Deen VS Duniya

Deen VS Duniya তোমার রব তোমাকে কখনো পরিত্যাগ করেননি!

21/01/2026

ফুল,
তুমি কখনও নিজেকে নিয়ে ভেবেছো?
এই যে সময় তোমার, চলে যাচ্ছে - দৈনন্দিন এই ব্যস্ততায়, খাওয়া ঘুম আর নৈমিত্তিক কর্মে, নতুন জিনিস জানার শেখার কল্পনায়, উড়ছে দিনগুলো, সপ্তাহ মাস বছর - এর ভেতর তুমি গড়িয়ে যাচ্ছ, একটা টানেলের ভেতর ঢুকে যাচ্ছো, ছকবাঁধা জীবনে - বৈচিত্র্য গুলোও একঘেয়ে হযে যাচ্ছে, নিত্য নতুন বিষয়, ইস্যু, নতুন খাবার, পোশাক ডিজাইন, পড়ালেখা, ছুটে চলছো অবিরাম - এর ভেতর নিরবিচ্ছিন্ন নিজেকে নিয়ে ভাববার সময় নাই, রাতে ঘুমাও ফোনের সাথে শেষ দেখা করে, উঠেও সেই ফোনের সাথে প্রথম সাক্ষাৎ - ফোন না থাকলেও মায়ের ফোন কখন হাতে পাব সেই পেরেশানি - এতকিছুর ভেতর তুমি নিজে কই?
পুতুলের মত করে তোমাকে নাচিয়ে যাচ্ছে তোমার চারপাশের পরিবেশ, প্রতিবেশ। ইস্যু, কথিক স্মার্টনেস ও আধুনিকতা। বড় বেদনাহত হয়ে বলতে হয় - এর সাথে আজকাল বিবাহ বহির্ভূত সম্পর্ক, কিংবা কথিত ক্রাশ এসবের একটু থামো, এক পলক দাঁড়াও।
একবার ভাবো, তুমি - কে কোথা থেকে এসেছো - কোথায় যাবে?
ভাবছো, এসব বড় হয়ে গেলে করা যাবে, মুরব্বিদের চিন্তা এখন মাথায় নেবার না হয়েছে বয়স, না আছে সময়!
না হে - এখনই তোমার জীবনের সবচে গুরুত্বপূর্ণ আর সুন্দর সময়। এখনই নিতে হবে পথের মনজিল বুঝে, ঠিকানা জেনে নিয়ে চলো, ভুল পথে বহুদূর গিয়ে কি চাইলেই সহজে ফিরে আসা যায় বলো বন্ধু!

তোমার মৃত্যু নির্ধারিত এবং সেটার কোনো নির্দিষ্ট সময় নাই। কোনো ছক ধরে সে তোমার কাছে আসবে না৷ হয়ত আগামীকালের সকাল তোমার ভাগ্যে নাই, আজকের সূর্যাস্ত তোমাকে ছাড়াই ঘটবে।
মৃত্যুর আগতক জীবনটা যাপন করো, যুগের স্রোতে ভাসিয়ে দিও না কন্যা আমার!

তোমার জীবন তোমার কাছে সবচে দামী, সবচেয়ে গুরুত্বপূর্ণ। জগতে কী ঘটলো না ঘটলো - মানুষ মঙ্গলগ্রহে বসতি করলো তা তোমার জন্য কোনো মূল্য রাখে না।

তুমি তোমার রুহের প্রতি ইনসাফ করো ফুল আমার!

