সৈয়দা জুবেদা জামে মসজিদ

সৈয়দা জুবেদা জামে মসজিদ ٱلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ ٱللَّٰهِ وَبَرَكَاتُهُ

07/06/2025

تَقَبَّلَ اللَّهُ مِنَّ وَ مِنْكُمْ
(তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম)।
অনুবাদ : আল্লাহ আমাদের এবং আপনাদের নেক আমলগুলো কবুল করুন। (আমিন)
ঈদ মোবারাক ❤️

06/12/2024

চার তলা ভবনের তিন তলা ভাড়া হবে দেখে মালিকের সাথে কথা বলতে গেলাম। জরুরী ভিত্তিতে আমার এক পরিচিত ব্যক্তির জন্য বাসা প্রয়োজন ছিলো।

কাঁচা পাকা চুল দাঁড়ির লোকটিকে দেখে জিজ্ঞেস করলাম, "আপনি বাড়ির মালিক?"

উনি বললেন, "না।"

জিজ্ঞেস করলাম, "তাহলে মালিক কে?"

- মালিক আল্লাহ তায়ালা।

আমি একটু অপ্রস্তুত হয়ে বললাম, "না মানে, সব কিছুর মালিকই তো আল্লাহ। তবু এটা তো তিনি আপনাকে করার তাওফিক দিয়েছেন। এর ভাড়া তো আপনি পাবেন?"

- না বাবা, ভাড়াও আমি পাবো না। আল্লাহ তায়ালাই পাবেন।

আমি এবার একটু চমকালাম। ভালো করে ভদ্রলোকের দিকে তাকালাম। মনে মনে ভাবলাম, "মনে হয় মাথায় গন্ডগোল আছে।"

তিনি আমাকে বাসার ভেতরে নিয়ে গেলেন। ড্রইংরুমে বসে চা খেতে খেতে বললাম, "আল্লাহ ভাড়া পাবেন বিষয়টা ঠিক বুঝলাম না আঙ্কেল।"

- আচ্ছা বুঝিয়ে দিচ্ছি। আমার ছয় ছেলেমেয়ে। চার তলা বিল্ডিয়ে ফ্ল্যাট আছে আটটা। ছয় ছেলেমেয়ের জন্য ছয়টা। আমরা বুড়াবুড়ি থাকি একটায়। বাকি ফ্ল্যাটটি আল্লাহ তায়ালার নামে ওয়াকফ করা। সেটি থেকে যা আয় হবে তা আল্লাহ তায়ালার পথে খরচ হবে। সেভাবেই ডিড করে দিয়েছি।

-বাহ্ বেশ ভালো তো বিষয়টা। তা তিন তলা আল্লাহ তায়ালা পেলেন কেন? অন্য কোন ফ্ল্যাট নয় কেন?

- সব ছেলেমেয়েদের নিয়ে বসে লটারী করেছি। যার ভাগ্যে যে ফ্ল্যাট পড়েছে, সেটা তার।

আমি একটু নড়েচড়ে বসলাম। বললাম, "এটা কেন করলেন?"

চাচা বললেন, "বাবা, মনে করো, আল্লাহ তায়ালা এসে বললেন, আমি তোর পরিবারের সাথে থাকতে চাই তাহলে আমি কী করতাম! আমি কী পাগল হয়ে যেতাম না আল্লাহ তায়ালাকে রাখার জন্যে?"

- নিশ্চয়।
- সেটাই হয়েছে। আমি বাসা করার সময় আটজনকে পরিবারের সদস্য মনে করেছি। একজন সদস্য মহান আল্লাহ। সেজন্য সবকিছুতেই তার জন্য একটা ভাগ থাকে।

- সবকিছু বলতে?

-সবকিছু বলতে মনে করো, যখন চাকুরী করতাম তখন বেতনকে পরিবারের সদস্য দিয়ে ভাগ করতাম। যখন আমাদের প্রথম সন্তান হলো তখন আমরা তিনজন সদস্য হলাম। তিন জনের জন্য যা খরচ হতো, সে অনুপাতে আরেকজনের খরচ বের করে নিতাম। সেটা আল্লাহ তায়ালার পথে ব্যয় করতাম। এরপর যখন সদস্য বেড়েছে, তখন সে অনুপাতে আল্লাহ তায়ালাও ভাগ পেয়েছেন।

