Qur'aanic Sound - কোরআনের ধ্বনি

Qur'aanic Sound - কোরআনের ধ্বনি Welcome to Qur'aanic Sound - কোরআনের ধ্বনি. I hope you will stay with us in spreading Islam.

🖤 The Ancient 4,500-Year-Old Tunic at the Egyptian Museum.                                        🖤 The Ancient 4,500-Ye...
06/02/2025

🖤


The Ancient 4,500-Year-Old Tunic at the Egyptian Museum.

🖤


The Ancient 4,500-Year-Old Tunic at the Egyptian Museum.

22/12/2024
05/07/2024

রাসুল (সা.) এরশাদ করেন, তোমরা জুমার দিনে আমার ওপর বেশি বেশি দরুদ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দরুদ আমার সামনে পেশ করা হয়। (আবু দাউদ, হাদিস নম্বর ১০৪৭)।

28/03/2024

হয়তো আল্লাহ আপনার থেকে দুনিয়াবী অনেক আনন্দের জিনিসই দূরে সরিয়ে রেখেছেন; যাতে আপনি ইলমের স্বাদ নিতে পারেন। এর শান্তি অনুভব করতে পারেন।
— ইমাম ইবনুল জাওযী রাহিমাহুল্লাহ
সূত্র: সাইদুল খত্বির

16/01/2024

পবিত্র কোরআনে একটি বিশেষ দোয়া বর্ণিত হয়েছে। তা হলো-
حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ
উচ্চারণ : হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল
অর্থ : আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনি উত্তম তত্ত্বাবধায়ক।
উহুদ যুদ্ধের সময় মুনাফিকরা মক্কাবাসীর শক্তিমত্তা নিয়ে মুসলিমদের মধ্যে ভয়-ভীতি ছড়াতে থাকে। তখন মুসলিমরা শুধু এ বাক্যটি বলেছিলেন।
পবিত্র কোরআনে এই ঘটনা প্রসঙ্গে ইরশাদ হয়েছে, ‘জখম হওয়ার পরও যারা আল্লাহ ও তাঁর রাসুলের ডাকে সাড়া দিয়েছে তাদের মধ্যে যারা ভালো কাজ করে এবং আল্লাহভীতি অর্জন করে তাদের জন্য রয়েছে মহাপুরস্কার। তাদের মানুষ বলেছিল, তোমাদের বিরুদ্ধে জমায়েত হচ্ছে, তাদের তোমরা ভয় কোরো, কিন্তু এ কথায় তাদের ঈমান সুদৃঢ় হয় এবং তারা বলেছিল, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনি উত্তম তত্ত্বাবধায়ক।’ (সুরা : আলে-ইমরান, আয়াত : ১৭২-১৭৩)
হাদিসে এসেছে, ইবরাহিম (আ.) ও মুহাম্মদ রাসুল্লাহ (সা.) জীবনের কঠিন সময়ে এই দোয়া পড়েছিলেন। ইবনে আব্বাস (রা.) বর্ণনা করেছেন, হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল।
এই দোয়াটি ইবরাহিম (আ.) পড়েছিলেন যখন তাঁকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল। এই দোয়াটি মুহাম্মদ (সা.) পড়েছিলেন যখন তারা (মদিনার মুনাফিকরা) বলেছিল, তোমাদের বিরুদ্ধে মানুষ জমায়েত হচ্ছে, তাদের তোমরা ভয় কোরো, কিন্তু এ কথায় তাদের (মুমিনদের) ঈমান সুদৃঢ় হয় এবং তাঁরা বলেছিল, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনি উত্তম তত্ত্বাবধায়ক। (সহিহ বুখারি, হাদিস : ৪৫৬৩)
অন্য হাদিসে রাসুল (সা.) এই দোয়া পড়তে সবাইকে উৎসাহ দিয়েছেন। আবু সায়িদ খুদরি (রা.) থেকে বর্ণিত, রাসুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, আমি কিভাবে হাসিখুশি থাকব, অথচ শিঙ্গাওয়ালা শিঙ্গা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন? তিনি মনোযোগ দিয়ে অনুমতি শোনার অপেক্ষায় আছেন।
যখন তাকে ফুৎকার দেওয়ার নির্দেশ দেওয়া হবে তখন তিনি ফুৎকার দেবেন। সাহাবিদের জন্য রাসুল (সা.)-এর এই কথা খুবই ভারি মনে হলো। তখন রাসুল (সা.) তাদের বললেন, তোমরা পড়ো, হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল, আলাল্লাহি তাওয়াক্কালনা। (তিরমিজি, হাদিস : ৩২৪৩)
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂
(Y) শেয়ার করুন, বন্ধুদের সাথে ইন শা আল্লাহ !

24/12/2023

আর তোমরা যি'না-ব্যাভি'চারের ধারের কাছেও যেওনা,
নিশ্চয়ই তা অ'শ্লীল ও ম'ন্দ কাজ..!