না, আমি তোমাকে জগতের যাবতীয় আনন্দ উচ্ছাস, দৈনন্দিন জীবনের স্বাভাবিকতা ত্যাগ করতে বলছি না।
তুমি শুধু এতটুকু নিশ্চিত করবে যে কোনো কাজ করার আগে, এটা জায়েজ নাকি নাজায়েজ? ব্যস! এই একটা মাপকাঠি তোমাকে হেফাজত করবে যাবতীয় পঙ্কিলতা থেকে। বিশ্বাস করো, যতকিছু হারাম - নাজায়েজ তার প্রতিটাই আমাদের জন্য শতভাগ ক্ষতিকর। সামান্য উপকারও তাতে নাই। নিজের নফসের সাময়িক উত্তেজনা আর খায়েশ মেটানোর বদলে সে তোমাকে নিমজ্জিত করবে একটু একটু করে এমন অন্ধকারে যে তুমি ভুলে যাবে আলো বলে কিছু আছে। এক অসীম আঁধারের তলদেশে এক হতাশ ও পিপাসার্ত রুহ নিয়ে তুমি ছটফট করতে থাকবে দিকভ্রান্ত পথিকের মত। জীবনের এই পথ বেছে নেবার সময় তাই তোমাকে থাকতে হবে সতর্ক সচেতন, এখনই তুমি দেহে মনে সর্বোচ্চ শক্তির পর্যায়ে আছো। আমাদের মত বয়স হয়ে গেলে বহু ভুলই আর শোধরানো যায় না৷ কেবল অনুতাপ আর যন্ত্রণা ঘিরে ধরে, তুমি কেন সে পথে হাঁটবে বলো?
তুমি কি নিজেকে ভালোবাসো না?

তারপর আসবে নিজেকে একটু একটু উন্নত করার পালা।
জায়েজ নাজায়েজ হলো সিঁড়ির সর্বশেষ ধাপটিতে বাঁধ দেয়া শক্ত করে। ফরজ পালন হলো সেখানে জমে দাঁড়ানো, তারপর শুরু হবে আল্লাহর নূরের দিকে নিজেকে পরিচালিত করা, তাঁর রঙে নিজেকে রাঙ্গানো।

তুমি ভেবো না, এ জগতে আনন্দ নাই, হাসি নাই, উদযাপন নাই। বরং এইখানে আছে ফুলের হাসি, ভোরের সমীরণ..
প্রিয় তুমি এইখানো আসো, এই সবুজ ঘাসের ওপর হাঁটুমুড়ে বসো, স্পর্শ করো জীবন...

~ সিগনেচার পাবলিকেশন
(বইটি আসন্ন বইমেলায় ছেপে আসবে ইনশাআল্লাহ)

02/09/2025

السلام عليكم و رحمة الله و بركاته

কেমন আছেন সবাই? ছোটো-মোটো এই পেইজটা অনেক সময় ধরে বন্ধ। কেউ কি মনে রেখেছে আমাদের?

22/06/2025

ফি*লি/স্তিনে এমন একটা সকাল আসুক, যেখানে ফজরের নামাজের জামাতে বৃদ্ধ থেকে শুরু করে শিশুরা সকলেই মসজিদুল আকসায় ছুটে আসবে নির্ভয়ে।
~মেরাজ হোসেন

ভেবে দেখুন তো!Qalbun Saleem - قلب سليم
15/06/2025

ভেবে দেখুন তো!

Qalbun Saleem - قلب سليم

15/06/2025

ইবনুল কাইয়িম রহ. বলেছেন:

একটানা তিনদিন কুরআন কারীম তিলাওয়াত না করলে, কুরআন ‘বর্জনকারীর’ তালিকায় নাম উঠে যায়।

নবীজি ﷺ কুরআন বর্জনকারীর বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ জানিয়ে গেছেন।

তবে সালাতের তিলাওয়াত দিয়ে বাঁচা যায় কি না, আল্লাহ তা‘আলাই ভালো জানেন। তবুও সতর্কতামূলক প্রতিদিন একটা আয়াত হলেও আলাদা করে তিলাওয়াত করে রাখা নিরাপদ। একপৃষ্ঠা তিলাওয়াত করতে কি খুব বেশি সময় লাগে? অন্তত শুনে নিতে?

মাবুদ, আপনার নবীর অভিযোগে অভিযুক্তদের তালিকায় নাম ওঠা থেকে রক্ষা করুন।

~শায়েখ আতীক উল্লাহ হাফিযাহুল্লাহ

বই : আই লাভ কুরআন’

বিয়েতে উত্তম সঙ্গী বা সঙ্গিনী পাওয়ার অন্যতম উপায় হচ্ছে গুনাহ ত্যাগ করা, আল্লাহ তাআলার ওপর তাওয়াক্কুল করা, তাকওয়া অবলম্বন...
15/06/2025

বিয়েতে উত্তম সঙ্গী বা সঙ্গিনী পাওয়ার অন্যতম উপায় হচ্ছে গুনাহ ত্যাগ করা, আল্লাহ তাআলার ওপর তাওয়াক্কুল করা, তাকওয়া অবলম্বন করা এবং নিজেকে স্থির রাখা। আল্লাহ তাআলার অনুগ্রহে এমন জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসবে, যা কল্পনার বাইরে।

