তাসবীহ

Directions Website

তাসবীহ لَا إِلٰهَ إِلَّا الله مُحَمَّدٌ رَسُولُ الله
লা-ইলা-হা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ্‌ (সাঃ)

14/07/2026

اللَّهُمَّ احْفَظْنَا مِنْ كُلِّ بَلَاءٍ وَمِحْنَةٍ، وَاجْعَلْ هٰذَا الْبَلَدَ آمِنًا مُطْمَئِنًّا، وَارْحَمْ ضُعَفَاءَنَا وَمَنْ أَصَابَهُمُ الْبَلَاءُ.

অর্থ:
হে আল্লাহ! আমাদের সকল বিপদ ও দুর্যোগ থেকে হেফাজত করুন। আমাদের দেশকে নিরাপদ ও শান্তিপূর্ণ রাখুন। যারা বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের প্রতি রহম করুন, তাদের কষ্ট দূর করুন এবং উত্তম প্রতিদান দান করুন। আমীন।

03/01/2026

আমার ইবাদতে মগ্ন হও আমি তোমাদের দারিদ্রতা দূর করে দিব।
[ইবনে মাজাহঃ হাদিস নং ৪১০৭]

25/04/2024

ইমাম সুফিয়ান সাওরি (রাহ.) বলেন—
.
তিনটি বিষয় নিয়ে কখনো (মানুষের সামনে) কথা বলো না—

• (নিজের) গুনাহ,
• (নিজের) নেক আমল,
• (নিজের) দুঃখ-কষ্ট।

▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂

[হিলইয়াতুল আউলিয়া: ৯৩৯৭]

❌ গুনাহর কথা বলা যাবে না। কারন, হাদিসে এসেছে, গুনাহর কথা প্রকাশকারী—মুজাহিরকে আল্লাহ্ কখনো মাফ করবেন না (তাওবাহ্ ব্যতীত)। কারণ যে গুনাহ আল্লাহ্ ঢেকে রাখেন, সে সেই গুনাহের কথা উন্মুক্ত করে দেয় মানুষের কাছে।

❌ নেক আমলের কথা বলা যাবে না। কারন এতে রিয়া লৌকিকতার প্রবল সম্ভাবনা থাকে। তাছাড়া আত্মপ্রীতি ও আত্মপূজার সম্ভাবনা তৈরি হয়।

❌ দুঃখ-কষ্টের কথা বলতে নিষেধ করা হয়েছে, কারণ দুঃখের কথা বললে দুঃখ অনেক সময় বাড়ে (যদিও ব্যাপারটি আপেক্ষিক)। তবে, যদি সেই দুঃখের ব্যাপারটি নেতিবাচক কিছু হয়, তবে তা নিঃসন্দেহে বলা উচিত নয়। কারন অনেক আল্লাহ্'র বান্দা-বান্দী আছে, যারা এসব বিষয় দিয়ে পরবর্তীতে সুবিধা নিয়ে থাকে।

🤲 সুতরাং, চুপ করা শিখতে হবে। যাবতীয় বিষয় আল্লাহ্'র সাথে সুরাহা করার অভ্যাস করতে হবে। কুরআনে বলা হয়েছে, কতই-না উত্তম অভিভাবক আল্লাহ্!

#পবিত্র_কোরআন_ও_আল_হাদিসের_বা

07/01/2024

হযরত হাউস ইবনে সুরাহবীল রাঃ হতে বর্ণিত তিনি নবী করীম সাল্লাল্লাহু ওয়া সাল্লামকে বলতে শুনেছেন, যে ব্যক্তি জালিমকে জালিম বলে জানা সত্ত্বেও তাকে শক্তিশালী করার উদ্দেশ্যে অগ্রসর হবে সে ইসলাম হতে বের হয়ে যাবে।
[বায়হাকী-১২৬]

30/08/2023

"অবশ্যই তুমি পাবে, যা তোমার থেকে চলে গেছে তার চেয়েও উত্তম।"
[সূরা:আনফাল-৭০]

28/06/2023

পশুর প্রবাহিত রক্ত অপবিত্র
(আন‘আম ৬/১৪৫)।

সুতরাং কারো কাপড়ে কুরবানী করার সময় পশুর প্রবাহিত রক্ত লাগলে তা পরিষ্কার করে ছালাত আদায় করতে হবে। কেউ জেনেশুনে উক্ত রক্ত মাখা কাপড়ে ছালাত আদায় করলে তাকে পুনরায় ছালাত আদায় করতে হবে
(নববী, আল-মাজমূ‘ ২/৫৭৬; ইবনু তায়মিয়াহ, শারহু উমদাতুল ফিক্বহ ১/১০৫; ইবনু হাজার, ফাৎহুল বারী ১/৩৫২)।

তবে যবহের পর গোশতের মধ্যে থাকা সাধারণ রক্ত পোশাকে লেগে থাকলে উক্ত পোষাকে ছালাত হয়ে যাবে। কেননা তা প্রবাহিত রক্তের অন্তর্ভুক্ত নয়
(উছায়মীন, আশ-শারহুল মুমতে‘ ১/২৭২; শায়খ বিন বায, মাজমূ‘ ফাতাওয়া ২৯/২১৯)।

04/04/2023

ইমাম শাফেয়ী বলেন : রাসুলকে [সাঃ] অনুসরণ করে কোন ব্যক্তি এ মাসে অধিক হারে দান করবে, এ খুবই পছন্দনীয় বিষয়। কারণ, অধিকাংশ মানুষ এ সময় সালাত ও রোজা পালনে ব্যস্ত থাকার ফলে উপার্জনে ঘাটতি দেখা দেয়, ফলে এ দান তাদের জন্য কল্যাণ বয়ে আনে।

[বাইহাকি, মারেফাতুন সুনানি ওয়াল আসার : খন্ড : ৭, পৃষ্ঠা : ৩০৭]

26/03/2023

হযরত আব্দুল্লাহ ইবনে আমর (রাঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন-ইফতারের সময় রোযাদারের একটি দোয়াও ফিরিয়ে দেওয়া হয় না। (অর্থাৎ তা সব কবুল করা হয়)।

[সুনানে ইবনে মাজাহ, হাদীসঃ ১৭৫৩]

19/03/2023

“তোমাদের কাছে রমজান উপস্থিত হয়েছে। এক বরকতময় মাস। আল্লাহ তোমাদের উপর এ মাসে সিয়াম পালন করা ফরজ করেছেন। এ মাসে আসমানের দরজাসমূহ খুলে দেয়া হয়। জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেয়া হয়। এ মাসে অবাধ্য শয়তানদের শেকলবদ্ধ করা হয়। এ মাসে আল্লাহ এমন একটি রাত রেখেছেন যা হাজার মাসের চেয়ে উত্তম। যে ব্যক্তি এ রাতের কল্যাণ হতে বঞ্চিত হল সে ব্যক্তি প্রকৃতপক্ষেই বঞ্চিত।”

[হাদিসটি বর্ণনা করেছেন নাসা’ঈ (২১০৬) ও ইমাম আহমাদ (৮৭৬৯) এবং শাইখ আলবানী ‘সহীহুত তা্রগীব’ (৯৯৯) গ্রন্থে হাদিসটিকে সহীহ আখ্যায়িত করেছেন]

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when তাসবীহ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share