20/04/2026
তুমি আমার দূরে থাকা এক পবিত্র ভালোবাসা—
যাকে আমি প্রতিটা মুহূর্তে মিস করি,
খুব মিস করি।
মানুষের জীবনে সব চোখ
সব সৌন্দর্য, যত্ন, শ্রদ্ধা আর ভালোবাসা দেখতে পায় না।
তেমনি তুমিও দেখোনি
আমার হৃদয়ের গভীরতা।
দেখোনি গভীর রাতে
চোখের কোণায় জমে ওঠা জল,
জানোনি মোনাজাতে
কার নামটা নীরবে উচ্চারিত হতো।
তোমাকে পেয়ে গেলে
হয়তো বুঝতাম না ভালোবাসা কী,
বুঝতাম না এক পলক দেখার মাঝে
এক সমুদ্র ভালোলাগা লুকিয়ে থাকে।
বুঝতাম না
মনটা নিজের হয়েও
অন্যের জন্য কেন কাঁদে।
তাই এই অবুঝ মন
আজ মেনে নিয়েছে—
ভালোবাসা দূর থেকেই সুন্দর। 💔