বই : বিয়ের আগে (ফ্যান্টাসি নয়, হোক বাস্তব প্রস্তুতি), পৃষ্ঠা : ২০।

13/06/2025

আমি মনে করি পিতামাতা হিসেবে আমাদের বাবা মায়ের জেনারেশন একটি ব্যর্থ জেনারেশন। এদের বেশিরভাগই সন্তানদেরকে মানুষ করতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। এরা এদের অগোচরে যে পরিমাণ শাতিম, মুরতাদের জন্ম দিয়েছে এরকম জন্ম বিগত আর কোন জেনারেশন সবচেয়ে খারাপ সময়টাতেও দিতে পারে নাই। এমনকি কমিউনিজমের পিক সময়টাতেও মুসলিমদের ঔরসে এত শাতিমের জন্ম হয় নাই। সন্তানকে ভালো কেরানি বানানোর মধ্যবিত্ত মানসিকতা এদের সন্তানদের আখেরাতের জীবনকে যে তছনছ করে দিতে পারে সেই চিন্তাও এদের ছিল না। শুধুমাত্র ক্যারিয়ার ওরিয়রন্টেড বানাতে গিয়ে সন্তানরা যে মুরতাদ হয়ে আল্লাহ্ র রাসূল কে কটূক্তি করার স্বাধীনতা চেয়ে বসে আছে সেই খোঁজ খবরও দেখবেন এদের নাই। এদের খালি দরকার বস্তা বস্তা টাকা আর মানুষকে বলতে পারার মত একটা স্ট্যাটাস !
এখানে যে ছেলেটার স্ট্যাটাস স্ক্রীন শটে শেয়ার করা হয়েছে এই ছেলেটি বুয়েটের (২০১৭-২০২২) ব্যাচের। বর্তমানে লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত আছে। এই ছেলের বাপ মাকে যখন জিজ্ঞেস করা হবে, আপনার ছেলে কি করে ? কেমন আছে ? নিশ্চিত থাকুন , এই ছেলের বাবা মা তার ছেলের মুরতাদ আর শাতিম হওয়ার স্ট্যাটাস চেপে যাবে। এই ছেলে যে আমেরিকাতে গিয়ে এরকম স্পষ্টবাদী হয়েছে ব্যাপারটা এরকম না। তার ব্যাপারে যতটুকু ইনফরমেশন অ্যাভেইলবল দেখলাম এই ছেলে বহু পুরান পাপী। অর্থাৎ দেশে থাকা অবস্থাতেই সে এরকম জাহান্নামি স্ট্যাটাস গ্রহণ করে। কিন্ত খোজ নিয়ে দেখেন তার পিতা মাতা এ নিয়ে বেখবর। এই ছেলের পিতা মাতার একটা ইন্টার্ভিউ নেওয়া দরকার। যে আপনার ছেলে কায়নাতের শ্রেষ্ট মানুষ যার জন্য আমাদের জীবন উৎসর্গ তাকে গালি দেওয়ার স্বাধীনতা চাচ্ছে। আপনার এ ব্যাপারে অনুভূতি কি ? আমি শুধুমাত্র তখনকার চেহারাটা দেখতে চাই। আরো জানতে চাই তারা তাদের ছেলেকে ভবিষ্যতে আরো কত উপরে দেখতে চায়।

~ Saowabullah Haque

11/06/2025

রাতের ভেতর ফিতনা আছে। ক্ষতি আছে। আছে বহু রহস্য।

এ কারণে কুরআনের বহু আয়াতে আল্লাহ আমাদের রাতের অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনার শিক্ষা দিয়েছেন।

পুরুষদের ক্ষেত্রেও একা রাতে অবস্থান করা ইসলাম-সম্মত নয়—এ বিষয়ে হাদীস রয়েছে। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন:

"একাকী রাত যাপন করো না।" — [মুসনাদে আহমদ]

অর্থাৎ, পুরুষদের জন্যও রাতে একাকী থাকা নিরুৎসাহিত করা হয়েছে। এর পেছনে রয়েছে হিকমত, যেমন:

