Astagfirullah-আস্তাগফিরুল্লাহ

Astagfirullah-আস্তাগফিরুল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়াসাল্লিম
আলা নাবিয়্যিনা মুহাম্মাদ (সাঃ)

23/07/2026

নিয়ামত হারানোর শুরুটা হয়—একটা গুনাহ দিয়ে।
মানুষ যখন গুনাহ করে, তখন আল্লাহর কোনো না কোনো নিয়ামত তার জীবন থেকে সরে যায়। আল্লাহর প্রতি অনুতপ্ত হয়ে যদি বান্দা ফিরে আসে, তাওবাহ করে তবে সেই নিয়ামত বা অনুরূপ কোনো বরকত আবার ফিরে আসে।
কিন্তু যদি সে গুনাহর উপর অটল থাকে, অনুতপ্ত না হয়, ফিরে না আসে—তাহলে সেই নেয়ামত আর ফিরে আসে না।
এভাবে একে একে গুনাহগুলো তার জীবনের নেয়ামতগুলো ছিনিয়ে নিতে থাকে। একসময় সে নিঃস্ব হয়ে পড়ে—বাহ্যিকভাবে হয়তো নয়, কিন্তু আভ্যন্তরীণভাবে।
– ইমাম ইবনুল কাইয়্যিম (রহিমাহুল্লাহ)
[সূত্র : ত্বরীকুল হিজরাতাইন, পৃ. ২৭১]

অহংকারের বশবর্তী হয়ে তুমি মানুষকে অবজ্ঞা করো না আর পৃথিবীতে গর্বভরে চলাফেরা করো না। নিশ্চয়ই আল্লাহ কোনো দাম্ভিক অহংকারীক...
23/07/2026

অহংকারের বশবর্তী হয়ে তুমি মানুষকে অবজ্ঞা করো না আর পৃথিবীতে গর্বভরে চলাফেরা করো না। নিশ্চয়ই আল্লাহ কোনো দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না।

— সূরা লোকমান, আয়াত : ১৮
Astagfirullah-আস্তাগফিরুল্লাহ

“প্রত্যেক মানুষের অন্তরেই রয়েছে অস্থিরতা, যা কেবল আল্লাহর কাছে ফিরে গেলেই ঠিক করা সম্ভব।”— ইমাম ইবনুল কাইয়্যিম (রাহিমাহু...
21/07/2026

“প্রত্যেক মানুষের অন্তরেই রয়েছে অস্থিরতা, যা কেবল আল্লাহর কাছে ফিরে গেলেই ঠিক করা সম্ভব।”

— ইমাম ইবনুল কাইয়্যিম (রাহিমাহুল্লাহ)
[মাদারিজুস সালেকিন, ৩/১৫৬]
Astagfirullah-আস্তাগফিরুল্লাহ

গুনাহ বেশি হলেও আল্লাহর কাছে ফিরে যেতে সংকোচবোধ করো না কারণ, গুনাহের ছাদের নিচে থাকা সত্ত্বেও যিঁনি তোমাকে সবার থেকে আড়া...
18/07/2026

গুনাহ বেশি হলেও আল্লাহর কাছে ফিরে যেতে সংকোচবোধ করো না কারণ, গুনাহের ছাদের নিচে থাকা সত্ত্বেও যিঁনি তোমাকে সবার থেকে আড়াল করে রেখেছিলেন, তাওবার ডানার নিচে গেলে তোমাকে তিঁনি কিভাবে লাঞ্ছিত করতে পারেন?

— শায়খ মুহাম্মাদ মুতাওয়াল্লী আস-সারাওয়ী
Astagfirullah-আস্তাগফিরুল্লাহ

24/06/2026

▪️দু'আ ইউনুসের এই ব্যাখ্যা কেউ আগে বলেনি।

অন্ধকার গহীন সমুদ্র। তার তলদেশে বিশাল মাছের পেট। এই নিঃসঙ্গতা আর নিরুপায় অবস্থা থেকে ইউনুস (আ.) শুধু একটি দু'আর মাধ্যমে মুক্তি পেয়েছিলেন—

"لَا إِلَهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ"

আপনি ছাড়া কোন (সত্য) ইলাহ নেই। আপনি পবিত্র মহান। নিশ্চয় আমি ছিলাম যা*লিম।
— সূরা আল-আম্বিয়া, আয়াত : ৮৭

এই দু'আ কেবল একটি বাক্য নয়, বরং এতে নিহিত আছে গভীর শিক্ষা। ইমাম ইবনু তাইমিয়্যাহ (রহ.) এই দু'আর প্রতিটি শব্দ ভেঙে দেখিয়েছেন, কীভাবে এটি বিপদ থেকে মুক্তির এক অনন্য হাতিয়ার।

