Taqwa & Tawakkul - "তাকওয়া এবং তাওয়াক্কুল"

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • Taqwa & Tawakkul - "তাকওয়া এবং তাওয়াক্কুল"

Taqwa & Tawakkul - "তাকওয়া এবং তাওয়াক্কুল" Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Taqwa & Tawakkul - "তাকওয়া এবং তাওয়াক্কুল", Religious Center, Dhaka.

27/05/2024

বৃষ্টির সময়ের ৬টি সুন্নাহ

{১} বৃষ্টির দোয়া পাঠ করা।

দোয়াটি হলো-
اللَّهُمَّ صَيِّبًا نَافِعًا
“হে আল্লাহ কল্যাণকর বৃষ্টি দাও” (বুখারী: ৬৯১)

অতিবৃষ্টি বা ক্ষতিকর বৃষ্টি হলে এই দোয়া পাঠ করা-
اللَّهُمَّ حَوَالَيْنَا، وَلاَ عَلَيْنَا
“হে আল্লাহ আমাদের আশপাশে (জনবসতির বাহিরে) বৃষ্টি দাও, আমাদের উপর নয়।’’ (বুখারী: ৯৩৩)

{২} আল্লাহর ভয়ে ভীত-সন্ত্রস্ত থাকা।

উম্মুল মুমিনীন আয়েশা রা. বলেন, আকাশ মেঘাচ্ছন্ন হলে এবং ঝড়ো হাওয়া প্রবাহিত হলে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাবড়ে যেতেন যে, এটি আল্লাহর আযাব কিনা। (সহীহ মুসলিম: ১৯৫৭)

{৩} বৃষ্টিকে আল্লাহর রহমত বলে অভিহিত করা।

উম্মুল মুমিনীন আয়েশা রা. বলেন, প্রিয়নবী সা. যখন বৃষ্টি দেখতেন তখন বলতেন, “এ তো আল্লাহর রহমত।” (সহীহ মুসলিম: ১৯৫৭)

{৪} বৃষ্টি-বাদল সংক্রান্ত কুসংস্কার থেকে মুক্ত হয়ে আল্লাহর প্রতি বিশ্বাসী হওয়া।

প্রিয়নবী সা. হাদীসে কুদসীতে বলেন, “যে বলে, আল্লাহর করুণা ও রহমতে আমরা বৃষ্টি লাভ করেছি, সে হল আমার প্রতি বিশ্বাসী এবং নক্ষত্রের (শক্তির) প্রতি অবিশ্বাসী। আর যে বলেছে, অমুক অমুক নক্ষত্রের প্রভাবে আমাদের উপর বৃষ্টিপাত হয়েছে, সে আমার প্রতি অবিশ্বাসী এবং নক্ষত্রের প্রতি বিশ্বাস স্থাপনকারী।” (সহীহ মুসলিম: ৮৪৬)

{৫} বৃষ্টির পানি গায়ে লাগানো।

রাসুলুল্লাহ সা. বৃষ্টির পানি গায়ে লাগাতেন। সহীহ মুসলিম: ১৯৫৬

{৬} বৃষ্টির সময় দোয়া কবুল হয়, তাই এ সময়ে দোয়া করা।

রাসূলুল্লাহ (সা.) বলেছেন, “দুই সময়ের দো’আ প্রত্যাখ্যাত হয় না কিংবা কম প্রত্যাখ্যাত হয়। (এক) আযানের সময়। (দুই) বৃষ্টির সময়।” সহীহুল জামে: ৩০৭৮

লেখা : শায়েখ আহমাদুল্লাহ (হাফিঃ)

Pic ©️ollected

20/04/2024

Sura Ikhlas ✨

Loving Surah Ikhlas guarantee the paradise for you. ...
SubhanAllah 💖

11/04/2024

Eid Mubaarak'🌙

TaqabalAllaahu minna wa
minkum.❤️

31/03/2024
30/03/2024

মাসজিদ আল-হারামের ইমাম শাইখ আব্দুর রহমান আল রমজানের শেষ দশ দিনের জন্য চমৎকার এক আমলের ফর্মুলা দিয়েছেন।

