Deen_দাওয়াহ official

Deen_দাওয়াহ official আসসালামু আলাইকুম
Deen_দাওয়াহ আগের পেজটা নষ্ট হয়ে গেছে।
লাইক দিয়ে নতুন পেজে যুক্ত থাকুন।

04/10/2024
মহিলারা ৪টি কাজ করবেন:১- ৫ ওয়াক্ত সলাত ২- রমজানের সিয়াম, ৩- লজ্জাস্থানের হেফাজত, ৪- স্বামীর আনুগত্য করুণ এতে জান্নাতের য...
11/05/2024

মহিলারা ৪টি কাজ করবেন:
১- ৫ ওয়াক্ত সলাত ২- রমজানের সিয়াম, ৩- লজ্জাস্থানের হেফাজত, ৪- স্বামীর আনুগত্য করুণ এতে জান্নাতের যে কোন দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন।
সহিহ ইবনু হিব্বান, হাদিস নং- ৪১৬৩ ।

11/03/2024

05/09/2022

কেউ বেশি দিন কারো ‘প্রিয়’ থাকে না।
এই দুনিয়াতে বেশি দিন কেউ কারো ‘প্রিয়’ থাকেনা। কেউ না। শতভাগ উজাড় করে ভালবেসেও কারও হৃদয়ের সবটুকু জায়গা দখল করা সম্ভব হয় না। উল্টো অশান্তি আর ডিপ্রেশন আপনাকে আঘাত করবে। আপনার জীবনের প্রশান্তি নষ্ট করবে আপনারই প্রিয় মুখগুলো, যাদেরকে খুশি করতে আপনি আপ্রাণ চেষ্টা করছেন।
শায়খ ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর ভাষায়, ‘‘দুনিয়াতে কেউ কারও ষোলো আনা আপন হয় না। যে স্ত্রীকে আপনি আপন ভাবছেন, সে দুই ঘণ্টা কথা শুনে, তো চার ঘণ্টা ঝগড়া করবে। যে সন্তানকে আপন ভাবছেন, সে এখন আপনার অনুগত হলেও একটু পরই অবাধ্য হয়ে যাবে। যে মাকে আপনি সবচেয়ে বেশি আপন ভাবছেন, তিনিও আপনার আরেক ভাইয়ের কানকথা শুনে (প্রভাবিত হয়ে) আপনার পর হয়ে যাবে। সুতরাং দুনিয়াতে কেউ কারও ষোলো আনা আপন হয় না। কেউ না। আমাদের এই জীবনটা স্রেফ মানুষকে খুশি রাখার একটা সংগ্রাম মাত্র। আমরা ছোটোবেলায় মা-বাবাকে খুশি করার চেষ্টা করেছি, কিন্তু ষোলো আনা পারিনি। বন্ধু-বান্ধবকে খুশি করার চেষ্টা করেছি, কিন্তু ষোলো আনা পারিনি। বিয়ের পর স্ত্রীকে খুশি করার চেষ্টা করেছি, তাও ষোলো আনা পারিনি! কর্মক্ষেত্রে, ব্যক্তিজীবনে, সবজায়গায় আমরা বেশিরভাগ (মানুষ) বারো আনাই ব্যর্থ, যদিও চার আনা সফল হই। তবে, একজনই আছেন, যাকে আপন করলে তিনি কখনো পর হন না; কখনো ছেড়ে যান না। যিনি ষোলো আনাই আপন হন, তিনি হলেন আমাদের রব, মহান আল্লাহ।’’
ইমাম ইবনে তাইমিয়্যাহ (রাহিমাহুল্লাহ)-র ভাষায়, ‘‘আল্লাহ ব্যতিত অন্য কারো উপর বেশি নির্ভরশীল হয়ো না। মনে রেখো, অন্ধকারে তোমার ছায়াও তোমাকে ছেড়ে চলে যায়।’’
[সংগৃহীত ও পরিমার্জিত]

30/08/2022

বালিশের উপর না কেঁদে নামাজে জায়নামাজের উপর কাঁদুন।দেখবেন, আল্লাহ নিশ্চয়ই আপনার সমস্যা দূর করে দিবেন এবং আপনার জীবনটাই বদলে দিবেন, ইং শা আল্লাহ।

14/08/2022

প্র্যাকটিসিং মুসলিম হিসেবে করণীয়ঃ

১. নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ মসজিদে জামায়াতে (ভাইদের জন্য)/ আওয়াল ওয়াক্তে (বোনদের জন্য) আদায় করা। সকল ফরজ আমলের এহতেমাম করা।

২. দাড়ি ছেড়ে দেয়া/ পরিপূর্ণ পর্দা অর্থাৎ হাত মোজা পা মোজা সহ নিকাব পরা।

৩. সমস্ত হারাম কাজ যেমনঃ গান শোনা, মুভি দেখা, হারাম সম্পর্কে জড়ানো, বাজে অভ্যাস ইত্যাদি পরিত্যাগ করা।