[ সূরা-ইসরা- ৩২ ]

22/12/2023

জুমার দিন কেন পড়বেন সূরা আল-কাহফ..?

● রাসূল(সাঃ) বলেন,

"যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম দশ আয়াত মুখস্ত করবে সে দাজ্জালের ফেতনা থেকে হেফাজত থাকবে।" 💙🥀
[ সহীহ মুসলিম : ৮০৯ ]

● "যে ব্যক্তি জুমার দিনে সুরা কাহফ পাঠ করবে, তার ঈমানের নূর এক জুমা থেকে অন্য জুমা পর্যন্ত বিচ্ছুরিত হতে থাকবে।"💙🥀
[বায়হাকি, সুনানে সুগরা, হাদিস : ৬০৩ ]

● " যে ব্যক্তি সূরা কাহাফ পড়বে যেমনভাবে নাজিল করা হয়েছে, তাহলে সেটা তার জন্য নূর হবে তার স্থান থেকে মক্কা পর্যন্ত এবং যে সূরার শেষ দশ আয়াত পড়বে সে দাজ্জালের গণ্ডির বাইরে থাকবে এবং দাজ্জাল তার ওপর কোনো প্রভাব বিস্তার করতে পারবে না।"💙🥀
[সুনানে নাসাঈ: ১০৭২২ ]

● " যে ব্যক্তি সূরা কাহাফ যেমনভাবে নাজিল হয়েছে সেভাবে পড়বে, তার জন্য কেয়ামতের দিন সেটা নূর হবে।"💙🥀
[ শোয়াবুল ঈমান: ২২২১ ]

● "তোমাদের মধ্যে যে ব্যক্তি দাজ্জালকে পাবে, সে যেন সূরা কাহাফের শুরুর অংশ পড়ে।"💙🥀
[ মুসলিম, হাদিস নং : ২৯৩৭ ]

©

20/12/2023

“প্রতিটা মানুষই পরীক্ষার মধ্যে আছে। হয় নেয়ামতের পরীক্ষা—যেটা দিয়ে যাচাই করা হচ্ছে ব্যক্তি কতটা কৃতজ্ঞ, অথবা দুঃখ-দুর্দশার পরীক্ষা—যেটা দিয়ে যাচাই করা হচ্ছে ব্যক্তি কতটা ধৈর্যশীল।”

— বিশর্‌ বিন আল-হারিছ (রহ.)
[শুআবুল ঈমান, ৪১৭২]

19/12/2023

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, আল্লাহর তরফ থেকে কোনো মানুষের জন্য যখন কোনো মর্যাদা নির্ধারিত হয়, যা সে আমল দিয়ে লাভ করতে পারে না, তখন আল্লাহ তার শরীরে অথবা তার সন্তান-সন্ততির ওপর বিপদ ঘটিয়ে পরীক্ষা করেন। এতে তাকে ধৈর্যধারণ করারও শক্তি দান করেন। যাতে সেরূপ মর্যাদা লাভ করতে পারে, যা আল্লাহর তরফ থেকে তার জন্য নির্দিষ্ট করা হয়েছে।

[মিশকাতুল মাসাবিহ, হাদিস : ১৫৬৮]

19/12/2023

"আমরা কখনোই এতটা ব্যস্ত নই যে, আমাদেরকে সালাত ছেড়ে দিতে হবে। এটা কেবল আমাদের গুরুত্বের উপর নির্ভর করে।"

- বিলাল ফিলিপস

10/12/2023

যারা আল্লাহর দরজা ছাড়া অন্য দরজায় দাঁড়িয়ে আছে তাদের জানিয়ে দাও, “তোমাদের লাঞ্ছনা কতোই না দীর্ঘ!”
যারা আল্লাহ ছাড়া অন্য কারো অনুগ্রহের প্রত্যাশায় আছে তাদের জানিয়ে দাও, “তোমাদের আশাগুলো শুধুই নিরাশা!”
যারা আল্লাহ ছাড়া অন্য কারো জন্য আমলগুলো করছে তাদের জানিয়ে দাও, “তোমাদের আমলগুলো কেবল ধ্বংসই হবে!”

- ইমাম ইবনুল জাওযী (রহ.)
[আত-তাযকিরাহ, ১/৯৮]

03/12/2023

“এই পৃথিবীর ব্যথা যদি তোমায় ক্লান্ত করে দেয়, তবে দুঃখ করো না। কেননা এমনটা হতে পারে যে আল্লাহ তোমার (ব্যাকুল) কণ্ঠ শুনতে চান, তোমার দু'আর মাধ্যমে। তাই তোমার প্রবৃত্তিকে ঢেলে দাও সিজদাতে আর ভুলে যাও তা। এবং মনে রেখো আল্লাহ কখনোই ভুলে যান না।”

— ইবনুল ক্বইয়্যিম রহিমাহুল্লাহ

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Qur'aanic Sound - কোরআনের ধ্বনি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share