আযান

আযান This Page Only For Sharing Islamic Content

21/03/2026

“হে আল্লাহ! আমাদের রমজানের রোজা, নামাজ ও সকল ইবাদত কবুল করুন। আমাদের গুনাহ মাফ করুন এবং আমাদেরকে সঠিক পথে চলার তাওফিক দিন। আমিন।”

14/03/2026

’’আল্লাহ সুদকে নিশ্চি‎হ্ন করেন এবং দান-খায়রাতকে বর্ধিত করেন। আল্লাহ কোন অকৃতজ্ঞ পাপীকে পছন্দ করেন না। নিশ্চয় যারা ঈমান এনেছে, নেক কাজ করেছে, সালাত কায়িম করেছে এবং যাকাত দিয়েছে, তাদের জন্য রয়েছে পুরস্কার তাদের পালনকর্তার কাছে। তাদের নেই কোন ভয় এবং তারা দুঃখিতও হবে না।’’ (আল-বাকারাঃ ২৭৭)

11/03/2026

“যে ব্যক্তি আল্লাহ তাকে সম্পদ দিয়েছেন কিন্তু সে তার যাকাত দেয় না, কিয়ামতের দিন তার সম্পদকে বিষধর সাপ বানিয়ে তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে।”

18/02/2026

“যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের আশায় রমজানে রাতের নামাজ (তারাবি) আদায় করে, তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হয়।”
— সহীহ বুখারী ও মুসলিম

18/02/2026

“যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, তার অতীতের গুনাহ মাফ করে দেওয়া হয়।”
— (সহিহ বুখারি ও মুসলিম)

18/02/2026

📖 সূরা আল-বাকারা ২:১৮৩
“হে ঈমানদারগণ! তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল—যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পার।”
👉 এই আয়াতে বোঝানো হয়েছে—রোজার মূল উদ্দেশ্য হলো তাকওয়া (আল্লাহভীতি ও আত্মসংযম) অর্জন করা।

30/01/2026

ইসলামে রিজিক শুধু টাকা-পয়সা নয়। এর মধ্যে আছে—
💰 অর্থ ও সম্পদ
🍚 খাবার ও পানীয়
🏡 বাসস্থান
🩺 স্বাস্থ্য
🧠 জ্ঞান ও বুদ্ধি
❤️ পরিবার, সন্তান, শান্তি
⏳ সময় ও সুযোগ

30/01/2026

“নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা সীমাহীন রিজিক দান করেন।” (সূরা আল-বাকারাহ ২:২১২)

26/01/2026

ঘুমানোর সময় রাসুল (সা.) এই দোয়াটি পড়তেন:
​اَللّهُمَّ بِاسْمِكَ أَمُوْتُ وَأَحْيَا
(আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া)
অর্থ: হে আল্লাহ! আপনার নাম নিয়েই আমি মরছি (ঘুমাচ্ছি) এবং আপনার নাম নিয়েই জীবিত (জাগ্রত) হবো।

17/12/2025

আবূ আব্দির রহমান আব্দুল্লাহ্ ইবনু উমার ইবনু আল-খাত্তাব রাদিয়াল্লাহু ‘আনহুমা হতে বর্ণিত, তিনি বলেছেন- আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি,
“পাঁচটি জিনিসের উপর ইসলামের বুনিয়াদ রাখা হয়েছে— সাক্ষ্য দেয়া যে,

১.আল্লাহ্ ব্যতীত অন্য কোন সত্য মা‘বূদ নেই এবং মুহাম্মাদ আল্লাহর রাসূল,
২.সালাত কায়েম করা,
৩.যাকাত আদায় করা,
৪.আল্লাহর ঘরের হজ্জ করা এবং
৫. রমাদানের সওম পালন করা।”
[বুখারী: ৮, মুসলিম: ২১]

Address

Dhaka

Telephone

+8801676790051

Website

Alerts

Be the first to know and let us send you an email when আযান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to আযান:

Share