09/10/2025
“যুবকের হৃদয়ে ফিরুক ঈমানের আলো”
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
কেরানীগঞ্জ মুসলিম সোসাইটি — একটি অরাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠন,
যার মূল উদ্দেশ্য কেরানীগঞ্জের যুব সমাজকে ইসলামের আদর্শে উদ্বুদ্ধ করা এবং তাদেরকে নৈতিকতা, জ্ঞান ও সমাজসেবার মাধ্যমে একটি আদর্শ জীবন গঠনে সহায়তা করা।
বর্তমান সময়ে আমাদের তরুণ প্রজন্ম নানা বিভ্রান্তি ও চ্যালেঞ্জের মুখোমুখি। আমরা বিশ্বাস করি— ইসলামের শিক্ষা ও আলোর ছোঁয়ায় প্রতিটি তরুণ হয়ে উঠতে পারে এক সৎ, সচেতন ও সমাজদায়ী নাগরিক।
তাই, কেরানীগঞ্জের সকল সৎচিন্তার তরুণদের প্রতি আমাদের আন্তরিক আহ্বান — আসুন, আমরা একসাথে ইসলামের ছায়াতলে ফিরি।
নিজেকে বদলাই, সমাজকে বদলাই — আল্লাহর সন্তুষ্টির জন্য।