Iskcon Nowakandi

Iskcon Nowakandi *কলিযুগে সর্ব্ব-ধর্ম্ম 'হরি-সঙ্কীর্ত্তণ'।*
*সব প্রকাশিলেন চৈতন্য-নারায়ণ।।*

~চৈঃভাঃ, আদিখন্ড [২.১৫৮]

❇️যে প্রসাদে পুরে সর্ব আশা❇️🙏🙏🙏
08/05/2026

❇️যে প্রসাদে পুরে সর্ব আশা❇️
🙏🙏🙏

শ্রীগুরু চরনপদ্ম❤️🙏🥰
06/05/2026

শ্রীগুরু চরনপদ্ম❤️🙏🥰

Today's blissful deities❤️🥰❤️Jay Jagannath, Baladeva & Shuvadra ji..Jhulan Yatra:- day-4 [08.08.25]
08/08/2025

Today's blissful deities❤️🥰❤️
Jay Jagannath, Baladeva & Shuvadra ji..
Jhulan Yatra:- day-4 [08.08.25]

20/06/2025

🌿হরে কৃষ্ণ শ্রবণ করুন বৈদিক গুরুকুল শিক্ষার্থীর হতে জগদগুরু শ্রীল প্রভুপাদ প্রণাম মন্ত্র🙏❤️🙏

ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন 🙏

❇️হরে কৃষ্ণ, একাদশী সংবাদ!! #আগামীকাল ২৩ মে,২০২৫ইং - শুক্রবার "শ্রীশ্রী অপরা একাদশী" মহোৎসব😘🔸শ্রবন করুন শ্রীশ্রী অপরা এক...
22/05/2025

❇️হরে কৃষ্ণ, একাদশী সংবাদ!!
#আগামীকাল ২৩ মে,২০২৫ইং - শুক্রবার "শ্রীশ্রী অপরা একাদশী" মহোৎসব😘
🔸শ্রবন করুন শ্রীশ্রী অপরা একাদশী ব্রত মাহাত্ম্য:-

✴️মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন--হে কৃষ্ণ! জৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কি আমি শুনতে ইচ্ছা করি। আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন।
শ্রীকৃষ্ণ বললেন--হে মহারাজ! মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী মহাপাপ বিনাশকারী ও পুত্রদানকারী এই একাদশী 'অপরা' নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রুণহত্যা, পরনিন্দা, পরস্ত্রীগমন, মিথ্যাভাষন প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়।
যারা মিথ্যাসাক্ষ্যদান করে, ওজন বিষয়ে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে, তারা সকলেই নরকযাতনা ভোগ করে। এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে, তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায়, তবে সে ঘোরতর নরকগামী হয়। কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে।
মকররাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়াধামে বিষ্ণুপাদপদ্মে পিণ্ডদানে যে ফল পাওয়া যায়, সিংহরাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বদরিকাশ্রম যাত্রায় ও বদ্রীনারায়ণ সেবায়, সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে, হাতি, ঘোড়া, স্বর্ণ দানে এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে সেই সকল ফল লাভ হয়ে থাকে। এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো, পাপরূপ অন্ধকারের সূর্যসদৃশ এবং পাপহস্তির সিংহস্বরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারন করে জলে বুদবুদের মতো তাদের জন্ম-মৃত্যুই কেবল সার হয়। অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণুপূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ডপুরানে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে।

 #আজকের শৃঙ্গার-দর্শন❤️🥰💝 #শ্রীশ্রী জগন্নাথ-বলদেব-সুভদ্রা মহারানী কি জয়🥰 #জয় সর্ব্বভক্তি-বিনাশক ভগবান শ্রীনৃসিংহদেব💝 #শু...
11/05/2025

#আজকের শৃঙ্গার-দর্শন❤️🥰💝
#শ্রীশ্রী জগন্নাথ-বলদেব-সুভদ্রা মহারানী কি জয়🥰
#জয় সর্ব্বভক্তি-বিনাশক ভগবান শ্রীনৃসিংহদেব💝
#শুভ নৃসিংহ চতুর্দশী মহোৎসব❤️

 #আগামী কাল অক্ষয় তৃতীয়া ও চন্দনযাত্রা উৎসব...শুরু। ৩০/০৪/২০২৫ইং,রোজ বুধবার থেকে ২১ দিন ব্যাপী পযর্ন্ত চলবে চন্দনযাত্রা....
29/04/2025

#আগামী কাল অক্ষয় তৃতীয়া ও চন্দনযাত্রা উৎসব...শুরু।
৩০/০৪/২০২৫ইং,রোজ বুধবার থেকে ২১ দিন ব্যাপী পযর্ন্ত চলবে চন্দনযাত্রা...

