনে এগিয়ে যাচ্ছে তাদের রাব্বের দিকে। কোনদিকে, কারোর দিকে না তাকিয়ে এক মনে নিজের গুনাহ, ভুল, দুর্বলতা আর নাদানের কথা ভেবে ভেবে সেই মানুষগুলো চোখ লাল করে, গাল ভিজিয়ে আকুতি দিতে দিতে দিনরাত হয়রান হয়ে যাচ্ছে!

​কেউ তাদেরকে চিনে না। দরকারও নেই। তারাও চায় তাদের শুধু তাদের রব চিনুক। তারাও চায় কেবলই তাদের রবকে চিনতে, ভালবাসতে। সেই মহান রব্বের সাথে সময় কাটাতে।

​আপনিও আজ থেকে তাদের একজন হয়ে যেতে পারেন। আলহামদুলিল্লাহ, সিদ্ধান্ত নিয়ে ফিরবার সুযোগ এখনো আছে।

জরুরি সতর্কতা: ভ্যাক্সিন নিয়েছিলেন, তবুও মারা গেলেন কেন?গাইবান্ধার সুন্দরগঞ্জে মাত্র এক সপ্তাহে ৫ জনের মৃত্যু। একটি পাগ...
17/05/2026

জরুরি সতর্কতা: ভ্যাক্সিন নিয়েছিলেন, তবুও মারা গেলেন কেন?

গাইবান্ধার সুন্দরগঞ্জে মাত্র এক সপ্তাহে ৫ জনের মৃত্যু। একটি পাগলা কুকুরের কামড়ে জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে গত এক সপ্তাহে পাঁচজনের মৃত্যু হয়েছে, অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন শিশু ও নারীসহ আরও ৯ জন।

অনেকেই জিজ্ঞেস করছেন — ভ্যাক্সিন নিয়েও কেন মরলেন?

উত্তরটা লুকিয়ে আছে একটাই জায়গায়: সাবান-পানি দিয়ে ধোয়া হয়নি।

❓ মুখে কামড় কেন বেশি বিপজ্জনক?

কুকুরের কামড় বা আঁচড় যদি ঘাড় বা মাথায় হয় তাহলে ইনকিউবেশন পিরিয়ড কমে আসে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের যত কাছাকাছি কামড় বা আঁচড়, তত দ্রুত রোগ ছড়ায়।

অর্থাৎ, পায়ে কামড় দিলে হয়তো ৩ মাস সময় থাকে — কিন্তু মুখ বা মাথায় কামড় দিলে ভাইরাস দিন কয়েকের মধ্যেই মস্তিষ্কে পৌঁছে যেতে পারে। ভ্যাক্সিন সেই দ্রুততার সাথে কাজ করার সুযোগ পায় না।

🧼 সাবান-পানি কেন এত গুরুত্বপূর্ণ?

এটা শুধু "পরিষ্কার করা" নয়। এটা ভাইরাস সরানো।

সঠিকভাবে ধোয়ার মাধ্যমে শরীরে প্রবেশের আগেই ভাইরাসের উল্লেখযোগ্য পরিমাণ দূর করা সম্ভব।

কামড় দিলে বা আঁচড় কাটলে যদি কোনো ধরনের ক্ষত তৈরি হয়, তাহলে ক্ষতস্থান তাৎক্ষণিকভাবে ১৫ থেকে ২০ মিনিট সময় নিয়ে কাপড় ধোয়ার ক্ষারযুক্ত সাবান দিয়ে ফেনা উঠিয়ে ধুতে হবে।

ভাবুন — ভ্যাক্সিন হলো শেষ প্রতিরক্ষা। আর সাবান-পানি হলো প্রথম প্রতিরক্ষা। প্রথম প্রতিরক্ষা না থাকলে শেষ প্রতিরক্ষা একা কাজ করতে পারে না।

*** বিশেষ সতর্কতা: ক্যাটাগরি ৩ মানে RIG ইনজেকশনও লাগবে

মাথায়, বুকে বা ঘাড়ে কুকুরের কামড় বা আঁচড়ে রক্তপাত হোক বা না হোক, সেটিকে ক্যাটাগরি ৩ ধরা হয়। বিশেষ করে ক্যাটাগরি ৩ কামড়ের জন্য অ্যান্টি র‌্যাবিস ইমিউনোগ্লোবিউলিন (RIG) ইনজেকশনও নিতে হবে।

