Islamic Knowledge

Islamic Knowledge Lets Know about-
The Quran and its interpretation
The life of Islam
The life & teachings of Prophet M

গুনাহ মাফের দোয়া #গুনাহমাফেরদোয়া,  #গোনাহমাফেরদোয়া,  #গুনাহমাফেরদোয়াকি,  #সবগুনাহমাফেরদোয়া,  #কবিরাগুনাহমাফেরদে...
25/02/2026

গুনাহ মাফের দোয়া
#গুনাহমাফেরদোয়া, #গোনাহমাফেরদোয়া, #গুনাহমাফেরদোয়াকি, #সবগুনাহমাফেরদোয়া, #কবিরাগুনাহমাফেরদোয়া, #গুনাহমাফেরদোয়াওজিকির, #দোয়াগুনাহমাফেরজন্য, #৮০বছরেরগুনাহমাফেরদোয়া, #আজীবনেরগুনাহমাফেরদোয়া, #গুনাহমাফেরউত্তমদোয়া, #জীবনেরসবগুনাহমাফেরদোয়া, #গুনাহমাফেরছোট্টদোয়া, #গুনাহমাফেরইসলামিকদোয়া, #গুনাহমাফেরশ্রেষ্ঠদোয়া, #সারাজীবনেরগুনাহমাফেরদোয়া, #পুরোজীবনেরগুনাহমাফেরদোয়া, #গুনাহমাফেরসর্বশ্রেষ্ঠদোয়া, #জুমারদিনেআশিবছরেরগুনাহমাফেরদোয়া

24/02/2026

পবিত্র কুরআনের সূরা বাকারাহ-এর ৬৭ থেকে ৭৩ নম্বর আয়াতে বনী ইসরাঈলের গাভী জবাই এবং সেই জবাই করা গাভীর হাড় দিয়ে আস্তে আঘাত করে এক মৃত ব্যক্তিকে জীবিত করার অলৌকিক ঘটনাকে কেন্দ্র করে এই সূরার নামকরণ করা হয়েছে 'বাকারাহ' (যার অর্থ গাভী)।

বনী ইসরাঈল জাতির মধ্যে 'আমীল' নামে এক ধনী ব্যক্তি ছিল যার কোনো সন্তান ছিল না। তার একমাত্র ওয়ারিশ ছিল তার ভাতিজা 'ফাস্লন' বা 'মাস্লন'। সম্পদের লোভে এবং দ্রুত উত্তরাধিকার পাওয়ার আশায় ভাতিজা তার চাচাকে হত্যা করে লাশটি গোপনে অন্য এক গোত্রের বাড়ির দরজায় ফেলে আসে। এরপর সকালে নিজেই তাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ তোলে এবং রক্তপণ (Blood money) দাবি করে। এই ঘটনাকে কেন্দ্র করে দুটি গোত্রের মধ্যে ভয়াবহ বিবাদ সৃষ্টির আশঙ্কা তৈরি হয়। কেউ প্রকৃত খুনিকে শনাক্ত করতে পারছিল না। তখন তারা এর যথাযথ সমাধান পেতে হযরত মুসা (আ.)-এর কাছে যায়।

মুসা (আ.) আল্লাহর নির্দেশে তাদের একটি গাভী জবাই করতে বলেন। কিন্তু বনী ইসরাঈলরা এই সহজ নির্দশটিকে জটিল করার জন্য গাভীর বয়স কত, রঙ কী, ধরণ কেমন ইত্যাদি অহেতুক প্রশ্ন করতে থাকে। তারা আসলে নির্দেশ পালন না করার জন্য বাহানা খুঁজছিল। কিন্তু তাদের প্রতিটি প্রশ্নের ফলে আল্লাহর পক্ষ থেকে শর্তগুলো আরও কঠিন হয়ে যাচ্ছিল। শেষ পর্যন্ত তারা এমন এক অবস্থায় পৌঁছেছিল যে, ওই নির্দিষ্ট গাভীটি পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। গাভীটি হতে হবে মাঝবয়সী, সম্পূর্ণ নিঁখুত ও ত্রুটিমুক্ত আকর্ষণীয় হলুদ রঙের এবং যা দিয়ে কখনো হালচাষ বা পানি সেচ দেয়া হয়নি।

বনী ইসরাঈলের মধ্যে এক অত্যন্ত নেককার ও মুত্তাকী লোক ছিলেন। তার একটি ছোট সন্তান এবং একটি বাছুর ছিল। মৃত্যুর সময় ঘনিয়ে এলে তিনি ভাবলেন, তার সন্তানটি তো অনেক ছোট, এই বাছুরটি কার কাছে রেখে যাবেন? তিনি আল্লাহর ওপর অগাধ বিশ্বাস রেখে বাছুরটিকে একটি জঙ্গলে নিয়ে গেলেন এবং দোয়া করলেন: "হে আল্লাহ! আমি এই বাছুরটিকে তোমার হেফাজতে দিয়ে যাচ্ছি। আমার এই সন্তানটি বড় হলে তুমি এটি তাকে ফিরিয়ে দিও।" তারপর তিনি ইন্তেকাল করেন।