#চন্দন যাত্রা ও অক্ষয় তিথি মাহাত্ম্য...
#উৎকলখণ্ডে বর্ণিত আছে, শ্রীজগন্নাথদেব মহারাজ ইন্দ্রদ্যুম্নকে বৈশাখী শুক্লা অক্ষয় তৃতীয়াতে সুগন্ধি চন্দন দ্বারা জগন্নাথের অঙ্গে লেপন করতে নির্দেশ দিয়েছিলেন। সেদিন থেকে চন্দন যাত্রা উৎসব শুরু হল। . শ্রীচৈতন্যচরিতামৃতে দেখা যায়, বৃন্দাবনে পরম বৈষ্ণব শ্রীমাধবেন্দ্র পুরীকে স্বপ্নে তাঁর আরাধ্য শ্রীগোপাল বলছেন, "আমার শরীরের তাপ জুড়াচ্ছে না। মলয় প্রদেশ থেকে চন্দন নিয়ে এসো এবং তা ঘষে আমার অঙ্গে লেপন কর, তা হলে তাপ জুড়াবে।" তার পর পূর্বভারতে বৃদ্ধ মাধবেন্দ্র পুরী নীলাচলে জগন্নাথ পুরীতে এসে সেবকদের কাছে মলয়জ চন্দন ও কর্পূর নিয়ে বৃন্দাবনে ফিরছিলেন। পথে রেমুণাতে শ্রীগোপীনাথ মন্দিরে আসেন। সেই রাত্রে সেখানে শয়ন কালে স্বপ্ন দেখেন, গোপাল এসে বলছেন, "হে মাধবেন্দ্র পুরী, আমি ইতিমধ্যেই সমস্ত চন্দন ও কর্পূর গ্রহণ করেছি। এখন কর্পূর সহ ঐ চন্দন ঘষে ঘষে শ্রীগোপীনাথের অঙ্গে লেপন কর। গোপীনাথ ও আমি অভিন্ন। গোপীনাথের অঙ্গে চন্দন লাগালেই আমার অঙ্গ শীতল হবে।" গ্রীষ্ম ঋতুতে শ্রীহরির অঙ্গে কর্পূর চন্দন লেপন করলে ভগবান শ্রীহরি প্রীত হন। অাপনারা ২১/দিন অাজ থেকে ভগবানের শরীরে চন্দন লেপন করবেন।

