25/08/2026
সত্য চিরন্তন
ধর্ম শব্দের অর্থ কি ?
ধর্ম শব্দটির অর্থ হলো যা ধারণ করা হয়। সংস্কৃত ধৃ ধাতু + মন প্রত্যয় = ধর্ম, ধৃ ধাতুর অর্থ ধারণ করা আর ম ধাতুর অর্থ মন ।
অর্থাৎ, মনের মধ্যে যা ধারণ করে মানুষ সুন্দর, সুশৃঙ্খল ও পবিত্র জীবনযাপন করতে পারে তাকেই বলে ধর্ম ।
মানুষের প্রকৃত ধর্ম হলো মনুষ্যত্ব। যার মধ্যে মনুষ্যত্ব নেই, সে পশুর সমান। যার জন্য মানুষের মধ্যে পাশবিক প্রবৃত্তিও জেগে ওঠে ।
প্রকৃত ধর্ম পালন করলে সেই পাশবিক প্রবৃত্তির বিনাশ ঘটে এবং তার মধ্যে জেগে ওঠে মানবিকতা ও পবিত্রতায় পরিস্নাত এক শুদ্ধ কল্যাণ অনুভূতি ।
মানুষ তথা সৃষ্টির সকল কিছুর উপর এই কল্যাণবােধই ধর্ম। আবার "অহিংসা পরম ধর্ম" কিন্তু "ধর্ম হিংসা তথৈবচ" ।
যে বা যারা আপনার সত্য ধর্ম কে বিকৃত করে কিংবা ধর্মের নামে অপর জাতির উপর ঘৃণাযুক্ত বাক্য লিপিবদ্ধ করে রেখেছে এবং ঘৃণা ছড়ায় তাদেরকেউ ঘৃণা করা পরম ধর্ম ।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।।।
জয় শ্রী কৃষ্ণ
এসো বন্ধু সনাতনী সত্য জ্ঞানে বিশ্ব গড়ি.