▪️তাওহিদের দৃঢ়তা : প্রথমেই আল্লাহর একত্ববাদের ঘোষণা— "لَا إِلَهَ إِلَّا أَنتَ"। বিপদে আমরা মানুষের কাছে ছুটে যাই, কিন্তু এই দু'আয় শেখানো হয়েছে, সত্যিকার মুক্তি একমাত্র আল্লাহর কাছেই রয়েছে।

▪️নিজের দোষের স্বীকারোক্তি : ইউনুস (আ.) বললেন, "إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ" (নিশ্চয়ই আমি অন্যায়কারী)। বিপদে পড়লে আমরা অনেক সময় নিজের নির্দোষিতা প্রমাণ করতে চাই, অথচ মুক্তির প্রথম শর্ত হলো নিজের ভুল স্বীকার করে নেওয়া।

▪️তাওবাহ ও তাওয়াক্কুল : আল্লাহর রহমতের ওপর নির্ভরশীল হওয়া, তাঁর প্রশংসা করা—এগুলো শুধু ভাষায় প্রকাশের বিষয় নয়, বরং অন্তরের বিশেষ অবস্থা। অন্তর থেকে উপলব্ধি করতে হবে।

দু'আ ইউনুস আমাদের এগুলোই শেখায়। এই দু'আ কেবল একটি ঘটনা নয়; এটি আমাদের জীবনের প্রতিটি সংকটের সমাধান। বিপদে ধৈর্য ধরা, তাওবা করা, এবং আল্লাহর ওপর পূর্ণ আস্থা রাখা—এই দু'আয় এর সবই আছে।

[বই : বিপদ মুক্তির হাতিয়ার - দু'আ ইউনুস]
লেখক : ইমাম ইবনু তাইমিয়া (রহ.)
অনুবাদ : মহিউদ্দিন রূপম

তিনিই মাতৃগর্ভে তোমাদেরকে আকৃতি দান করেন যেভাবে তিনি চান। তিনি ছাড়া কোনো (সত্য) ইলাহ নেই। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়।...
02/05/2026

তিনিই মাতৃগর্ভে তোমাদেরকে আকৃতি দান করেন যেভাবে তিনি চান। তিনি ছাড়া কোনো (সত্য) ইলাহ নেই। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়।

-[সূরা আলে-ইমরান, আয়াত: ০৬]
Astagfirullah-আস্তাগফিরুল্লাহ

সবাই বলে বেড়ায়— জমানা খারাপ যাচ্ছে, খারাপ যুগ চলছে। অথচ জমানার কী দোষ? সব কুকীর্তি তো আমাদের। আমাদের দোষগুলোই আমরা চাপি...
25/04/2026

সবাই বলে বেড়ায়— জমানা খারাপ যাচ্ছে, খারাপ যুগ চলছে। অথচ জমানার কী দোষ? সব কুকীর্তি তো আমাদের। আমাদের দোষগুলোই আমরা চাপিয়ে দিয়েছি জমানার ঘাড়ে । সে যদি কথা বলত, তবে খুলে যেত আমাদের মুখোশ।

[সূত্র : আয-যুহদ, বাইহাকি, ১৫৭]
Astagfirullah-আস্তাগফিরুল্লাহ

হে আমার একমাত্র আশ্রয়দাতা,আমার এই ভঙ্গুর হৃদয়কে তোমার সুরক্ষায় রাখো, আমাকে এমন শক্তি দাও যেন কষ্ট আমাকে না ভাঙে, বরং তোম...
19/03/2026

হে আমার একমাত্র আশ্রয়দাতা,
আমার এই ভঙ্গুর হৃদয়কে তোমার সুরক্ষায় রাখো, আমাকে এমন শক্তি দাও যেন কষ্ট আমাকে না ভাঙে, বরং তোমার দিকে আরও কাছে টেনে নেয়।

লেখা : মাহমুদুল হাছান
Astagfirullah-আস্তাগফিরুল্লাহ

18/03/2026

আল্লাহ সেই সবকিছুই জানেন,
যা তুমি কারো কাছে বলতে পারো না।

16/03/2026

শবে কদরের দুআ:

اَللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ كَرِيمٌ تُحِبُّ العَفْوَ، فَاعْفُ عَنِّي
হে আল্লাহ, আপনি বড়ই ক্ষমাশীল। ক্ষমা করতেই আপনি ভালোবাসেন। অতএব আপনি আমাকে ক্ষমা করুন।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Astagfirullah-আস্তাগফিরুল্লাহ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share