Muslim & Faith

Muslim & Faith This is an Islamic page. Don’t reply to non maharam's comment 🚫

11/03/2025

পড়া মনে থাকে না?
সমাধান: দুরুদ

মেধা কম?
সমাধান: দুরুদ

আমলে মন বসে না?
সমাধান: দুরুদ

দ্রুত হজ-উমরায় যেতে চান?
সমাধান: দুরুদ

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে চান?
সমাধান: দুরুদ

হাশরে তাঁর অবধারিত সুপারিশ পেতে চান?
সমাধান: দুরুদ

জান্নাতে তাঁর কাছাকাছি থাকতে চান?
সমাধান: দুরুদ

আল্লাহ তাআলার প্রিয় হতে চান?
সমাধান: দুরুদ

দুরুদে-দুরুদে ঝলসে যাক আমাদের যবান। জিহ্বা যেন সাক্ষ্য দেয়, তাকে দিয়ে সবচেয়ে বেশি উচ্চারণ করা হয়েছে দুরুদ— সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
~ তানজীল আরেফীন আদনান (হাফি.)

06/12/2024

আজকের আয়াত/হাদীস

"আবু মাসউদ উকবা ইবনে আমর রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

مَنْ دَلَّ عَلَى خَيْرٍ فَلَهُ مِثْلُ أَجْرِ فَاعِلِهِ

যে ব্যক্তি কোন ভালো কাজের পথ দেখায়, তার জন্য রয়েছে সে ভালো কাজটি সম্পাদনকারীর মত সমান স‌ওয়াব।

সহীহ মুসলিম, হাদীস ১৮৯৩সূত্র : রিয়াযুস সালেহীন, ৩য় খণ্ড, মাকতাবাতুল আশরাফ কর্তৃক প্রকাশিত, হাদীস নং ১৭৩

পাদটীকা:

ভাল কাজটি সম্পাদনকারী যেই সওয়াব পাবেন, সেই কাজের দিকে আহ্বানকারীও সমান সওয়াব পাবেন। তাই আমরা যদি কাউকে কোনো ভাল কাজে উদ্বুদ্ধ করি, যতদিন সে ব্যক্তি ভাল কাজটি করতে থাকবে, আমরা তার সওয়াবের অংশীদার হব। এমন কি আমাদের মৃত্যুর পরেও এই সওয়াব আমাদের আমলনামায় জমা হতে থাকবে।"

05/12/2024

ইস্তেগফার আকাশ জুড়ে ছেয়ে থাকা মেঘের মতো। যতবেশি ইস্তেগফার, আমার উপর ততবেশি রিযিকের বৃষ্টি, প্রশান্তির বৃষ্টি বর্ষিত হতে থাকবে।

-শায়খ আতিকুল্লাহ।

✨🖤

04/12/2024

বুধবার যোহর ও আসরের মধ্যবর্তী সময়
দু'আ কবুলের বিশেষ একটি সময়......

জাবির বিন আ’বদুল্লাহ রাদিয়াল্লাহু আ’নহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ ﷺ ‘আল ফাতহ’ মসজিদে তিন দিন দু'আ করেছেন।
সোমবার, মঙ্গলবার ও বুধবার।
কিন্তু, বুধবার দিবসের দু'আ দুই সালাত (যোহর ও আসরের) মধ্যবর্তী সময়ে কবুল হয়েছে। ফলে তার চেহারা মোবারকে আনন্দের উজ্জলতা দেখা গেছে।”

জাবের রাদিয়াল্লাহু আ’নহু বলেন, “এরপর থেকে আমি যখনই কোন কঠিন বিষয়ের সম্মুখীন হতাম, আমি উক্ত (বুধবার) দিবসের ঐ (যোহর ও আসরের মধ্যবর্তী) সময়কে দু'আর জন্য নির্বাচন করতাম এবং দু'আ করতাম। অতঃপর আমি বুঝতে পারতাম যে, আমার দু'আ কবুল হয়েছে।”

ইমাম বুখারী রাহি’মাহুল্লাহ ‘আদাবুল মুফরাদ’ গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন। আরো বর্ণনা করেছেন ইমাম আহমাদ ও বাযযার।
ইমাম আলবানী রাহি’মাহুল্লাহ হাদীটিকে ‘হাসান’ বলেছেন, সহীহ আদাবুল মুফরাদঃ ১/২৪৬, হাদীস নং-৭০৪, সহীহ তারগীব ও তারহীবঃ ১১৮৫।