নিরাপত্তার ঝুঁকি, মানসিক ও শারীরিক ক্ষতির সম্ভাবনা, শয়তানের প্ররোচনার আশঙ্কা, জ্বিনের জ্বালাতন ইত্যাদি৷

এই হাদীস থেকে সহজেই বুঝা যায়—যেখানে একজন পুরুষকেও রাতে একাকী থাকা থেকে বারণ করা হচ্ছে, সেখানে নারীর জন্য তো আরও বেশি সতর্কতা অবলম্বন জরুরি।

তাছাড়া নারীদের ক্ষেত্রে মাহরাম ছাড়া অন্য কোথাও রাত যাপন যে আরও গুরুতরভাবে নিষিদ্ধ/ হারাম—তা সহজেই অনুমেয়।

আপনার কন্যাকে আপনার থেকে দূরে অন্য জেলায়/ এলাকায় হোস্টেলে রাখা থেকে বিরত থাকুন। আপনার দ্বীনের বুঝ না থাকলে আর একান্ত পড়াতে চাইলে নিজ এলাকায় পড়ান, নিজের বাসায় থেকে খেয়ে পড়ান৷ বাসা থেকে যাবে, আবার বাসায় ফিরে আসবে এই সিস্টেমে৷

- শাহ মুহাম্মদ তন্ময়

08/06/2025

অনেকেই শুরুর দিকে বলেছিল, বাইতুল মুকাররমের মতো জাতীয় মসজিদের খতিব হওয়া উচিত সুন্দর কণ্ঠস্বর আর লাবন্যময় চেহারা-সূরতওয়ালা সুঠাম দেহের কেউ। কিন্তু তারা ভুলে গেছিল, আসলে খতিব হবার মূল যোগ্যতা এগুলো না, বরং মূল যোগ্যতা হলো, সঠিক বিষয়ে সঠিক সময়ে সঠিকভাবে সঠিক কথাটা বলতে পারা৷

মাওলানা আবদুল মালেক সাহেব বারবার প্রমাণ করছেন যে, তিনি জাতীয় মসজিদের খতিব হবার যোগ্য ব্যক্তিত্ব। বারাকাল্লাহু ফী হায়াতিহী। এদেশে বহু সুঠাম দেহের মিষ্টি কণ্ঠের বহু বক্তাকে আমরা দেখেছি। স্টেজ মাতানো ও শ্রোতাদের মনোরঞ্জন করা ছাড়া তাদের আর কোন যোগ্যতা নেই।
— আব্দুল্লাহ আল মাসউদ (হাফি.)

সকালের নাস্তা গরু ভুনা উইথ পরোটাদুপুরের খাবার গুরু ভুনা উইথ পোলাওবিকালের নাস্তা গরু ভুনা উইথ লুচিরাতের খাবার গরু ভুনা উই...
08/06/2025

সকালের নাস্তা গরু ভুনা উইথ পরোটা

দুপুরের খাবার গুরু ভুনা উইথ পোলাও

বিকালের নাস্তা গরু ভুনা উইথ লুচি

রাতের খাবার গরু ভুনা উইথ সাদা ভাত

স্পেশাল মেনু: ইসলামোফোব- সেকুলারদের চোখের জলের শরবত

ইন শা আল্লাহ
লোডিং.........

08/06/2025

গাজার অধিাবসীদের ঈদ! যখন আমরা পেট ভরে মাংস খাচ্ছি তখন গাজার ভাইবোনেরা রাস্তা থেকে ময়দা কুড়াচ্ছে এক টুকরো রুটির জন্য! একই আসমানের নিচে, একই জমিতে, একই সূর্যের নিচে আমাদের বাস! কিন্তু দুনিয়ার এই জীবনে আমাদের মধ্যে কত শত ব্যবধান!

আল্লাহ তাদের এই ত্যাগ এবং ধৈর্যের জন্য তাদেরকে দুনিয়াতে মুক্তি দিন এবং জান্নাতে তাদেরকে উঁচুতে স্থান দিন।

বিধ্বস্ত গাযায় ঈদুল আযহার সালাত...ছবি: দ্য ন্যাশনাল
06/06/2025

বিধ্বস্ত গাযায় ঈদুল আযহার সালাত...

ছবি: দ্য ন্যাশনাল

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Deen VS Duniya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share