Sonaton dhormo

Sonaton dhormo knowledge for spiritual and peaceful life

26/01/2024
18/11/2021
12/10/2021
18/08/2021
22/11/2020
25/09/2020
02/08/2020
02/08/2020

হরে কৃষ্ণ’ মন্ত্র সব মন্ত্রে প্রধান বলে একে মহামন্ত্র বলা হয়। সনাতন ধর্মের অন্তর্ভুক্ত সকল মন্ত্র-মন্ত্র বলে পরিচিত শুধুমাত্র ‘হরে কৃষ্ণ’ মন্ত্র ব্যতীত। সুতারাং “হরে কৃষ্ণ” মন্ত্রকেই একমাত্র মহামন্ত্র বলে।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।।
‘হরে কৃষ্ণ’ মহামন্ত্র এর ষোল নামের তাৎপর্যঃ
হরে- হে ভব বন্ধনহারি- আমার ভব বন্ধন হরণ কর।
কৃষ্ণ- হে সৎ চিৎ আনন্দ- আমার আনন্দ দান কর।
হরে- হে হৃদয়মনহারি- আমার হৃদয় মন হরণ কর।
কৃষ্ণ- হে জগৎ আকর্ষক- নিখিল জগৎকে প্রেমে আকর্ষণ কর।
কৃষ্ণ- হে চিত্তমলশোধক- আমার চিত্তমল শোধন কর।
কৃষ্ণ- হে সর্বেন্দ্রিয়কর্ষক- আমার সর্বেন্দ্রিয়কর্ষক আকর্ষণ কর।
হরে- হে বিঘ্ন অপহারি- আমার ভজনের বিঘ্ন হরণ কর।
হরে- হে পাপ তাপ দূরকারি- আমার পাপ-তাপ হরণ কর।
হরে- হে মায়াপাশ হরণকারি- আমার মায়াপাশ হরণ কর।
রাম- হে হৃদয় রমণকারি- আমার হৃদয়ে রমণ কর।
হরে- হে অবিদ্যা হরণকারি- আমার অবিদ্যা হরণ কর।
রাম- হে রমনীয় চূড়ামণি- আমার রমণীয়রূপে দেখা দাও।
রাম- হে রমণে আনন্দ দাতা- তুমি রমণে আনন্দ দাও।
রাম- হে আনন্দস্বরূপ রাম- আমায় কৃপা করে আনন্দ মূর্ত্তিতে দেখা দাও।
হরে- হে কামাদি হরণকারি- আমার কামাদি হরণ কর।
হরে- হে দুঃখহারি- তোমার অদর্শনে যে দুঃখ, একবার দেখা দিয়ে সেই দুঃখ হরণ কর।
হে নন্দদুলাল কৃষ্ণ
হে সচ্চিদানন্দ!
আমি ছন্নছাড়া গণ্ডমূর্খ, আমি জ্ঞানে বা অজ্ঞানে যে পাপ করেছি তাহা তুমি কর্ষণ করে হরণ কর এবং চিত্তমল শোধন করে আনন্দ দান করো।
হে বিঘ্ন অপহারি- হে পাপ-তাপ দূরকারি
হে ভব-বন্ধন হারি-হরি!
আমার ভজনের বিঘ্নদূর করো। আমার কৃত পাপতাপ এবং মায়াজাল ছিন্ন করে ভববন্ধন মোচনের যোগ্য করো।
হে সর্বেন্দ্রিয়া কর্ষক
হে আমার প্রাণ কৃষ্ণ!
আমার সর্ব ইন্দ্রিয়কে আকর্ষণ করে আদের অত্যাচার হ’তে রক্ষা করো এবং আমার অবিদ্যা দূর করে অজ্ঞান নাশক জ্যোতি দ্বারা আমার হৃদয় জ্যোতিময় করো।
হে পতিত পাবণ দয়াল বন্ধু
হে দুঃখহারি কাঙ্গালের ঠাকুর!
সুদীর্ঘকাল তোমার অদর্শনে যে দুঃখ একবার আনন্দ মূর্তিতে দেখা দিয়ে সেই দুঃখ দূর করো এবং মৃত্যু হতে আমাকে অমৃতত্ত্বে নিয়ে চলো প্রভু।
(কাশী নিবাসী স্বামী শিবানন্দ ও শ্রীল গোপাল গুরু গোবিন্দ গোস্বামী কৃত ব্যাখ্যা ছায়া-অবলম্বনে শ্রী উপেন্দ্র নাথ সরকার কৃত বাংলা প্রার্থনা )

Address

Dhaka
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sonaton dhormo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Sonaton dhormo:

Share