29/09/2023
অবসর বসে আছেন?
- যিকির করুন।
হাটছেন বা ব্যায়াম করেছেন?
- যিকির করুন।
সবজি কাটছেন বা কিচেনে কাজ করছেন?
- যিকির করুন।
বাচ্চাকে খাওয়াচ্ছেন বা আনমনে কাপড় ভাজ করছেন?
- যিকির করুন।
রিকশায় বা বাসে বসে আছেন বা জ্যামে আটকে বিরক্ত হচ্ছেন?
- যিকির করুন।
সময় কাটুক যিকিরের সাথে..
সবসময় যিকিরে মশগুল থাকলে হতে পারে মালাকুল মাওত চলে আসলেও আমরা যিকিররত অবস্থায় আল্লাহর কাছে চলে যাব বিইযনিল্লাহ!
উত্তম মৃত্যুর আশা করার পাশাপাশি উত্তম কাজ জারি রাখা আবশ্যক। যিকির করা অত্যন্ত সহজ একটা কাজ আর এর ফায়দাও অনেক বেশি আলহামদুলিল্লাহ।
যিকিরের জন্য অজুর প্রয়োজন হয় না, আলাদা করে টাইম ম্যানেজ বা প্রিপারেশন কোনোকিছুরই প্রয়োজন নেই, আল্লাহ আমাদের জম্য এতোটাই সহজ করে দিয়েছেন অনুগ্রহ করে, আলহামদুলিল্লাহ!
আর কিছু না পারেন অন্তত ইস্তিগফার - "আস্তাগফিরুল্লাহ" আর সবচেয়ে ছোট দরূদ "সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম" এই দুইটা বেশি বেশি পড়তে থাকুন। যেকোনো সমস্যার সমাধানের জন্য এই দুইটার আমল খুব বেশি কাজে দেয়, আমি নিজে বহুবার প্রমাণ পেয়েছি আলহামদুলিল্লাহ!
ওয়ামা তাওফিকী ইল্লা বিল্লাহ..