12/06/2022
আমিও একদিন তোমাকে ভুলে যাব,
সত্যি বলছি তোমাকে ভুলে যাব একদিন।
তোমায় ভেবে আর কখনো মন খারাপ করবো না,
আমিও প্রমাণ করে দেব তোমাকে ভুলে গিয়ে
আমার দু চোখেও সুখের নিদ্রা আসে
আমিও তোমাকে ভুলে গিয়ে ভালো থাকতে পারি ।