15/04/2026
⚜️༆ শুভ নববর্ষ ১৪৩৩༆⚜️
🚩⚜️🔱 जय महाकाल🔱⚜️🚩
🙏🏻ঈশ্বরের আশীর্বাদে নতুন এই বছর সকলের জন্য নিয়ে আসুক শান্তির সুদৃঢ় বার্তা, সমস্ত অমঙ্গল ধুয়ে মুছে যাক, মঙ্গলবার্তা ধ্বনিত হোক সর্বদিকে, বেদের মহিমায় বসুধা মুক্ত হোক অশুভের গ্রাস হতে ৷ বেজে উঠুক মঙ্গলরূপী সত্য সনাতন শঙ্খ ৷ জয় হোক সত্যের, সত্য সনাতন ধর্মের 🙏
🙏🙏❝সম্বৎসরোসি পরিবৎসরোহসীদাবৎ সরোহসভদ্ধসরোহসি বৎসরোহসি। উষসস্তে কল্পন্তামহোরাত্রাস্তে কল্পন্তমর্দ্ধমাসাস্তে কল্পান্তাং মাসাস্তে কল্পন্তামৃতবস্তে কল্পন্তাং সম্বৎ সরস্তে কল্পতাম্। প্রেত্যাহএতৈ সং চাঞ্চ প্র চ সারায়। সূপর্ণচিদসি তয়া দেবতয়াঙ্গিরস্বদ্ ধ্রুবঃ সীদ।।❞
(যজুর্বেদ ২৭।৪৫)
অনুবাদ- হে মনুষ্য, তুমি চলমান সংবৎসরের ন্যায় গতিশীল হও। ফেলে আসা বছরের ন্যায় তোমার দুর্বলতাকে পরিত্যাগ কর। তুমি বর্তমান বর্ষের ন্যায় সদা জাগ্রত এবং ব্যাপক হও। তুমি সংবৎসরের ধ্রুব আবর্তনের ন্যায় সুনিশ্চিত হও।
🙏 সর্বে ভবন্তু সুখিনঃ
সর্বে সন্তু নিরাময়াঃ ।
সর্বে ভদ্রাণি পশ্যন্ত
মা কশ্চিৎ দুঃখভাগভবেৎ।
ওঁ শান্তিঃ ওঁ শান্তিঃ ওঁ শান্তিঃ
অর্থাৎ -------
জগতের সকল প্রাণী সুখী হউক, সকলেই আরোগ্য লাভ করুক, সকল মানুষ পরম শান্তি লাভ করুক, কশ্মিনকালেও যেন কেহ দুঃখ বোধ না করেন। সকলে শান্তি লাভ করুক।