NewsDesk BD

NewsDesk BD সত্য ন্যায়ের পদযাত্রী

মেহেরপুরে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ইতিমধ্যে এমন খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ জামায়েত ইসল...
19/01/2026

মেহেরপুরে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ইতিমধ্যে এমন খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ জামায়েত ইসলামী মেহেরপুর জেলা শাখার দায়িত্বশীলগণ। তারা জানিয়েছেন আগামী ২৬ শে জানুয়ারি মেহেরপুরে সমাবেশে আসছেন জামায়াতের আমির শফিকুর রহমান। তবে সমাবেশের স্থান নিয়ে চলছে পরিকল্পনা, সম্ভাব্য দুইটি স্থানকে বেছে নিয়েছে সংগঠনের দায়িত্বশীলরা, একটি হচ্ছে মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠ ও অন্যটি মেহেরপুর সরকারি কলেজ মাঠ। প্রশাসনিক অনুমতি সাপেক্ষে এই দুই স্থনের যেকোন এক স্থানে সমাবেশ মাঠ নির্ধারণ করা হবে বলে জানা গেছে।

17/01/2026
নিউজডেস্ক বিডিঃ(নিজস্ব প্রতিবেদন) *পল্টন থানার ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে এন সি পির নাসিরুদ্দিন পাটোয়ারীর মতবিনিময়ঃ* ১১ জান...
11/01/2026

নিউজডেস্ক বিডিঃ
(নিজস্ব প্রতিবেদন)

*পল্টন থানার ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে এন সি পির নাসিরুদ্দিন পাটোয়ারীর মতবিনিময়ঃ*

১১ জানুয়ারি-২০২৬,রবিবার, সন্ধ্যায়
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের পল্টন থানার উদ্যোগে রাজধানীর একটি অডিটোরিয়ামে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সমাজকল্যাণ সম্পাদক ও পল্টন থানা আমীর জননেতা শাহীন আহমদ খান এর সভাপতিত্বে ও পল্টন থানা নায়েবে আমীর এডভোকেট মারুফুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের ঢাকা-৮ আসনের এমপি পদপ্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পল্টন থানার সহকারী সেক্রেটারি যথাক্রমে মাওলানা মুস্তাফিজুর রহমান শাহীন ও এনামুল হক।

আরো উপস্থিত ছিলেন পল্টন থানার কর্মপরিষদ সদস্য ওমর ফারুক, সাইয়্যেদ যুবায়ের, মোশাররফ হোসেন, মোহাম্মাদ আল-আমীন রাসেল,হাবিবুর রহমান, নজরুল ইসলাম মজুমদার,আমিনুল ইসলাম,শামীম হাসনাইন ও মাওলানা এনামুল হক শামীম সহ পল্টন থানার সকল ওয়ার্ডের দ্বায়িত্ব শীল বৃন্দ।

10/01/2026
10/01/2026
নির্বাচন কমিশনের অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিতঃবিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর
09/01/2026

নির্বাচন কমিশনের অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিতঃ
বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর

NewsDesk BD:09.01.2026(নিজস্ব সংবাদদাতা):ভয়েস অব সিভিল রাইটস ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে খাবার বিতরণঃ সমাজের হ...
09/01/2026

NewsDesk BD:09.01.2026
(নিজস্ব সংবাদদাতা):

ভয়েস অব সিভিল রাইটস ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে খাবার বিতরণঃ

সমাজের হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে ভয়েস অব সিভিল রাইটস ফাউন্ডেশন এর উদ্যোগে খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি ২০২৬) ফাউন্ডেশনের পক্ষ থেকে এ মানবিক কার্যক্রমটি পরিচালিত হয়। কর্মসূচিতে ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান জনাব মোস্তাফিজুর রহমান শাহিন এর সভাপতিত্বে এবং নির্বাহী পরিচালক জনাব আব্দুর রহমান এর সঞ্চালনায় খাবার বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোসাইটি ফর ন্যাশনাল চ্যারিটি এর নির্বাহী পরিচালক শাহিন আহমেদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের নির্বাহী সদস্য ফজলুর রহমান মিরাজ এবং সোসাইটি ফর সিভিল রাইটস মুভমেন্ট এর সম্মানিত চেয়ারম্যান আবু নোমান মোঃ আব্দুল বাসেত। অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মৌলিক চাহিদা পূরণে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। মানবিক সহায়তা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আরও বলেন, ভয়েস অব সিভিল রাইটস ফাউন্ডেশন শুরু থেকেই মানবাধিকার, সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে চলেছে। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা এনামুল হক, মোঃ ওমর ফারুক, ইন্টারন্যাশনাল মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটির মহাসচিব, ডাঃ হাছান আহমেদ মেহেদী, মোহাম্মদ আলী, মনিরুজ্জামানসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, শুভাকাঙ্ক্ষী ও স্বেচ্ছাসেবকবৃন্দ। শেষে সুবিধাবঞ্চিত মানুষের হাতে খাবার তুলে দেওয়ার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। সংশ্লিষ্টরা জানান, ভবিষ্যতেও ভয়েস অব সিভিল রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে এ ধরনের মানবিক ও সমাজকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

08/01/2026

Address

Dhaka

Telephone

+8801317750046

Website

Alerts

Be the first to know and let us send you an email when NewsDesk BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to NewsDesk BD:

Share