Islamic Life for الله

Islamic Life for الله Assalamualaikum ! I wish that,
May ALLAH give us a Life partner
Who will help us for close to ALLAH.

In Shaa Allah! 🌷
01/10/2025

In Shaa Allah! 🌷

10/07/2025

পর্নগ্রাফি যেভাবে বৈবাহিক জীবন ধ্বংস করছে — আজকাল পর্নোগ্রাফি ও কিছু অসাধু ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে ইন্টিমেটের সময়কে এমনভাবে অতিরঞ্জিত করে উপস্থাপন করা হয়, যার সাথে বাস্তব জীবনের মিল নাই। এর ফলেই দাম্পত্য সম্পর্কে নানা ধরনের ভুল ধারণা জন্ম নেয় এবং অনর্থক সন্দেহ তৈরি হয়।

স্ত্রীর দৃষ্টিভঙ্গি :
অনেক স্ত্রী পর্নমুভি বা বিভিন্ন ডাক্তার কবিরাজদের বিজ্ঞাপন দেখে ভাবেন — “সেখানে তো পুরুষরা এত দীর্ঘসময় ইন্টিমেটে সক্ষম বা সক্ষমতার কথা বলা হয়, তাহলে আমার স্বামী কেন নয়? নিশ্চয়ই সে ফিট নয় বা তার মধ্যে কোনো শারীরিক দুর্বলতা রয়েছে।”

স্বামীর দৃষ্টিভঙ্গি :
অপরদিকে অনেক স্বামী, পর্নমুভিতে নারীদের যেভাবে যৌনতা উপভোগ করতে এবং প্রকাশ করতে দেখেন, বাস্তবে তার স্ত্রীর মধ্যে সেই ধরনের আগ্রহ বা প্রতিক্রিয়া না পেলে ভাবতে শুরু করেন — “আমার স্ত্রী কি যৌনতায় আগ্রহী নয়? সে কি আমাকে পছন্দ করে না?” ইত্যাদি!

এভাবে উভয়পক্ষের মনে সন্দেহ, হতাশা এবং অপ্রাপ্তি জন্ম নেয়। এর পরিণতি অনেক সময় ভয়াবহ হয়ে থাকে — কেউ পরকীয়ায় জড়িয়ে পড়েন, কারো মধ্যে শুরু হয় মানসিক দূরত্ব এবং অনেক সম্পর্ক বিবাহবিচ্ছেদ পর্যন্ত গড়ায়।

মোদ্দা কথা :
পর্নোগ্রাফি এবং এসব বিজ্ঞাপনে যা দেখানো হয় তা মূলত ব্যবসায়িক ফাঁদ, অভিনয় এবং অতিরঞ্জন ছাড়া কিছুই নয়। বাস্তব জীবনে স্বাস্থ্যসম্মত এবং সুন্দর একটি সম্পর্ক একে অপরকে বোঝা, সম্মান করা এবং ভালোবাসার ওপর নির্ভর করে।

তাই, পর্নগ্রাফি দেখে নিজেদেরকে মাপতে বসলে আপনার সংসার বেশিদিন টিকবে না।

~ সংগৃহীত

27/05/2025

📃আজকের হাদীস

"আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

قَارِبُوا ، وَسَدِّدُوا ، فَإِنَّهُ لَيْسَ أَحَدٌ مِنْكُمْ يُنْجِيهِ عَمَلُهُ ، قَالُوا : وَلاَ أَنْتَ ؟ يَا رَسُولَ اللهِ ، قَالَ : وَلاَ أَنَا ، إِلاَّ أَنْ يَتَغَمَّدَنِي اللَّهُ بِرَحْمَةٍ مِنْهُ ، وَفَضْلٍ.

তোমরা ভারসাম্য বজায় রাখো এবং এর ওপর সুপ্রতিষ্ঠিত থাকো। জেনে রেখো, তোমাদের কেউ নিজ আমল দ্বারা মুক্তি পাবে না। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ! আপনিও না?
তিনি বললেন, আমিও না, যদি না আল্লাহ তাঁর রহমত ও অনুগ্রহ দ্বারা আমাকে আচ্ছন্ন করে নেন।

সুনানে ইবনে মাজাহ, হাদীস ৪২০১
সূত্র : রিয়াযুস সালেহীন, ২য় খণ্ড, মাকতাবাতুল আশরাফ কর্তৃক প্রকাশিত, হাদীস নং ৮৬"

05/05/2025

সহিহ বুখারী, হাদিস - ৬৩০৬

শাদ্দাদ ইবনু আউস (রাঃ) থেকে বর্ণিত,
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেনঃ সাইয়্যিদুল ইস্তিগফার হলো বান্দার এ দু’আ পড়া- “হে আল্লাহ! তুমি আমার প্রতিপালক। তুমিই আমাকে সৃষ্টি করেছ। আমি তোমারই গোলাম। আমি যথাসাধ্য তোমার সঙ্গে কৃত প্রতিজ্ঞা ও অঙ্গীকারের উপর আছি। আমি আমার সব কৃতকর্মের কুফল থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। তুমি আমার প্রতি তোমার যে নি’য়ামত দিয়েছ তা স্বীকার করছি। আর আমার কৃত গুনাহের কথাও স্বীকার করছি। তুমি আমাকে ক্ষমা কর।” যে ব্যক্তি দিনে (সকালে) দৃঢ় বিশ্বাসের সঙ্গে এ ইসতিগফার পড়বে আর সন্ধ্যা হবার আগেই সে মারা যাবে, সে জান্নাতী হবে। আর যে ব্যক্তি রাতে (প্রথম ভাগে) দৃঢ় বিশ্বাসের সঙ্গে এ দু’আ পড়ে নেবে আর সে ভোর হবার আগেই মারা যাবে সে জান্নাতী হবে।

সুবহানাল্লাহ! ✨

(আধুনিক প্রকাশনী- ৫৮৬১, ইসলামিক ফাউন্ডেশন- ৫৭৫৪)

‘And you think it’s the end, then Allah fixes everything for you’ 💞🌷
01/02/2025

‘And you think it’s the end, then Allah fixes everything for you’ 💞🌷

31/01/2025

If you see a married couple still in love through the years, you may think how lucky they are.
But in marital relations, there's no such thing as luck.