শুধু সাধারণ ভ্যাক্সিন নয়, RIG ইনজেকশন না নিলে সুরক্ষা অসম্পূর্ণ থাকে — এই তথ্যটি অনেকেরই জানা নেই।

✅ কুকুর কামড় দিলে সঠিক ক্রম:

১. সাথে সাথে সাবান-পানি দিয়ে ১৫-২০ মিনিট ধুন

২.যত দ্রুত সম্ভব ভ্যাক্সিন নিন

৩. মুখ/মাথা/ঘাড়ে কামড় হলে অবশ্যই RIG ইনজেকশনও নিন

৪. হলুদ, চুন, মরিচ গুঁড়া কখনো লাগাবেন না⁉️

চূড়ান্ত কথা:

জলাতঙ্ক শতভাগ প্রতিরোধযোগ্য, আবার শতভাগ প্রাণঘাতী।বিড়ালের সামান্য আঁচড় কিংবা কুকুরের কামড়কে তুচ্ছ মনে করার যে সংস্কৃতি সমাজে প্রচলিত, তা অনেক ক্ষেত্রেই জীবননাশের কারণ হয়ে দাঁড়াচ্ছে।

এই পোস্টটি শেয়ার করুন। একটি শেয়ার একটি জীবন বাঁচাতে পারে।

By Dr.Nobel
MBBS,BCS

সহীহ বুখারীঃ ৬৪৭২
17/05/2026

সহীহ বুখারীঃ ৬৪৭২

পেট ব্যাথা করছিলো।একটা হোটেলে গেলাম রাতের খাবার খেতে। মাছ মাং'স কিছুই খেতে ইচ্ছে করছিল না। বয়কে বললাম, ভাত, ডাল আর আলু ভ...
16/05/2026

পেট ব্যাথা করছিলো।
একটা হোটেলে গেলাম রাতের খাবার খেতে। মাছ মাং'স কিছুই খেতে ইচ্ছে করছিল না। বয়কে বললাম, ভাত, ডাল আর আলু ভর্তা দিয়ে ভাত দিতে।
পাশের টেবিলে দেখি ৩ জন বসে গরুর মাং'স দিয়ে ভাত খাচ্ছে। একজন আবার দেখতে আমার বন্ধু শিহাবের মতো। আমি আলু ভর্তা দিয়ে ভাত মেখে মুখে দিতে দিতে কয়েকবার শিহাব সাদৃশ মানুষটার দিকে তাকাচ্ছিলাম।
একটুপর দেখলাম, এক বাটি গরুর মাং'স দিয়ে গেল বয়। বললো, ঐ টেবিল থেকে আপনার জন্য দিছে, টাকা ওনারা দেবে, আপনে পেট ভরে খান।

আমি বিস্মিত হয়ে গেলাম অপমানিতবোধ করলাম না একটুও।

মনে হলো, এখনও এই পৃথিবীর মানুষ কতো ভালো। এই নক্ষত্রভরা রাতে ৩ জন মানুষ চাচ্ছে, আরও একজন মানুষ তাদের মতো করে গরুর মাং'স দিয়ে ভাত খাক।
আমি খাওয়া শেষ করে মোট ৪ জনের বিল দিয়ে চুপিচুপি চলে আসলাম। এই নক্ষত্রভরা রাতে ঐ ৩ জন মানুষও জানুক, ভালোবাসা ছোঁয়াচে। এখনো ভালো মানুষের আবির্ভাব পৃথিবীতে রয়েছে।

লেখা: collected

16/05/2026

"যে তার রবের নিকট অপরাধী অবস্থায় আসবে, তার জন্য রয়েছে জাহান্নাম। সেখানে সে মরবেও না, বাঁচবেও না। আর যারা তাঁর নিকট আসবে মুমিন অবস্থায়, সৎকর্ম করে তাদের জন্যই রয়েছে সুউচ্চ মর্যাদা।" [সূরা ত্ব-হা, ৭৪-৭৫]

Address

Dhaka

Telephone

+966538916531

Website

Alerts

Be the first to know and let us send you an email when হেদায়েত পাওয়ার গল্প অফিসিয়াল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to হেদায়েত পাওয়ার গল্প অফিসিয়াল:

Share