এসো দ্বীন শিখি"

এসো দ্বীন শিখি" আপনার তোলা ছবি যদি আমাদের পোস্টের ব্যাকগ্রাউন্ড হিসাবে ইউস করাতে চান তাহলে আমাদের ইনবক্সে ছবি পাঠান।

21/11/2025

একদিন এমন এক জুমুয়াহবারে, এরকম একটা ঝাঁকুনি দিয়ে ধ্বংস হয়ে যাবে সব। সুরা যিলযালে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দৃশ্যের ভয়াবহতা বলেই রেখেছেন।

যারা উঁচু দালানকোঠা থেকে এই ভূমিকম্প অনুভব করেছেন, তারা ভালো টের পেয়েছেন এই কম্পন।

সেই দিন আসন্ন। অবশ্যই আসবে। ঠিক এমনই কোনো এক জুমুয়াহবারে।

02/10/2025

"সাধারণত মানুষ যখন পানাহারে তৃপ্তি লাভ করে, কোনো প্রকার অভাব-অনটন না দেখে, তখন নিজেকে শুধু যে অহেতুক কাজে নিয়োজিত করে তা-ই নয়; বরং অন্যায়, অনাচার, অশ্লীল এবং অসামাজিক কাজেও লিপ্ত হয়"।

~মাওলানা মো. আমিনুল ইসলাম [রাহ.]

[তফসীরে নূরুল কোরআন: ৮/২৮২]

12/09/2025
রামাদান চলে যাচ্ছে, অথচ যে অন্তর এখনও রবের ক্ষমা লাভের তাড়নায় তড়পড়াচ্ছে না, সেটা মৃত অন্তর।রামাদান ফুরিয়ে যাচ্ছে, অথচ যে...
20/03/2025

রামাদান চলে যাচ্ছে, অথচ যে অন্তর এখনও রবের ক্ষমা লাভের তাড়নায় তড়পড়াচ্ছে না, সেটা মৃত অন্তর।

রামাদান ফুরিয়ে যাচ্ছে, অথচ যে ঘরে এখনও আমলের তোড়জোড় নেই, সেই ঘর খাঁ খাঁ করা রুক্ষ যমিনের মতো—অনুর্বর।

রামাদানের অর্ধেক শেষ হয়ে এলো, কিন্তু যে ব্যক্তি এখনও তার গতানুগতিক উদাসীন জীবনের ধারা থেকে বের হতে পারেনি, কতই না হতভাগা সেই ব্যক্তি!

- আরিফ আজাদ।

02/03/2025

অনেকেই এক ফোটা পানি গিলে ফেলাকে খুব ভয় পায়
রোজা নষ্ট হয়ে যাবে বলে।

অথচ অবৈধ ভাবে অন্যের হক গিলে ফেলার কোনো ভয় নেই!

01/03/2025

এই রমাদান আমাদের সকলের হেদায়েতের ওয়াছিলাহ্ হোক🤍

23/01/2025

নবী দাউদ (আ.) আল্লাহকে জিজ্ঞাসা করলেন:

“হে আল্লাহ! আপনার নেয়ামতের মধ্যে কোনটি সবচেয়ে ছোট?”

আল্লাহ তাআলা তাকে বললেন:

“হে দাউদ, একবার শ্বাস নাও।”

দাউদ (আ.) শ্বাস নিলেন। তখন আল্লাহ তাআলা বললেন:

“এটাই আমার নেয়ামতগুলোর মধ্যে সবচেয়ে ছোট নেয়ামত।”
সূত্র: আস-সবর, ইবনুল কাইয়্যিম

28/12/2024

কেন জানি না,বাংলাদেশের বেশিরভাগ মানুষই কোথাও সুখী না, না দেশে না বিদেশে

দেশে থাকলে মনে করে বিদেশে সুখ। মিডলইস্টে গেলে ভাবে ইউরোপে সুখ। ইউরোপে থাকলে ভাবে, লন্ডন -আমেরিকা-ক্যানাডায় সুখ।সেখানে গেলে ভাবে, ধুর ছাই, দেশই ভালো ছিলো

এভাবে ‘সুখ’ নামের মরীচিকার পেছনে ছুটতে ছুটতে জীবনকেই একসময় ছুটি দিয়ে দেয়।

অথচ সুখটা হওয়ার কথা ছিলো কেবল অনুধাবনের বিষয়।সুখটা নিজের চিন্তা ভাবনার মাঝে খুঁজে এবং সর্বোপরি মহান সৃষ্টিকর্তার শুকরিয়া জ্ঞাপন করে দৈনন্দিন কাজকর্ম চালিয়ে যেতে হবে।

27/10/2024

গোনাহের কারণে যদি দুর্গন্ধ ছড়াতো,
তাহলে হয়তো আমার পাশে কেউ বসতে পারতো না।

اللهم اغفر لي 🤲

15/10/2024

আলহামদুলিল্লাহ🤍

যখন আল্লাহ কোনো বান্দার ভালো চান,🌸🌸
05/10/2024

যখন আল্লাহ কোনো বান্দার ভালো চান,🌸🌸

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when এসো দ্বীন শিখি" posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share