01/12/2020
প্রখ্যাত মোফাসসির, গবেষক ও আড়াইবাড়ী সাঈদীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা গোলাম সারোয়ার সাঈদী রাহিমাহুল্লাহু করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে (সাবেক অ্যাপেলো হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। ই বরেণ্য আলেমের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে সর্বত্রমহলে শোকের ছায়া নেমে আসে। মাহফিল, সভা, সমাবেশ ও ইউটিউবে তার যুক্তিপূর্ণ জ্ঞানগর্ভ বক্তব্য সমাজের সকল স্তরের মানুষের হৃদয়কে দারুণভাবে আকৃষ্ট করতো। শনিবার বাদ আসর আড়াইবড়ি কামিল মাদরাসা মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে দরবার শরীফ মসজিদ সংলগ্ন বাবা ও দাদার কবরের পাশে তার লাশ দাফন করা হয়।জানাজায় অংশ নেন দেশবরেণ্য ওলামা, পীর মাশায়েখ, বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণি-পেশার লাখো মানুষ। এর আগে দুপুর সাড়ে ১২টায় মরহুমের লাশ ঢাকা থেকে কসবা আড়াইবাড়ি পৌঁছে। এসময় লাশবাহী গাড়ি মরহুমের প্রিয় ক্যাম্পাস মাদরাসা মাঠে রাখা হয়। প্রিয় আলেমকে এক নজর দেখতে ভিড় জমায় হাজার হাজার ভক্তরা। এসময় শোকাহত জনতার আল্লাহু আকবর ধ্বনি ও কান্নায় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। বাদ আসর জানাজা হলেও যোহরের আগে থেকেই কানায় কানায় ভরে যায় মাদরাসা ময়দান। মাঠে জায়গা সংকুলান না হওয়ায় মসজিদ, পাশের ফসলের মাঠ, মাদরাসার প্রতিটি কক্ষ, ছাদ ও রাস্তাঘাটসহ বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে মানুষ জানাজায় অংশ নেন। জানাজায় ইমামতি করেন মরহুমের বড় ছেলে হাফেজ মাওলানা আব্দুস সোবহান।...
প্রখ্যাত মোফাসসির, গবেষক ও আড়াইবাড়ী সাঈদীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা গোলাম সারোয়ার সাঈদী রাহিম...