Islamic Information

Islamic Information Islam is a best Religion in the world.

19/04/2025

কুরআন -১:

পবিত্র কুরআন মাজীদে আল্লাহ তাআলা বলেন,

فَقُلْتُ اسْتَغْفِرُوْا رَبَّكُمْ ؕ اِنَّهٗ كَانَ غَفَّارًاۙ۝۱۰ یُّرْسِلِ السَّمَآءَ عَلَیْكُمْ مِّدْرَارًاۙ۝۱۱ وَّ یُمْدِدْكُمْ بِاَمْوَالٍ وَّ بَنِیْنَ وَ یَجْعَلْ لَّكُمْ جَنّٰتٍ وَّ یَجْعَلْ لَّكُمْ اَنْهٰرًاؕ۝۱۲ مَا لَكُمْ لَا تَرْجُوْنَ لِلّٰهِ وَقَارًاۚ۝۱۳

আমি বলেছি : তোমরা নিজ প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা কর। নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল। তিনি আকাশ থেকে তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততিতে উন্নতি দান করবেন, এবং তোমাদের জন্যে সৃষ্টি করবেন বাগান আর তোমাদের জন্যে নদ-নদীর ব্যবস্থা করবেন। তোমাদের কী হল যে, তোমরা আল্লাহর মহিমাকে বিলকুল ভয় পাও না?

সূরা নূহ, আয়াত ১০-১৩

19/04/2025

আবূ হুরায়রা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

إِذَا مَاتَ الإِنْسَانُ انْقَطَعَ عَنْهُ عَمَلُهُ إِلاَّ مِنْ ثَلاَثَةٍ إِلاَّ مِنْ صَدَقَةٍ جَارِيَةٍ أَوْ عِلْمٍ يُنْتَفَعُ بِهِ أَوْ وَلَدٍ صَالِحٍ يَدْعُو لَهُ

মানুষ যখন মারা যায়, তখন তিন প্রকার আমল ব্যতীত সকল আমল বন্ধ হয়ে যায়। (১) সদাকায়ে জারিয়া, অথবা (২) এমন ইলম- যার দ্বারা উপকার সাধিত হয়, অথবা (৩) নেককার সন্তান- যে তার (পিতা-মাতার) জন্য দুআ করতে থাকে।

সহীহ মুসলিম, হাদীস ১৬৩১ (ফুআদ আবদুল বাকী তাহকীককৃত), ৪০৭৭ (ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ)

পাদটীকা:
সদকায়ে জারিয়া হচ্ছে এমন ক্ষেত্রে দান করা, যে দানের ফল শেষ হয়ে যায় না। যেমন কেউ একটি মসজিদ বানিয়ে দিল। তো তার মৃত্যুর পরও যতদিন এ মসজিদ থাকবে ততদিন তার আমলনামায় এর সওয়াব যোগ হতে থাকবে।

28/05/2024
22/11/2023

আবূ হুরায়রা রা. থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত। তিনি বলেন,

إِذَا سَمِعْتُمُ الإِقَامَةَ فَامْشُوا إِلَى الصَّلاَةِ وَعَلَيْكُمْ بِالسَّكِينَةِ وَالْوَقَارِ ، وَلاَ تُسْرِعُوا فَمَا أَدْرَكْتُمْ فَصَلُّوا وَمَا فَاتَكُمْ فَأَتِمُّوا

যখন তোমরা ইকামত শুনতে পাবে, তখন নামাযের দিকে চলে আসবে। তোমাদের উচিত ধীরস্থিরতা ও গাম্ভীর্য বজায় রাখা। তাড়াহুড়া করবে না। ইমামের সাথে যতটুকু পাও তা আদায় করবে, আর যা ছুটে যায় তা পুরা করে নিবে।

রেফারেন্সঃ
সহীহ বুখারী, হাদীস ৬৩৬ (ফুআদ আবদুল বাকী তাহকীককৃত), ৬০৮
(ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ)

পাদটীকাঃ
জামায়াতে অংশ নেয়ার জন্য তাড়াহুড়া করে দৌঁড়ে মসজিদে যাওয়া নিষেধ। নামাজ শুরু হয়ে গেলে কিংবা রাকাত ছুটে যাওয়ার উপক্রম হলেও স্বাভাবিকভাবে হেঁটেই আসবে।

01/07/2022

আমাদের ভিডিও সম্পর্কে কোন মতামত থাকলে কমেন্ট করার জন্য অনুরোধ রইলো।

21/02/2022

islami information for muslim people.

Address

Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Islamic Information posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share