#অক্ষয় তিথির মাহাত্ম্য???
অক্ষয় তৃতীয়া হল চান্দ্র বৈশাখ মাসের শুক্ল পক্ষের তৃতীয়া তিথি,
অক্ষয় তৃতীয়া বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি।
অক্ষয় শব্দের অর্থ হল যা ক্ষয়প্রাপ্ত হয় না।
বৈদিক বিশ্বাসানুসারে এই পবিত্র তিথিতে কোন শুভকার্য সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে। যদি ভালো কাজ করা হয় তার জন্যে আমাদের লাভ হয় অক্ষয় পূণ্য আর যদি খারাপ কাজ করা হয় তবে লাভ হয় অক্ষয় পাপ। আর এদিন পূজা, জপ, ধ্যান, দান, অপরের মনে আনন্দ দেয়ার মত কাজ করা উচিত। যেহেতু এই তৃতীয়ার সব কাজ অক্ষয় থাকে তাই প্রতিটি পদক্ষেপ ফেলতে হয় সতর্কভাবে। এদিনটা ভালোভাবে কাটানোর অর্থ সাধনজগতের অনেকটা পথ একদিনে চলে ফেলা। এবারের অক্ষয়তৃতীয়া সবার ভালো কাটুক-এই কামনায় করি।এদিন যেসকল তাত্পর্যপূর্ণ ঘটনা ঘটেছিল।
১) এদিনই বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম আবির্ভুত হন পৃথিবীতে।
২) এদিনই রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্ত্যে নিয়ে এসেছিলেন।
৩) এদিনই গণপতি গনেশ বেদব্যাসের মুখনিঃসৃত বাণী শুনে মহাভারত রচনা শুরু করেন।
৪) এদিনই দেবী অন্নপূর্ণার আবির্ভাব ঘটে।
৫) এদিনই সত্যযুগ শেষ হয়ে ত্রেতাযুগের সূচনা হয়।
৬) এদিনই কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাঁকে অতুল ঐশ্বর্য প্রদান করেন।
এদিনই কুবেরের লক্ষ্মী লাভ হয়েছিল বলে এদিন বৈভব-লক্ষ্মীর পূজা করা হয়।
৭) এদিনই ভক্তরাজ সুদামা শ্রী কৃষ্ণের সাথে দ্বারকায় গিয়ে দেখা করেন এবং তাঁর থেকে সামান্য চালভাজা নিয়ে শ্রী কৃষ্ণ তাঁর সকল দুখ্হ মোচন করেন।
৮) এদিনই দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণ করতে যান এবং সখী কৃষ্ণাকে রক্ষা করেন শ্রীকৃষ্ণ। শরনাগতের পরিত্রাতা রূপে এদিন শ্রী কৃষ্ণা দ্রৌপদীকে রক্ষা করেন।
৯) এদিমে জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষ্যে রথ নির্মাণ শুরু হয়।
১০) কেদার বদরী গঙ্গোত্রী যমুনত্রীর যে মন্দির ছয়মাস বন্ধ থাকে এইদিনেই তার দ্বার উদঘাটন হয়। দ্বার খুললেই দেখা যায় সেই অক্ষয়দীপ যা ছয়মাস আগে জ্বালিয়ে আসা হয়েছিল।
১১) এদিনই সত্যযুগের শেষ হয়ে প্রতি কল্পে ত্রেতা যুগ শুরু হয়।

✨Divine Deity of sri sri Jagannath_Baladeva_Subhadra maharani💝🥰🌹 #শুভ_নববর্ষ-১৪৩২Please follow our page🙏
15/04/2025

✨Divine Deity of sri sri Jagannath_Baladeva_Subhadra maharani💝🥰🌹
#শুভ_নববর্ষ-১৪৩২
Please follow our page🙏

★পতিতপাবন শ্রীল জয়পতাকা স্বামী গুরুমহারাজের ৭৬ তম শুভ আবির্ভাব তিথি "ব্যসপূজা" মহা-মহোৎসব উদযাপন💝শ্রীল গুরুদেব জয়যুক্ত হ...
08/04/2025

★পতিতপাবন শ্রীল জয়পতাকা স্বামী গুরুমহারাজের ৭৬ তম শুভ আবির্ভাব তিথি "ব্যসপূজা" মহা-মহোৎসব উদযাপন💝

শ্রীল গুরুদেব জয়যুক্ত হোন🙏
শ্রীল প্রভুপাদ জয়যুক্ত হোন🙏

★ আনন্দ সংবাদ !      ★ পতিতপাবন শ্রীল জয়পতাকা স্বামী গুরু মহারাজের শুভ আবির্ভাব তিথি মহোৎসব উপলক্ষে আয়োজিত "ব্যসপূজা" ...
07/04/2025

★ আনন্দ সংবাদ !
★ পতিতপাবন শ্রীল জয়পতাকা স্বামী গুরু মহারাজের শুভ আবির্ভাব তিথি মহোৎসব উপলক্ষে আয়োজিত "ব্যসপূজা" অনুষ্ঠানে শ্রীশ্রী গৌর-নিতাই নামহট্ট, ইসকন নোয়াকান্দি'তে সকল আশ্রিত, দীক্ষিত এবং শুভাকাঙ্ক্ষী ভক্তদের স্বতঃস্ফূর্ত যোগদানের আহ্বান জানাচ্ছি।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Iskcon Nowakandi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category