They made many compromises, they overlooked each others faults.

They forgave many mistakes and endured many problems. They spent years learning to understand one another.

Love has never been a matter of luck. It's mutual giving, compromise, shared dreams, care, respect, mercy and patience. 🤍. ©

তুমি'টা হতে হবে আয়নার মত স্বচ্ছ আর পানির মত বিশুদ্ধ! টান টা হতে হবে আত্মার, মিলটা আমাদের স্বভাবে নয় বরং মিলটা হতে হবে ...
27/01/2025

তুমি'টা হতে হবে আয়নার মত স্বচ্ছ আর পানির মত বিশুদ্ধ! টান টা হতে হবে আত্মার, মিলটা আমাদের স্বভাবে নয় বরং মিলটা হতে হবে মনের। তবেই না আমরা আত্মার আত্মীয় হবো "pure soulmate"

কখনও দুষ্টু মিষ্টি খুনসুঁটি, কখনও বা তুমুল ঝগড়া। কখনও ভরপুর রোমান্স আবার কখনও বা পুরোপুরি নিরামিষ। কখনও ভীষণ কাছে থাকবো, কখনও বা অনেক দূরে। তবে দূরত্বটা হতে হবে চোখের, মনের নয়। মনের দূরত্ব ভীষণ ভয়ংকর। একই বিছানায় পাশাপাশি শুয়ে থেকেও কারো কারো মাঝে যোজন যোজন দূরত্ব থাকে।

আমরা চোখের আড়াল হবো তবে মনের নয়।তুমি'টা হতে হবে মনের সব থেকে কাছের। যেমন হৃদয়ের কাছে থাকে স্পন্দন। যেমন নিশ্বাসের সাথে থাকে প্রাণের অস্তিত্ব।

আমি একটা বিশুদ্ধ তুমি চাই। আমাদের মাঝে দূরত্বটা হবে আপনি অব্দি। রেগে গিয়ে আমি তার দূরে নয় বরং শক্ত করে জড়িয়ে বুকে মিশতে চাই। অভিমান জমলে ঠোঁটের আদলে ঠোঁট ছুঁয়ে তীব্র কম্পনে চোখের পাতা ভেজাতে চাই। ঘৃণা করি বলেও প্রচণ্ড ভালবাসতে চাই।

আমার তুমি'টা হতে হবে ভীষণ জেদি। যে আমায় পাওয়ার জেদে অটল থাকবে। সব কিছুর ঊর্ধ্বে তার কাছে প্রায়োরিটি পাবে শুধুই আমাদের সম্পর্ক।

তুমি'টা হতে হবে ফরমালিন মুক্ত। আমি আমার মনের জন্য একটা স্বাস্থ্যকর তুমি চাই। কোনো তুমি নামক হানিকারক ফুড পয়জন আমার চাই না। যে ধীরে ধীরে মন মস্তিষ্ক দুটোই নষ্ট করে দেবে। কলিজায় পচন ধরাবে, শিরা উপশিরায় বিষক্রিয়ায় ছাই করে দেবে। নাহ এমন তুমি আমার চাই না। সেই তুমি যে মন আর মস্তিষ্কের জন্য বড্ড বেশি হানিকারক।তুমি'টা হতে হবে আমার ভালো থাকার মেডিসিন, কোনো নেশাতুর ড্রাগস না।

হে আল্লাহ্!
এমন কাউকেই আমাদের জন্য কবুল করিও ।

- আমীন!

09/01/2025

✓ সাগরের ফেনারাশির সমান পাপ মুছে ফেলার দুআ

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দৈনিক ১০০ বার এই দুআ পড়ে, তার পাপসমূহ মুছে ফেলা হয়, যদিও তা সাগরের ফেনারাশির সমান হয়ে থাকে।

سُبْحَانَ اللّٰهِ وَبِحَمْدِهِ

অর্থ: আমি আল্লাহর সপ্রশংসা পবিত্রতা ঘোষণা করছি

বুখারী, হাদীস নং ৬৪০৫;
মুসলিম, হাদীস নং ২৬৯১

উল্লেখ্য, এসব আমলের মাধ্যমে যে গোনাহ মাফের কথা বলা হয়েছে, এ ক্ষেত্রে কেবল সগিরা গোনাহ মাফ হয়। কবিরা গোনাহ মাফ করানোর জন্যে তওবা করা জরুরি।

©Muslims Day Android App

25/12/2024

একজন উত্তম জীবনসঙ্গী আল্লাহর দেওয়া নিয়ামত।

আলহামদুলিল্লাহ!

15/11/2024

Ya Allah!
Save us from Fitnah and forgive all of us.

--Aameen

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Islamic Life for الله posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share