আবার আমার আম বাগানের ক্ষেত্রেও তাই। আট ভাগে ভাগ করে কিছু আম গাছ আল্লাহ তায়ালার ভাগে পড়েছে। সেগুলোর আম বিক্রি করা টাকা আল্লাহ তায়ালার পথে খরচ হয়। এটা যতদিন জারি থাকবে ততদিন সদকায়ে জারিয়া হিসেবে এমনকি আমার মৃত্যুর পরও সওয়াব , মানুষের দোয়া , আল্লাহর ক্ষমা, রহমতে আশা করছি।

আমি চাচার কথা শুনে মুগ্ধ হয়ে গেলাম। আমার মনের মধ্যে তোলপাড় হতে লাগলো। একটু আগে যাকে দেখে মানসিক সমস্যার কথা মনে হয়েছিলো, এখন তার প্রতি শ্রদ্ধায় আমার চোখ দিয়ে পানি গড়াতে লাগলো।

ভাবলাম, এই লোকগুলোর আমল কোন পর্যায়ের। মহান রব ইনাদের ভেতরে কী অসীম জায়গা করে নিয়েছেন!

পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে,
বিসমিল্লাহির রাহমানির রাহীম
‘"""আর আমরা তাদের যে রিজিক দিয়েছি তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, তারাই আশা করে এমন ব্যবসায়ের যার ক্ষয় নেই।’
(সুরা : ফাতির, আয়াত : ২৯)

অন্য আয়তে ইরশাদ হয়েছে,
বিসমিল্লাহির রহমানির রাহীম
"""‘যদি তোমরা প্রকাশ্যে দান করো তবে তা-ও উত্তম, আর যদি তোমরা তা গোপনে করো এবং তা অভাবগ্রস্তদের দান করো, তবে তা তোমাদের জন্য আরো উত্তম, অধিকন্তু তিনি তোমাদের কিছু গুনাহ মোচন করে দেবেন, বস্তুত যা কিছু তোমরা করছ, আল্লাহ তার খবর রাখেন।’ (সুরা : বাকারাহ, আয়াত : ২৭১)

মহান আল্লাহ আমাদের সবাইকে পরিপূর্ণ ইখলাসের সঙ্গে বেশি বেশি দান-সদকা করার তাওফিক দান করুন।

সংগৃহীত।
#নাসিহাহ্

06/09/2024

আলহামদুলিল্লাহ!
আজ পবিত্র জুম্মার নামাজ শেষে মসজিদ প্রতিষ্ঠাতা সৈয়দা জুবেদা আক্তার এর মরহুম পিতা সৈয়দ রশিদ আহমেদ এর মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। আল্লাহ মরহুমের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিক, এবং তার পরিবারকে নেক হায়াত দান করুক, ইসলামের পথে হেদায়েত দান করুক, আল্লাহুমা আমীন।

05/09/2024

আজ সেই দিন যে দিন মনে হয়েছিলো এই দুনিয়ায় যা ছিলো আমার বলতে তা আর রইলো না। হে আমার আব্বার কথা বলছি। যখনই আগস্ট মাস আসে পুরা আগস্ট মাস জুড়ে মনে খুব বেশী একাকিত্ব ভড় করে,তখন বেশী বেশী আল্লাহর এবাদত করতে থাকি। হে আল্লাহ, আমার এই মাসের সব এবাদতের সোয়াব আমার আব্বার বারজাখ জীবনের উপর শান্তির জন্য গ্রহণ করে নিও। আমার আব্বা এই আগস্ট মাসের ২২ তারিখ থেকে অসুস্থ হন। যখন শরীর খুব বেশী খারাপ হয়ে যায় ৩০ তারিখ মাউন্ট এ্যডরায় ভর্তি করা হয়, আর ঘরে ফিরে আসা হয়নি আব্বার। ছয়দিনের দিন ৪ সেপ্টেম্বর আব্বা শুক্রবার জুম্মার আজান শেষ আব্বাও দুনিয়া ছেড়ে চলে যান। গত চার বছর ধরে এইদিন গুলি আসলে খুব বেশী অসহায় লাগে। আমার সব কষ্ট আব্বাকে বলতাম,আব্বা খুব সুন্দর করে সাহস দিতেন, বুঝাতেন। মন শক্ত হতো ভরসা পেতাম। আজ আর ভরসার কেউ নেই। কখনও ভাবতাম না আব্বা মারা যাবেন। দয়ালো আল্লাহ আমার আব্বাকে অনেক হায়াত দিয়েছিলেন তার জন্য হাজার শুকরিয়া করি। কিন্তু বিশেষ করে সব ভাই বোনের মাঝে আমি আব্বাকে সবচেয়ে কম কাছে পেয়েছিলাম। শারীরিক দিক দিয়ে দূরত্ব থাকলেও মায়া মমতায় হয়তো আমি সবচেয়ে কাছের ছিলাম। আব্বা মারা যাবার পর তা অক্ষরে অক্ষরে বুঝতে পারছি।

