Nalagaria Nuria Orphange নলাগড়িয়া নূরীয়া এতিমখানা

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • Nalagaria Nuria Orphange নলাগড়িয়া নূরীয়া এতিমখানা

Nalagaria Nuria Orphange নলাগড়িয়া নূরীয়া এতিমখানা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nalagaria Nuria Orphange নলাগড়িয়া নূরীয়া এতিমখানা, Religious Center, Uttar Baherchar, Islambugh Road, Taranagar, Keranigong, Dhaka.

17/07/2024

শোক সংবাদ
إنا لله و إنا اليه راجعون
রফিকে আ'লার দরবারে চলে গেলেন ভারত উপমহাদেশের শ্রেষ্ঠতম আধ্যাত্মিক চর্চা কেন্দ্র, দক্ষিণ বঙ্গের ইলমে শরীয়াত ও ত্বরীকতের প্রাণকেন্দ্র, ঐতিহাসিক ছারছীনা দরবার শরীফের হযরত পীর এবং মুর্শিদ ছারছীনা দরবার শরীফের আ'লা হযরত পীর কিবলা।

■ দেশ-বিদেশের কোটি কোটি মানুষের আধ্যাত্মিক রাহবার বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লার মাননীয় আমির, প্রায় দুই হাজার দ্বিনিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা, বাংলাদেশ জমিয়াতুল মুদার্রেসিন এর প্রধান পৃষ্ঠপোষক ও মসজিদে গাউসুল আজম কমপ্লেক্সের মুতাওয়াল্লী এবং ছারছীনা দরবার শরীফের পীরে কামেল শাহ সূফী আ'লা হযরত মাওলানা শাহ মোহাম্মাদ মুহিব্বুল্লাহ রহমতুল্লাহ আলাইহি আজ রাত দুইটা ১১ মিনিটের সময় রাজধানী সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী র’জিয়ূন! ইন্তেকালের সময় মরহুমের বয়স হয়েছিল ৭০ এর কাছাকাছি!"

■ পীর সাহেব কেবলা(রহঃ)দীর্ঘদিন যাবত বার্ধক্য জনিত বিভিন্ন রোগে ভুগতে ছিলেন। প্রথমতঃ তিনি রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে, এরপরে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে এবং সর্বশেষ গ্রিন রোদস্থ সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

■ ইন্তেকালের সময় তিনি স্ত্রী, দুইপুত্র এবং তিন কন্যা সহ অনেক নাতি নাতনি রেখে যান। সকল পীরভাই, মুহিব্বীন দের নিকট পীর সাহেব কেবলার রুহের মাগফিরাতের জন্য দু'আ কামনা করছেন হযরত পীর সাহেব কেবলা (রহঃ) এর বড় সাহেবজাদা আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছরুদ্দীন আহমদ হোসাইন (মাঃআঃ)।

■ জানাজা ও দাফনঃ
আগামীকাল ১৮ জুলাই, ০৩ শ্রাবণ, ১১ মুহাররম, রোজ- বৃহস্পতিবার বেলা ৩টায় ছারছীনা দরবার শরীফ (পিরোজপূর জেলার, নেসারাবাদ থানা/ঊপজেলা) ময়দানে জানাজা শেষে তাঁকে দাফন করা হবে ইন শা আল্লাহ! সকল পীরভাই, মুহিব্বীন এবং দল-মত ও ছেলছেলা নির্বিশেষে সকল ঈমানদার মুসলমান ভাইদেরকে হুজুরের জানাজায় উপস্থিত হবার/থাকার জন্য আহ্বান জানাচ্ছি!

■ মরহুমের ইন্তিকালে ঐতিহ্যবাহী জহুরীয়া দরবার শরীফ এর বর্তমান পীর সাহেব কিবলা পীরে তরিকত আলহাজ্ব শাহ সূফী মোহাম্মাদ আজহারুল ইসলাম আল কাদেরী, মাঃজিঃআঃ আজ সকালে এক বার্তায় গভীর শোক প্রকাশ করেন। তিনি শোকাহৃত মরহুমের পরিবার ও ভক্ত-অনুরক্ত সকলের প্রতি সমবেদনা জানান এবং মরহুমের রাফয়ে দারাজাত কামনা করেন।

।। ডেস্ক_রিপোর্ট।।
জহুরীয়া দরবার শরীফ
উত্তর বাহেরচর, তারানগর
কেরাণীগঞ্জ, ঢাকা।
১৭ জুলাই ২০২৪, রোজ বুধবার
০২/০৪/১৪৩১ বঙ্গাব্দ
১০/০১/১৪৪৬ হিজরী