শায়খ আলবানী রাহি’মাহুল্লাহ এই হাদীসের ব্যাখ্যা করে বলেছেন, “সম্মানিত সাহাবী (জাবির বিন আ’বদুল্লাহ রাদিয়াল্লাহু আ’নহু) আমাদেরকে এই বিষয়টি জানিয়েছেন যে, দু'আর জন্য বুধবার দিবসের সেই সময়টি ছিল রাসুলুল্লাহ ﷺ এর পক্ষ থেকে উদ্দেশিত সময়।
উপস্থিত ব্যক্তি যা দেখতে ও জানতে পারে, অনুপস্থিত ব্যক্তি তা দেখতে ও জানতে পারে না। আর স্বচক্ষে দেখা সংবাদের মত সঠিক ও সত্য অন্য কোন সংবাদ হতে পারে না। এই সাহাবী যদি আমাদেরকে সংবাদটি না জানাতেন, তবে হয়তো আমরা বলতাম যে, ঘটনাক্রমে ঐ দিনের ঐ সময়ে রাসুলুল্লাহ ﷺ দু'আ করেছেন এবং তার দু'আ কুবল হয়েছে। কিন্তু আমরা দেখতে পাই যে, উক্ত সাহাবী রাসুলুল্লাহ ﷺ কে যা করতে দেখেছেন, সেই দিন ও সময় অনুযায়ী নিজে আমল করেছেন এবং তিনিও তার ফলও পেয়েছেন।
অতএব, এই সাহাবীর মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে, এটা একটা সুন্নাতী আমল।”

শায়খুল ইসলাম ইমাম ইবনে তায়মিয়া রাহি’মাহুল্লাহ বলেন, “আমাদের একদল আলেম এই হাদীসের প্রতি আমল করে বুধবার দিনের এই সময়ে দু'আ করতে প্রয়াস চালাতেন।
যেমনটি বর্ণিত হয়েছে জাবির রাদিয়াল্লাহু আ’নহু থেকে। কিন্তু জাবির রাদিয়াল্লাহু আ’নহু থেকে একথা বর্ণিত হয়নি, যে তিনি দু'আর জন্য স্থানটিকে (ফাতহ মসজিদ) উদ্দেশ্য করতেন। বরং তিনি শুধু ঐ সময়টিকেই অনুসন্ধান করতেন।”
(ইক্বতেদা সিরাতুল মুসতাকীমঃ ১/ ৪৩৩)

ইমাম বায়হাক্বী রহি’মাহুল্লাহ বলেন, “দু'আর জন্য উপযুক্ত সময়, অবস্থা ও স্থান অনুসন্ধান করা উচিত।
যাতে করে দু'আ কবুল হওয়ার আশা পূর্ণরূপে করা যায়। আর দু'আ কবুল হওয়ার একটি গুরুত্বপূর্ণ সময় হচ্ছে বুধবার দিনে যোহর ও আসরের মধ্যবর্তী সময়।”
(শুআ’বুল ঈমানঃ ২/৪৬)
লেখাটির জন্য কৃতজ্ঞতা শায়খ আব্দুল্লাহ শাহেদ আল-মাদানী

✍️সিরাতল মুস্তাকিম

02/12/2024

আমার পরিচিত এক আপুর ছেলেকে আইডিয়াল স্কুলে এডমিশন করাবে কিন্তু তার ছেলের এমতাবস্থা যে, সে চোখে খুব কম দেখে, নরমাল ছেলেদের তুলনায় তার অবস্থা খুবই শোচনীয়। এমনকি কোচিং এর নরমাল এক্সামগুলোতে মাত্র ২৭/২৮ পাওয়া ছাত্র! এডমিশন এর সময় ছিল হাতেগোনা মাত্র ১০দিন। আর বলাবাহুল্য আইডিয়াল স্কুলে এডমিশনে এতো কম মার্ক কখনোই গ্রহণযোগ্য নয়।

ছেলের এহেন অবস্থা দেখে আপুটা দিশেহারা প্রায়। তারপর হঠাৎ একজনের কাছে সে "ইস্তেগফারের" ফজিলত সম্পর্কে শুনল। এরপর শুতে, বসতে, ঘুমাতে সে একদিনে প্রায় ১৫ হাজারের মতো ইস্তেগফার পড়ে ফেলতো। এইভাবে এডমিশনের আগ পর্যন্ত টানা ১০দিন সে শুধু "আসতাগফিরুল্লাহ" পড়েছে এবং সাথে তাহাজ্জুদ নামাযও মাঝে মাঝে পড়েছে।
যখন এডমিশনের রেজাল্ট দিল সে আইডিয়াল স্কুলে চান্স পেয়ে গিয়েছে মাশাআল্লাহ! সাথে ছিল টপ ছাত্রদের লিস্টে তার নাম। যা আপুটার জন্য সম্পূর্ণ অকল্পনীয় আলহামদুলিল্লাহ।

