24/10/2021
আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।
যাবতীয় হামদ ও ছানা বিশ্বজগতের প্রতিপালক মহান আল্লাহ সুবহানাহু ওয়াতাআলা'র জন্য। স্বলাত ও সালামের অজস্র ধারা বর্ষিত হোক একমাত্র অনুসরণীয় সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নাবী ও রসূল মুহাম্মাদ এর ওপর। স্বল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আরও সালাম বর্ষিত হোক তাঁর পরিবারবর্গ, সাহাবী এবং ক্বিয়ামাত পর্যন্ত তাঁর একনিষ্ঠ অনুসারীদের ওপর।
অত:পর Darus Salaf Foundation,
Darus Salaf এর লক্ষ্য হল মূলের ইসলাম অনুসরণ।
মুসলিম ও অমুসলিমের প্রতি মূলধারার ইসলাম উপস্থাপনের মাধ্যমে চুড়ান্ত দ্বীন প্রতিষ্ঠাকে কেন্দ্র করে এর কার্যক্রম আবর্তিত হবে ইন শা আল্লাহ।
* Darus Salaf ইসলামের বিশুদ্ধ ধারায় পড়াশোনা, গবেষণা ও কর্ম সম্পাদনে বিশেষভাবে উৎসাহিত ও সহযোগিতা করে। এজন্য লাইব্রেরি ও রিসার্চ সেন্টার স্থাপন করবে।
* সুসজ্জিত অনলাইন ও অফলাইন মিডিয়া পরিচালনা করবে।
* কুরআন ও হাদীছ তিলাওয়াত ও তাফসীরের বিভিন্ন দারস ও কোর্স প্রদান করবে।
* দাওয়াতী পুস্তিকা, পত্রিকা, গবেষণা প্রচারপত্র প্রণয়ন, প্রকাশনা ও আলোচনা আয়োজন করবে।
* সুশিক্ষা প্রসারের লক্ষ্যে মাদ্রাসা ও মসজিদ নির্মাণ করবে।
* মাসাকিনকে সহযোগিতায় বিভিন্ন প্রোজেক্ট পরিচালনা করবে।
* দাওয়াহ, রুক্বইয়াহসহ বিভিন্ন ট্রেইনিং প্রদান করবে।
* বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ড পরিচালনাসহ অন্যান্য কার্যক্রমে অগ্রসর হবে।
আমাদের বহুল প্রচার-প্রসার এবং কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে আপনাদের সকলের আন্তরিক দুআ ও সার্বিক সহযোগিতা একান্ত কাম্য।
আল্লাহর সহায়তা ছাড়া আমাদের কোনো তাওফীক্ব নেই, আমরা তাঁরই ওপর তাওয়াক্কুল করছি এবং তাঁরই কাছে ফিরে যাই।
ওয়াস্বল্লাল্লাহু আলা নাবায়্যিল আমীন, ওয়ালহামদু লিল্লাহি রব্বিল আলামীন।
ওয়া সালামুন আলাইকুম।।