Insight of Islam

Insight of Islam Welcome to the official page of Insight of Islam. The aim of this page is to spread the message of the Qur'an and Hadith.

11/08/2026

The door is still open.

Missed Fajr today? Pray it as soon as you remember.

Fell back into an old sin? Repent again.

The door to Allah’s mercy doesn’t close because you slipped.

Every return is accepted, no matter how many times you leave.

🙏
11/08/2026

🙏

13/07/2026

Good friends are Rizq too, no jealousy, no evil eye, no toxicity, no negativity, Just good vibes and honesty.

আমার মাঝে মাঝে খুব ইচ্ছা করে প্রত্যেকটা মানুষকে বলি, যেন তারা সাদকা করে... বেশি বেশি করে সাদকা করে। এমন করে সাদকা করেন, ...
27/06/2026

আমার মাঝে মাঝে খুব ইচ্ছা করে প্রত্যেকটা মানুষকে বলি, যেন তারা সাদকা করে... বেশি বেশি করে সাদকা করে। এমন করে সাদকা করেন, যেন আপনি নিজেই ভয় পেয়ে যান।

দেখেন আপনার অর্থ করি, টাকা পয়সা এগুলো আপনার না। আল্লাহ আপনাকে নিয়ামত হিসাবে দিয়েছেন। তিনি চাইলে কেড়েও নিতে পারেন।
আর সাদকা করলে, কখনও আপনার অর্থ কমবে না, বরং আরও বৃদ্ধি পাবে।

আপনার কাছে ১০০ টাকা আছে, ১০ টাকা সাদকা করেন। সহিহ নিয়তে নিয়মিত করেন।

কেই আমার কাছে financial advice চাইলে, আমি প্রথমেই বলি donate, donate, donate!

এখন পর্যন্ত কোনো মানুষ পাবেন না যারা কিনা রেগুলার সাদকা করে bankrupt হয়ে গেছে!

সাদকা করার সময় শয়তান আপনাকে "subtraction" এর ম্যাথ বুঝাবে অর্থাৎ আপনার তো অর্থ কমে যাচ্ছে... আপনি তখন শয়তানকে "multiplication" এর ম্যাথ বুঝাবেন... রিজিক মাল্টিপ্লাই হবে ইনশাআল্লাহ, ভয়ের কোনোই কারণ নাই......

ভাই, পাগল এর মতন সাদকা করেন...
রিজিকের টেনশন কইরেন না, ওইটা দেখবেন কিভাবে কিভাবে জানি চলে আসছে এবং চলে আসবেই.....

আমি এরকম মিরাকেল ছোট থেকে দেখতে দেখতে এখন প্রায় অভস্ত হয়ে গেছি আলহামদুলিল্লাহ। এখন ক্লোজ মানুষদেরও মিরাকেল দেখি, কীভাবে লাইফ চেঞ্জ হয়ে গেছে!
:
সংগৃহীত
#ফালাহفلاح

As sunnah Foundation ইতোপূর্বে ৫ লক্ষাধিক বৃক্ষরোপণ করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। তারই ধারাবাহিকতায় এ বছর আমরা সারা দেশে ২...
08/06/2026

As sunnah Foundation

ইতোপূর্বে ৫ লক্ষাধিক বৃক্ষরোপণ করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। তারই ধারাবাহিকতায় এ বছর আমরা সারা দেশে ২ লক্ষ ফলদ বৃক্ষের চারা রোপণের সিদ্ধান্ত নিয়েছি।

আপনি হয়তো ঢাকায় থাকেন। চাইলেও মনের মতো একটি ফলের বাগান করা আপনার দ্বারা সম্ভব না। কিন্তু সামান্য কিছু অর্থের মাধ্যমে গ্রামে বসবাসরত দরিদ্র কোনো বৃক্ষপ্রেমীকে আপনি কয়েকটি ফলের চারা কিংবা একটি ফলের বাগান উপহার দিতে পারেন।

এতে একদিকে আপনি যেমন আত্মপ্রশান্তি ও সাদাকায়ে জারিয়ার সওয়াব লাভ করবেন, পাশাপাশি অভাবী জনগোষ্ঠীর স্বনির্ভরকরণ ও পরিবেশ সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ অবদান থাকবে আপনার।

এ বছর আমরা ১ হাজার বাগানের জন্য বিতরণ করব ১ লক্ষ চারা। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করব ৫০ হাজার চারা। আর সাধারণ মানুষের মাঝে বিতরণ করব ৫০ হাজার চারা।