শুধুমাত্র ঢাকা ও ঢাকা জেলার আশেপাশের এলাকায় জন্যে প্রযোজ্য। ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত মাহে রমজানের সাহরী ও ইফতা...
28/02/2024

শুধুমাত্র ঢাকা ও ঢাকা জেলার আশেপাশের এলাকায় জন্যে প্রযোজ্য। ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত মাহে রমজানের সাহরী ও ইফতারের সময়সূচী।

দাঁতের সুরক্ষায় টুথব্রাশের যত্ন— — — — — — — — — — সকাল বা রাতে দাঁতের জীবাণু দূর করতে আমরা ব্রাশ করি। আমরা জানি মুখের ভ...
27/09/2022

দাঁতের সুরক্ষায় টুথব্রাশের যত্ন
— — — — — — — — — —
সকাল বা রাতে দাঁতের জীবাণু দূর করতে আমরা ব্রাশ করি। আমরা জানি মুখের ভেতরে ও দাঁতে খাবারের কনা থেকে জীবাণূ তৈরি হয়।
নিয়মিত পরিষ্কার না করলে বিভিন্ন ধরনের সংক্রমণ হতে পারে। যে টুথব্রাশটি দিয়ে আপনি আপনার দাঁত পরিস্কার করবেন সে টুথব্রাশটি কি জীবাণুমুক্ত?

আপনার টুথব্রাশটিকে জীবাণুমুক্ত রাখতে যা করতে হবেঃ
• টুথব্রাশের মাথার দিকটা ওপরে রাখবেন।
• প্রতিবার টুথব্রাশ ধরার আগে হাত ধুয়ে নিন।
• ব্রাশ করার পর খুব ভালোভাবে ধুয়ে পানি ঝুরিয়ে রাখুন।
• প্রতি সপ্তাহে একবার গরম পানিতে সাবান দিয়ে ব্রাশ ৫ মিনিট রেখে ধুয়ে পরিস্কার করে নিন।
• পরিবারের সবার ব্রাশ যেন আলাদা করে চেনা যায় এটা নিশ্চিত করুন।
• প্রত্যেকের ব্রাশ আলাদা করে রাখুন।
• টুথ ব্রাশটিকে কখনোই বাথরুমে রাখবেন না।
• ব্রাশ হোল্ডারও সপ্তাহে অন্তত একদিন পরিষ্কার করুন।
• টুথব্রাশ কেনার সময় ব্রাশটির ব্রিসল নরম কিনা দেখে নিন।
• তিন থেকে চার মাসের বেশি কোনো ব্রাশ ব্যবহার করবেন না।

26/09/2022

০৯ অক্টোবর, রোববার পবিত্র ঈদে মিলাদুন্নবী ‎ﷺ

বাংলাদেশের আকাশে আজ কোথাও পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এ হিসাবে আগামী ২৮ সেপ্টেম্বর বুধবার থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে এবং আগামী ৯ অক্টোবর পবিত্র ঈদে মিলাদুন্নবী ‎ﷺ পালিত হবে।

এই পরিপ্রেক্ষিতে আগামী ৯ অক্টোবর রোববার সারাদেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী ‎ﷺ উদযাপিত হবে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মো. মুনিম হাসান এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

আলহামদুলিল্লাহ, গতকাল ৪/৬/২০২২ ঈসায়ী, রোজ শনিবার, সকাল ১০ ঘটিকায় নলাগড়িয়া নূরিয়া জামে মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স এর নতুন...
05/06/2022

আলহামদুলিল্লাহ, গতকাল ৪/৬/২০২২ ঈসায়ী, রোজ শনিবার, সকাল ১০ ঘটিকায় নলাগড়িয়া নূরিয়া জামে মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স এর নতুন ভবণসমূহের নকশা অনুমোদন এবং বিভিন্ন কর্ম পরিকল্পনা নিয়ে জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় ঢাকা থেকে আগত সম্মানিত মেহমান ও গ্রামের গণ্যমাণ্য ব্যক্তি বর্গগণ উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতি ক্রমে নকশা অনুমোদন শেষে দোয়া-মুনাজাত তোবারক বিতরণের মাধ্যমে অনষ্ঠান সমাপ্ত করা হয়।

রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে বছর ঘুরে আবার এলো মাহে রমাদান।
02/04/2022

রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে বছর ঘুরে আবার এলো মাহে রমাদান।

শুরু হলো গৌরবদীপ্ত বিজয়ের মাস ডিসেম্বর। পূর্ণ হলো গৌরবময় বিজয়ের ৫০ বছর। পাকিস্তান হানাদার বাহিনীর নির্মম নৃশংস হত্যাকাণ্...
01/12/2021

শুরু হলো গৌরবদীপ্ত বিজয়ের মাস ডিসেম্বর। পূর্ণ হলো গৌরবময় বিজয়ের ৫০ বছর। পাকিস্তান হানাদার বাহিনীর নির্মম নৃশংস হত্যাকাণ্ডের পর বাংলার দামাল ছেলেরা দীর্ঘ ৯ মাসের এক রক্তক্ষয়ী যুদ্ধ শেষে লাখো শহিদের রক্তের বিনিময়ে ও অসংখ্য মা-বোনের সম্ভ্রমহানির বিনিময়ে মাতৃভূমিকে হানাদারমুক্ত করে চূড়ান্ত বিজয় অর্জন করেছিল উনিশশ একাত্তরের ডিসেম্বরের ১৬ তারিখে। স্বাধীনতাকামী বীর বাঙালির হৃদয়ে ঘটনাবহুল মাসটি আনন্দের, গৌরবের। একইসংগে স্বজন হারানোর বেদনায় এ মাস শোকেরও।

করোনাভাইরাসের দক্ষিণ আফ্রিকান ভেরিয়েন্ট ‘ওমিক্রন’ ডেল্টা ভেরিয়েন্টের চেয়ে অধিক সংক্রামক। তাই করোনাভাইরাস দ্রুত ছড়িয়ে পড়া...
29/11/2021

করোনাভাইরাসের দক্ষিণ আফ্রিকান ভেরিয়েন্ট ‘ওমিক্রন’ ডেল্টা ভেরিয়েন্টের চেয়ে অধিক সংক্রামক। তাই করোনাভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে।এমন পরিস্থিতিতে আতংকিত না হয়ে সঠিক নিয়মে মাস্ক পরাসহ সব স্বাস্থ্যবিধি মানুন। সুস্থ থাকুন।

Religious centre

পবিত্র ঈদে মিলাদুন্নবী ‎ﷺ উপলক্ষ্যে ০৮ রবিউল আউয়াল, ১৬ অক্টবর রোজ শনিবার, বাদ মাগরিব আল ইসলাম জহুরীয়া শিল্প গোষ্ঠি ও বরে...
08/10/2021

পবিত্র ঈদে মিলাদুন্নবী ‎ﷺ উপলক্ষ্যে ০৮ রবিউল আউয়াল, ১৬ অক্টবর রোজ শনিবার, বাদ মাগরিব আল ইসলাম জহুরীয়া শিল্প গোষ্ঠি ও বরেন্য শিল্পিগণের পরিবেষণায় নাতে মুস্তাফা ‎ﷺ সন্ধ্যা এবং গজল সন্ধ্যা, ওয়াজ মিলাদ দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।
মাহফিলে স্বাস্থ বিধি মেনে মাস্ক পরে আসার অনুরোধ করছি।

স্থানঃ হাজী দুদু মিয়া ও চম্পা বিবি ফাউন্ডেশন, নলাগড়িয়া নূরিয়া ঈদগাহ ময়দান
নলাগড়িয়া, ভাকুর্তা, সাভার, ঢাকা।

আলহামদুলিল্লাহ, গতকাল, নলাগড়িয়া নূরিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার ৫ জন ছাত্রকে পবিত্র কোরআনের ছবক দেওয়া হয় এবং ছবক শ...
26/09/2021

আলহামদুলিল্লাহ, গতকাল, নলাগড়িয়া নূরিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার ৫ জন ছাত্রকে পবিত্র কোরআনের ছবক দেওয়া হয় এবং ছবক শেষে মাদ্রাসার পরিচালক শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী দেশ ও জাতীর মঙ্গলের জন্য বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন পীরে কামেল আলহাজ মোহাম্মদ আজহারুল ইসলাম আল ক্বাদরী দাঃবাঃমাঃআঃ

Alhamdulliah
02/08/2021

Alhamdulliah

Address

Uttar Baherchar, Islambugh Road, Taranagar, Keranigong
Dhaka
1312

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nalagaria Nuria Orphange নলাগড়িয়া নূরীয়া এতিমখানা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share