বালকটি যখন বড় হলো, সে ছিল তার মায়ের প্রতি অত্যন্ত অনুগত এবং সে সময় ভাগ করে ইবাদত করত। একদিন তার মা তাকে তার পিতার রেখে যাওয়া আমানতের কথা বলেন এবং জঙ্গলে গিয়ে সেই বাছুরটি নিয়ে আসতে বলেন। মা তাকে একটি বিশেষ দোয়া শিখিয়ে দিয়েছিলেন যা দিয়ে সে বাছুরটিকে ডাকলে সেটি নিজে থেকেই তার কাছে চলে আসে। আল্লাহর কুদরত ও পিতার নেক দোয়ার বরকতে সেই বাছুরটি এক চমৎকার গাভীতে পরিণত হয়েছিল যেই গাভীটি মূলত বনী ইসরাঈলরা খুঁজছিলো। তারা সেটি কিনতে চাইলে বালকটি তার মায়ের পরামর্শ ছাড়া বিক্রি করতে রাজি হয়নি। এরপর যখন রাজি হয় তখন প্রথমে তারা সাধারণ দাম বলায় ফিরিয়ে দেয়। এক পর্যায়ে তারা প্রস্তাব করল যে, গাভীটির চামড়া ছাড়ানোর পর তার ভেতরে যতটুকু সোনা ধরবে (অর্থাৎ গাভীটির ওজনে সোনা), ততটুকু পরিমাণ মূল্য দেওয়া হবে এবং শেষ পর্যন্ত ওই দামেই গাভীটি বিক্রি হয়।

তারপর সেটা জবাই করে তার হাড় দিয়ে আঘাত করার সাথে সাথে আল্লাহ মৃত ব্যক্তিকে সাময়িকভাবে জীবিত করেন। জীবিত হয়ে লোকটি তার ভাতিজার নাম বলে দেয় যে তাকে হত্যা করেছিল এবং সে পুনরায় মৃত্যুবরণ করে।

এই ঘটনার পেছনে আল্লাহর মূল উদ্দেশ্য ছিল বনী ইসরাঈলের অবাধ্যতা এবং অহেতুক প্রশ্নের কুফল দেখানো, আর একই সাথে একজন সৎ মুমিনের পরিবারকে পুরস্কৃত করা। মায়ের কথা মেনে চলার সুফল।

এই ঘটনাটি উম্মতে মুহাম্মদীর জন্য একটি সতর্কবার্তা। রাসূলুল্লাহ (সা.) বলেছেন, "আমি তোমাদেরকে যে বিষয়ে ছাড় দিয়েছি, সে বিষয়ে তোমরা আমাকে বেশি প্রশ্ন করো না। তোমাদের পূর্ববর্তী জাতিগুলো তাদের নবীদের বেশি বেশি প্রশ্ন করার কারণে ধ্বংস হয়ে গেছে।"

রেফারেন্স: * আল-কুরআন, সূরা বাকারাহ, আয়াত: ৬৭-৭৩।
* সহীহ বুখারী এবং সহীহ মুসলিম
• তাফসীরে ইবনে কাসীর (প্রথম খণ্ড)।
• তাফসীরে মা’আরিফুল কুরআন (মুফতি শফী উসমানী)।

(পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন। ইসলাম সম্পর্কে নিজে জানুন এবং অপরকে জানতে সাহায্য করুন।)

#সূরাবাকারা, #বাকারাসূরা, #সূরাবাকারাহ, #সূরাবাকারাআরবি, #সূরাআলবাকারা, #সূরাবাকারাতাফসীর, #সূরাবাকারা২নংসূরা, #সূরাআলবাকারাহ, #সূরাবাকারারফজিলত, #সূরাবাকারাতেলাওয়াত, #সূরাবাকারাআল্লাআকেল, #সূরাবাকারাশুনলেকিহয়, #সূরাবাকারাবাংলাঅনুবাদ, #সূরাবাকারাবাংলাউচ্চারণ, #সূরাবাকারাশুনুনপ্রতিদিন, #সূরাবাকারাপূর্ণতেলাওয়াত, #সূরাবাকারারশেষতিনআয়াত, #সূরাবাকারারশেষদুইআয়াত, #মনজুড়ানোকণ্ঠেসূরাবাকারাহ, #সূরাবাকারাবাংলাঅর্থসহতেলাওয়াত, #সূরাআলবাকারাসহজবাংলাঅনুবাদ, #সুরাবাকারা, #সূরাবাকারা

03/04/2023

Mizanur Rahman Azhari gazal

03/04/2023

ওয়াজটি মন দিয়ে শুনুন



01/04/2023

Address

Dhaka
1200

Alerts

Be the first to know and let us send you an email when Islamic Knowledge posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share