বিতরণকৃত চারার মাঝে থাকবে আম, লিচু, লেবু, পেয়ারার চারা।

🔷 ১ টি চারা ৭৫ টাকা।
🔷 ২০ টি চারা ১৫০০ টাকা।
🔷 ১০০ টি চারার বাগান ৭,৫০০ টাকা।

চাইলে যে কোনো পরিমাণ অর্থও ডোনেশন করতে পারবেন।

সবুজায়ন, পরিবেশ সুরক্ষা, স্বনির্ভরকরণ ও সাদাকায়ের জারিয়ামূলক এই প্রকল্পে একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে আপনাকে স্বাগতম।

পেমেন্ট ম্যাথড দেখুন কমেন্ট বক্সে।

05/06/2026
আরাফাত এর দিনের রোজা বিগত ১বছর ও আগামী ১বছরের গুনাহ মাফ করে দেয় পাশাপাশি সারা বছর রোজা রাখার সওয়াব পাওয়া যায় চাইলে সকলেই...
26/05/2026

আরাফাত এর দিনের রোজা বিগত ১বছর ও আগামী ১বছরের গুনাহ মাফ করে দেয় পাশাপাশি সারা বছর রোজা রাখার সওয়াব পাওয়া যায় চাইলে সকলেই রাখতে পারেন

লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক কষ্ঠে আজ আরাফাত ময়দান কানায় কানায় ভরে যাবে আল্লাহ তালা আমাদের আরাফাত এর দিনের উসিলায় মাফ করে দিন।

আগামীকাল ইয়াওমুল আরাফাহ — বছরের সবচেয়ে মহিমান্বিত দিনগুলোর একটি।লাখো হাজী আজ কাবার সামনে দাঁড়িয়ে উচ্চারণ করছেন—“লাব্বাইক...
25/05/2026

আগামীকাল ইয়াওমুল আরাফাহ — বছরের সবচেয়ে মহিমান্বিত দিনগুলোর একটি।
লাখো হাজী আজ কাবার সামনে দাঁড়িয়ে উচ্চারণ করছেন—
“লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক…” 🤍

কিন্তু এই রহমতের দিন শুধু হাজীদের জন্য নয়, আমাদের সবার জন্য তাওবা, ক্ষমা ও আল্লাহর দিকে ফিরে আসার সুযোগ।

আরাফার রোজা সম্পর্কে রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন—
এটি পূর্বের এক বছর ও পরবর্তী এক বছরের গুনাহ মাফের কারণ হয়।
(সহীহ মুসলিম: ১১৬২)

হয়তো আজ আমাদের হজ্জে যাওয়ার সামর্থ্য নেই, কিন্তু একটি সৎ নিয়ত আর আন্তরিক দোয়া মানুষকে আল্লাহর ঘরের পথ পর্যন্ত পৌঁছে দিতে পারে, ইন’শা-আল্লাহ। 🕋

আজ অন্তর থেকে শুধু এই দোয়াটুকু করি—
“হে আল্লাহ, একদিন আমাদেরকেও আপনার ঘরের মেহমান হিসেবে কবুল করুন।” 🤍

17/05/2026

যিলহজ্জের প্রথম ১০ দিনে করণীয় আমলসমূহ

১. পাঁচ ওয়াক্ত সালাত সময়মতো আদায় করা
২. রোযা রাখা, সম্ভব হলে যিলহজ্জের প্রথম ৯ দিন রোযা রাখি। বিশেষভাবে *আরাফার দিনের রোযা* অনেক ফযীলতপূর্ণ তাদের জন্য যারা হজে নেই। ঐ দিনের রোজার মাধ্যমে আগের এবং পরের ২ বছরের গুনাহ মাফ হয় সুবহানআল্লাহ!
৩. বেশি বেশি যিকির করা
৪. কুরআন তিলাওয়াত করা ও তার অর্থ নিয়ে চিন্তা-ভাবনা করা
৫. বেশি বেশি দো‘আ করা
৬. সদকা করা
৭. বেশি বেশি ইস্তিগফার করা
৮. আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা
৯. নবী ﷺ-এর উপর বেশি বেশি দরূদ পাঠ করা
১০. আন্তরিকভাবে তাওবা করা

— সংগৃহি

30/04/2026

হে আল্লাহ! তুমি আমার পালনকর্তা।

তুমি ব্যতীত কোন উপাস্য নেই। তুমি আমাকে সৃষ্টি করেছ। আমি তোমার দাস। আমি আমার সাধ্যমত তোমার নিকটে দেওয়া অঙ্গীকারে ও প্রতিশ্রুতিতে দৃঢ় আছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট হ’তে তোমার নিকটে আশ্রয় প্রার্থনা করছি। আমি আমার উপরে তোমার দেওয়া অনুগ্রহকে স্বীকার করছি এবং আমি আমার গোনাহের স্বীকৃতি দিচ্ছি। অতএব তুমি আমাকে ক্ষমা কর। কেননা তুমি ব্যতীত পাপসমূহ ক্ষমা করার কেউ নেই।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Insight of Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share