১. প্রতিদিন এক দিরহাম (এক টাকা) দান করুন, যদি দিনটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে, তবে আপনি ৮৪ বছর বা ১০০০ মাস পর্যন্ত প্রতিদিন এক টাকা দান করার সাওয়াব পাবেন।

২. প্রতিদিন দুই রাকা'আত নফল সালাত আদায় করুন, যদি দিনটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে, তবে আপনি ৮৪ বছর পর্যন্ত প্রতিদিন দুই রাকা'আত নফল সালাত আদায় করার সাওয়াব পাবেন।

৩. প্রতিদিন তিনবার সূরা ইখলাস পাঠ করুন, যদি দিনটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে, তবে আপনি ৮৪ বছর পর্যন্ত প্রতিদিন এক খতম ক্বুর'আন পাঠের সাওয়াব পাবেন।

তিনি আরো বলেন, এ কথাগুলো মানুষের মাঝে ছড়িয়ে দিন, যারা আপনার এ কথা শুনে আমল করবে, আপনিও তাদের আমলের সমপরিমাণ সাওয়াব পাবেন ইনশাআল্লাহ্। কারণ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, "ভালো কাজের পথপ্রদর্শনকারী আমলকারীর সমপরিমাণ সাওয়াব পাবে, কিন্তু আমলকারীর সাওয়াবে কোনো ঘাটতি হবে না।" (মুসলিম, ২৬৭৪)

আল্লাহ্ সবাইকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমিন।❤️
@

30/03/2024
29/03/2024

বৃষ্টির পর আকাশে যে রংধনু দেখা যায় সেটাকে ৭টা রং দিয়ে রেপ্রেজেন্ট করা হয়।

এলজিটিভি ফ্ল্যাগে থাকে ৬টা রং, আসমানি রংটা থাকে না।

আড়ং এর পাঞ্জাবিতেও এলজিটিভির ৬টা রং, আসমানি রংটা নাই।

এটা হঠাৎ করে খেয়াল করলে বোঝা যায় না।

এরা পল্টি মারার সময় বলবে আমরা তো সরলমনে রংধনু দিয়ে ডিজাইন করেছি।

না তোমরা জেনে শুনেই ৬টা রঙ দিয়ে এলজিটিভির পতাকা দিয়ে পাঞ্জাবি ডিজাইন করেছ কারণ তোমরা সেটা এই দেশে প্রোমোট করছো।

তোমরা হলে এ যুগে #কওমে_লূতের_প্রেতাত্মা।

©Zim tanvir

21/03/2024

তুমি পৃথিবীকে নিষ্প্রাণ দেখতে পাও। এরপর আমি যখন এর ওপর পানি বর্ষণ করি, তখন তা সক্রিয় হয়ে ওঠে ও ফেঁপে ফুলে ওঠে এবং প্রত্যেক প্রকার উদ্ভিদের সবুজ শ্যামল শোভামণ্ডিত জোড়া উৎপন্ন করে’ (সূরা হজ, আয়াত : ৫)।

আল্লাহর রাসূল (সা.) বৃষ্টির সময় কল্যাণ কামনা করতেন। হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত আল্লাহর রাসূল (সা.) বৃষ্টি দেখলে বলতেন, ‘হে আল্লাহ্! মুষলধারায় কল্যাণকর বৃষ্টি দাও’ (সহিহ বুখারি)।

বৃষ্টির সময় আল্লাহর রাসূল (সা.) বেশি বেশি দোয়া করতেন। কারণ বৃষ্টির সময় আল্লাহতায়ালা দোয়া কবুল করেন।

হজরত সাহল বিন সাদ (রা.) থেকে বর্ণিত, রাসূল (সা.) বলেছেন, দুই সময়ের দোয়া কখনো ফেরত দেওয়া হয় না। আজানের সময় যে দোয়া করা হয় এবং বৃষ্টি চলাকালীন যে দোয়া করা হয় (আবু দাউদ-২৫৪০)।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Taqwa & Tawakkul - "তাকওয়া এবং তাওয়াক্কুল" posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share