হে আল্লাহ, তুমি আমার আব্বাকে বারজাখ জীবনে আর পরবর্তি সব জীবনে মুত্বাকিদের অন্তর্ভূক্ত করে নিও। আমীন!!!

17/06/2024

আসসালামু আলাইকুম,
ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।

“আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাল্লাহিল হামদ”

18/05/2024

আল্লাহর নবী (ﷺ) বলেন, “যে ব্যক্তি আল্লাহর (সন্তুষ্টি লাভের) উদ্দেশ্যে একটি মসজিদ নির্মাণ করে দেয়, আল্লাহ তার জন্য বেহেশ্তে একটি ঘর বানিয়ে দেন।” (বুখারী, মুসলিম, মিশকাত ৬৯৭নং)

“যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পাখির বাসার মত অথবা তার চেয়েও ছোট আকারের একটি মসজিদ বানিয়ে দেয়, আল্লাহ তার জন্য বেহেশ্তে একটি গৃহ্‌ নির্মাণ করে দেন।” (ইবনে মাজাহ্‌, সুনান, জামে ৬১২৮ নং)

“যে ব্যক্তি তিতির পাখীর (পোকামাকড় খোঁজার উদ্দেশ্যে) আঁচড়ানো স্থান পরিমাণ আয়তনের অথবা তদপেক্ষা ছোট আকারের মসজিদ নির্মাণ করবে আল্লাহ তার জন্য জান্নাতে একটি গৃহ্‌ নির্মাণ করবেন।” (ইবনে খুযাইমাহ্‌, সহীহ, সহিহ তারগিব ২৬৫নং)

আর মহান আল্লাহ বলেন,

في بُيُوْتٍ أَذِنَ اللهُ أَنْ تُرْفَعَ وَيُذْكَرَ فِيْهَا اسْمُهُ يُسَبِّحُ لَهُ فِيْهَا بِالْغُدُوِّ وَالآصَال رِجَالٌ لاَّ تُلْهِيْهُمْ تِجَارَةً وَّلاَ بَيْعٌ عَنْ ذِكْرِ اللهِ وَإِقَامِ الصَّلاَةِ وَإِيْتَاءِ الزَّكَاةِ يَخَافُوْنَ يَوْماً تَتَقَلَّبُ فِيْهِ الْقُلُوْبُ وَالأَبْصَار

অর্থাৎ, আল্লাহ যে সব গৃহ্‌কে (মর্যাদায়) উন্নীত করার এবং সেগুলোতে তাঁর নাম স্মরণ করার আদেশ দিয়েছেন, সেখানে সকাল-সন্ধায় তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এমন লোকেরা; যাদেরকে ব্যবসা-বানিজ্য ও ক্রয়-বিক্রয় আল্লাহর স্মরণ, নামায কায়েম এবং যাকাত প্রদান করা হতে বিরত রাখে না। তারা ভয় করে সেই দিনকে, যেদিন অন্তর ও দৃষ্টিসমূহ ভীতি-বিহ্বল হয়ে পড়বে। (কুরআন মাজীদ ২৪/৩৬-৩৭)

আলহামদুলিল্লাহ,আমাদের মসজিদের ভিতরে বাহিরে রং এর কাজ শেষ হয়েছে। আল্লাহ এই গ্রামবাসীকে মসজিদ মুখি হওয়ার তৌফিক দান করুক, আ...
04/05/2024

আলহামদুলিল্লাহ,
আমাদের মসজিদের ভিতরে বাহিরে রং এর কাজ শেষ হয়েছে। আল্লাহ এই গ্রামবাসীকে মসজিদ মুখি হওয়ার তৌফিক দান করুক, আমীন।

Address

Dimla, Nilphamari
Dhaka

Telephone

+8801825975261

Website

Alerts

Be the first to know and let us send you an email when সৈয়দা জুবেদা জামে মসজিদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to সৈয়দা জুবেদা জামে মসজিদ:

Share