সারাদিন ইস্তেগফারের সঙ্গে আঠার মতো লেগে থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআ'লার নিকট সকল নেক দু'আ সঙ্গে সঙ্গেই কবুল হয়ে যায়। 'ইস্তেগফার' হচ্ছে নিজের গুনাহের জন্য আল্লাহর নিকট ক্ষমা চাওয়া। রাসূল ﷺ দিনে সত্তর বারেরও অধিক আল্লাহর কাছে ক্ষমা চাইতেন।

নিয়মিত ক্ষমা প্রার্থনার মাধ্যমে আমাদের করা গুনাহ গুলো যেমন মাফ হতে থাকে, তেমনি আল্লাহর কাছে প্রিয় হওয়ার পথ সহজ হতে থাকে। গুনাহের পাল্লা হালকা হতে হতে দু'আ কবুলের পথ আরও বেশি প্রসারিত হয়ে যায়। "আসতাগফিরুল্লাহ" দিয়ে শুরু হোক আমাদের দু'আ কবুলের যাত্রা। সবচেয়ে ছোট ইস্তেগফার হলো, أستغفرالله (আসতাগফিরুল্লাহ)
:
সংগৃহীত

02/12/2024

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু

আপনারা এত দুখী কেন বলুন তো, শুধু দোয়া করতে পারতেছেন বলেই তো খুশিতে আত্মহারা হয়ে যাওয়ার কথা, আচ্ছা চলেন আপনাদের মনটা একটু ভালো করি।

ইয়া আল্লাহ, আপনি রহমানুর রহীম, গফরুর রহীম, মালিকুল মুলক, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, সকল প্রশংসা আপনার এবং একমাত্র আপনারই, আজ পর্যন্ত আপনি আমাকে পেলেছেন, পরিয়েছেন, খাওয়াইছেন, বুদ্ধি দিছেন।
ইয়া মাবূদ আপনি তো খুশি হোন বান্দা আপনার মুখাপেক্ষী হলে, ইয়া আল্লাহ আপনি আমাদের ছোট থেকে ছোট সকল চাহিদা পূরণ করেন, আমরা তো যেমন মাজলুম তেমন জালিম আল্লাহ, নিজেদের উপর আমার এত এত জুলুম করেছি, আশা করাই যেন কঠিন।

রব্বুল আলামীন জানি যে জুতার ফিতাও আপনার থেকে চেয়ে নিতে, ইয়া আল্লাহ ইয়া খলিক্ব আপনি আমাকে সুন্দর সুন্দর মার্জিত পোশাক দিন যা আমার মনতুষ্ট করবে, সাথে পরিপূর্ণ পর্দার তাওফীক্ব দিন ইয়া রব্বি। ইয়া আল্লাহ আপনি আমাকে মজাদার খাবার দিন আমার(পছন্দের খাবারের নাম) খুব খেতে ইচ্ছা করছে, ইয়া আল্লাহ আমার একটু নিরিবিলি পরিবেশে থাকতে ইচ্ছে করছে, ইয়া আল্লহ আমি চাই আমার প্রতিবেশী নেককার হোক, ইয়া আল্লাহ আমি চাই আমার ত্বক, চুল, চোখের সৌন্দর্য বৃদ্ধি পাক, ইয়া আল্লাহ আমি চাই আমার পরীক্ষাটা পেছাক ইয়া আল্লাহ কত চাওয়া আপনার কাছে, আপনি আমাদের আর্জি না শুনলে আমাদের আর্জি শোনার কেউ নেই, আল্লাহ, আল্লাহ আপনি যা রহমত দান করবেন, আমি সেই রহমতের বড় ভিখারী আল্লাহ।

আমার চাওয়াগুলো আফিয়াহ ও খইরের সাথে কবুল করুন ইয়া আরহামার রহিমীন, ইয়া আরহামার রহিমীন, ইয়া আরহামার রহিমীন।

আমীন

দরূদ পড়ে, অপেক্ষা করবেন মিরাকল পাওয়ার

🌸🌺🌸🌺🌸
01/12/2024

🌸🌺🌸🌺🌸

01/12/2024
01/12/2024

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Muslim & Faith posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share