৪. কোরআনের তাজবিদ সহীহ করে নেয়া।

৫. হালাল রিজিক কামাই করা। সুদ, ঘুষ ইত্যাদি হারাম থেকে দূরে থাকা।

৬. নজরের হিফাজত করা।

৭. গীবত, মিথ্যা, চোগলখুরি ইত্যাদি থেকে দূরে থাকা।

৮. করো হক নষ্ট না করা।

৯. গোনাহ হয়ে যাওয়া মাত্র তওবা করা।

১০. যেকোনো প্রয়োজনে আল্লাহর মুখাপেক্ষী হওয়া।

এগুলো ন্যূনতম বেসিক কাজ। নিজেকে একজন মুসলিম হিসেবে দাবী করার জন্য এগুলো বেশিরভাগই অপরিহার্য। আসুন আমরা নিজেদের বেসিক আমলগুলো ঠিক করে নেই। মুসলিম হিসেবে এটুকু অন্তত আমাদের করা উচিত।

05/08/2022

দৃষ্টির হেফাজত করতে না পারলে আপনি কখনোই ইবাদতের স্বাদ উপলব্ধি করতে পারবেন না। অন্তরে প্রশান্তি পাবেন না। সাংসারিক জীবনে পরিতৃপ্ত হতে পারবেন না।

হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ তায়ালা বলেন—‘কুদৃষ্টি হলো শয়তানের বিষাক্ত তীর৷ যে আমার ভয়ে তা বর্জন করে, আমি তার ঈমানকে পরিবর্তন করে দিই, যাতে সে তার অন্তরে ঈমানের স্বাদ উপলব্ধি করতে পারে।’ [আত-তারগিব : ১১৯৪]

যদিও এই জাহিলি সমাজে দৃষ্টির হেফাজত খুব কঠিন, কিন্তু আমাদের নিয়মিত চেষ্টা চালিয়ে যাওয়া উচিত। চেষ্টা করুন, একেবারে সফল না হলেও ব্যর্থ হবেন না ইনশাআল্লাহ।

- মুনিরুল ইসলাম।

04/08/2022

আল্লাহর উপর ভরসা যত মজবুত হবে, জীবনে হতাশা তত কম আসবে। আর তাকদিরে বিশ্বাস যত দৃঢ় হবে, জীবনে দুশ্চিন্তা তত কম হবে। এ বিষয়টি উপলব্ধির। যারা তাকদির ও তাওয়াক্কুলের চর্চা করেন, তাদের কাছে এটি খুবই স্পষ্ট।

11/07/2022

সূর্যাস্ত কি প্রমাণ দেয় না? শেষটাও সুন্দর হয়।
মনে রাখবেন, আল্লাহ কখনোই আমাদের থেকে কোনো জিনিস কেড়ে নেন না , যতক্ষন না আমাদের জন্য হারানো সেই বস্তু কিংবা ব্যক্তির চাইতে উত্তম জিনিস ফয়সালা করেন, ইনশাআল্লাহ!❣️🥀

তাই সবর করুন, ধৈর্য ধরুন।

"নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন।"
[সূরা বাকারা : ১৫৩] 🥀🌺

09/07/2022

সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা।
'তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।
ঈদুল আযহার নামাজে সবাইকে স্বাগতম।

07/07/2022

আজ রাতে সেহেরি খেয়ে কালকে সিয়াম পালন করার চেষ্টা করি।
আরাফার দিন।
এই দিনে হাজীগণ আরাফার ময়দানে উপস্থিত হন বলে এই নামকরণ হয়েছে।
এই দিনের রোযা রাখার মাহাত্ম্য প্রসঙ্গে মহানবী (সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম) জিজ্ঞাসিত হলে তিনি বলেছিলেন, ‘‘(উক্ত রোযা) গত এক বছরের এবং আগামী এক বছরের কৃত পাপরাশিকে মোচন করে দেয়।’’((আহমাদ, মুসনাদ ৫/২৯৭, মুসলিম ১১৬২নং, আবূ দাঊদ ২৪২৫নং, তিরমিযী, নাসাঈ, ইবনে মাজাহ, বাইহাকী ৪/২৮৬)
সাহ্ল বিন সা’দ (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রসূল (সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম) বলেন, ‘‘যে ব্যক্তি আরাফার দিন রোযা রাখে তার উপর্যুপরি দুই বৎসরের পাপরাশি মাফ হয়ে যায়।’’(আবু য়্যা’লা, সহীহ তারগীব ৯৯৮নং)

Address

Faridpur
Dhaka

Telephone

+8801890220744

Website

Alerts

Be the first to know and let us send you an email when Deen_দাওয়াহ official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Deen_দাওয়াহ official:

Share