07/01/2023
💐 শুভ সকাল! আপনার মঙ্গল হউক!
🏝️ নিজের শিকড় গভীর করুন।
📕 ইফিষীয় ৩;১৪-২১ পদ।
🍁 সাধারণত আমরা ঈশ্বরের হাত ধরে চলি। যখন তাঁর ভালোবাসাকে আমরা অনুভবও
করতে পারি না তখনও ঈশ্বরের ভালোবাসার উপর বিশ্বাস রেখে খ্রীষ্টীয় জীবন বাঁচা
হয়। প্রতিদিন, বিশ্বাসে আমরা তাঁর হাত ধরি, নিজেদেরকে মনে করাই যে তিনি আমাদের
ভালোবাসেন। তারপরে বিশেষ সময় আসে যখন পিতা আমাদের আশ্বস্ত করেন যে
তিনি আমাদের কত ভালোবাসেন। সেই সময়ে আমরা তাঁর ভালোবাসায় ডুবে যাই ও
আনন্দে পরিপূর্ণ হই। সেই পিতা (14 পদ), পবিত্র আত্মা (16 পদ) ও খ্রীষ্টের (17 পদ)
পরিচর্যা কাজের জন্য ঈশ্বরের ভালোবাসার এই অভিজ্ঞতা আমরা উপলব্ধি করতে পারি৷
যখন আমরা অন্য বিশ্বাসীদের সঙ্গে ঈশ্বরের খোঁজ করি (18 পদ) তখন এসব আরও বাস্তব
হয়ে ওঠে। আসুন, নিজেদের শিকড় আমরা ঈশ্বরের প্রেমের স্রোতের দিকে ছড়িয়ে দিই
(17 পদ)। তাঁর ভালোবাসার সমুদ্রে সাঁতার কাটুন—যা আপনার অনুমানের চেয়েও বেশি
গভীর এবং বিস্তৃত (18 পদ)।
✨ ঈশ্বর আপনাকে এবং আপনার পরিবারকে আশীর্বাদ করুন। যীশু নামে।