22/08/2026
আলহামদুলিল্লাহ! ❤️
আমরা এমন একজন পীর ও শায়েখ পেয়েছি—যিনি শুধু হাদিয়া গ্রহণ করেন না, বরং হাদিয়া দেনও।
রাসুলুল্লাহ ﷺ নিজেও হাদিয়া গ্রহণ করেছেন এবং সাহাবায়ে কেরামকে হাদিয়া দিয়েছেন।
পীর সাহেব চরমোনাই দাঃবাঃ-এর এই সুন্দর সুন্নাহপ্রেমী চরিত্রের কিছু ঘটনা আমরা নিজেরাও জানি যে নিজের ব্যক্তিগত ফান্ড থেকে অসহায়, মেধাবী ও দ্বীনের পথে অগ্রসর ব্যক্তিদের জন্য মোটা অংকের হাদিয়া ও সহযোগিতা করেছেন।
সম্প্রতি সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ১৩০টি দেশের প্রতিযোগীর মধ্যে প্রথম স্থান অর্জনকারী বাংলাদেশি হাফেজে কুরআনকে পীর সাহেব চরমোনাই দাঃবাঃ-এর পক্ষ থেকে ব্যক্তিগতভাবে হাদিয়া প্রদান এটিও সেই উদারতারই একটি দৃষ্টান্ত। ❤️
পীর হওয়া মানে শুধু মানুষের কাছ থেকে নেওয়া নয়; বরং মানুষের পাশে দাঁড়ানো, ভালো কাজে উৎসাহ দেওয়া এবং আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর বান্দাদের মাঝে বিলিয়ে দেওয়াও একজন সত্যিকারের মুরব্বির সৌন্দর্য।
আল্লাহ তাআলা আমাদের শায়েখকে দীর্ঘ হায়াত, সুস্থতা ও আরও বেশি দ্বীনি খেদমতের তাওফিক দান করুন। আমিন। 🤲
#শায়খে_চরমোনাই #হাদিয়া #কুরআন #হাফেজে_কুরআন #আলহামদুলিল্লাহ